সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

পথচারীদের মাঝে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
২২ এপ্রিল ২০ রমজান আছর নামাজের পর মাগুরা এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। জেলা ছাত্রলীগের সভাপতি আশিক রমজানের শুরু থেকেই অসহায়, এতিম, হাফেজ,প্রবীণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে।

এ সময় আরো উপস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুজ্জান নিপ্পন, মুন্না,বাবু,সুমন, হৃদয়,আবিদ হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিতসভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলাধীন ৮নং ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক এস এম রবিউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কৃষকলীগের সদস্য শফিকুল ইসলাম।
বর্ধিত সভায় এস এম রবিউল ইসলামকে আহবায়ক, অসীত কুমার কে যুগ্ম আহবায়ক ও মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী ১০ জুনের মধ্যে উক্ত কমিটি সম্মেলনের মাধ্যমে ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করে সদর উপজেলা কমিটিকে অবহিত করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে এলএসডি মাদকসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে বিজিবি’র অভিযানে ০২ বোতল ভারতীয় এলএসডি মাদকসহ নজরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে গেড়াখালী এলাকায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃত নজরুল ইসলাম কলারোয়া থানার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা ৩৩বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা সীমান্তে ভারত থেকে লিস্যারজিক এসিড ডাইথ্যলামাইড (এলএসডি) মাদক বাংলাদেশে পাচার হচ্ছে,এমন সংবাদে অভিযান চালান কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি। অভিযানে ০২ বোতল এলএসডি মাদকসহ আটক হন নজরুল ইসলাম।

পরে মামলা দিয়ে জব্দকৃত মাদকসহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেষ্টা করেছি ন্যায় ও সত্যের পথে থাকার জন্য–সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি:
আইনজীবী সমিতির দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরার সদ্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আমি সর্বদা চেষ্টা করেছি সত্যের পথে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে। আইনজীবী, বিচারক ও বিচাপ্রার্থী মানুষ সকলকে নিয়ে চলার চেষ্টা করলেও সব থেকে বেশী প্রাধান্য দিয়েছি বিচারপ্রার্থী মানুষকে। চেষ্টা করেছি ন্যায় ও সত্যের পথে থাকার জন্য। তিনি আরও বলেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব-বিরোধ থাকতে পারে, তা আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সম্পর্ক একটি শক্তি, আপনাদের সাথে আমার যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তা অটুট থাকবে। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, ফুলের মধ্যে গোলাপ যেমন শ্রেষ্ঠ, তেমনি সরকারী সকল প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগও একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আর আপনারা সেই প্রতিষ্টানের কর্মকর্তা (কোর্ট অফিসার), সেজন্য আপনারা এমন কিছু করবেননা যাতে করে বিচার বিভাগের সুনাম ক্ষুন্ন হয়।

বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির হল রুমে বার পরিচালনা পরিষদের আহবায়ক ও জিপি এড. শম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। এছাড়া বক্তব্য রাখেন, এড. আরিফুজ্জামান আলো, এড. সাইদুজ্জামান জিকো, এড. সৈয়দ জিয়াউর রহমান, এড. জহুরুল হায়দার বাবু, এড. এম শাহ আলম, এড. মো: আব্দুল মজিদ ও পিপি এড. আব্দুল লতিফ। এ সময় বিচার বিভাগ, সাতক্ষীরার সকল পর্যায়ের বিচারকবৃন্দ, আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগন সদ্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন হতে জেলা ও দায়রা জজ আদালত ভবনে যাতায়াতের পথ উন্মুক্ত হওয়ায় তাঁকে ধন্যবাদ জানান এবং আদালত চত্ত্বরে চলাচলের রাস্তা তৈরীতে সহযোগিতা করা, বিচাপ্রার্থীদের বসার জন্য স্থান নির্মাণ করা সহ অসহায় গরীব মানুষের আইনি সেবা পাওয়ার জন্য লিগ্যাল এইড কার্যক্রমকে জেলাব্যাপী ছড়িয়ে দেওয়ায় ক্ষেত্রে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন।

বিদায়ী অতিথি শেখ মফিজুর রহমান তাঁর আবেগঘন বক্তবে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমি সম্পর্কের সেতু নির্মাণ করতে চাই, দেওয়াল নয়। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এ দেশের প্রতি আমাদের অনেক ঋণ রয়েছে, আমাদের কাজ করতে হবে, কিছু কাজ যদি আমরা করতে পারি সেটিই দেশের জন্য আমাদের ঋণ শোধ হবে। তিনি বিচার বিভাগকে অন্ধকারের আলো হিসাবে উল্লেখ করে বলেন, যতদিন জীবন আছে বিচার বিভাগের সাথে থেকে আমি কাজ করবো। তিনি আরো বলেন, আমরা ভাবি জীবন মানে জীবিকা কিন্তু জীবীকার চেয়ে জীবন অনেক বড়। তিনি সকলকে কু-সংস্কর থেকে সরে এসে ভালো কাজের সাথে যুক্ত থাকার আহবান জানান।
সভার শুরুতে প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তি সাতক্ষীরার সদ্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে সম্মাননা পদক উপহার দেন।

সংবর্ধনা সভার এক পর্যায়ে প্রজেক্টর মেশিনের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সামগ্রীক কর্মকান্ডের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মধ্যে এক অন্যরকম ভালো লাগার পরিবেশ তৈরী হয়। সকলে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর কর্মময় জীবনের অতি মানবিক দিকগুলো পর্দায় দেখতে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ও অতিরিক্ত পিপি এড. অনিত মুখার্জী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেস্তোরাঁর ইফতার খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০ জন, কারাগারে ৩

অনলাইন ডেস্ক: পাবনা পৌর শহরের একটি রেস্টুরেন্টের ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেনের সত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। বিষয়টি শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান আল আজাদ ও সহকারী জজ মো. তৌহিদুল ইসলামসহ ৯ বিচারক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কাশমেরি ফুড গার্ডেন থেকে আনা ইফতারির খাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে তাদের মধ্যে ছয় জনকে পাবনার শিমলা হাসপাতালে (প্রা.) চিকিৎসা নেন। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পাবনা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মাহবুব আলম বলেন, পাবনা জজকোর্ট কনফারেন্স রুমে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে ৭০ প্যাকেট ইফতার সামগ্রী ও বিরিয়ানি প্যাকেট সরবরাহের জন্য পাবনা পৌর শহরের রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেনে অর্ডার দেওয়া হয়। ওই খাবার খেয়ে অন্তত ৩০ জন অসুস্থ হন। পরীক্ষা করে দেখা যায়, খাবারগুলো খাওয়ার অনুপযুক্ত এবং দুর্গন্ধযুক্ত ও তৈলাক্ত।

পাবনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) মো. সাইফুল ইসলাম বলেন, তিনি ও তার স্ত্রী ইফতারের খাবার খেয়ে চরম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি বাদী হয়ে পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করি। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার রাতে ফুড গার্ডেনের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০২ জনকে সহকারী জজ পদে নিয়োগের সুপারিশ

দেশের খবর: সহকারী জজ পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১০২ জনকে মনোনীত করে নিয়োগের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১৪তম সহকারী জজ পদে পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জনকে মনোনীত করা হলো। তবে এ মনোনয়নকে চূড়ান্ত নিয়োগ হিসেবে গণ্য করা যাবে না।

২০২১ সালের জানুয়ারিতে সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জুডিশিয়াল সার্ভিস কমিশন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হয়। সহকারী জজ নিয়োগের এ বাছাই পদ্ধতি তিনটি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রথমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয়। এরপর লিখিত পরীক্ষা এবং সব শেষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোন স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে, প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা ক্ষেত্রমতে আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা

দেশের খবর: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও নিহতের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মকবুল ছাড়াও আরও ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া সংঘর্ষে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাতনামা আসামি উল্লেখ করেন। নিউমার্কেটের অজ্ঞাতনামা দুই থেকে তিনশত ব্যবসায়ী ও কর্মচারি এবং ঢাকা কলেজের ছয় থেকে সাতশত ছাত্রকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তিন মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ১ হাজার ৪০০ জনকে।

মামলায় নাম উল্লেখ করা ২৪ জন হলেন- অ্যাডভোকেট মকবুল, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

মামলার এজাহারে পুলিশ বলে, গত ১৮ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর থামানোর চেষ্টা করি। পরে শিক্ষার্থীরা নিউমার্কেটের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। শিক্ষার্থীদের বাধা দিলে তারা নিউমার্কেট থেকে ঢাকা কলেজের দিকে চলে যায় এবং কলেজের গেটের সামনে বাঁশের লাঠি, লোহার রড, দা, হকিস্টিকসহ অবস্থান নেন।

এজাহারে বলা হয়, উল্লেখিত আসামিরা রাত ২টা ৩৫ মিনিটের দিকে নিউমার্কেট থেকে ঢাকা কলেজের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের থামাতে গেলে ইট পাটকেলের আঘাতে এডিসি (রমনা), এসি (নিউমার্কেট জোন), ওসি (নিউমার্কেট), এসআই ও ছবির উদ্দিন শিকদারসহ ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

মামলার এজাহারে বলা হয়, অ্যাডভোকেট মকবুলসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ আসামি লাঠি, রড ও হকিস্টিক নিয়ে হামলা চালান।

মামলার প্রধান আসামি অ্যাডভোকেট মকবুল বলেন, আমি নিউমার্কেট এলাকায় ৪ মাস ধরে যাইনা। এই ঘটনায় রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে প্রধান আসামি করা হয়েছে।

নিউ মার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয় তা নিজের মালিকানাধীন উল্লেখ করে তিনি বলেন, নিউ মার্কেটের খাবারের দোকান ওয়েলকাম ফাস্টফুড চালান আমার ছোট ভাই এবং ক্যাপিটালের ফাস্টফুডের মালিক আমার চাচাতো ভাই শহীদুল ইসলাম। তাকেও এই মামলার আসামি করা হয়েছে। ঘটনাটি মূলত কর্মচারিদের মধ্যে সংঘটিত হয়েছে। এখানে রাজনৈতিকভাবে আমাকে জড়ানো হয়েছে।

মামলায় ২৪ জনের নাম উল্লেখ থাকলেও তাদের কোনো ঠিকানা বা পরিচয় নথিতে নেই।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বলেন, তদন্তের স্বার্থে এখনই তাদের (২৪ আসামির) পরিচয় প্রকাশ করা হবে না। আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশসহ গোয়েন্দা পুলিশও কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত ১২টায় নিউমার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন মঙ্গলবারও দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। এদিন রাতে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংঘর্ষে আহত দোকানী মোরসালিন (২৬)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভুল করে ভারতীয় এলাকায় চলে যাওয়া দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ

জি.এম. নাজমুস সাকিব : : সাতক্ষীরায় সাইকেলে চেপে ভুলক্রমে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল সাতক্ষীরার দুই কিশোর বন্ধু আশিকুজ্জামান ও শাহাদাত হোসেন।

ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের আটক করে জানতে পারে তারা বাংলাদেশে বসবাসকারী দুই বন্ধু। সীমান্তের রাস্তা দিয়ে ভুল করেই ভারতের নটিজঙ্গল এলাকায় ঢুকে পড়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে এ ঘটনা ঘটার পর বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের সদস্যরা বিজিবির তলুইগাছা ক্যাম্পে খবর দেয়। পরে রাতে সীমান্তের চারাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক।

এতে বিজিবির কাকডাঙা কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের ও বিএসএফ এর ১১২ ব্যাটালিয়নের আমুদিয়া কোম্পানি কমান্ডার এসি নন্দ কুমার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

পরে দুই কিশোরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়। ১৪ বছর বয়সী বন্ধু আশিকুজ্জামান ও শাহাদাত হোসেন দুজনেই অষ্টম শ্রেনীর ছাত্র।

সুবেদার আবু তাহের জানান, তারা সাইকেল চালিয়ে ভারতের দেওয়া কাঁটাতারের বেড়ার কাছে যেয়ে না বুঝে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে। এসময় বিএসএফ তাদের আটক করে আমাদের খবর দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest