করলার পুষ্টিগুণ ও উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক: করলা (করল্লা, উচ্ছা, উচ্ছে) এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। এবার জেনে নিন, করলার আরো পুষ্টিগুণ ও উপকারিতা-

ব্রকলি থেকেও দ্বিগুণ পরিমানে বিটা ক্যারোটিন রয়েছে এতে। দৃষ্টি শক্তি ভালো রাখতে ও চোখের সমস্যা সমাধানে বিটা ক্যারোটিন উপকারী। করলায় প্রচুর পরিমানে আয়রণ রয়েছে। আয়রণ হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। পালংশাকের দ্বিগুণ ক্যালসিয়াম ও কলার দ্বিগুণ পরিমান পটাশিয়াম করলায় রয়েছে। দাঁত ও হাড় ভাল রাখার জন্য ক্যালসিয়াম জরুরি। ব্লাড প্রেশার মেনটেন করার জন্য ও হার্ট ভাল রাখার জন্য পটাশিয়াম প্রয়োজন।
করলায় যথেষ্ট পরিমাণে ভিটামিন-সি রয়েছে। ভিটামিন সি ত্বক ও চুলের জন্য একান্ত জরুরি।

ভিটামিন সি আমাদের দেহে প্রোটিন ও আয়রন যোগায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। ফাইবার সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায়। করলায় রয়েছে ভিটামিন-বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম।

অসুখ নিরাময়ে সাহায্য করে। ডায়বেটিসের পেশেন্টের ডায়েটে করলা রাখুন। করলায় রয়েছে পলিপেপটাইড পি, যা ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ নিয়ে করলার রস ও করলা সিদ্ধ খেতে পারেন। নানা রকমের ব্লাড ডিজঅর্ডার যেমন স্ক্যাবিজ, রিং ওয়র্ম এর সমস্যায় করলা উপকারি। ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে। স্কিন ডিজিজ ও ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

করলা পাতার রসের উপকারিতা
করলা পাতার রস খুবই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে। এনার্জি ও স্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে। অতিরিক্ত এলকোহল খাওয়ার অভ্যাস থেকে লিভার ড্যামেজড হলে , সে সমস্যায় করলা পাতার রস দারুন কাজে দেয়। ব্লাড ডিজঅর্ডার সমস্যায় লেবুর রস ও করলা পাতার রস মিশিয়ে খেতে পারেন। করলা পাতার রসে মধু মিশিয়ে খেতে পারেন। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফেরেনজাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে। এর মাধ্যমে সোরিয়াসিসের সমস্যা, ফাংগাল ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিমির শরীরে আঘাতের দাগ নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক: হাতে মোটা মোটা লাল দাগ। ভালোবাসার নয়! বেদনার। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে তার শরীরের দেখা যাচ্ছে মারের দাগ! কিন্তু কে এমন হাল করল নায়িকার!

এ প্রশ্নের উত্তরটা নায়িকা নিজেই দিয়েছেন। বলেছেন, না কোনও রকম শারীরিক নির্যাতন করা হয়নি অভিনেত্রীর ওপর। তাহলে! হেভি ওয়ার্ক আউট। আসলে বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন মিমি। সম্প্রতি হলি-ডে কাটিয়ে ফিরেছেন আবারও রোজকার রুটিংয়ে।

শুরুতেই গিয়েছেন জিমে। আর সেখানে ১০ দিনের গ্যাপিং ফুলফিল করতে সুন্দরীকে দিয়ে হেভি ওয়েট তুলিয়েছে ট্রেইনার। আর তাতেই এমন দশা হয়েছে নায়িকার।

‘ক্রিসক্রস’ শ্যুটিং শেষ করে ঘুরতে বেড়িয়েছিলেন মিমি। গিয়েছিলেন মুম্বাই। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এই ছবিতে একজন ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামী-স্ত্রী’র রক্তের গ্রুপ এক হলে যা হয়

স্বাস্থ্য ডেস্ক: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় কি? অনেকের মধ্যে এমন অজানা একটি প্রশ্ন ভর করে। যা নিয়ে তারা অযথা দুশ্চিন্তাগ্রস্তও থাকেন। কিন্তু ডাক্তারদের মতে, “কোনো সমস্যাই হয় না।’

সারা দুনিয়ায় ৩৬ শতাংশ “ও” গ্রুপ, ২৮ ভাগ “এ” গ্রুপ, ২০ শতাংশ “বি” গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় ৪৬ ভাগ মানুষের রক্তের গ্রুপ “বি”। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫ শতাংশ, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় ১৫ শতাংশ।

যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ ‘বি’। সেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক। এতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে Rh Isoimmunization বলে। সেটারও সহজ চিকিৎসা বা টিকা আছে। অনেকের ভ্রান্ত ধারণা- বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম এবনরমালিটি থেকে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ

পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরের দুরমুজখালী গ্রামে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মানের কাজ চলছে। দুরমুজখালী গ্রামের সাবুরউদ্দিন গাজী ছেলে লুৎফর রহমান ও খলিলুর রহমান সরকারী রাস্তা দখল করে বসত ঘর নির্মান করছে। সরেজমিন ঘুরে দেখা যায় দুরমুজখালী টু ছোট শ্যামনগর ইটের সোলিং রাস্তার গা ঘেসে নির্মান করা হচ্ছে ভবনটি। ইট সোলিং রাস্তার পাশে মাত্র দুই ফুট জায়গা রেখে বাকিটা দখলে নিয়ে নিয়েছে তারা। স্থানীয় লোকজন নিষেধ করলেও কর্নপাত করছে না বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা সরকারী জায়গা দখল করার বিষয় জানতে চাইলে ভবন নির্মান কারী খলিলুর রহমান বলেন সরকারী জায়গা দখল করছি, সরকার দেখবে তোমরা কারা?। এমতাবস্থায় এলাকাবাসী বলছেন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া ভবন নির্মানের কাজ বন্ধ হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্তুগাল পারলো না বেলজিয়ামের সাথে

খেলার খবর: বিশ্বকাপের আগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পর্তুগালের। ঘরের মাঠে তিউনিশিয়ার বিরুদ্ধে ড্র করার পর এবার অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের কাছে আটকে গেল ইউরোপ চ্যাম্পিয়নরা।

রাশিয়া যাবার হওয়ার আগে বাকি দলগুলির মতো পর্তুগালও আন্তর্জাতিক ম্যাচে নিজেদের যাচাই করে নিতে ব্যস্ত। পর পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে জয় অধরা থাকায় আত্মবিশ্বাসে ধাক্কা লাগা স্বাভাবিক রোনালদোদের। যদিও ক্রিশ্চিয়ানোকে বিশ্বকাপের আগে একটানা ক্লাব ফুটবল খেলার ক্লান্তি কাটিয়ে ওঠার পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন কোচ স্যান্টোস। তাই প্রীতি ম্যাচগুলি থেকে রিয়াল তারকাকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।

তিউনিশিয়ার বিরুদ্ধ শেষ ম্যাচে ড্র করলেও পর্তুগালের ইতিবাচক দিক ছিল দুবার প্রতিপক্ষের গোলমুখ খুলে ফেলেছিল তারা। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। বরং বেলজিয়ামের কাছে দুঃস্বপ্নের হয়ে দেখা দিতে পারে ম্যাচটি। কারণ ম্যাচের নিরুত্তাপ নব্বই মিনিটে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা হল বেলজিয়াম তারকা ভিনসেন্ট কোম্পানির চোট পেয়ে মাঠ ছাড়া। চোটের গুরুত্ব এখনো বোঝা না গেলেও প্রিমিয়র লিগ জয়ী ম্যান সিটি অধিনায়কের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল বলা চলে।

দ্বিতীয়ার্ধের খেলা ১০ মিনিট গড়ানোর পরেই মার্টিন্সের সঙ্গে ধাক্কায় চোট পান ভিনসেন্ট। তার পরিবর্তে বোয়াতাকে মাঠে নামান বেলজিয়াম কোচ মার্টিনেজ। কুঁচকিতে চোট পেয়েছেন বেলজিয়াম তারকা। ম্যাচের শেষেই ভিনসেন্টের চোটের জায়গায় স্ক্যান করানো হয়। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কতটা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইজারল্যান্ডের সঙ্গে হোঁচট খেল স্পেন
খেলার খবর: সুইজারল্যান্ডের সঙ্গে নিজেদের মাঠে ১-১ ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বের এ খেলায় ভিয়ারিয়ালের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রাখলেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। ২৯তম মিনিটে এসে কাঙ্ক্ষিত গোলটি পায় তারা।

বাঁ-দিক থেকে সিলভার উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার আলভারো অদ্রিওসোলার ডান পায়ের ভলিতে বল জালে জড়ায়। কিন্তু নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পেন। ৬২তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ডান দিক থেকে স্টেফান লিখস্টেইনারের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি দাভিদ দে হেয়া। গোলমুখ থেকে বাঁ পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ড্রয়েই খেলার সমাপ্তি হয়।

রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গী পর্তুগাল, মরক্কো ও ইরান। আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন।

‘ই’ গ্রুপে ব্রাজিল, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। আগামী ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করবে দলটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ২৫, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হেনেছে। এর ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেতরে থাকা মানুষজন পুড়ে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছেন, একটি ‘ইমারজেন্সি রেসপন্স’ সেন্টার চালু করা হয়েছে।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের অগ্ন্যুৎপাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে ইনিংসে হারিয়ে সিরিজ বাঁচাল ইংল্যান্ড

খেলার খবর: লর্ডস টেস্ট পুরোটাই ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। ৯ উইকেটে জিতে এগিয়ে ছিল তারা। কিন্তু হেডিংলি টেস্টে মুদ্রার উল্টো পিঠ দেখলেন সরফরাজ আহমেদরা। দ্বিতীয় টেস্টে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। ব্যাটে-বলে দারুণ সাফল্য দেখিয়ে পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করল তারা।

পাকিস্তানের ১৭৪ রানের জবাবে ৩৬৩ রান করেছিল ইংল্যান্ড। এরপর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সফরকারীদের তারা অলআউট করে ১৩৪ রানে। মাত্র তিন দিনেই শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট।

৭ উইকেটে ৩০২ রানে রবিবার মাঠে নেমেছিল ইংল্যান্ড। ৩৪ রানে অপরাজিত জস বাটলার শেষ পর্যন্ত টিকে ছিলেন ৮০ রানে। ১০১ বলে ১১ চার ও ২ ছয় ছিল তার এই ইনিংসে। এদিন আরও ৬১ রান যোগ করে স্বাগতিকরা।

পাকিস্তানের পক্ষে বল হাতে এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সফল বোলার ফাহিম আশরাফ। এছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও মোহাম্মদ আমির।

২২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তান। কিন্তু জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের পেসের সঙ্গে ডোমিনিক বেসের স্পিনে নাকানিচুবানি খায় তাদের ব্যাটসম্যানরা। ইমাম উল হকের ৩৪ রান ছিল ইনিংসের সেরা।

এছাড়া উসমান সালাউদ্দিন করেন ৩৩ রান। এছাড়া আজহার আলী (১১) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। মাত্র ৪৬ ওভারে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

বেস ও ব্রড তিনটি করে উইকেট নেন। দুটি পান অ্যান্ডারসন।

ম্যাচের সেরা হয়েছেন বাটলার। আর দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা পাকিস্তানের পেসার আব্বাস। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest