সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

মাহির ফ্যাশন হাউজ ‘ভারা’

বিনোদনের খবর: বিশ্বব্যাপী অভিনয়শিল্পীদের নিজস্ব পোশাক কিংবা প্রসাধনী পণ্যের ব্রান্ড চালুর প্রবণতা চলছে। সেই দলে যোগ দিলেন মাহিয়া মাহিও। নিজের ফ্যাশন হাউজ খুলতে যাচ্ছেন ঢালিউডের এ অভিনেত্রী। ফ্যাশন হাউজটির নাম দিয়েছেন ‘ভারা’। আগামী ২৭ অক্টোবর মাহির জন্মদিন। এই দিনেই তার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
মাহি বলেন, আমার পরিবার বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে খুব আগ্রহী। আমিও তাই সাড়া দিলাম। এমনিতে ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি স্বপ্ন ছিল। এবার সেটা পূরণ করতে যাচ্ছি। এমনিতে এখন খুব বেছে বেছে কাজ করি। হাতে সময় থাকে। সেই সময়টা অবহেলায় না কাটিয়ে ব্যবসাতে কাজে লাগাতে চাই।
মাহিয়া মাহি এর আগে ‘স্করপিওন’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। সেখান থেকে ছবি নির্মাণের ঘোষণাও দিলেও সে পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি। পরে অনলাইন শপের ব্যবসা শুরু করলেও ছয় মাস পর তা বন্ধ করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে পা ব্যথা হওয়ার কারণ ও করণীয়

স্বাস্থ্য কণিকা: সারারাত পা ‘কামড়ায়’। ফলে ঘুম হয় না ঠিক মতো। এরকম হওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে।
রাতে পায়ের ‘কাফ’ বা পেছনের পেশিতে এবং পায়ের পাতায় প্রচণ্ড ব্যথায় নির্ঘুম রাত কাটান কিছু মানুষ। সারাদিন কোনো ব্যথা নেই, রাতে হলেই এই ব্যথা হানা দেয়। মাঝেমধ্যে ব্যথা উরুতেও উঠে আসে। কখনও ব্যথার তীব্রতা এতই বেড়ে যায় যে ঘুম থেকে লাফিয়ে উঠতে হয়, শক্ত হয়ে ওঠে পেশি।
কয়েক মিনিট থেকে শুরু করে সারারাত ভোগাতে পারে এই ব্যথা। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল এই ব্যথার কয়েকটি সম্ভাব্য কারণ।
ঋতু পরিবর্তন: ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা’য়ের ‘ফ্যামিলি মেডিসিন’ বিভাগের সহকারী-অধ্যাপক ড. স্টক গ্যারিসন বলেন, “গ্রীষ্ম ও শীত কালে এমন পায়ের ব্যথা বেশি দেখা দেয়। এর কারণ স্নায়ুজনীত সমস্যা, পেশির সমস্যা নয়। গ্রীষ্মকালে ভিটামিন ডি’র মাত্রা বেশি থাকে বলে স্নায়ুর বৃদ্ধি ও ক্ষয়পূরণ বেশি সক্রিয় হয়। ভিটামিন ডি সর্বোচ্চ মাত্রায় পৌঁছালে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয়, ফলে ব্যথা হতে পারে।
পানিশূন্যতা: নৈশকালীন পা ব্যথার আরেকটি কারণ হতে পারে পানিশূন্যতা। পানির অভাবে রক্তে ‘ইলেক্ট্রোলাইট’য়ের ভারসাম্যে তারতম্য দেখা দেয়, ফলে ব্যথা হয়। তাই রাতে পা ব্যথা হলে পানি পান করতে পারেন।
বার্ধক্য: পঞ্চাশোর্ধ বয়সে নিয়মিত পা ব্যথা হলে তা বার্ধক্যজনীত জটিলতা হওয়ার সম্ভাবনাই বেশি। বয়স পঞ্চাশের কাছাকাছি পৌঁছালে নড়াচড়ার সঙ্গে সম্পর্কীত স্নায়ুগুলো নষ্ট হতে থাকে। ফলে ব্যথা হওয়াটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়।
পুষ্টির অভাব: এই ধরনের ব্যথার একটি বড় কারণ প্রয়োজনীয় পুষ্টির অভাব। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে যত্নবান হতে হবে।
প্রচণ্ড ব্যায়াম: ব্যায়ামাগারের রুটিনে যেদিন আপনার ‘লেগ ডে’ অর্থাৎ পায়ের ব্যায়ামের প্রতি মনোযোগ বেশি সেদিন রাতে পা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।
‘কারেন্ট স্পোর্ট মেডিসিন রিপোর্টস’ নামক জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, “কোনো নির্দিষ্ট পেশি বেশি ব্যবহারের কারণে তা অবসাদগ্রস্ত হয়ে গেলে সেখানে ব্যথা হতে পারে।”
দাঁড়িয়ে থাকা: দিনের বেশিরভাগ সময় যদি দাঁড়িয়ে কাটে তবে সেদিন রাতে পা ব্যথা হওয়াটা বেশ স্বাভাবিক বিষয়। এর একটি কারণ হতে পারে, দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে শরীরের নিচের অংশে তরল ও রক্ত জমতে থাকে, ফলে শরীরের তরলের ভারসাম্য নষ্ট হয় এবং ব্যথা হয়।
স্বাস্থ্যগত জটিলতা: বাত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হতাশা থেকেও পা ব্যথা হতে পারে। গবেষণা বলে, এই জটিলতাগুলো স্নায়ুতে ক্ষতিকর প্রভাব ফেলে, ফলে পায়ে ব্যথা হয়।
গর্ভাবস্থা: আপনি যদি গর্ভবতী হন তবে হয়ত আপনার রক্তসঞ্চালনে সমস্যা হচ্ছে কিংবা ওজন বাড়ার কারণে পায়ে ব্যথা হচ্ছে।
আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশনে মতে, গর্ভে থাকা বাড়ন্ত শিশুর কারণে মায়ের স্নায়ুর উপর যে চাপ পড়ে তা থেকেও পায়ে ব্যথা হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষা ক্যাডারে অধ্যাপক হলেন ৪০৯ জন

অনলাইন ডেস্ক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪০৯ জন সহযোগী অধ্যাপককে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। গত সপ্তাহে মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ডিপিসি সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত পদোন্নতির আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সবাই আগের কর্মস্থলেই (ইনসিটো) থাকবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা ক্যাডারে শিগগিরই আরও পদোন্নতি দেওয়া হচ্ছে। শিগগিরই সহযোগী ও সহকারী অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হবে। গতকাল অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া প্রায় সবাই বিসিএসের ১৪তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা ২০১৩ সাল থেকে অধ্যাপকের স্কেলে বেতন পাচ্ছেন। আর সহযোগী অধ্যাপক পদে প্রায় ৩০০ জন এবার পদোন্নতি পাবেন। সহযোগী অধ্যাপক পদে এবার বিসিএসের ১৭, ১৮, ২০, ২১ ও ২২তম ব্যাচের কর্মকর্তারা ডিপিসির বিবেচনায় রয়েছেন।
অন্যদিকে, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবার প্রায় ৫০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। সহকারী অধ্যাপক হওয়ার জন্য এবার বিসিএসের ২৭, ২৮, ২৯ ও ৩০তম ব্যাচের কর্মকর্তারা বিবেচিত হচ্ছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হলে সেদিনই প্রজ্ঞাপন জারি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাকার অভাবে দুধ না খাইয়ে শিশুর মুখে লবণ দিলেন মা

অনলাইন ডেস্ক: টাকার অভাবে দুধ কিনে খাওয়াতে না পেরে রাগের বশবর্তী হয়ে অতিরিক্ত লবণ মুখে ঢেলে দিয়ে নিজ পুত্রসন্তানকে হত্যা করেছেন মা সাথী আক্তার (২২)।
রোববার রাতে ঢাকার দোহার উপজেলায় উত্তর জয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই মাসের সন্তানকে হত্যার দায়ে সোমবার সাথীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাথী আক্তার উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. বাচ্চুর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সাথী তার দুই মাস বয়সী শিশুসন্তান শেখ মুহাম্মদ সাইফকে টাকার অভাবে দুধ কিনে খাওয়াতে না পেরে রাগের বশবর্তী হয়ে অতিরিক্ত লবণ মুখে ঢেলে দেন। ফলে তাৎক্ষণিক শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, এসআই হাফিজুল ইসলাম ঘটনাস্থল থেকে শিশু হত্যাকারী মাকে গ্রেফতার করে দোহার থানায় নিয়ে আসেন। অভিযুক্ত মা তার শিশু হত্যার দায় স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গেইলকে ধন্যবাদ মাহমুদউল্লাহর

খেলার খবর: স্বপ্নের মতো সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর কাটায় বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে টেস্ট সিরিজে হারের মধুর প্রতিশোধ নেয় টাইগাররা। ৯ আগস্ট সফল মিশন শেষে দেশে ফেরেন তারা।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সেখানে থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সব মিলিয়ে ৭৬ দিন শেষে ৯ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। মাত্র একদিনের বিরতি নিয়ে ফের বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমান। এর আগে সিপিএল অভিজ্ঞতার কথা জানান মিস্টার কুল।
সিপিএলে এবারের আসরে আটটি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ছয় ইনিংসে ব্যাট করে ২১.৬ গড়ে করেন ৮৭ রান। বল হাতে নেন ৪ উইকেট। আহামরি কোনো পারফরম্যান্স নয়। তবে এতেও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে প্লে-অফে তুলতে রাখেন অগ্রণী ভূমিকা।
নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, বলব না, শতভাগ দিতে পেরেছি। তবে চেষ্টা করেছি। একে মোটামুটি পারফরম বলা যায়। হয়তো সব কিছু মনের মতো হলে আরও ভালো করতে পারতাম। বেশিরভাগ ইনিংসে ভালো শুরু পেয়েছি। তবে সেটি লম্বা করতে পারিনি। ১৪-২২ এর মধ্যে আটকে গেছি।
বড় অবদান রাখতে না পারলেও মাহমুদউল্লাহর ব্যাটে চড়েই প্লে-অফ নিশ্চিত করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। শেষ চারে খেলার জন্য সিপিএলের ২৫তম মহাগুরুত্বপূর্ণ ছিল দলটির। জ্যামাইকার বিপক্ষে জয়টা খুবই জরুরি ছিল গেইল বাহিনীর! সেখানে হেরে যেতে বসেছিলেন তারা।
শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৪৭ রান। ইতিমধ্যে সাজঘরে ফিরেছেন ক্রিস গেইল ও এভিন লুইস। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নামেন মাহমুদউল্লাহ। নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন। হাতের ব্যাটকে বানান তলোয়ার। তাতে কচুকাটা করেন প্রতিপক্ষ বোলারদের। একের পর এক বাউন্ডারিতে চালান তাণ্ডব। কঠিন সমীকরণও মিলিয়ে দেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মিডল অর্ডারের স্তম্ভ। দুটি করে চার-ছক্কায় এ হার না মানা ইনিংস খেলেন তিনি।
ওই দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বাংলাদেশি ব্যাটার। এর আগের ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করেন। মূলত তার ওপর আস্থা রাখেন ক্রিস গেইল। তাতেই ব্যাটিং অর্ডারে উন্নতি এবং নিজের স্বভাবসুলভ ব্যাটিং।
আস্থা রাখার জন্য সেন্ট কিটস অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ, সব কিছুর জন্য তাকে (গেইল) ধন্যবাদ দেব। তিনি আমাকে যেতে বলেছিলেন। তার চাওয়াতেই গিয়েছিলাম। আমিও তার আস্থার প্রতিদান দিতে চাচ্ছিলাম। ছোট ইনিংস হলেও দলের জয়ে কাজে লেগেছিল। ভালো লাগছে দল জিতেছে, শীর্ষ চারে উঠেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিদের বেতন জানাল বিসিসিআই

খেলার খবর: এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে নিজেদের দলকে সামলে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরমেন্সের পর ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে রবি শাস্ত্রীর দল। এরইমধ্যে আগস্ট মাসে কে কত বেতন পেয়েছেন তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা বাবদ পারিশ্রমিক ও পুরস্কারমূল্য বাবদ পেয়েছেন ১ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৯৬৪ টাকা। অন্যদিকে, ইংল্যান্ড সিরিজে পর অপসারণের আলোচনার মধ্যেই দলের কোচ রবি শাস্ত্রী পেয়েছেন ২ কোটি পাঁচ লক্ষ টাকা। হার্দিক পাণ্ড্য পেয়েছেন মার্চ ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৫১ লক্ষ টাকা। ইশান্ত শর্মা পেয়েছেন ৫৫ লক্ষের একটু বেশি। চেতেশ্বর পূজারা পেলেন ৩০ লক্ষ টাকার সামান্য বেশি। যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, পার্থিব প্যাটেলরা পেয়েছেন যথাক্রমে ৬০ লক্ষ, ২৫ লক্ষ এবং ৪৩ লক্ষ টাকা।
পাশাপাশি বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি আলাদা করে আলোচনা করছে রবি শাস্ত্রীকে নিয়েও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে হারার পর তাকে বরখাস্ত করার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিসিসিআই’রর এক প্রবীণ কর্মকর্তার কথায়, ‘‌কোচ নিয়ে পরের বৈঠকে অবশ্যই আলোচনা হবে। ১১ সেপ্টেম্বর আমরা বৈঠকে বসছি। সেখানে কোচ নির্বাচনের সময় ইংল্যান্ড সিরিজের ফলাফল অবশ্যই মাথায় রাখা হবে।’‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ যুগ পর ফিরছে প্লুটো

অনলাইন ডেস্ক: আবার গ্রহ তালিকায় ফিরছে মহাকাশের ক্ষুদ্রতম গ্রহ প্লুটো। দীর্ঘ ১২ বছর পর তার এই প্রত্যাবর্তন। প্রায় এক যুগ পর বিজ্ঞানীরা আবার বলছেন, প্লুটোকে গ্রহ তালিকাভুক্ত করা যায়।
২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়ন, জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন একটি গ্রহের সংজ্ঞা প্রকাশ করেন। তাতে স্পষ্ট করে বলা হয় একটি গ্রহের একটি সুস্পষ্ট কক্ষপথ থাকা জরুরি। এরপর নেপচুন প্লুটোর কক্ষপথের উপর প্রভাব বিস্তার করতে চাইলে গ্রহ তালিকা থেকে ছিটকে যায় প্লুটো।
যদিও একটি জার্নালে প্রকাশিত এই খবর দেখে এখনই প্লুটোকে গ্রহ বলা নিয়ে নিশ্চিত হচ্ছেন না সবাই। বিজ্ঞানীরা ২০০ বছরের পুরোনো জার্নাল ঘেঁটে বের করার চেষ্টা করছেন একটি গ্রহ হওয়ার জন্য কি কি বৈশিষ্টের প্রয়োজন। ১৮০২ সালের একটি জার্নাল থেকে তারা এই তথ্যের সন্ধান পান। এদিকে গ্যালিলিওর সময় থেকেই স্যাটার্নের টাইটান ও জুপিটারের ইউরোপাকে উপগ্রহ হিসেবে পরিগণিত করা হয়
‘এটি সৌর জগতের দ্বিতীয় সবচেয়ে জটিল এবং উল্লেখযোগ্য গ্রহতে পরিণত হবে’ প্লুটো প্রসঙ্গে একথা বলেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ মারটজার।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের হাতে ১০০ টিরও বেশী উদাহরণ আছে যেখানে বিজ্ঞানীরা এমন কয়েকটি ক্ষেত্রে প্লুটো কথাটি ব্যবহার করেছেন যার সাথে ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোন্মিক্যাল ইউনিয়নের দেওয়া সংজ্ঞার কোনো মিল নেই। তবে তাঁরা এটা করছেন কারণ কার্যক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন’

দেশের খবর: কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে উত্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।
পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে বহুল আলোচিত বিলটি উত্থাপনের পর এক বিবৃতিতে আল্লামা রুহুল আমীন বলেন, ‘কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আশা করি এটি পাস করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।’

বিবৃতিতে মুফতি রুহুল আমীন বলেন, ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবির সমমান প্রদান) বিল ২০১৮’- সংসদে উত্থাপিত হওয়ায় সনদের স্বীকৃতির জন্য আর কোনো বাধা রইলো না। আশা করি, শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিলটি যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ে সংসদে প্রতিবেদন প্রদান করবে এবং সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই বিলের পক্ষে ভোট দিয়ে বিলটি পাস করবেন।’
এর আগে সোমবার সন্ধ্যায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্সের সমমান দেয়ার বিল সংসদে উত্থাপিত হয়। সাত দিনের মধ্যেই এই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেবে সংসদীয় স্থায়ী কমিটি। এরপর বিলটি পাসের উদ্যোগ নেয়া হবে।
গত ১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর সেদিনই বর্তমান সংসদের শেষ অধিবেশনে বিলটি তোলার কথা জানানো হয়। এর আগে ২০১৭ সালের এপ্রিলেই এটি স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কওমি সনদের স্বীকৃতির বিষয়টি এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। আর এই দাবি পূরণের আশ্বাস দেয়ার পর ১৯৯৯ সালে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির সঙ্গে জোট করে কওমি মাদ্রাসাকেন্দ্রীক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট।
জামায়াতে ইসলামীর সঙ্গে ধর্মভিত্তিক এই দলগুলোর আক্বিদাগত ব্যাপক পার্থক্য থাকলেও কেবল এই ইস্যুতে তারা ‘শত্রুর’ সঙ্গে হাত মেলাতে রাজি হয়। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই স্বীকৃতির বাস্তবায়ন হয়নি।
তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর এ বিষয়ে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় কওমি আলেমদের গুরু আহমেদ শাহ শফিকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়। তবে সে সময় নিজেদের মধ্যে বিরোধের পাশাপাশি বিএনপি-জামায়াতের সঙ্গে জোটবদ্ধ শক্তির বিরোধিতায় সেটা আর আগায়নি।
২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবনে উপস্থিত ছিলেন আহমেদ শাহ শফিও যিনি হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের আমির।
এর দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উচ্চপর্যায়ের আলেমদের সঙ্গে দফায় দফায় বসে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest