সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট

দেশের খবর:   নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট।
নতুনভাবে ও নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে এ রিটে।
সোমবার (১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন।
বিষয়টি নিশ্চিত করে আবেদনের ওপর দুপুরে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।
রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিটে বিবাদীদের বিরুদ্ধে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অঙ্গরাজ্য মিসিসিপির দক্ষিণের একটি শহরে শনিবার ভোরে তাদের হত্যা করে এক বন্দুকধারী। তবে তাদের মধ্যে বন্দুকযুদ্ধের কারণ জানা যায়নি।
ব্রুকহ্যাভেন শহরের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন এক ই-মেইল বার্তায় জানান, পুলিশ কর্মকর্তা করপোরাল জ্যাক মোয়াক (৩১) এবং প্যাট্টোলম্যান জেমস হোয়াইট (৩৫) জানতে পারেন যে, একটি বাড়িতে গোলাগুলি হচ্ছে। পরে তারা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ হন। পুলিশ কর্মকর্তাদের ব্রুকহ্যাভেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই বাড়ির কাছে গুলিবিদ্ধ হন ২৫ বছর বয়সী মারকুইস অ্যারোন ফ্লাওয়ারস। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। জ্যাকসন হাসপাতালে মারকুইসকে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানা যায়নি। মিসিসিপির পুলিশ প্রধান এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।  সূত্র- খবর রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বনেতাদের দেয়া এ সম্মান বাংলাদেশের: প্রধানমন্ত্রী

দেশের খবর: দুটি আন্তর্জাতিক পুরস্কার সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারের সফরে অনেক সম্মান পেয়েছি, সেই সাথে বাংলাদেশও। বিশ্বনেতাদের দেয়া এ সম্মান বাংলাদেশের সম্মান, পুরস্কার বাংলাদেশের মানুষদের উত্সর্গ করলাম।’
প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক, সফর ফলপ্রসূ হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘প্রতিপক্ষকে সব সময় শক্তিশালী মনে করেই চলতে হবে। দলের সাফল্য সব জায়গায় তুলে ধরতে হবে।’ ‘ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে।’ যোগ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আজ সোমবার সকাল নয়টা ২০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীপরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। সেখানে থেকে পৌনে ১০টার দিকে গণভবন পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন এবং ওই দিন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া অভ্যর্থনায় যোগদান ছাড়াও ডাচ রাণী ম্যাক্সিমা এবং এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্সটি কালজুলাইদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তার সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পোম্পেও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে রোহিঙ্গা সংকট, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং বিশ্বের মাদক সমস্যাসহ বেশ কটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি মার্কিন চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন। এগুলো হচ্ছে, বৈশ্বিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিসের (আইপিএস) ‘ইন্টার ন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং নিউইয়র্ক, জুরিখ ও হংকংভিত্তিক তিনটি অলাভজনক ফাউন্ডেশনের নেটওয়ার্ক গ্লোবাল হোপ কোয়ালিশনের ‘স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি নাগরিক সংবর্ধনায় যোগদেন এবং ৭৩তম ইউএনজিএতে তার অংশগ্রহণের ফলাফল নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানিব্যাগ চুরি করল পাকিস্তানের এক আমলা

বিদেশের খবর: পাকিস্তানে বিনিয়োগ করতে আসা এক কুয়েতি প্রতিনিধির মানিব্যাগ চুরি করেছে পাকিস্তানের শীর্ষ এক আমলা। ওই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিকভাবে ইমেজ সংকটে পড়েছে দেশটি।
পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের ভবনে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক আলোচনা সভার সময় ওই চুরির ঘটনা ঘটে। সেখানে থাকা সিসি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে।
কুয়েতের একদল প্রতিনিধির সঙ্গে পাকিস্তানের শীর্ষ ২০ জন আমলা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কুয়েতের এক প্রতিনিধি ভুল করে দিনার ভর্তি মানিব্যাগ আলোচনার টেবিলে ফেলে চলে যান।
পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক আমলা মানিব্যাগটি তার পকেটে ভরে নিয়ে চলে যায়। সিসিটিভির ওই ভিডিওটি মুহূর্তেই অনলাইনে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী বলেন, এই আমলারা গত সরকারের সময় এসব কাজের শিক্ষা নেয়। ওই ঘটনায় জড়িত আমলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় পাঠানোর নামে তরুণীর অভিনব প্রতারণা

অনলাইন ডেস্ক: কানাডায় লোক পাঠানোর নামে এক তরুণীর বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মনিকা আক্তার নামের ওই তরুণী কানাডার জাল ভিসা ও কাগজপত্র তৈরি করে সৌদি প্রবাসী এক তরুণের কাছ থেকে ৩২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। নিজের জমানো ও শেষ সম্বল হিসেবে ঢাকার বসিলার একখণ্ড জমি বিক্রি করে সেই টাকা দেওয়ার পর এখন নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে মামুন-উর-রশিদ নামের ওই তরুণের। এ ঘটনায় তিনি রাজধানীর পল্টন থানায় একটি মামলা (নম্বর ৫০) দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর খন্দকার আবু নাঈম বলেন, ‘দুই ভাই-বোনের এ চক্রটি লোকজনকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে। আদালতের নির্দেশনা নিয়ে তাদের সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বর্তমানে জামিনে রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে মনে হয়েছে, তারা একটি সংঘবদ্ধ চক্র। মামলার এক নম্বর আসামি ইমরান সোনার দেশের বাইরে আছে। তাকে শনাক্ত করার জন্য প্রক্রিয়া চলছে।’
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিকা আক্তার বিদেশে লোক পাঠানোর নামে একটি প্রতারক চক্র গড়ে তুলেছে। একাজে তাকে সহযোগিতা করে তার সৌদিপ্রবাসী ভাই ইমরান সোনার। এ ছাড়া, ঢাকায় তার একটি সিন্ডিকেট রয়েছে। মূলত সৌদি আরব থেকে ইমরান এবং ঢাকার সহযোগীরা তাকে বিদেশ গমনেচ্ছু লোকজনের সন্ধান দেয়। মনিকা নিজের প্রতিষ্ঠানের পরিচয় দিলেও কোনও গ্রাহককে নিজ কার্যালয়ে নিয়ে যায় না। পল্টন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে বসে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যোগাযোগের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। এমনকি ঘন ঘন বাসাও পাল্টিয়ে আত্মগোপনে চলে যায় মনিকা।
প্রতারণার শিকার মামুন-উর-রশিদ জানান, তিনি সৌদি আরবে চাকরি করতেন। এর সুবাদে ইমরান সোনার নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ইমরান তাকে তার বোন ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাসে চাকরি করে বলে জানায়। ইমরান মামুনকে সৌদি আরব থেকে কানাডায় যাবার জন্য প্রলুব্ধ করে। এই প্রলোভনে পা দিয়ে সৌদি আরব থেকে চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসেন মামুন।
মামুন আরও জানান, ইমরানের কথামতো ঢাকায় এসে তার বোন মনিকা আক্তারের সঙ্গে সাক্ষাত করেন তিনি। মনিকা তাকে পল্টন এলাকায় অফিস আছে জানিয়ে ডেকে নিলেও একটি রেস্টুরেন্টে দেখা করে। মনিকা তাকে কানাডর ভিসা করিয়ে দেওয়াসহ পাঁচ বছরের ওয়ার্ক পারমিট করিয়ে দেবে বলেও জানায়। মনিকা প্রথমে তার কাছ থেকে পাসপোর্ট (নম্বর বিকিউ ৮৬৩৮০০) নেয় এবং পরবর্তী সময়ে দ্রুত তাকে টাকা দিতে বলে।
মামুন জানান, গত বছরের নভেম্বরে মনিকা তাকে জানায়, কানাডা যাওয়ার জন্য তার সবকিছু ঠিক হয়ে গেছে। এখন শুধু টাকা জমা দিলেই ভিসাসহ পাসপোর্ট তার হাতে দেওয়া হবে। মনিকার কথামতো মামুন গত বছরের ৮ নভেম্বর পল্টন টাওয়ারের সামনে প্রথমে নগদ ১০ লাখ টাকা দেন। এরপর ১২ নভেম্বর মামুন তার মামা শফিউল্লাহর ইসলামী ব্যাংকের পল্টন শাখা থেকে মনিকা আক্তারের ইসলামী ব্যাংক বগুড়া শাখার একাউন্টে (নম্বর ২০৫০১১২০২০৪৫০১৭) ১২ লাখ ৫০ হাজার টাকা দেন। এ ছাড়া, চলতি বছরের ১৬ জানুয়ারি মনিকা আক্তারের ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় অপর একটি একাউন্টে (নম্বর ২০৫০২৯০০৯৯১৫) ১০ লাখ টাকা টাকা জমা দেন। টাকা হাতে পাওয়ার পর মনিকা তাকে ২২ জানুয়ারিতে ভিসা ও ফ্লাইট হবে বলে জানায়। কিন্তু নির্দিষ্ট তারিখে ভিসা ও ফ্লাইট না হলে মামুন মনিকার সঙ্গে যোগাযোগ করলে মনিকা টালবাহানা শুরু করে। পরবর্তী সময়ে মনিকাকে ভিসা ও পাসপোর্টের জন্য চাপ দিলে সে ভিসা সংক্রান্ত কিছু কাগজপত্র দেয়। কিন্তু মামুন ঢাকার কানাডিয়া দূতাবাসে গিয়ে জানতে পারেন, মনিকা যেসব কাগজপত্র দিয়েছে তার সবকিছুই জালিয়াতি করে তৈরি করা।
মামুন জানান, শুরু থেকেই তারা ভাই-বোন মিলে পরিকল্পনা করে তার সঙ্গে যে প্রতারণা করেছে এবং ভুয়া কাগজপত্র দিয়েছে তা তিনি বুঝতে পারেননি। যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণে মনিকা আত্মগোপনে চলে গিয়েছে। মামুন বলেন, দীর্ঘ প্রায় ৭-৮ বছর সৌদি আরবে থেকে তিনি টাকা জমিয়ে ঢাকার বসিলায় দেড় কাঠা জমি কিনেছিলেন। কানাডায় যাওয়ার প্রলোভনে পড়ে সেই জমি কম দামে বিক্রি করে মনিকার হাতে টাকা তুলে দেন। এ ছাড়া, নিজের কাছে জমানো টাকা এবং ধারদেনা করে মোট ৩২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছিলেন। প্রতারণার শিকার হয়ে এখন তাকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে।
মামুনের অভিযোগ, মনিকা ও তার ভাই ইমরান সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রথম দিকে তিনি টাকা ফেরত চাইলে মনিকা তাকে উল্টো ইভটিজিংয়ের মামলা করার হুমকি দেয়।
জানা গেছে, ইমরান ও মনিকার বাবার নাম মনসুর আলী (মৃত)। গ্রামের বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন দুই নম্বর ওয়ার্ডের ধারগুণ এলাকায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের পর ওজন বাড়ার কারণ

অনলাইন ডেস্ক: বিয়ের পরই ওজন বেড়ে দফারফা ফিটনেসের? ঘাম ঝরাচ্ছেন, মেপে খাচ্ছেন, তবুও কাজ হচ্ছে না? শ্বশুরবাড়ির আদর? না ভুল ভাবছেন। মানসিক চাপে মেদ বাড়ছে আপনার।
ওজন বাড়ার এই কথাটি অনেক দম্পতির মুখে অহরহ শোনা যায়। তবে বিয়ের কারণে কি ওজন বাড়ে, এই নিয়েও চলে তর্ক-বিতর্কও। তবে বিয়ের পরে ওজন বাড়ে কথাটি সত্য প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের এক জরিপে।
২,০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা যায়, তাদের ৭৯ শতাংশেরই ১৬ কেজির মতো ওজন বেড়েছে সম্পর্ক শুরুর পর। এই ওজনটাকে বলা হচ্ছে ‘লাভ ওয়েইট’ বা ‘ভালোবাসার ওজন’। সম্পর্কের প্রথম বছরেই এই ওজন বাড়তে দেখা যায়।
পুরুষের ওজন এক্ষেত্রে বেশি বাড়ে। ৬৯ শতাংশ পুরুষের এবং ৪৫ শতাংশ নারীর এভাবে ওজন বাড়তে পারে। তবে কী হতে পারে ওজন বাড়ার কারণ।
গবেষকরা জানান, বেশিরভাগ ওজন বাড়ে বিয়ের পর পাঁচ বছর হলে। এ সময়ে সাধারণত বেশিরভাগ দম্পতি বাচ্চা নেন এবং শরীরের দিকে তেমন মনোযোগ দেন না।
বিয়ের ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যায়। ৫৭ শতাংশ মানুষ জানান, বিয়ের প্রথম বছরে গড়ে ৭.৭ কেজি ওজন বাড়ে তাদের। এক্ষেত্রেও নারীর তুলনায় পুরুষের ওজন বেশি বাড়ে।
তবে উপমহাদেশ বিশেষ করে ভারত ও বাংলাদেশে বিয়ের পর নারীর ওজন বাড়ার কারণ হিসেবে যৌনসঙ্গমকেই ধরে নেয়া হয়,যা আদতে ঠিক নয়।

আসুন জেনে নেই বিয়ে পরে মূলত যেসব কারণে ওজন বাড়ে।

শারীরিক সম্পর্ক
বিয়ের পরে নারীদের ওজন বাড়ার জন্য কখনোই শারীরিক সম্পর্ক দায়ী নয়। যারা এটি মনে করে আজ থেকে ভুলে যান।এছাড়া বিয়ের পর নারীর স্তন কিংবা নিতম্বের আকার বাড়ে এমনটা সম্পূর্ণ ভুল। ওজন বৃদ্ধির পেছনে যৌনসঙ্গমের কোনো সম্পর্ক নেই।

পুরুষের বীর্জও ওজন বাড়ার কারণ নয়
অনেক নারী ও পুরুষদের ধারণা শারীরিক সম্পর্কের সময় পুরুষের যে বীর্জ নারীর পেটে ঢোকার কারণে শারীরিক পরিবর্তন দেখা দেয়। এটিও ভুল ধারণা। জেনে রাখা ভালো, সঙ্গমের সময় নির্গত বীর্জ পেটে গিয়ে হজম হওয়া কিংবা রক্তে মিশে যাওয়াও সম্ভব নয়। এটির সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস
বিয়ের আগে নারী ও পুরুষরা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকে। কিন্তু বিপত্তি এই সময়ে ঘটে যখন বিয়ে হয়ে যায়।পরে হানিমুনসহ বিভিন্ন জায়গায় অতিমাত্রায় ঘোরাফেরা করা হয়। বিয়ের পর দম্পতি যেন সংসার জীবনে নয়, খাওয়ার প্রতিযোগিতায় যোগ দেন। ফলে বেড়ে যায় ওজন।

নিজের প্রতি উদাসী
বিয়ের পরে সংসারিক ব্যবস্তার কারণে নারীরা নিজের প্রতি উদাসীন থাকেন।কিন্তু এটি মোটেই ঠিক নয়। বিয়ে আগে ও পরে একজন নারীর শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। মনে রাখবেন শরীরে আপনার নিজের প্রয়োজনে নিতে হবে যত্ন।

মানসিক প্রশান্তি ও নিরাপত্তা
শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ। তারপর বিয়ের পিঁড়িতে বসা। এই সময়টা মানুষ অনেক বেশি প্রশান্তি ও নিরাপত্তাবোধ করে। জীবনের এই পর্যায়ে এসে আপনি যদি নিজেকে স্বয়ংসম্পূর্ণ সুখী মানুষ মনে করে থাকেন এ সময় হয়তো ওজন বাড়াটা অস্বাভাবিক কিছু নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছের ডিমের কাটলেট

মাছের ডিমের কাটলেট

কর্তৃক daily satkhira

রেসিপি: মাছের ডিম দিয়ে কী রাঁধবেন সেই ভাবনা থাকে অনেকেরই। অনেকে আবার মাছের ডিম খেতে পছন্দও করেন না। কিন্তু মাছের ডিম দিয়ে কাটলেট তৈরির কথা ভেবেছেন কি কখনো? এভাবে তৈরি করলে সবাই খেতে পছন্দ করবে-

উপকরণ: যেকোনো বড় মাছের ডিম- দেড় কাপ (লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন) বড় আলু সিদ্ধ-১টি, কাঁচা কলা সেদ্ধ- ২টি, সয়াসস- ১ টেবিল চামচ, সিজনিং সস- সিকি চামচ, কর্নফ্লাওয়ার- ৪ টেবিল চামচ, লবণ- ২ চা চামচ, মরিচ গুঁড়া- আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চামচ, গরম মসলার গুঁড়া- আধা চামচ, পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ- ১টি, বিস্কুটের গুঁড়া- ১কাপ, লেবুর রস- ১ টেবিল চামচ, চিনি- ২চা চামচ, তেল- ভাজার জন্য।

প্রণালি: আলু ও কাঁচা কলা খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে নিন। তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও পুদিনা পাতা কুচি, কর্নফ্লাওয়ার, মুরগির ডিম ও বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ কাঁচা কলা ও আলুর সঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বেটে নিন। একটি বাটিতে ডিমের সাদা অংশের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ফেটে নিন। অন্য একটি সমতল প্লেটে টোস্ট বিস্কুটের গুঁড়া রাখুন।

পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি কচলে নিন। এরপর কাঁচা কলা, আলু ও মাছের ডিমের মিশ্রণ, পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি এবং কর্নফ্লাওয়ার- সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে মেখে ৮-১০টি গোলা আলাদাভাবে ভাগ করে নিন। হাতের তালুতে সামান্য করে তেল মেখে নিয়ে একেকটি গোলা দিয়ে চেপে কাটলেটের আকারে তৈরি করে নিন। এটি গোলানো ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে একটি ট্রেতে সাজিয়ে ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে দুই পিঠ লাল করে ভেজে যেকোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমানকে বিয়ের প্রস্তাব দীপিকার

বিনোদনের খবর: রণবীর সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কথা চলছে। অথচ দীপিকা পাড়ুকোন কি না বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান খানকে! সত্যি সত্যি না, মজা করে এ প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী। ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো ব্যাচেলর সালমান, যা নিয়ে প্রায়ই মজা করেন সহকর্মীরা। দীপিকাই বা বাদ যাবেন কেন। বছর কয়েক আগে নিজের ছবির প্রচারের জন্য সালমানের শো ‘বিগ বস’-এ গিয়েছিলেন দীপিকা। তখনই আচমকা এ প্রস্তাব দেন অভিনেত্রী। সালমানের সামনে হাঁটু গেড়ে বসে বলেন, ‘সালমান, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি?’ প্রস্তাব অবশ্য শুনেই না করে দেন সালমান। হাসতে হাসতে বলেন, ‘দীপিকা হও বা যেই হও বিয়ে করছি না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest