সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি শিক্ষার্থীদের

দেশের খবর: ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘটিত সংঘর্ষ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সম্মেলনে সংঘর্ষ চলাকালীন দায়িত্বরত পুলিশের ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি তুলে ধরেন ছাত্ররা। বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই দাবি তুলে ধরেন ছাত্ররা।

সংবাদ সম্মেলনে দাবিসমূহ হচ্ছে-

১. হামলার উস্কানিদাতা, ইন্ধনদাতা ও হামলাকারীদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও আইনশৃঙ্খলাবাহিনীকে নিতে হবে।

৩. হকারদের হামলায় নিহত পথচারী নাহিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

৪. রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

৫. দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর ডিসি, এডিসি ও নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এবং পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে।

৬. প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি স্থাপন করতে হবে।

৭. প্রতিটি মার্কেটে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আচরণবিধি প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে।

৮. ফুটপাত দখলমুক্ত, অবৈধ কার পার্কিং উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

৯. ক্রেতা হয়রানি, নারীদের যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

১০. চন্দ্রিমা সুপার মার্কেট ও নিউ সুপার মাকের্টে ঢাকা কলেজের সম্পদ লিজ বাতিল করে ফিরিয়ে দিতে হবে।

এই দাবি অনতিবিলম্বে কার্যকর করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় তাদের আন্দোলনে পাশে থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজসহ অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান বক্তারা।

সম্মেলনে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষে কথা বলা শুরু করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুজয় বালা। ঢাকা কলেজ ইতিহাসের যে কোনো আন্দোলনে সামনের সারিতেই ছিল উল্লেখ করে তিনি বলেন, সোমবার আনুমানিক রাত ১২টায় দুই দোকানের অভ্যন্তরীণ কোন্দলে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে নিউমার্কেটের ব্যবসায়ীরা। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। কিন্তু ছাত্রদের এই প্রতিবাদে এডিসি হারুন ও নিউমার্কেট থানার ওসি বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হন। তাদের পক্ষপতামূলক বক্তব্যও ভাইরাল হয়েছে। পুলিশ রাবাব বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ। হকাররা ঢাকা কলেজে মুহুর্মুহু হামলা চালায়।

পরে, অধ্যক্ষের আশ্বাসে রাত ৩টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। পরদিন সকালে ফের হামলা চালায় নিউমার্কেটের ব্যবসায়ীরা। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এবারও ছাত্রদের ওপর হামলা করে। হকাররা কলেজের ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়। ক্ষতি হয় ক্যাম্পাসের অনেক স্থাপনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনে স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ মন্ডল।
কলবাড়ী নেকজানীয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দীন আল গালিব,অভিভাবক সদস্য শওকত হোসেন, বিদ্যালয়ের ছাত্রী মোমতাহিনা, ছাত্র তৌফিক ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, ওই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোন অপরাধী এধরনের অপরাধ করার সাহস না পায়। যদি কঠোর শাস্তি নিশ্চিত করা না যায় তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিবে। রাস্তায় তাদের নিরাপদে চলার নিরাপত্তা না থাকলে কিভাবে রাস্তা দিয়ে তারা স্কুলে আসবে।

ভুক্তভোগী যাতে কোন ভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষন করছি। সকলের বাড়িতে মেয়ে রয়েছে অনন্ত সে কথা বিবেচনায় এধরণের জঘন্য অপরাধের কঠোর শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ্য: গত ১২ এপ্রিল চাচাতো বোন এর সাথে কলবাড়ী নেকজানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিকটাত্মীয়ের বাড়িতে পূজা দেখতে যায়। সেখান থেকে ১০ টার দিকে বাড়িতে ফেরার স্থানীয় দুই বখাটে রাহুল চৌকিদার ও রাকেশ বাইন তাদের টেনে হিচড়ে পার্শ্ববর্তী রাকেশের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে চাচাতো বোন রাহুলের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও নিকটস্থ বাগানে নিয়ে রাকেশ ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২১। পুলিশ মামলার ১ আসামীকে আটক করলেও ২নং আসামী রাহুল চৌদিকার পলাতক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপজেলা পরিষদের ইফতার

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ১৮ রমজান শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান, নিলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল রহমান, রিভারইন ( সিও ) লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ,উপজেলা নির্বাহি কর্মকর্তা আক্তার হোসেন,কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহীদুল্লাহ,  শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ, ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী নিরঞ্জন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আবদুর রশিদ ,

সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম,ম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, চেয়ারম্যানদয়,

ইউনিয়ন পরিষদ সচিব বৃন্দ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর সদরে খাল খনন কার্যক্রম চলমান থাকায় চেয়ারম্যান বাবুকে শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি :শ্যামনগর সদরে পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ হায়বাতপুর – নকিপুর খাল খনন কার্যক্রম চলমান থাকায় শ্যামনগর সদরের বারবার নির্বাচিত চেয়ারম্যান এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবুকে বিভিন্ন সামাজিক সুধী মহল  শুভেচ্ছা  জানিয়েছেন।

খালটি দ্রুতগতিতে সমাপ্তির পথে এগিয়ে চললেও গুটিকয়েক ব্যক্তির অসহযোগিতার কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

উল্লেখ্য সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি  শ্যামনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান থাকা অবস্থায় প্রথম খালটি খনন শুরু করেন।

এই খালটি দুইটি মৌজার মধ্য দিয়ে প্রবাহমান। হায়বাতপুর ও শ্যামনগর মৌজার মাঝখান দিয়ে।বর্তমানে প্রবাহমান খালটি হায়বাতপুর মৌজার ভিতরে।শ্যামনগর মৌজার খালটি নকিপুর এইচসি পাইলট স্কুলের সাবেক অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস ওরফে ভোলা স্যার দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে । ভোলা স্যার নব্বইয়ের দশকে বিল ভরাট করে তারপর বাড়ি নির্মাণ করেন। তিনি বাড়ির ভিটা তৈরি করার সময় সরকারি খালের খাস জমিটুকু নিজের দখলে নিয়ে নেন।

তাছাড়া বর্তমানে হাল পর্চা বের হয়েছে সেখানে পূর্বের অবস্থানে খালটি নেই।বর্তমান খালটি রেকর্ডীয় জায়গার মধ্যে।খালের অবস্থান নব কুমার বিশ্বাস, সুকুমার বিশ্বাস ও রবীন্দ্রনাথ বিশ্বাস অর্থাৎ শ্যামনগর মৌজার দিকে মাপ জরিপে দৃশ্যমান হয়।অর্থাৎ পূর্বে খালের অবস্থান থেকে উত্তর দিকে ১১ ফুট দূরে অবস্থান করছে ।
তবে খাল খননে ক্রমাগত প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন নকিপুর গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাস ভোলা মাষ্টার । তিনি সরকারি খালের উপর দিয়ে পাঁকা প্রাচীর নির্মাণ করেছেন।সরকারি সার্ভেয়ার, উভয়পক্ষে দুজন জরিপকারী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার মাপ জরিপ করার পরেও সাবেক ঐ অবসরপ্রাপ্ত শিক্ষক নানান তালবাহানা করছেন।অপরদিকে প্রবাহমান খালটির পূর্বদিকে নকিপুর গ্রামের শহীদ স্টাটার সরকারি খাস খালের ভিতরে বাথরুম নির্মাণ করে বিতর্ক সৃষ্টি করেছেন।

বাথরুম অপসারণে তাকে বারবার বলা সত্ত্বেও সে নানানভাবে তাল বাহানা করছেন।
এ ব্যাপারে শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন,শ্যামনগর সদরের পানি নিষ্কাশনের এই গুরুত্বপূর্ণ খালটি খনন করা এলাকাবাসীর দাবি ছিল।আমি দ্বিতীয়বার নির্বাচিত হয়েই এই খালটি খননে মনোযোগ দিয়েছি।

এখানে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন সকলের জন্য সমান এই দৃষ্টিতে প্রকৃত জরিপ করার পরে পরিকল্পনা অনুযায়ী খাল খনন চলছে। এটা নিয়ে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাই সে যত বড় ব্যক্তিই হোক তার মিশন সফল হতে দেয়া হবে না। জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন:শ্যামনগর সদরে পানি নিষ্কাশনের খাল খনন কার্যক্রম চলমান থাকায় চেয়ারম্যান জহুরুল হায়দার বাবুকে বিভিন্ন মহলের শুভেচ্ছা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় বাস ইজিবাইকের সংঘর্ষে আহত ২

তালা প্রতিনিধি :
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জমতলামোড় নামক স্থানে যাত্রীবাহীবাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় রাজিব সরদার জানান, বেলা ১১ টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস জামতলানামক স্থানে পৌছালে সাতক্ষীরাগামী ইজিবাইক রাস্তা পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত হন সাতক্ষীরা দোহাখোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মখফিরুল্লাহ (৫৬) ও ইজিবাইকের যাত্রী মধ্যবয়সী নারী।

তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় মেলেনি। দুজনের অবস্থা আশংকাজনক। তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহতদের উদ্ধার করেছে। তবে পুরা বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জের কৃ‌ষি ব‌্যাং‌ক শাখায় হালখাতা অনু‌ষ্ঠিত

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বাংলা নবব‌র্ষে অন্যান্য বারের ন্যায় এ বারও বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখায় শুভ হালখাতা ১৪২৯ অনু‌ষ্ঠিত হয়েছে। বছর শেষে ব্যাংক গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, বকেয়া ঋণ আদায় ও নতুনভাবে কৃষি ঋণ গ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষে বুধবার বেলা ১০টা থে‌কে দিনব‌্যা‌পি মিষ্টান্ন আপ্যায়নের মাধ‌্যমে শুভ হালখাতা অনু‌ষ্ঠিত হয়।

ব‌্যাংক ভব‌নে হালখাতার উদ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন সিনিয়র প্রিন্সিপাল অ‌ফিসার শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি ‌শেখ অা‌নোয়ার হো‌সেন, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, অবসরপ্রাপ্ত ব‌্যাংক কর্মকর্তা ভবসিন্ধু মন্ডল, রঞ্জিত কুমার সরকার, মহাসিন আলী,

শেখ শাহজাহান ক‌বির। এছাড়া অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার জিএম, আরিফুজ্জামান, কর্মকর্তা রনজিত কুমার সরকার, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, রাজু আহমেদ, শওকত ওসমান, ক্যাশিয়ার শিমুল কুমার সেন,

দপ্তরী শেখ দাউদ আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের অর্থের সুযোগ বৃদ্ধির জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি:
আক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে নারী নেতৃত্বাধীন ব্যবসায়ের সুযোগ বৃদ্ধির জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০শে এপ্রিল) সকালে প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
 সারিদ বিন শফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ, ডিএফএ আজহারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী আমির হোসেন,
ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপক রওনাকুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উন নুরি, অগ্রনী ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপক ধমর্দাস সরকার,
আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় নারী ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্পর্কে সকলের মাঝে উপস্থাপন করেন তারা জানান যে, নিজেরা স্বল্প পূজি নিয়ে ব্যবসা পরিচালনা করছে এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়।
কারণ তাদেরকে অনেক সময় এনজিও বা সরকারি ব্যাংকগুলোর ঋণ দিতে চায় না কারণ তারা উপযুক্ত ডকুমেন্টস প্রদান করতে পারে না। পর্যাপ্ত পুঁজির অভাবে ব্যবসা ঠিকমত করতে পারে না তারা জানান,  যে তাদেরকে যদি পর্যাপ্ত পুঁজি সরবরাহ করা যায় তাহলে তারা এলাকায় নারী উদ্যোক্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং তারা তাদের ব্যবসা সফল ভাবে পরিচালনা করতে পারবে।
এক্ষেত্রে তারা অতি দ্রুত নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারবে উপস্থিত অতিথিবৃন্দ ব্যাংক কর্মকর্তা চেয়ারম্যানরা তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে নারী উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানসমূহ থেকে সহজে ঋণ নিতে পারবে এবং তাদের জন্য তারা স্বল্প সুদে ঋণ সরবরাহ করবে।
মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন  শফিক বলেন যে, যদি কোন নারী ভালভাবে ব্যবসা করে উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে মহিলা বিষয়ক অধিদপ্তর হতে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহায়তা প্রদান করা হবে ইউপি চেয়ারম্যানগন তাদেরকে সবসময় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও যে কোন সমস্যায় তাদের কাছে যেতে বলেন।
কর্মশালায় নারী উদ্যোক্তারা তাদের সমস্যা গুলো সুন্দরভাবে তুলে ধরেন এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।কর্মশালা শেষে প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নারী উদ্যোক্তাদের কে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির গুনাকরকাটি টু রুদ্রপুর নির্মাণাধীন কার্পেটিং সড়ক খুড়ে মরা নদীর বেড়িবাঁধ সংস্কার বন্ধের দাবিতে মানববন্ধন
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি টু রুদ্রপুর নির্মাণাধীন কার্পেটিং সড়ক খুড়ে মৃতপ্রায় বেতনা নদীর বেড়িবাঁধ সংস্কার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বাসী।
উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার না করে মজে যাওয়া নদীর বেড়িবাঁধ সংস্কার করতে এতো তড়িঘড়ি করায় পাউবোর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার সকালে গুনাকরকাটি টু রুদ্রপুর সড়কে শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর সাকি পলাশ, ইউপি সদস্য আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা ফিরোজ খান মধু, ফারুক হোসেন, ফরহাদ হোসেন, জুয়েল রানা, গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন- আশাশুনি উপজেলার ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজ টু রুদ্রপুর ওয়াপদার উপর দিয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন কার্পেটিং সড়কের খোয়া বালি স্কেবেটর মেশিন দিয়ে খুড়ে সেখানে মাটি দিয়ে বেড়িবাঁধ দেওয়া হচ্ছে।
 এই সড়ক দিয়ে মাছখোলা হয়ে সদর উপজেলাসহ পার্শ্ববর্তী কলারোয়া তালা উপজেলার মানুষ যাতয়াত করে থাকে। দীর্ঘকাল যাবৎ মজে যাওয়া বেতনা নদীর ওয়াপদার উপর দিয়ে মানুষের যাতয়াত থাকলেও বর্ষা মৌসুমে এলাকার মানুষের পথচলা অসম্ভব হয়ে পড়ে। এলাকার হাজার হাজার বিঘা জমির ধান, পার্শ্ববর্তী ইটভাটার ইট ও মাছ পরিবহনের জন্য একমাত্র সড়ক হিসাবে এ পথই ব্যবহার হয়ে আসছে।
 মানুষের কষ্ট নিবারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলজিইডি গত বছর প্রায় ৩ কি.মি. সড়কে কার্পেটিং করার জন্য ১ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ২/১ দিনের মধ্যে কার্পেটিং শুরু করার কথা।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে মেশিন লাগিয়ে ওয়াপদা কর্তৃপক্ষ সড়কের উপর থেকে খোয়া-বালি উঠিয়ে সেখানে মাটি দিয়ে বাঁধ নির্মাণ শুরু করে। স্থানীয়রা প্রতিবাদ জানালেও কেউ তাতে কান দেয়নি। সোমবার সকলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে বিষয়টি অবহিত করার পর কাজ আপাতত বন্ধ করা হয়েছে।
 এলজিইডির উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলছেন পাউবো’র অনুমতি নিয়ে জনস্বার্থে মজে যাওয়া নদীর বেড়িবাঁধের উপর এক বছর আগে থেকে কাজ করা হচ্ছে। আর
পাউবোর নির্বাহী প্রকৌশলী বলছেন অনুমতি নেয়া হয়নি। আমরা দেখছি পাকা রাস্তা খুড়ে মৃতপ্রায় নদীতে খুব আগ্রহ নিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। অথচ উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙনে আতঙ্কিত এলাকার বেড়িবাঁধ সংস্কার করা হচ্ছে না। বক্তারা পাউবোর এই দ্বৈত নীতিকে পরিহার করে সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বার্থরক্ষার্থে গুরুত্বপূর্ণ এ সড়কে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest