সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

কলারোয়ায় আড়াই হাজার মুসুল্লিকে ইফতার খাওয়ালো সততা সংঘ

কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরা কলারোয়ার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ইতালি প্রবাসী রায়হান আল বাশার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সততা সংঘ’র মাধ্যমে আড়াই হাজার ধর্মপ্রাণ মুসুল্লিকে মাহে – রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) ১৯তম মাহে রমজানে হেলাতলা ইউনিয়নের ২০টি মসজিদসহ ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ দিন দুপুর থেকে কলারোয়া পৌরসহ ৯নম্বর হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজার মসজিদ, খলসী আছিয়া হাফেজিয়া ও এতিমখানা জামে মসজিদ, ইসলামপুর দারুলউলুম দাখিল মাদ্রাসা মসজিদ, ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ, জামালের মোড় সরদার পাড়া জামে মসজিদ, ব্রজবাকসা মাঝেরপাড়া (ইমান আলী সরদার) জামে মসজিদ, ব্রজবাকসা ঘরামিপাড়া জামে মসজিদ, ব্রজবাকসা দামোদরকাটি যৌথ জামে মসজিদ, দামোদরকাটি মাঝের পাড়া জামে মসজিদ, দামোদরকাটি হাজিপাড়া জামে মসজিদ, দামোদরকাটি শেখ পাড় জামে মসজিদ, খলসী ইউনিয়ন পরিষদ জামে মসজিদ, গনপতিপুর হাজিপাড়া জামে মসজিদ, হেলাতলা বাজার জামে মসজিদ, হেলাতলা মোড় জামে মসজিদ, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ, কলারোয়া ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, দিগং বদ্দিপাড়া জামে মসজিদ,

দক্ষিণ দিগং জামে মসজিদ, দক্ষিণ দিগং মাঝেরপাড়া জামে মসজিদ ও খলসি মধ্যপাড়া জামে মসজিদসহ মোট ২০ টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়৷ ‘সততা সংঘ’র আহ্বায়ক ফারুক হোসাইন রাজ, ফারহান আল ফারুক ও নাজমুল হোসেন সবুজের সার্বিক তত্ত্বাবধানে দিন ব্যাপি এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘সততা সংঘ’র প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী রায়হান আল বাশার বলেন, মাহে রমজানে মানুষের মনে প্রশান্তি ফেরাতে কলারোয়া উপজেলার ধর্মপ্রাণ আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু ইফতার সামগ্রী নয় বরং হেলাতলা ইউনিয়নে অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে পড়া শিশু ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতা দিয়ে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নকে একটি শিক্ষিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে ‘সততা সংঘ’র একদল অদম্য মাদকমুক্ত ও শিক্ষিত তরুণকে সাথে নিয়ে কাজ করছি।

ইতিপূর্বে করোনা কালীন কঠিন দুরবস্থার সময়ে ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ করে করোনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রচার প্রচারণা করা হয়েছে। আগামীতে যাতে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের প্রতিটি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে পারেন এজন্য তিনি এলাকাবাসীর কাছে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা সাতাশ ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার ইফতার এবং কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি :
আমরা সাতাশ সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার ইফতার মাহফিল এবং হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে হাফেজে কুরআন ও রক্তাদাতাদের সম্মানে সরকারি কলেজের কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা সাতাশ সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড মিডিয়ার সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু,

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুনায়েদ হোসেন লস্কর বায়রন। উপস্থিত ছিলেন, আমরা সাতাশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো: কামরুজ্জামান, আমরা সাতাশ এর কর্মী শেখ আমিনুর রহমান কাজল, মাসুদ, সান্টু, রাফিজুল, মোমিনুল, বিপু, ময়নুল, বাবু, বাবন, খোকা, শামীম, ব্লাড গ্রুপের সমন্বয়কারী আব্দুল হাকিম, হুমায়ুন, হক প্রমুখ।
ইফতারের পূর্বে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সাতাশ সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড মিডিয়া একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে বিনা মূল্যে রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা

নিজস্ব প্রতনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম,

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী,

আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রঊফ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিস্টি প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আশ্রায়ন প্রকল্পের ঘরের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় আশ্রায়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের ৪৭ টি ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে তিনি তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের মহান্দী ও নলতা গ্রামে সরকার কর্তৃক ক্রয়কৃত জমির উপরে ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক সেলিম হায়দার, এস এম নাহিদ হাসান, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর গাঙআটি গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘরের ভিতর থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১শে এপ্রিল) সকালে শ্যামনগর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

নিহত জামাইয়ের নাম আসাদুজ্জামান তাছের (২৫)। সে একই এলাকার জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।

নিহতের স্ত্রী গাঙআটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের মেয়ে মারুফা খাতুন (২৩) জানান, নিজেদের মধ্যে সাংসারিক দ্বন্দ্বের জেরে গত ৪মাস আগে তার স্বামী তাকে মৌখিক ভাবে তালাক দেয়। এরপরে গত সপ্তাহে সে নিজেই তাকে তালাকনামা পাঠায়। আর আজ সকালে পার্শ্ববর্তী তার বড় বোনের রান্না ঘরের মধ্যে তার ঝুলন্ত অবস্থায় আছে বলে তার বড় বোন তাকে খবর দেয়।

নিহত আসাদুজ্জামান তাছেরের বড় শালিকা ছকিনা খাতুন জানান, আজ সকালে সূর্য ওঠার সময় আমি আমার পরিত্যক্ত রান্না ঘরটি গোছাতে গেলে ঘরের মধ্যে একজন কে ঝুলে থাকতে দেখে হাওমাও করে বাহিরে এসে ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।

নিহতের বোন খাদিজা ও নিহতের মামী রহিমা খাতুন জানান, আসাদুজ্জামান তাছের কে তারা জোর করে দুই স্বামীর ঘর থেকে আসা গর্ভবতী নারী মারুফা বেগমের সাথে বিয়ে দেয়। এরপর থেকে তারা আসাদুজ্জামান তাছের কে বিভিন্ন সময়ে মারপিট সহ নানান ভাবে শারিরীক নির্যাতন করত। ওরা তাছের কে মেরে ফেলেছে।

নিহতের পিতা নুর হোসেন গাজী জানান, গত কয়েক দিন আগে আমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে তার ফোন ও টাকা পয়সা কেড়ে নিয়ে বাড়িতে পাঠায় দেয়। পরে গতকাল সেই ফোন আনতে গিয়ে আর ফিরে আসেনি। আজকে শুনতে পাচ্ছি যে আমার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

আমার ছেলেকে ওরা জোর করে ওখানে এক থেকে দের বছর আগে বিয়ে দিয়েছিল। আমার ছেলেকে ওরা হত্যা করে ঝুলিয়ে দিয়েছে। কারন আমার ছেলের পা দুটি মাটি স্পর্শ করেছিল।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:

অশ্রুসিক্ত ভালোবাসায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান হয়েছে। বিদায়ী গানের সুরে সুরে বেদনার আবেশ ছড়িয়ে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানান জেলার সরকারি পদস্থ কর্মকর্তা ও নাগরিকগণ। বিদায়ী অতিথি নিজেও ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। অত্যন্ত বেদনা বিধুর আবেগঘন পরিবেশে বুধবার (২০ এপ্রিল) বৈশাখী বিকেলে সাতক্ষীরা শহরের উপকন্ঠে লেকভিউয়ের দৃষ্টিনন্দন সম্মেলন কক্ষে সাতক্ষীরা বিচার বিভাগের ব্যানারে অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা।

মঞ্চে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন থেকে সহকারী জজ মো: জাহিদুর রহমানের সুললিত কন্ঠে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর বিদায়ী অতিথি শেখ মফিজুর রহমান ও তার সহধর্মিণী রুখসানা রহমান শিল্পী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। জেলা জজ অডার্লি মো: সাঈদুর রহমানের আবেগঘন বক্তব্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। বিদায়ী অতিথির প্রশংসা করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবি, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী ও কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল।

বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ফারুক ইকবাল, সিনিয়র সহকারী জজ মুহম্মদ নাসির উদ্দিন ফরাজী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

এরআগে একে একে বক্তব্য রাখেন বেঞ্চ সহকারী মো: কামরুজ্জামান, জুডিসিয়াল পেশকার মো: ইদ্রিস আলী, রেকর্ড কিপার মো: আব্দুল আলিম মোল্যা এবং জজ কোর্টের নাজির আব্দুল কাদের গাজী। বিচার বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকে বিদায়ী অতিথির বর্ণাঢ্য কর্মকাল নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। শুভেচ্ছা স্মারক ও প্রীতি উপহার প্রদান শেষে মাইক্রোফোনের সামনে আসেন সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ এবং শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি স্বভাব সুলভ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেন উপস্থিত বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি। তিনি স্কাউট আন্দোলনের জনক স্যার ব্যাডেন পাওয়েলের উদ্বৃতি করে বলেন, পৃথিবীকে যেমন দেখেছো, তার চেয়ে সুন্দর করে রেখে যাও। আমি চেষ্টা করেছি, সাতক্ষীরাকে তিন বছর আগে যেমন দেখেছি, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে এবং আলহামদুলিল্লাহ্‌, সেটা সফলও হয়েছি।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডলের শুভাশীষ দিয়েই শেষ হয় অনুষ্ঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯ জনের প্রাণ গেল কালবৈশাখীতে

দেশের খবর: ঢাকাসহ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক জেলায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ব‌রিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জে একই পরিবারের দুজন, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে চার জন এবং মানিকগঞ্জ, লক্ষ্মীপুর ও কুমিল্লায় তিন জন মারা গেছেন।

সবশেষ পাওয়া গেছে বরিশালের মেহেন্দিগঞ্জের ঝড়ের খবরটি।উপ‌জেলার আ‌লিমাবাদ ইউ‌নিয়‌নের গাগু‌রিয়া গ্রা‌মে বুধবার বিকেলে ঝড়ে বসতঘর ধসে মারা গেছেন এক বৃদ্ধ ও তার পুত্রবধূ।

মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের ও‌সি শ‌ফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি

দেশের খবর: মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

বুধবার ( ২১ এপ্রিল) রাতে তদন্ত কমিটির সদস্য মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, চার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তিনি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হাতে বুধবার বিকাল ৫টায় সশরীরে হস্তান্তর করেছেন। ১০ জনের লিখিত সাক্ষ্য, সাতজনের মৌখিক সাক্ষ্য ও বেশ কয়েকজন শিক্ষার্থীর মতামতও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

অধ্যাপক আব্দুল হাই তালুকদার বলেন, রেকর্ডের সঙ্গে জড়িত চার শিক্ষার্থী লিখিতভাবে তাদের ভুল হয়েছে মর্মে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চেয়েছে; এ বিষয়টিও তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা অডিও রেকর্ড করে প্রধান শিক্ষকের কাছে না গিয়ে প্রথমেই স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহবুবের চালের আড়তে যায়।

তিনি আরও বলেন, সবার জবানবন্দিতে বোঝা যায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে কারও ইন্ধন থাকতে পারে।

হৃদয় মণ্ডল প্রায় ২১ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত পড়াচ্ছেন। গত ২০ মার্চ ক্লাস নেওয়ার সময় তার কথা অডিও রেকর্ড করে কয়েকজন শিক্ষার্থী। পরে রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ২২ মার্চ একদল শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ করে, তাদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হয়।

পরে পুলিশ গিয়ে হৃদয় মণ্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই রাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মবিশ্বাসকে অপমানিত করার অভিযোগে মুন্সীগঞ্জ থানায় বিদ্যালয়টির অফিস সহকারী (ইলেকট্রিশিয়ান) মো. আসাদ মামলা করেন। হৃদয় মণ্ডলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়। শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্তে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল ১৯ দিন কারাভোগের পর ১০ এপ্রিল জামিনে ছাড়া পান। মামলার হাজিরার তারিখ ছিল বুধবার। মুন্সীগঞ্জ ১ নম্বর আমলী আদালতে তিনি হাজিরা দেন। আদালতটির বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ আল ইউসুফ পুলিশের তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২৫ মে দিন ঠিক করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest