সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে ১৮ টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল ব্রীজ এলাকায় এ আটকের ঘটনা ঘটে।

আটককৃত পাচারকারির নাম মিঠু সরদার (২২)। তিনি সাতক্ষীরা সদরেরর থানাঘাটা গ্রামের শওকত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খাঁন জানান, একটি পাচারকারি চক্র বিপুল পরিমান সোনা ভারতে পাচার করছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের বাকাল ব্রীজ এলাকায় অবস্থান নেয় । এ সময় বাঁকাল ইকো পার্ক থেকে একটি মোটর সাইকেলে করে বাইপাস সড়কের দিকে যাওয়ার সময় এক মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। তার মোটর সাইকেলে হলুদ রং এর ক্রসটেপ দিয়ে পলিথিনে মোড়া ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মোটর সাইকেল চালক মিঠু সরদারকে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত মটর সাইকেলটি। জিজ্ঞাসাবাদে ওই সোনা সে ভারতে নিয়ে যাচ্ছিল বলে জানায়। আটককৃত সোনার ওজন ১৮০ ভরি বা দুই কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় উপপরিদর্শক শাহাজালাল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।

১৯৫০ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। রোববার দিনব্যাপী সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে কেক কেটে তার জন্মদিন পালন করে ও শুভেচ্ছা জানান সাতক্ষীরার সাংবাদিক মহল, দৈনিক পত্রদূত, সাতক্ষীরা জেলা যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ফেব্রুয়ারি) বিকালে শ্রীরামপুর গ্রামে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সালেক বাবলু’র সভাপতিত্বে উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিসহ দলীয় নেতৃবৃন্দ এসেছি জননেত্রী শেখ হাসিনার অর্ভূতপূর্ব উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরতে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সহায়তা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নেছারুল্লাহ-আল-মামুন প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সালেক বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ আলী লাকীর সহযোগিতায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মুনজিতপুর এলাকায় অসহায় দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ কবিরসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী ৃস্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সংগঠনকে তৃনমূল থেকে সু-সংগঠিত করার লক্ষে তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম খান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাতক্ষীরা জেলা শাখা’র যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকা ও শেখ এহছান হাবীব অয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

প্ৰধান বক্তা’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় স্বেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম,দেবহাটা : কবির ভাষায় মা তোর আমের বনে ঘ্রাণে পাগল করে । দেবহাটায় ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল, দেবহাটা উপজেলা ও তার আশেপাশে এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল এতে বেড়েছে ভ্রমরের আনাগোনায় মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত দেবহাটা।

দেবহাটার গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগান সহ সকল আম গাছে মুকুলের ঝাঁপিয়ে পড়েছে মুকুলে। ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাত সহ অম্রপালি, ফজলি, লতাই ,ন্যাংড়া সহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রয়ের অপেক্ষায় আছে ,কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।

দেবহাটার বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরে গাছে পিপড়া লাগতে পারে পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে । তবে এ বছর কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে ।

এই ব্যাপারে কয়াক জন, আম বাগান মালিকদের কাছে জানতে চাইলে তারা বলে,আমরা আশা করি এবার আমের বম্পার ফলন হবে,আমাদের আম দেবহাটার বিভিন্ন বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্না শহরে বিক্রি জন্য পাঠানো হয়, আরো বলেন এই বছর মুকুল আসার মুহুর্তে বৃষ্টি না হওয়ায় এবছর আমের মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা থাকবে। তবে আশা করছি গত বছরের চেয়ে এবছর আমের বাম্পার ফলন হবে

দেবহাটা উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন। এবছর আমের চাষ হয়েছে ৩৬৮ হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন চাষীরা এবং চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,

তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি। এ সময় ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় উর্মিলা মন্ডল (৫০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তিনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ উর্মিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন।

পথিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest