সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

ধোনি একাই ৮০০

ধোনি একাই ৮০০

কর্তৃক daily satkhira

খেলার খবর: এশিয়া কাপের ফাইনালে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার এশিয়া কাপের ফাইনালে কুলদীপ যাদবের বলে লিটন দাস এবং মাশরফি মুর্তজাকে স্ট্যাম্পিং করেন এমএসডি।
আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাট মিলিয়ে ধোনির ৮০০টি শিকার (ক্যাচ+স্ট্যাম্পিং) পূর্ণ হলো। ধোনির ৮০০তম শিকার হলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
এশিয়ার প্রথম উইকেটকিপার হিসেবে ৮০০ শিকার ধোনির। ৯০ টেস্টে ২৯৪টি শিকার ধোনির নামের পাশে। ৩২৭টি একদিনের ম্যাচে ৪১৯ শিকার মাহির। আর ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৭টি শিকার মহেন্দ্র সিং ধোনির।
আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকার করে তালিকায় ধোনি এখন তিন নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকারের তালিকায় ধোনির আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার (৯৯৮) এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউআরডিও প্রকাশ চন্দ্ররের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : কিছু কিছু স্মৃতি না পাওয়ার বেদনার ব্যথা দেয়। অশ্র“সিক্ত নয়নে বিআরডিবি সাতক্ষীরা সদরের পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের বিদায় অনুষ্ঠান সোমবার বেলা ১২টায় বিআরডিবি’র হল রুমে অনুষ্টিত হয়। বিদায় অনুষ্ঠানে সাতক্ষীরা সদর ইউসিসি এর চেয়ারম্যান সোহেল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রধান পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল আমিন, মফিজুল ইসলাম, জুনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম, এআরডিও (ইরোসপো) মৃদুল সরকার, বড়দল কৃষক সমবায় সমিতির ম্যানেজার আলহাজ্ব এনামুল হক খোকন, অফিস সহকারি শাহ আলম, সদাবিক মাঠকর্মী তোফায়েল মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ইউসিসি এর পরিদর্শক গোপাল চ্যাটার্জী, কুতুব উদ্দীন, শাহাদাৎ হোসেন, রাজিবুল শেখ, অফিস সহায়ক মুকুন্দ লাল হালদার, সুজিত আচর্য্য প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদনের খবর: টালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম অঙ্কুশ। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। তারা দুজন দীর্ঘ ৭ বছর চুটিয়ে প্রেম করছেন। এবার দীর্ঘ সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় এই দুই তারকা।
গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী বছরের ২০ ফেব্রুয়ারি প্রথমে রেজিস্ট্রি। এরপর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
নিজের বিয়ের খবর নিজেই টুইট করেছেন অঙ্কুশ। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০১৯ সালের মধ্যেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন টালিপাড়ার এই দুই তারকা।
এর মধ্যেই একটি খবর নিজের টুইট প্রোফাইলে তুলে ধরেছেন অভিনেতা। মজা করে আবার বলেছেন, ‘মা-কে খবরটা জানাতে হবে … কি খুশিই হবে!’
তবে তার আর ঐন্দ্রিলার সখ্যতা নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি নায়ক। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরেও দেখা গিয়েছে তাকে। আবার সম্প্রতি নায়িকা টুপি পরে ছবি পোস্ট দেওয়ায় তাতে আবার টিপ্পনিও কেটেছেন। মজা করেই জানিয়েছেন তার টুপি পরেই ঘুরে বেড়াচ্ছেন প্রিয় বান্ধবী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা। কিন্তু ঐন্দ্রিলা হেসে বলেছিলেন- অঙ্কুশ কেন বিয়ের কথা বলল জানি না। ওর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে তো, তাদের ছেলেমেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার বিয়ে করা দরকার।
তবে ঐন্দ্রিলা বলেছেন, ‘এখনও কিছুই ফাইনাল হয়নি।’ শোনা যাচ্ছে, এই দুই তারকার বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র।
অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে ঐন্দ্রিলা কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।
অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ১ আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-১ আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর পাটকেলঘাটা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যে কার্যক্রমের শুভ সূচনা করেছে। সোমবার বিকাল ৪টায় পাটকেলঘাটাস্থ জাসদ কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলি, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, ধানদিয়া ইউনিয়ন জাসদ সহ-সভাপতি ডা: প্রশান্ত দাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আশরাফুল, কুমিরা ইউনিয়ন জাসদ সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জাসদ সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, তেতুলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি ডা: জালাল, সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ, মাগুরা ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাশ, জালালপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, খেশরা ইউনিয়ন জাসদ সভাপতি আক্তার হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, খলিলনগর ইউনিয়ন জাসদ সভাপতি রমেন মন্ডল, সাধারণ সম্পাদক কানুপদ দাশ, খলিষখালী ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, তালা সদর সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলার সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদের নির্বাচনী তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কাজী রিয়াজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪ দলের জন্য তথা জাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালা-কলারোয়া জাসদের উদ্যোগে বাস্তবধর্মী তহবিল সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানাই। নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তালা কলারোয়ার ২৪টি ইউনিয়নের নেতাকর্মীকে এই কার্যক্রমে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়জনগণকে সম্পৃক্ত করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তহবিল সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর

বিনোদনের খবর: মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহির নতুন ছবি ‘পবিত্র ভালোবাসা’। আগামী ৫ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির প্রযোজক ও নায়ক রোকন জানান, এরই মধ্যে ছবিটি মুক্তির জন্য ২৫টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। প্রথমত দেশের প্রথম সারির সিনেমা হলগুলোতে মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজক।
এ কে সোহেল পরিচালিত ছবিটিতে মাহিয়া মাহি ছাড়াও চমক হিসেবে আছেন ফেরদৌস- মৌসুমী। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে এই তিন তারকাকে। ছবিটিতে মৌসুমীর প্রেমিক ও মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। ছবির গল্পে ফেরদৌস মুসলমানদের ধর্মীয় নেতা থাকবেন। আর মৌসুমী হিন্দুদের ধর্মীয় নেত্রী।
ছবিটিতে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দু’জন দু’জনকে গভীরভাবে ভালোবাসেন। কিন্তু ধর্মীয় অনুশাসন, কঠিন দেয়াল আর সামাজিক নিয়মনীতির শিকলে দু’জনের ভালোবাসা বন্দি। দু’জনই ধর্মীয় সম্মানে ও সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেদের গভীর ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেন না।
অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাত হিন্দু-মুসলিম দুই পঞ্চায়েত প্রধানের মধ্যে, এটা ধর্মীয় কোনও দ্বন্দ্ব নয়, পবিত্র ভালোবাসার দ্বন্দ্ব। মানব-মানবীর ভালোবাসার এমন দ্বন্দ্বমুখর গল্প নিয়ে এই ছবি।
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালনা এ কে সোহেল। সঙ্গীত ইমন সাহা। সম্পাদনা একরামুল হক। ছবিতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরাসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদ নির্বাচন করবেন ফেরদৌস

বিনোদনের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাম লেখাতে চলছেন চিত্রনায়ক ফেরদৌস। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে দেখা যাবে বলে খবর উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যান ফেরদৌস। সেখানে সরকারি অতিথি হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এই সফরকে কেন্দ্র করেই ছড়িয়েছে ফেরদৌসের নির্বাচনে আসার খবর। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন।
তাদের মতে, আসছে নির্বাচনে ফেরদৌসকে যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। তিনি ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। এরই মধ্যে আওয়ামী লীগের উপর মহল থেকে গ্রিন সিগন্যালও পেয়েছেন ফেরদৌস।
বর্তমানে ফেরদৌস দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরেই নির্বাচন প্রসঙ্গে মুখ খুলবেন এই অভিনেতা।
নায়ক ফেরদৌসের জন্ম কুমিল্লার তিতাশ উপজেলায়। তবে তিনি নির্বাচনে লড়বেন যশোর-৩ সদর আসন থেকে। যশোর সদরের ঘোপে ফেরদৌসের শ্বশুরবাড়ি। তার স্ত্রী তানিয়া ফেরদৌসের বাবা মরহুম আলী রেজা রাজু ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি সাংসদও ছিলেন ওই আসনের। তার পরিবর্তেই ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, নায়ক ফেরদৌসের পুরো নাম ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করেই জড়িয়ে পড়িয়েছিলেন মডেলিংয়ে। সেই সূত্রেই প্রবেশ করেন চলচ্চিত্রে।
সালমান শাহ-পরবর্তী যে ক’জন নায়ক ঢাকাই সিনেমার হাল ধরেছিলেন, ইন্ডাস্ট্রিকে ব্যবসাসফল ছবি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ফেরদৌস। ঢাকাই ছবিতে তার শুরুটা ছটকু আহমেদের ‘বুকের ভেতর আগুন’ ছবি দিয়ে। এটি সালমান শাহ শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তার স্থলাভিষিক্ত হন ফেরদৌস।
তবে নায়ক হিসেবে একযোগে দুই বাংলায় ফেরদৌসের অভিষেক ঘটে ‘হঠাৎ বৃষ্টি’ ছবি দিয়ে। এটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। কলকাতা ও বাংলাদেশে ছবিটি তুমুল ব্যবসা করে। এরপর থেকে তার পথচলার গল্পটা কেবলই মুগ্ধতার।
অসংখ্য ব্যবসাসফল ছবির নায়ক হয়ে তিনি ইন্ডাস্ট্রি মাতিয়েছেন। কাজ করেছেন হুমায়ূন আহমেদের মতো নন্দিত নির্মাতার কিছু চলচ্চিত্রেও। সেরা অভিনেতা হিসেবে চারবার জয় করেছেন সিনেমার জন্য রাষ্ট্রের প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।
সিনেমা প্রযোজনায়ও সফল ফেরদৌস। বর্তমানে প্রযোজনা করছেন ‘গাঙচিল’ নামের একটি ছবি। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন তিনি। পাশাপাশি মুক্তির অপেক্ষায় তার ‘মেঘকন্যা’ ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ কৌশলে এগোচ্ছে ক্ষমতাসীনরা

দেশের খবর: জাতীয় ঐক্য ও বিএনপির মাঠে নামার ঘোষণার পরিপ্রেক্ষিতে আপাতত ৩ কৌশলে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সহঅবস্থান তৈরি, দলগুলোকে নির্বাচনমুখী করা ও রাজনৈতিক মাঠে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতেই এ সব কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা। কৌশল সম্পর্কে দলটির নীতি নির্ধারণী মহল থেকে কোনো বক্তব্য না পাওয়া গেলেও কর্মসূচি ও বিভিন্ন পদক্ষেপ থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগের ও জোটের কর্মসূচি অনুযায়ী, ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় সমাবেশ করবে ১৪ দলীয় জোট। এছাড়া পুরো অক্টোবরে বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে রাজনৈতিক মাঠে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চাই ক্ষমতাসীনরা। এই সব কর্মসূচি পালনের ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে মুখোমুখি অবস্থানে যেতে চায় না আওয়ামী লীগের নেতারা।
নেতাদের ভাষ্য অনুযায়ী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনা মুখর থাকবেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতারা। ঐক্য প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা ও জামায়াত ইস্যুতে ঐক্য প্রক্রিয়াকে চাপ রাখতেই এই কৌশল নিয়েছেন তারা।
জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট গঠন প্রক্রিয়ার শুরুতে কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন আওয়ামী লীগ নেতারা।
গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে, জোট বেঁধেছে।
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করা নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থান ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি। পরে বিএনপি সমাবেশের তারিখ পরিবর্তন করে।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ২৯ সেপ্টেম্বর ১৪ দলের কর্মী সমাবেশে ক্ষমতাসীনদের অধিকাংশ নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সমালোচনা করেন। ওই কর্মী সমাবেশ থেকে রাজনৈতিক মাঠ দখলে রাখার ঘোষণা দেয়া হয়।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা পাল্টাপাল্টি করি নাই, করব না। কারণ যারা ৯ বছরে ৯ দিনও আন্দোলন করতে পারে নাই, অনুমতি ছাড়া রাস্তায় নামতে পারে না, তাদের সঙ্গে আওয়ামী লীগের, ১৪ দলের কোনো পাল্টাপাল্টি প্রয়োজন নাই।
জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় ১৪ দল বিভাগীয় সমাবেশ করবে। তারপর নেত্রীর সঙ্গে আলোচনা করে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করবে।
তিনি বলেন, ওরা বলেছে অক্টোবর থেকে মাঠে থাকবে। অক্টোবর তোমাদের জীবনে আসবে না। ডিসেম্বরে নির্বাচনের আগে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠ গরম করব।
গত ৩০ সেপ্টেম্বর সম্পাদকমণ্ডলীর সভা করে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আর যদি আন্দোলনের নামে ২০১৪ সালের মত নাশকতা, বোমা হামলা এবং সেই ভয়াবহ দৃশ্যপটের অবতারণা করে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন যা যা করার দরকার সব করবে। সমুচিত জবাব দেয়া হবে। আমরাও ঘরে বসে ডুগডুগি বাজাব না, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও প্রতিহত করব।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী এক নেতা বলেন, আপাতত এই কৌশলেই এগুতে হবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

দেশের খবর: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ তথ্য জানা গেছে। মামলাটি করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।
শাহবাগ থানার ওসি (পরিদর্শক) জাফর আলী বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে আজ (১ অক্টোবর) দুপুরের দিকে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের বাড়ি ক্রয়, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুই সদস্যের দলকে এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে থেকে অনুসন্ধানের সিদ্ধান্তের পরপরই দুই সদস্যের দল গঠন করা হয়েছে।
একইসঙ্গে এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের বিষয়ে আরো একটি অনুসন্ধান করছে দুদক বলেও জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest