সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

এমবাপ্পেকে পেতে মরিয়া গার্দিওলা

খেলার খবর: তিন ম্যাচের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য গোল পাননি তিনি। তবে জয় পেতে কষ্ট হয়নি পিএসজির। নেইমারের জোড়া গোলে নিসকে ৩-০ গোলে হারিয়েছে দ্য পারিসিয়ানরা।
এরই মাঝে গুঞ্জন, এমবাপ্পেকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তাকে ডেরায় ভেড়াতে ঝাঁপিয়ে পড়েছে ইংলিশ ক্লাবটি। তার ব্যাপারে ভীষণ আগ্রহী পেপ গার্দিওলা। তিনি মনে করেন, ফরাসি তরুণকে পেলে চ্যাম্পিয়নস লিগে সাফল্য আসবে।
শোনা যাচ্ছে, এমবাপ্পের জন্য প্রায় এক হাজার ৮৯০ কোটি টাকা খরচ করতে প্রস্তুত ম্যানসিটি, যা নেইমারকে কিনতে পিএসজির খরচের থেকেও বেশি। শুধু বছরেই তার বেতন হবে ১৯০ কোটি টাকা।
এমবাপ্পে মোনাকোতে খেলার সময় থেকেই তার ব্যাপারে উৎসাহী গার্দিওলা। তবে ফ্রান্সের বাইরে যেতে চাননি বিশ্বকাপের উদীয়মান এ সেরা খেলোয়াড়। এ কারণেই তিনি পিএসজিতে খেলার সিদ্ধান্ত নেন।
চাউর হয়েছে, রিয়াল মাদ্রিদ এখনও এমবাপ্পেকে পেতে মুখিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনে ‘পুলিশি ছক’ তৈরি

দেশের খবর: কাগজে-কলমে নির্বাচন কমিশন (ইসি) আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করলেও ইতোমধ্যে নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) সদর দফতরে ডেকে ব্রিফ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
ব্রিফে নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া এলাকার ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোর তালিকা তৈরি করে প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৪ সালসহ বিগত সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাগজে-কলমে ‘পুলিশি পরিকল্পনার ছক’ তৈরি হয়েছে। নির্বাচনের আগে, ভোট চলাকালীন এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে নেয়া হচ্ছে প্রস্তুতি।

নির্বাচনের আগে ভিআইপি, রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের কেন্দ্রে যাওয়া, সুষ্ঠু ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; ভোটগ্রহণের সময় কেন্দ্র দখলসহ বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র পুলিশ মোতায়েন এবং বিশেষ প্রয়োজনে পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও ডগ স্কোয়াড ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এছাড়া নির্বাচন-পরবর্তী কয়েকদিন দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ করে নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশকে মাঠে রাখা এবং সেসময় পুলিশ সদস্যদের ১৬ ঘণ্টা করে ডিউটির বিশেষ রোস্টারও তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্বাচন অস্থিতিশীল করতে জঙ্গি ও কয়েকটি মহল চক্রান্ত করছে বলেও গোয়েন্দা সূত্রে জানা গেছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের একটি ইউনিট। সেখানে উল্লেখ করা হয়েছে, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যা করে নির্বাচনের আগে পরিস্থিতি উত্তপ্তের চেষ্টা করছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ। পুরনো জেএমবি’র একাংশের শীর্ষ নেতা তৌকির ওরফে তৌকি ওরফে গোপাল রাজশাহীর ইসাবা প্রধান বুলবুল ওরফে সোহাগকে অবহিত করে যে, ইমরানকে হত্যার উদ্দেশ্যে এলাকা রেকি করা হয়েছে।

এছাড়া সম্প্রতি সারাদেশে জঙ্গিদের রাসায়নিক হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গোপন প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম প্রস্তুতি নিতে সারাদেশের বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে বার্তা দেয়া হয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার জমা দেয়া প্রতিবেদনের কথা উল্লেখ করে জানায় যে, ‘গোয়েন্দা প্রতিবেদনে জেএমবি সদস্যরা একত্রিত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে হামলা চালানোর পরিকল্পনা করছে। এজন্য তারা আসামের মুর্শিদাবাদ, মালদা ও নাদিয়া জেলা থেকে কর্মীসংগ্রহ করেছে। কেনা হচ্ছে অত্যাধুনিক অস্ত্র ও সুইসাইডাল ভেস্ট।’
পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র পাওয়ার পর পূর্ববর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম নির্বাচনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। তবে ইতোমধ্যে আইজিপি জেলা এসপিদের সঙ্গে বৈঠক করে নানা ধরনের নির্দেশনা দিয়েছেন। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি।’

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘র‌্যাব সৃষ্টির পর থেকে প্রতিটি নির্বাচনে আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করি। এবারের নির্বাচনেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব মাঠে থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
তবে এবার নির্বাচন মাঠের নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সাইবার নিরাপত্তায়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সিআইডি, র‌্যাব ও ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের বিশেষায়িত সাইবার সিকিউরিটি টিম ২৪ ঘণ্টা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি করবে। ইতোমধ্যে গোয়েন্দারা ফেসবুকের জনপ্রিয় ও সর্বাধিক মেম্বারের গ্রুপগুলোতে অ্যাড হয়ে তাদের পোস্টগুলো যাচাই-বাছাই করছেন। এছাড়া জনপ্রিয় প্রায় শতাধিক ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট মডারেটরদের ডাটাবেজ তৈরি করা হয়েছে।
সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে যদি কেউ উস্কানিমূলক গুজব তৈরি করে এবং তা পোস্ট করে তাহলে সেসব পোস্ট ডিলেটে (মুছে ফেলতে) তাৎক্ষণিক নির্দেশনা দেয়া হবে অ্যাডমিনদের।
নির্বাচনের সময় সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি করা সাইবার সিকিউরিটি টিমগুলোর মধ্যে সমন্বয় করবে পুলিশ হেড কোয়ার্টার্স।
এ প্রসঙ্গে এআইজি সোহেল রানা বলেন, ‘পুলিশের হেডকোয়ার্টার্স থেকে সব সাইবার নিরাপত্তা ইউনিটগুলোর মধ্যে সমন্বয় করা হবে। জনগণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করে- এমন যেকোনো ধরনের পোস্ট দেখলেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের পোস্ট তাৎক্ষণিক নজরে আনার ব্যবস্থা হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় ভার্সিটি কোচিং করতে এসেছিলেন ঐশী

বিনোদনের খবর: ডায়মন্ড ওয়ার্ল্ড ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৮ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা। মুকুট জয়ের পাশাপাশি বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন ঐশী।

জান্নাতুল ফেরদৌসী ঐশী পিরোজপুরের মেয়ে। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌসী ঐশী চলতি বছরের এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। যখন চোখেমুখে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ের স্বপ্ন তখনই খোঁজ পান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এরে আবেদন করার খবর।

কৌতুহল আর আগ্রহ মাথার চিন্তাকে যেন কিছুটা এলোমেলোই করে দিল। আবেদন করে বসলেন। দেখতে দেখতে মিসওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেন। সেরা দশে জায়গা পাওয়ার পর নিজের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হল আলোকজ্জ্বল হয়ে ওঠে ১০ সুন্দরীর উপস্থিতিতে। সেই ১০ জনের মধ্য থেকে ৩ জনকে বিচারকেরা আলাদা করে ফেলেন। সেরা দশে জায়গা করে নেওয়া অনেকেই সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু সেরা ৩ জন ছিলেন অনবদ্য।

বিশেষ করে জান্নাতুল ফেরদৌসী ঐশী ও প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়ার পারফর্ম্যান্স ছিল চোখ ধাঁধানো। শুধু রাজদর্শন হল-ই নয় গোটা এটিএন বাংলার কল্যাণে দেশের মানুষের কাছে বাকি প্রতিযোগীরা যখন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন তখন ঐশী ও সালওয়া ছিলেন অনবদ্য। শেষ পর্যন্ত ঐশীই মুকুট জয় করেন।

ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙা এলাকায়। জুলাই মাসে ঢাকায় এসে আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন। বাবা আব্দুল হাই সমাজসেবী মা আফরোজা হোসনে আরা একজন স্কুল শিক্ষিকা। ঐশীরা দুইবোন। বড় বোনের নাম শশী। চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে। এরপরই ঢাকা…

ঐশী বলেন, আমি জানি বিচারকেরা সব দিক বিবেচনা করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত করেছেন। আমি এই প্রতিযোগিতায় এসে ক্রমাগত শিখেছি। কিন্তু চূড়ান্তভাবে আমার নাম ঘোষিত হবে এটা ভাবতে পারিনি। ছিলাম প্রচণ্ড নার্ভাস। অনেক বড় দায়িত্বও আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি, নিজের দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো।’

এবারের প্রতিযোগিতায় মিস ট্রেন্ডি অ্যাওয়ার্ড পেয়েছেন স্মিতা টুম্পা। বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ড আফরিন লাবণী, মিস ইন্টেলিজেন্ট অ্যাওয়ার্ড নিশাত নাওয়ার সালওয়া, বেস্ট ফ্যাশন রানওয়ে মন্দিরা, মিস স্মাইলি অ্যাওয়ার্ড অনন্যা, মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড জান্নাতুল মাওয়া, মিস ট্যালেন্টেড অ্যাওয়ার্ড নাজিবা বুশরা, মিস পারসোনালিটি অ্যাওয়ার্ড শিরীন শিলা, মিস স্পোর্টি ইশরাত জাহান সাবরিন ও বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

খেলার খবর: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত জয়ে পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর আজ সোমবার পাকিস্তানকে ৩ উইকেটে উড়িয়ে দিয়েছে তৌহিদ হৃদয়ের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৮৮ রানের টার্গেট ৪৭.২ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। অভিষেক দাসের বলে দলীয় ৩০ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর ৪৩ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন সাইম আইয়ুব এবং রোহাইল নাজির। আইয়ুব ৪৯ রানে রান-আউট হয়ে যান। পাকিস্তানের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি উপহারদেন ওয়াকার আহমেদ (৬৭)। বাংলাদেশের রিশাদ হোসেন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ৪৫.২ ওভারে ১৮৭ রানে অল-আউট হয় পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানেই ‘ডাক’ মারেন তানজিদ হাসান। সাজিদ হাসান (২১) এবং প্রান্তিক নওরোজ নাবিল প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ৯৩ বলে বাউন্ডারিতে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন নাবিল।
মিডল অর্ডারে দলকে ভরসা দেন শামীম হোসেন। ১০৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছক্কার মার। মৃত্যুঞ্জয় (৪), রাকিবুল (১) এবং রিশাদ (২) দ্রুত ফিরে গেলে চাপ পড়ে বাংলাদেশ। তবে অভিষেক দাসকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী (১৭*)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

বিদেশের খবর: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণের অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সুব্রামাণিয়াম স্বামী বলেছেন, এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ দখল করে নেওয়া হবে।
রবিবার বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিন, ত্রিপুরায় প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন রাজ্য সভার এই সাংসদ। সুব্রামাণিয়াম স্বামী বলেন, বাংলাদেশে অনেক হিন্দু মন্দির বলপূর্বক দখল করে নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে দরিদ্র শ্রেণীর মানুষদের উপরে চাপ সৃষ্টি করে ধর্মান্তরিত করা হচ্ছে।
বাংলাদেশের হিন্দুদের উপরে সংখ্যাগুরু সম্প্রদায়ের এই ‘পাগলামি’ অবিলম্বে বন্ধ করার দাবি করেছেন সুব্রামাণিয়াম স্বামী। অন্যথায় সমগ্র বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের শাসকদলের এই নেতা বলেন, “হিন্দুদের বিরুদ্ধে পাগলামি বন্ধ না হলে বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।”
এদিন, আগরতলা থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকেও আক্রমণ করেছেন স্বামী। তিনি বলেছেন, “ইমরান খান নামেই প্রধানমন্ত্রী। আসলে তিনি চাপরাসির মতো কাজ করছেন।” সমগ্র পাকিস্তানের নিয়ন্ত্রণ আইএসআই, জঙ্গি এবং সেনার হাতে রয়েছে বলে দাবি করেছেন সুব্রামাণিয়াম স্বামী। এ ছাড়াও তিনি জানিয়েছেন যে সমস্ত জটিলতা কাটিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পথ খুব শিগগিরই প্রশস্ত হবে।
ভারত-পাকিস্তান সমস্যা সমাধানে পাকিস্তানকে চার ভাগ করার পরামর্শ দিয়েছেন সুব্রামাণিয়াম স্বামী। তিনি বলেছেন, “সিন্ধু, বেলুচিস্তান, পাখতুন এবং পশ্চিম পাকিস্তান। এই চার ভাগে পাকিস্তানকে ভাগ করে দেওয়া উচিত। তাহলেই ভারত-পাকিস্তান সমস্যা সমাধান হতে পারে।” চার ভাগে বিভক্ত পাকিস্তানের পশ্চিম পাকিস্তান বাদে বাকি তিন ভাগ ভারতের অন্তর্ভুক্ত করার দাবিও করেছেন স্বামী। এই উপায়েই উপনিবেশের প্রধান সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১২০০

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবারের ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে নিহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে লাশ।এদিকে, শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ২৪ জনকে জীবিত বের করে এনেছেন। আরো অনেক সেখানে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ সোমবার প্রাণহানির সর্বশেষ যে হিসাবে দিয়েছে তাতে বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্প এবং তা থেকে সৃষ্ট সুনামিতে সুলাওয়েসি দ্বীপে কমপক্ষে ১২০০ জন মারা গেছে।
কিন্তু কর্মকর্তারা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা বলেছেন, নিহতের সংখ্যা ‘হাজার হাজার’ হতে পারে।
কেন এই আশঙ্কা – দুর্যোগের পর তার কারণ ব্যাখ্যা করতে শুরু করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।
শুক্রবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং তার ফলে সৃষ্ট ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সুলাওয়েসি দ্বীপের পালু এবং আরো কয়েকটি শহরে আঘাত করে।
জাতীয় দুর্যোগ বিভাগ বলছে, তারা প্রথমে যা ভেবেছিলেন ভূমিকম্প এবং সুনামিতে আরও বেশি জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, বহু মানুষ এখনও বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়ে আছে। পালু শহরে মানুষজন নিজেরাই ধ্বংসাবশেষের নিচে স্বজন প্রতিবেশীদের খুঁজছেন।
এদিকে, দুর্যোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মদ সাউগি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ধ্বংসস্তূপ সরাতে আমাদের এখন জরুরি ভিত্তিতে ভারি যন্ত্রপাতি দরকার। শরীরের শক্তি দিয়ে একাজ আর সম্ভব হচ্ছে না।
ডঙ্গালা নামক একটি শহরের পরিণতি নিয়ে গভীর আশঙ্কা রয়েছে। প্রত্যন্ত এই শহরটি থেকে এখনও তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না।
রেডক্রস বলেছে, ১৬ লাখের মত মানুষ শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে ‘এই ট্রাজেডি আরো করুণ চেহারা নিতে পারে। শহরের ৩,৩৫,০০০ মানুষের অনেকে এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। খোলা জায়গায় তাঁবু খাটিয়ে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আফটার-শক অর্থাৎ বড় ভূমিকম্পের পর ছোটো ছোটে যে কাঁপুনি হয়, তার ভয়ে শনিবার সারারাত পালুর লোকজন ঘরের বাইরে ছিলেন। একটি আশ্রয় কেন্দ্রে বসে পালুর বাসিন্দা রিসা কুসুমা এএফপি সংবাদ সংস্থাকে বলেন, প্রতি মিনিটে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ আসছে। খাবার পানি প্রায় পাওয়াই যাচ্ছে না। দোকানপাট বাজার সব লুট হয়ে যাচ্ছে।

শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার যে ভূমিকম্প হয় তার উৎপত্তিস্থল ছিল উপকূলের খুব কাছে, মাত্র ১০ কিলোমিটার দূরে। ফলে খুব দ্রুত জলোচ্ছ্বাস তীরে চলে আসে।
স্থানীয় একটি উৎসবের কারণে সে সময় বহু মানুষ পালুর সমুদ্র সৈকতে ছিল। ফলে তাদের অনেকেই সুনামি থেকে পালানোর সময় পায়নি। ঘরবাড়ি ছাড়াও ভূমিকম্প ও সুনামিতে শহরের শপিং মল, মসজিদ, হোটেল, সেতু বিধ্বস্ত হয়েছে। পালু বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারও মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিনিস্টার হাই টেক পার্ক লি: এর ত্রিশালে নতুন ফ্যাক্টরির যাত্রা শুরু ।

 

প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের নতুন ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই ফ্যাক্টরির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন কয়েকজন সংসদ সদস্য, পুলিশের ডিআইজি, রাজনীতিবিদ, ব্যাংকার, দেশি-বিদেশি ব্যবসায়ী, ডিলার, শো-রুম ইনভেস্টর ও সাংবাদিকরা।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান (রাজ) ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সকল অতিথিদের স্বাগত জানান।

ফ্যাক্টরিটি মাসে প্রায় এক লাখ ফ্রিজ, এসি ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মিনিস্টার দেশের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ের বিপ্লব ঘটিয়েছে। তারা দেশের চাহিদা মিটিয়ে অচিরেই বিদেশে রপ্তানি করবে বলে আমি আশা করছি।” তিনি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খানের প্রশংসা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকিৎসায় নোবেল পেলেন অ্যালিসন ও হনজো

অনলাইন ডেস্ক: চিকিৎসাশাস্ত্রে এবছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস পি. অ্যালিসন ও তাসুকো হনজো। মরণঘাতী রোগ ক্যান্সার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আজ সোমবার ১ অক্টোবর নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। খবর দ্য গার্ডিয়ান।
উল্লেখ্য, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তার উপার্জিত অর্থ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে দিতে একটি উইল করে যান। ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। বাকি পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।
গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণমূলক বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হয়। শাখাগুলো হলো- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest