সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা

অভিনয়ের জন্য আবেদন করবেন চার মন্ত্রী

বিনোদনের খবর: আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। সারা দেশ থেকে বড় পর্দার জন্য অভিনয়শিল্পী সংগ্রহ করা হবে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিযোগিতাটি। সেদিন থেকেই আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন চারজন মন্ত্রী ও দুইজন সচিব।
অভিনয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে তাদের মাধ্যমেই। এমনই জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব।
মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের প্রতিযোগীতার আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে একটা অন্যরকম চমক দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চারজন মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন। এরা হলেন- এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়াও তথ্য সচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদও প্রতিকী অর্থে আবেদন করবেন।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ তারকাশিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। নায়ক, নায়িকা, পার্শ্ব-অভিনেতা, খলনায়ক, কমেডি ও শিশুশিল্পী—এই ছয়টি ক্যাটাগরিতে শিল্পী নেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন অভিনয়ে আগ্রহীরা।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বিএফডিসির সহযোগিতায় ‘অফট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিং’ এবং ‘টিম ইঞ্জিন’-এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’। আগামী ১৬ সেপ্টম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতার মূল কার্যক্রম। সেদিন থেকেই শুরু হবে নতুন শিল্পীদের রেজিস্ট্রেশন। এই রিয়েলিটি শো সম্প্রচার করবে এশিয়ান টিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধনীদের দ্রুত সম্পদ বাড়ায় শীর্ষে বাংলাদেশ

দেশের খবর: যুক্তরাষ্ট্র, চীন, ভারতের ধনকুবদের সম্পদের পরিমাণ দ্রুত বাড়ছে। তবে তার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশি ধনকুবেরদের সম্পদ।
যুক্তরাজ্যভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় বাংলাদেশ শীর্ষে রয়েছে।
ব্যক্তিগত মোট সম্পদের আনুমানিক তথ্য, সম্পদের মালিকানা ও বিনিয়োগযোগ্য সম্পদের তথ্যের ওপর জরিপ চালিয়ে প্রতিষ্ঠানটি এ প্রতিবেদন তুলে ধরেছে।
বৈশ্বিকভাবে সম্পদের এ ধরনের বিশ্লেষণ ছাড়াও শীর্ষ ৭৫টি অর্থনীতির দেশে সম্পদের ব্যাপ্তি ও প্রবৃদ্ধি নিয়ে গবেষণা চালায় ওয়েলথএক্স।
প্রতিষ্ঠানটির কাছে থাকা বিশ্বব্যাপী অত্যধিক সম্পদশালী ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের তথ্যভাণ্ডার ব্যবহার করা হয়। এতে আর্থিক স্থিতি, কর্মজীবন, ঘনিষ্ঠ সহযোগী, পারিবারিক তথ্য, শিক্ষাজীবন, আগ্রহ, শখসহ সম্পদশালীদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে। পাশাপাশি অর্জিত সম্পদের বিনিয়োগ ও ব্যয়প্রবণতার তথ্যও বিবেচনায় নেয়া হয়।
চলতি মাসে ওয়েলথএক্সের ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা হয়, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধনকুবেরদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ। আর ধনীদের সম্পদ প্রবৃদ্ধির এ হারের সুবাদে ওয়েলথএক্সের তৈরি তালিকায় শীর্ষ দশের প্রথম স্থানটিই বাংলাদেশের।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পরে রয়েছে চীন, ভিয়েতনাম, কেনিয়া, ভারত, হংকং, আয়ারল্যান্ড, ইসরায়েল, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
যেখানে চীনের ধনকুবেরদের দ্রুত সম্পদ বৃদ্ধির হার ১৩ দশমিক ৪, ভিয়েতনামের ১২ দশমিক ৭, কেনিয়ার ১১ দশমিক ৭ ও ভারতের ১০ দশমিক ৭ শতাংশ। এছাড়া পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৪ ও ৮ দশমিক ১ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পরিচালকরা আমাকে ব্ল্যাকমেইল করেছে’

বিনোদনের খবর: ঢালিউডের একসময়ের আলোচিত নায়িকা মুনমুন বলেছেন, আমাকে চলচ্চিত্র পরিচালকরা ব্ল্যাকমেইল করেছে। এখন আর সেই পরিচালকদের নাম বলে লাভ নেই। তাদের নাম বললে আমার সম্মান ফিরে আসবে না। তাদের অনেকে এখন আর নেই। যারা আছেন তাদের হাতে কাজও নেই।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে মুনমুন এসব কথা বলেন। মুনমুন আরও বলেন, যারা বলে আমার জন্য চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়েছে তারাই আসলে এটা ধ্বংস করেছে। কারণ যারা চাহিদাসম্পন্ন শিল্পীর বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেয় তারা সিনেমার কোনো ভালো করতে পারে না। কোন চলচ্চিত্রে আমি অশ্লীল ছিলাম তার প্রমাণ দিতে পারবেন না। অশ্লীল চলচ্চিত্রে তখন সবাই অভিনয় করেছে। কিন্তু অশ্লীল দৃশ্যে তো তারা অভিনয় করেনি।
মুনমুন বলেন, আমি অশ্লীল যুগে খুব বেশি ছবি করিনি। আমার একচেটিয়া মার্কেট ছিল অ্যাকশন হিরোইন হিসেবে। অ্যাকশন নির্ভর ছবিতে প্রচুর মারপিটের দৃশ্য থাকতো, যেহেতু অ্যাশকন ছবি, এগুলোতে একটু খোলামেলা দৃশ্য জুড়ে দেয়া হত, কিন্তু আমার কোনো খোলামেলা দৃশ্য ছিল না সেসব সিনেমায়। বাস্তবতা হলো অন্য নায়িকারা যে পোশাক পরেছে আমিও সেই পোশাক পরেছি। আমি চলচ্চিত্রকে অনেক ভালোবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দেশের খবর: মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরুদ্দিন জানান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে এসআই নুরুদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হন।
“আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিন মেলেনি শহিদুল আলমের

দেশের খবর: তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার সারা হোসেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
এর আগে ১৪ আগস্ট শহিদুল আলমের আইনজীবী তার জামিনের আবেদন করলে আদালত জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছাত্র হত্যা ও ছাত্রী ধর্ষণের গুজব ছড়ানো হয় পরিকল্পিতভাবে।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই গুজব ছড়িয়ে যে পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল তা অবশ্য সফল হয়নি।
এই গুজব ছড়ানোর ঘটনায় পাঁচ নারী, শিক্ষার্থীসহ বহুজন আটক হয়েছে। আটকদের মধ্যে আছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।
গত ৫ আগস্ট রা‌তে ধানমন্ডির বাসা থেকে শ‌হিদুল আলম‌কে তুলে নেয় ডিবি। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উস্কানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখা‌নো হয়।
প‌রদিন এই মামলায় শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমের জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
১৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন। এরপর ১৯ আগস্ট শুনানির তারিখ এগোনোর জন্য আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি।
এ অবস্থায় ২৮ আগস্ট হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়। ২৯ আগস্ট আবেদনটি শুনানির জন্য আরজি জানানো হয়। আদালত এ ধরনের ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত দাখিল করতে বলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তান প্রিমিয়ার লিগে বাংলাদেশের দুই ক্রিকেটার

খেলার খবর: আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
‘নাঙ্গরহার’ নামে দলটিতে নিলামের মাধ্যমে খেলার সুযোগ পেলেন তারা। ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক ৬৩ লাখ টাকা। আর ‘সিলভার’ শ্রেণিতে থাকা মুশফিককে কিনেছে ২৫ লাখ টাকায়। তাদের দলে আইকন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
সোমবার দুইবাইয়ের এই নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫০জন ক্রিকেটারকে উঠানো হয়েছে। তবে গোল্ড ক্যাটাগরিতে থাকা নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা মোহাম্মদ আশরাফুলকে এখনও কেউ কিনে।
৫-২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রি‌মিয়ার লিগ।যেখানে এই নিলামে বাংলাদেশ থেকে আরও আছেন সাব্বির রহমান, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও জুনায়েদ সিদ্দিকী।
এই লিগের আইকন ক্রিকেটার হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।
১৯ দিনের এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী পাঁচ প্রদেশের দলগুলো হলো: কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপ খেলা হচ্ছে না চান্দিমালের

খেলার খবর: এশিয়া কাপের আগে লঙ্কান শিবিরে হানা দিয়েছে ইনজুরি। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে ডানহাতের মধ্যমাতে চোট পান শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। সেরে না ওঠায় আসন্ন এশিয়া কাপে লঙ্কান দল থেকে বাদ পড়তে হয় তাকে।
এদিকে, চান্দিমালের পরিবর্তে ১৬ সদস্যের দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকভেলাকে। তিনি পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটারের একজন ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মোকাবেলা করবে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে শ্রীলঙ্কা স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান দিকভেলা, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রজিথা, সুরাঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওভাল টেস্টে হারের মুখে ভারত

খেলার খবর: সাউদাম্পটন টেস্টে ভারতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ট্রফি জিতে নেয় ইংলিশরা। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ওভালে নিয়মরক্ষার শেষ টেস্ট মাঠে নামে ভারত ও ইংল্যান্ড।

ওভাল টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই ব্যাটিংয়ে ভরাডুবি বিরাটদের। সোমবার (১০ সেপ্টেম্বর) ৪২৩ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে মাত্র ২ রানে তিনটি উইকেট হারায় ভারত। জেমস অ্যান্ডারসনের বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান।

কোন রান করার আগে জিমির বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা। রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক বিরাটও। ব্যারিস্টোর বলে আউট হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ক্যাপ্টেন হট। লোকেশ রাহুল এবং অজিঙ্ক রাহানে লড়াই না করলে আরও খারাপ অবস্থা হতে পারত ভারতের ব্যাটিং লাইনআপের। চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ‘মেন ইন ব্লু’।

বড় রানের টার্গেট নিয়ে খেলতে নেমেই পরপর ইউকেট হারানো ভারতের হয়ে লড়াই করেন লোকেশ রাহুল। ৮টি চারের সাহায্যে ৫১ বলে অপরাজিত ৪৬ রান করেন রাহুল। তাকে যোগ্য সাহায্য করেন অজিঙ্ক রাহানে। অ্যালেস্টার কুক ও জো রুটের জোড়া শতরানে আট উইকেটে ৪২৩ রান তুলে দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার্ড করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪০ রানে পিছিয়ে থাকায় ৪৬৪ রানে বিশাল টার্গেট দিল রুট অ্যান্ড কোং।

অভিষেকের মতো কেরিয়ারের শেষ টেস্টটাও ভারতের বিরুদ্ধে খেললেন কুক৷ শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করে নজির গড়েন কিংবদন্তি এই ইংরেজ ব্যাটসম্যান। ২০০৬ নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বাঁ-হাতি ইংরেজ ওপেনারের। কেরিয়ারের শেষ ইনিংসে দুরন্ত সেঞ্চুরির পর কুক থামেন ১৪৭ রানে। এর আগে ক্যাপ্টেন রুটের সঙ্গে ২৫৯ রানের পার্টনারশিপ গড়ে কুক-রুট।

ইংরেজ অধিনায়ক এদিন তার টেস্ট কেরিয়ারের চতুর্দশ সেঞ্চুরিটি করেন। শেষ পর্যন্ত ১২৫ রানে থামে রুটের লড়াই। কুক ও রুট দু’জনকেই প্যাভিলিয়নের রাস্তা দেখান অভিষেককারী হনুমা বিহারী। অভিষেক টেস্টে ব্যাট ও বল হাতে সফল ভারতের এই তরুণ তুর্কী। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরির পর বিহারী বল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তুলে নেন তিনটি উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest