বিনোদনের খবর: এ বছরটা বেশ ভালোই যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সম্প্রতি প্রেম-বিয়ে ও হলিউডের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে বেশ আলোচনায়ও রয়েছেন এই অভিনেত্রী। এরই মাঝে একটি ফ্যাশন শোতে প্রিয়াঙ্কা তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন।
প্রিয়াঙ্কা বলেন, আমি ৪ বছর পর বলিউডে সিনেমা করছি। আমি খুবই আনন্দিত। এছাড়া ‘ইউটিউব অরিজিনাল’ নামের একটি টকশো নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি বই লিখছি এবং বিয়ের প্রস্তুতিও নিচ্ছি।
যদিও শোনা যাচ্ছে আগামী বছর প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে সম্পন্ন হবে। তবে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এ প্রসঙ্গে জানান, এখন পর্যন্ত তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই তা চূড়ান্ত করা হবে।
এদিকে, ১১ বছরের ছোট নিকের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া। আর বাগদানের পর বেশ মধুর ও আবেগঘন মুহূর্তও পার করছেন এ জুটি। নিক জোনাস সম্প্রতি তার ইন্সটাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, একজন মানুষ ও পর্বত। ছবির ক্রেডিট দিয়েছেন প্রিয়াঙ্কাকে। ইনস্টাগ্রামে নিকের অন্য একটি পোস্টে প্রিয়াঙ্কার ছবিও দেখা যায়। সেখানে হাসোজ্জ্বল প্রিয়াঙ্কাকে দেখে বেশ খুশিই মনে হচ্ছিল।
বিদেশের খবর: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট কর্তৃক ইয়েমেন হামলার বিচার দাবি করেছে জাতিসংঘ।
ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচারে বিমান হামলা চালানোর প্রেক্ষিতে এ দাবি জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন প্রধান মাইকেল বাচেলেট এ বিচারের আহ্বান জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ দেয়া সোমবার প্রথম ভাষণে এ আহ্বান জানান তিনি।
এ সময়ে গত মাসে ইয়েমেনের সা’দ প্রদেশে স্কুলবাসে সৌদি বিমান হামলার কথা তুলে ধরেন চিলির সাবেক প্রেসিডেন্ট বাচেলেট। সৌদি হামলায় ইয়েমেনের অর্ধশতাধিক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।
পাশাপাশি ইয়েমেনের যুদ্ধে স্বচ্ছ নীতি গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি।
২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে একতরফা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
বিনোদনের খবর: প্রথম দেখাতেই মৌসুমী হামিদকে ভালো লেগে যায় নজরুল রাজের। একপর্যায় দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাদের প্রেমের সম্পর্কের মধুর সময় খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। কারণ কিছুদিন যেতেই নজরুল অন্য এক মেয়ের প্রেমে পড়ে। তারপর থেকে মৌসুমী হামিদকে এড়িয়ে চলে সে। এরপর মৌসুমী নেপালে চলে যায়।
এদিকে কিছুদিন পরই নজরুলের সঙ্গে তার দ্বিতীয় প্রেমিকার বিচ্ছেদ হয়। নিঃস্ব হয়ে পড়ে নজরুল। কোনো কূলকিনারা না পেয়ে মৌসুমী হামিদের খোঁজে নেপালে ছুটে যায় নজরুল। মৌসুমীকে পেয়ে আবারো নতুন করে ভাবতে শুরু করে। এরপর নজরুল-মৌসুমীর সম্পর্ক আগের মতো হয়। চলতে থাকে গল্প ও আড্ডা। কিন্তু আড্ডার ফাঁকে বার বার মৌসুমীর ফোন কল আসতে থাকে, এতে বিরক্ত হয় নজরুল। এই ফোন কল নিয়ে আবার শুরু হয় জটিলতা। এর মধ্য দিয়ে এগিয়ে যায় ‘এভাবেও ভালোবাসা যায়’ নাটকের কাহিনী।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় রবিবার থেকে নেপালে শুটিং শুরু হয়েছে নাটকটির। বিশ্বজিৎ দত্তের মূল গল্প অবলম্বনে রচিত এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
অনলাইন ডেস্ক: মরদেহ উদ্ধার ও দাফনের ১১দিন পর রবিবার (৯ সেপ্টেম্বর) চৌগাছার চাঁদপাড়া গ্রামের গৃহবধূ সাথী খাতুনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
যশোর সদরের জলকর গ্রামের আজিজুল লষ্করের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে যশোর সরকারি সিটি কলেজ সংলগ্ন ডোবা থেকে গত ২৯ আগস্ট গভীর রাতে এক নারীর লাশ উদ্ধার হয়। তখন ওই মরদেহ সাথীর বলে শনাক্ত করে তার বাবা চৌগাছার নায়ড়া গ্রামের আমজাদ হোসেন।
তবে সাথীকে জীবিত উদ্ধারের পর জানা যায় ওই লাশ তার ছিল না। পরকীয়া করে প্রেমিকের ধর্মপিতা আজিজুল লষ্করের জলকর গ্রামের বাড়িতে গিয়ে তিনি লুকিয়ে ছিলেন।
সাথীর স্বামী চৌগাছার উপজেলার চাঁদপাড়া গ্রামের মোস্তফা সরদার। তাদের ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পুলিশ সাথীকে উদ্ধার করে রবিবার আদালতে পাঠায়। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন তাকে তার বাবার জিম্মায় দেন।
সাংবাদিকদের সাথী জানিয়েছেন, চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মান্নুর সাথে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। মান্নু বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। মোবাইলফোনে তাদের কথা হতো। মান্নুর কথামতো জলকর গ্রামের আজিজুল লষ্করের বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন।
সাথী জানান- আজিজুল লষ্কর মান্নুর ধর্মপিতা। এর আগেও ভারতে গিয়ে চিকিৎসা করানোর কথা বলে আজিজুল লষ্করের বাড়িতে মান্নুর সাথে তিনি এক মাসের বেশি সময় কাটিয়েছেন।
সাথী আরো জানান- গত ১৪ জুলাই তিনি তার বাবার বাড়ি যাচ্ছেন বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর তিনি জলকর গ্রামের আজিজুল লষ্করের বাড়িতে গিয়ে ওঠেন।
যশোর কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান- গত ১৪ জুলাইয়ের পর থেকে সাথীর কোনও সন্ধান ছিল না। ২৯ আগস্ট রাতে যশোরে সরকারি সিটি কলেজ এলাকা থেকে পলিথিন মোড়ানো এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহের মুখমণ্ডল চেনা যাচ্ছিল না। তার বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। লাশের শরীরে ছিল একটি গোলাপি রংয়ের পেটিকোট এবং সাদা রংয়ের অন্তর্বাস। পরদিন ৩০ আগস্ট চৌগাছার নয়ড়া গ্রামের আমজেদ আলী লাশটি তার মেয়ে সাথীর বলে শনাক্ত করেন।
এসআই আমিরুজ্জামান আরও বলেন- হত্যারহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করতে থাকে। এরই মধ্যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে সাথী খুন হননি। তিনি জীবিত আছেন এবং প্রেমিক মান্নুর ধর্মপিতা যশোর সদরের ইছালি ইউনিয়নের জলকর এলাকায় অবস্থা করছেন। ৪/৫ দিন আগে পত্রিকায় মরদেহের ছবি দেখে ওই এলাকার এক যুবক সাথীর সাথে মিল খুঁজে পান। পরে পুলিশ জানতে পেরে ওই গ্রামে গিয়ে সাথীকে উদ্ধার করে।
খেলার খবর: ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সেরা তিনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কেউ না থাকায় বেজায় চটেছেন ফরাসি তারকা আন্তোনি গ্রিজম্যান। একই সঙ্গে বর্ষসেরা তালিকাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।
গত জুলাই মাসে ২০১৭/১৮ মৌসুমের জন্য সেরা ১০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করে ফিফা। সেই তালিকায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোনি গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপ্পে ও রাফায়েল ভারান থাকলেও সম্প্রতি তিনজনের সংক্ষিপ্ত তালিকায় নেই কোনো ফরাসি তারকা। সেখানে নাম রয়েছে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, মিশরীয় তারকা মোহামেদ সালাহ এবং বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী ক্রোট মিডফিল্ডার লুকা মদ্রিচের।
আর এতেই চটেছেন গ্রিজম্যান। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি। এখনও বলছি সেরা তিনে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কারও না থাকাটা লজ্জার ব্যাপার। একই সঙ্গে সেরা খেলোয়াড় বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রাশিয়া বিশ্বকাপে সিলভার বল এবং ব্রোঞ্জ বল জেতা এই ফরাাসি তারকা। তিনি বলেন, ‘জানি না তাদের (ফিফার) মানদণ্ড কী। লজ্জার হলেও আমাদের কিছু করার নেই।’
এদিকে, সেরা খেলোয়াড়ের তালিকায় ফ্রান্স থেকে কেউ না থাকলেও সেরা তিন কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জেতানো কোচ দিদিয়ের দেশম।
দেশের খবর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান হোতা বলে আদালতে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (১০ আগস্ট) পুরান ঢাকায় অস্থায়ী ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর-উদ্দিনের আদালতে আইনে পয়েন্টে যুক্তি উপস্থাপনের সময় এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের কৌশলী মোশাররফ হোসেন কাজল এ দাবি জানান।
তিনি বলেন, তারেক রহমানই এ হামলার মূল হোতা। সে পেছন থেকে সব কলকাঠি নেড়েছেন। অন্যান্য আসামিদের সকল প্রকার প্রশাসনিক সহায়তা দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী আরও বলেন, শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে৷ হামলার আগে ঢাকায় ১০টি বৈঠক হয়৷ ষড়যন্ত্রমূলক বৈঠকগুলো তারেক রহমান উপস্থিত ছিলেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনি পয়েন্টে যুক্তি শেষ না হওয়ায় পরবর্তী যুক্তির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আলোচিত এ মামলায় ৫১১ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আরও ২০ জনের সাফাই সাক্ষ্য নেয়া হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন।তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন৷ ঐ ঘটনায় হত্যাসহ দু’টি মামলা হয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ এজলাসে মামলা দু’টির বিচার চলছে৷ মামলা দু’টি হত্যা ও বিস্ফোরক আইনে।
এই হামলার পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে৷ মামলার আলামত নষ্ট এবং ‘জজ মিয়া’-র সাজানো সাক্ষ্য দিয়ে কল্পকাহিনি ফাঁদার চেষ্টা করা হয়েছে বলে ডয়চে ভেলেকে জানান মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি-র এসপি আব্দুল কাহহার আখন্দ।
২০০৮ সলে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় যাওয়ার পর নতুন করে এ মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার মামলার অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় কাহহার আখন্দকে৷ সম্পূরক অভিযোগপত্রে মোট ৫২ জনকে আসামি করা হয়। এর মধ্যে পলাতক ১৯ জন আর কারাগারে বন্দি ২২ জন৷ জামিনে আছে আটজন।
পলাতক আসামিরা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, চেয়ারপার্সনের রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) এটিএম আমিন আহমদ, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার, সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান ও ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান খা।
এছাড়া কারাগরে আটক আছেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মহিবুল মুত্তাকিন, আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন, মোহাম্মদ খলিল, জাহাঙ্গির আলম বদর, ইকবাল, মাওলানা আবু বকর ওরফে হাফেজ লোকমান হাওলাদার, মুফতি আবদুল হাই, মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের, মুফতি শফিকুর রহমান, রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবু পলাতক রয়েছেন৷ পলাতক দুই আসামি হুজি সদস্য আনিসুল মোরসালিন ও মহিবুল মুত্তাকিন ভারতের তিহার কারাগারে আটক রয়েছেন বলে গোয়েন্দারা জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর হয়েছে। তাই এ মামলার আসামির তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়।হত্যা মামলার সঙ্গে দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামিও একই ব্যক্তির। দু’টি মামলারই বিচার চলছে ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে দ্রুত বিচার আদালতে।
এর আগে চলতি সেপ্টেম্বরেই বহুল মামলার রায় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন :
সুমনা ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার যৌথ উদ্যোগে কলারোয়ার দুটি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলারোয়ার একরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এবং ৫৬নং বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটাঃ এ এস এম মাকছুদ খান, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি এম এ লতিফ সরদার, সাধারণ সম্পাদক রোটাঃ সুকদেব কুমার, রোটাঃ আবু মুছা, রোটাঃ মোঃ কামরুজ্জামান বুলু, রোটাঃ আসাদুজ্জামান, রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটাঃ এম এ জব্বার, একরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ সোহেল, বুইতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তহমিনা সুলতানা প্রমুখ। বৃক্ষরোপন কর্মসূচিতে বিদ্যালয় দুটিতে ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপন করা হয়।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পরিষ্কার কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বুধহাটা ইউপি চেয়ারম্যান…
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। যেকোনো মুহূর্তে ভেঙে দেওয়া হতে পারে…
অনলাইন ডেস্ক : পেরুর বিখ্যাত ‘নাজকা লাইন’ দেখার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১১…