সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

পুরুষের গনোরিয়া রোগের লক্ষণ

স্বাস্থ্য কণিকা: গনোরিয়া একটি রোগের নাম। যা সাধারণত নারী-পুরুষ উভয়ের হতে পারে। এটি কষ্টদায়ক যৌন সংক্রামক রোগ। গনোরিয়া হচ্ছে, একটি যৌনবাহিত রোগ। পুরুষের ক্ষেত্রে এই রোগে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ও মূত্রনালি দিয়ে পুজ বের হয়।
গনোরিয়া রোগটি ‘নাইসেরিয়া গনোরিয়া’ নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশার ২-১০ দিন পরই এ রোগের লক্ষণ দেখা যায়। গনোরিয়ার জীবাণু ‘নাইসেরিয়া গনোরিয়া’ দীর্ঘদিন শরীরের বাইরে টিকে থাকতে পারে না। এরা বেঁচে থাকে কেবল নিবিড় যৌন মিলনের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়ে।
পুরুষের যৌনাঙ্গ দিয়ে পুঁজ বের হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া এ রোগের উপসর্গ। প্রকৃতপক্ষে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুবাহিত রোগ। এটা পুরুষাঙ্গ, সারভিক্স বা জরায়ুর ছিদ্র, রেকটাম মলাশয় বা পায়ু, গলা ও চোখকে আক্রান্ত করতে পারে। এই ইনফেকশনজনিত কারণে বন্ধ্যাত্বও দেখা দিতে পারে।
সাধারণত নারীদের চেয়ে পুরুষরাই এই যৌনরোগে বেশি আক্রান্ত হয়। শুধু নারী ও পুরুষের মেলামেশার কারণেই এ রোগ ছড়ায়।
এই রোগে আক্রান্ত হওয়ার হার ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) উপাত্তে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৭ সালে পুরুষদের মধ্যে গনোরিয়ার হার দ্বিগুণ হয়েছে।

ডিসচার্জ
এই রোগের ইনফেকশনের সর্বাধিক কমন লক্ষণ হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ পাতলা হতে পারে অথবা ঘন হতে পারে, এটি পুরুষভেদে নির্ভর করে। সিডিসি অনুসারে, কোনো পুরুষ ইনফেক্টেড হওয়ার দুই সপ্তাহের মধ্যে তার ডিসচার্জের অভিজ্ঞতা হবে। ডিসচার্জের বর্ণ কিংবা পরিমাণ যাই হোক না কেন কিংবা ডিসচার্জ প্রতিনিয়ত হোক বা অনিয়মিত হোক, কোনো ডিসচার্জই স্বাভাবিক নয়। যেকোনো ধরনের ডিসচার্জ হলে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

নিতম্বে চুলকানি
মায়ো ক্লিনিক অনুসারে, গনোরিয়া মলদ্বারকেও আক্রমণ করতে পারে, যার ফলে মলদ্বারীয় চুলকানি ও ডিসচার্জ বা রক্তপাত হতে পারে। এছাড়া ডায়রিয়া হতে পারে এবং প্রাকৃতিক কর্ম সারার সময় ব্যথা অনুভব হতে পারে।

গলা ব্যথা
ওরাল সেক্স থেকেও গনোরিয়া হতে পারে। গলায় গনোরিয়া ডেভেলপ হওয়া অনেক লোকের উপসর্গ দেখা দেয় না। কারো কারো গলাব্যথা হতে পারে এবং লসিকাগ্রন্থি ফুলে যেতে পারে।

ব্যথা বা ফোলা
গনোরিয়া ইনফেকশন পার্শ্ববর্তী স্থানে, যেমন- অণ্ডথলি ও অণ্ডকোষ, ছড়ানো শুরু করলে এপিডিডাইমিসে প্রদাহ হতে পারে, যার সঙ্গে থাকতে পারে কুঁচকি ব্যথা।

গর্ভাবস্থায়
গনোরিয়ার জীবাণু গর্ভবতী নারীদের জননতন্ত্রের মধ্যে বিচরণ করে ডিম্ববাহী নালিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এ কারণে নারীর বন্ধ্যাত্ব ঘটতে পারে বা জরায়ুর বাইরে গর্ভধারণ হতে পারে। গর্ভাবস্থায় নারীরা গনোরিয়ায় আক্রান্ত হলে শিশু জন্মের সময়ে মায়ের যোনি থেকে তার চোখে সংক্রমণ হতে পারে। শিশুকে চিকিৎসা না করলে তার চোখে প্রদাহ হবে এবং সে অন্ধ হয়ে যেতে পারে।

রোগ নির্ণয় ও পরীক্ষা
এক্ষেত্রে রোগীর বিস্তারিত ইতিহাস শুনতে হবে। তারপর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যদি স্বল্পস্থায়ী আক্রমণ হয়ে থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা থেকে নিঃসরিত পদার্থ এবং নারীদের মূত্রনালি ও জরায়ু নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। দীর্ঘমেয়াদি হলে প্রস্টেটগ্রন্থি ম্যাসাজের পর নিঃসরিত পদার্থ পরীক্ষা করতে হবে। এছাড়াও কালচার ও সেনসিটিভিটি পরীক্ষা করতে হবে।

চিকিৎসা
সাধারণত পেনিসিলিন ব্যবহারে সংক্রমণ সেরে যায়। পেনিসিলিন রেজিস্টেন্ট ব্যক্তিকে সেনসিটিভ ওষুধে চিকিৎসা দেয়া যেতে পারে। জটিলতাহীন গনোরিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত একক মাত্রায় উপযুক্ত জীবাণুবিরোধী বা অ্যান্ট্রিমাইক্রোবিয়াল ওষুধ বেশ ভালো কাজ দেয়। এছাড়া অবস্থা জটিল হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করাই উত্তম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিষেককে সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা

বিনোদনের খবর: আন্তর্জাতিক তারকা বনে যাওয়ার পর থেকে বলিউডের প্রতি উদাসীনতা কাজ করছে প্রিয়াঙ্কা চোপড়ার। সালমানের ‘ভারত’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন তিনি৷ কিন্তু ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন কতক আগেই ‘ভারত’ সিনেমা থেকে সরে এসেছেন তিনি৷

কারণ হিসেবে জানা যায়, হলিউড ফিল্ম৷ এর ফলে সালমান বেজায় চটেন প্রিয়াঙ্কার ওপর৷ ভবিষ্যতে এই নায়িকার সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নায়কদের রাগের বিপরীতে নায়িকারও রয়েছে ক্ষোভ৷ জানা গেছে, প্রিয়াংকার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বচ্চনের ওপর৷

অভিষেক বচ্চনের দেওয়া একটি নাম একেবারে পছন্দ ছিল না প্রিয়াঙ্কার৷ যে কারণে তিনি অভিষেককে মেরেও ফেলতে চান! না, যা ভাবছেন তেমনটি নয়, ঘটনাটি সম্পূর্ন মজা করেই ঘটেছে।

প্রিয়াংকা একবার ঠাট্টা করে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি অভিষেককে এবার মেরেই ফেলবো৷ ওর সঙ্গে ব্লাফমাস্টার ছবিটি করার সময় আমায় প্রথম পিগি চপস নামটা দেয়৷ কিভাবে নামটা বানিয়েছিল জানি না৷ তবে অবাক হওয়ার বিষয় হল, নামটা পুরো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে৷ যেন ওটাই আমার আরেকটা নাম৷

জানা যায়, ব্লাফমাস্টারের সময় তেমন কথোপকথন ছিল না প্রিয়াঙ্কা এবং অভিষেকের মধ্যে৷ কারণ ছবিতে নায়িকার ভূমিকায় থাকার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের৷ কোনও কারণে তাকে রিপ্লেস করিয়ে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়৷ যার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন অভিষেক৷ পরবর্তীকালে ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি নেই অভিষেক এবং প্রিয়াঙ্কার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাহুল গান্ধীর প্রেমে হাবুডুবু খেতেন কারিনা

বিনোদনের খবর: শহিদ কাপুরের সঙ্গে কারিনার প্রেম ও পরে বিচ্ছেদ এরপর সাইফ আলি খানের সঙ্গে প্রেম ও বিয়ে। এসব ঘটনা বলিউড পাড়ায় সকলেরই জানা। তবে আরও একজন রাজনীতিবিদ ছিলেন যার প্রেমে নাকি একসময় হাবুডুবু খেতেন কারিনা কাপুর।
বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রেমে নাকি বিভোর ছিলেন কারিনা। সম্প্রতি সাংবাদিক রশিদ কিদওয়াই এর লেখা ‘নেতা অভিনেতা’ নামে একটি বইতে উঠে এসেছে এমন তথ্য।
সেখানে বলা হয়, কারিনা কাপুর রাহুল গান্ধীকে একসময় ভীষণ পছন্দ করতেন। ডেটিংয়ে যাওয়ার জন্যও স্বপ্ন দেখতেন। তবে একথা শুধু রশিদ কিদওয়াইয়ের লেখা বইতেই নয়, ২০০২ সালে সিমি গারেওয়ালের একটি শোতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কারিনা।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি কারিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পান্তা ভাতের স্বাস্থ্য উপকারী গুণ

স্বাস্থ্য কণিকা: বর্তমানে প্রায় সবার বাড়িতে সকালে গরম ভাত কিংবা নাস্তার প্রচলন। কিন্তু অতীতে সকাল বেলা মানে পান্তা ভাত, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারে। এ ভাতের সাথে একটু লবণ, শুকনা মরিচ পোড়া অথবা কাঁচা মরিচ এবং পিঁয়াজ। লেবু অথবা লেবু পাতার রস। থাকলে একটু আচার। এখনও গ্রামাঞ্চলে পান্তার প্রচলন রয়েছে। তবে শহরাঞ্চলে এই খাবারের প্রচলন নেই বললেই চলে। অথচ পুষ্টিগুণে ভরপুর এই পান্তা ভাত। চিকিৎসকরা বলছেন, জীবনের যাবতীয় শক্তি নাকি পান্তায় রয়েছে। তাদের দাবি, শরীর চর্চা না করেও পান্তা ভাত খেয়ে বলিষ্ঠ শরীর আর উজ্জ্বল ত্বক, চুলের অধিকারী হতে পারেন যে কেউই।

সম্প্রতি ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক পরীক্ষা করে দেখেছেন, ১২ ঘণ্টা ভিজিয়ে রাখলে ১০০ গ্রাম পান্তা ভাতে ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন তৈরি হয়। সেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রন থাকে মাত্র ৩.৪ মিলিগ্রাম। এছাড়া ১০০ গ্রাম পান্তা ভাতে পটাশিয়াম বেড়ে হয় ৮৩৯ মিলিগ্রাম এবং ক্যালশিয়ামের পরিমাণ বেড়ে হয় ৮৫০ মিলিগ্রাম। যেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালশিয়াম থাকে মাত্র ২১ মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় ৩০৩ মিলিগ্রাম। সেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়ামের পরিমাণ ৪৭৫ মিলিগ্রাম।

আমেরিকা নিউট্রিশন অ্যাসোসিয়েশন-এর গবেষণা বলছে, ভাত জলে ভিজিয়ে রাখলে পাকস্থলী প্যানক্রিয়াটিক অ্যামাইলেজসহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। ফলে পান্তা ভাতের জটিল শর্করাগুলো খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া পান্তা ভাত ভিটামিন বি-৬ ও ভিটামিন-১২ এর ভালো উৎস। এছাড়া দেহের বহু উপকারী ব্যকটেরিয়া পান্তা ভাতে তৈরি হয়।

উপকারিতা:
১. পেটের সমস্যার সমাধান।
২. কোষ্ঠবদ্ধতা দূর হয়।
৩. শরীর সতেজ থাকে।
৪. পাশাপাশি শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।
৫. রক্ত চাপ স্বাভাবিক থাকে।
৬. হার্ট সুস্থ থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএল থেকে সরে দাঁড়াল চিটাগাং ভাইকিংস

খেলার খবর: সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে ৫ জানুয়ারি শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহে বিপিএল শুরু করা যাবে কি-না তা নিয়ে সংশয়-সন্দেহ রয়েই গেছে। এর সাথে যোগ হয়েছে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের সময়সূচির সংঘর্ষ।
বিপিএল ও বিগ ব্যাশ একই সময়ে অনুষ্ঠিত হবে বলে বিপিএলে তারকা ক্রিকেটার কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে আবার উদ্ভব ঘটেছে নতুন সমস্যা। এ বছর বিপিএলে দল চালাতে অপারগতা প্রকাশ করেছে চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ। তারা এমন এক সময়ে দল চালাতে অনীহা প্রকাশ করেছে যখন নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়া কঠিন, প্রায় অসম্ভব।
চট্টগ্রামের মেয়র এবং চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা আ জ ম নাসির এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক চট্টলার কৃতি সন্তান আকরাম খান মিলে দল চালানোর একটা কথা ছিল। কিন্তু যতদূর জানা গেছে তারাও এবার দল পরিচালনার দায়িত্ব নিতে অনিচ্ছুক।

সেপ্টেম্বর ৩০ তারিখ ছিল গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (সোমবার) সন্ধ্যায় ইউনুস বলেন, ‘চিটাগাং ভাইকিংস আসন্ন বিপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে। বিসিবিতে আনুষ্ঠানিক মেইল বার্তায় নিজেদের অপারগতার খবর জানিয়েছে তারা।’
এমনিতেই নেই বরিশাল, এবার সরে দাঁড়ালো চিটাগাং। তাহলে বিপিএলের ভবিষ্যৎ কি? কিভাবে পূরণ করা হবে এ শূন্যস্থান? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আমরা গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে বসবো। আলাপ-আলোচনার পরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।’

সেক্ষেত্রে দল সংখ্যা কমে যেতে পারে এবারের বিপিএলে। সাতটির বদলে ফ্র্যাঞ্চাইজি সংকটের কারণে দল সংখ্যা কমে ছয়ে নেমে আসতে পারে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল একটি বিদেশি সংবাদমাধ্যমকে জানান তিনি ইতোমধ্যেই ডিবিএল গ্রুপকে এবারের মতো আয়োজনের অনুরোধ করেছেন। তবে গ্রুপের চেয়ারম্যান বিদেশে থাকায় কথাবার্তা চূড়ান্ত হয়নি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ডিবিএল গ্রুপ শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ না করলে এবার বিপিএলে চিটাগাং ভাইকিংস বা বন্দর নগরীর কোনো দল থাকবে না। দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ ও ক্রিকেট অন্তঃপ্রাণ নান্নু, আকরাম, নাফিস, আফতাব, তামিমের জন্মস্থান চট্টগ্রামের বিপিএলে কোনো প্রতিনিধিত্ব থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার ইউএনও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার মধ্যে শ্রেষ্ঠ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা শিক্ষা কমিটির সভায় জেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিন হন। প্রাথমিক শিক্ষায় বিশেষ নজর ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরুপ ইউএনও হাফিজ-আসাদকে এই সম্মাননা দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অবদান, বিদ্যালয়ের উন্নয়নে শিশুদের উপস্থিতি, শিশুদের বিদ্যালয় ত্যাগের হার, ব্যক্তিগত দান ও জনগনের সহযোগীতায় বিদ্যালয়ে শিশুদের বসার স্থান বা টুল বেঞ্চ তৈরি, প্রাথমিক শিক্ষার নীতি নির্দেশনামূলক প্রবন্ধ/নিবন্ধ/বই প্রকাশ, বিদ্যালয়কে আকর্ষনীয় করতে সহযোগীতা সহ বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার উন্নয়নে পিতা মাতাকে সচেতন করা, বৃত্তিপ্রাপ্ত শিশুদের পুরষ্কৃত করা ও গরীব শিশুদের পোশাক প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখা ছাড়াও দেবহাটা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন প্রদান, ১৯ ইঞ্চি করে বিদ্যালয়গুলোতে মনিটর প্রদান ও পেনড্রাইভ বিতরন করেন। সব দিক মিলিয়ে জেলা শিক্ষা কমিটির সভায় হাফিজ-আল আসাদকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এ বিষয়ে ইউএনও হাফিজ-আল আসাদ জানান, তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবসময় কাজ করার চেষ্টা করেন। কারন প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা বহন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষার উন্নয়নের বিভিন্ন ধাপ পর্যবক্ষেন করে তিনি সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন। ইউএনও জানান, তার এ পুরষ্কার সমগ্র দেবহাটাবাসীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ছাত্রলীগের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই শুভেচ্ছা স্মারক ও ফুলেল তোড়া প্রদান করেন। সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় প্রাথমিক দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর রাখা ও ভূমিকা রাখার জন্য জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হন। সেই কারনে উপজেলা ছাত্রলীগ ইউএনওকে সম্মাননা প্রদান করে। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মোঃ ফয়জুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক সবুজ হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এনামুল হাসান সবুজ, সদস্য সাগর, সুইট, সজীব, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-হাসিব, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারন সম্পাদক আহছানউল্লাহ কল্লোল, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন সহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীন-যুক্তরাষ্ট্র নিরাপত্তা বৈঠক বাতিল

বিদেশের খবর: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে নিরাপত্তা বৈঠক বাতিল করেছে চীন। অক্টোবর মাসেই এ বৈঠক হওয়ার কথা ছিল। নিউইয়র্ক টাইমস, এনডিটিভি।
রবিবার চীননীতি নিয়ে কাজ করা মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ খবর জানিয়েছেন। তিনি জানান দুই দেশের মধ্যে পরবর্তী নিরাপত্তা বৈঠক কবে হবে তা এখন আর নিশ্চিত নয়।
ওই কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি, অস্ত্র বিক্রি বাণিজ্য বিরোধ ইত্যাদি বিষয়ে নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতির কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।’
গেল কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। ধীরে ধীরে বাড়ছে এ যুদ্ধের আওতা। ইতিমধ্যে উভয়পক্ষ একে অন্যের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘উদ্বেগ বাড়ছে, যা উভয় দেশের জন্যই বিপদজনক পর্যায়ে রূপ নিতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest