দেবহাটায় শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি বিষয়ে আলোচনা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি বিষয়ক আলোচনা সভা বৃহষ্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় শিক্ষা ও স্বাস্থ্য অনুবিধিতে শিশু পরিচালিত সামাজিক জবাবদিহিতা কাঠামো প্রকল্পের আওতায় শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাবদিহিতা কার্য্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। শুরুতে প্রকল্পের কার্য্যক্রম তুলে ধরেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সিনিয়র প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, শিক্ষার্থী শাহাজাদা ও কামিনী পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামীতে কার্য্যক্রম নির্ধারন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এনইউবিটি খুলনাতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যেগে ২২ মার্চ সকালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের অডিটোডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব শেখ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক, বৃহত্তর খুলনা উনন্নয়ন সংগ্রাম সমন্ময় কমিটি। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জন বাংলাদেশের এক ঐতিহাসিক অর্জন যা স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো: ইব্রাহীম। সভাপতি বক্তৃতায় বলেন, বাংলাদেশ যে একটি সম্ভবনাময় দেশ তার বড় প্রমান এই অর্জন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার (ইনচার্জ) এ.এইচ.এম মুঞ্জুর মোরশেদ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম, সহকারী অধ্যপক জনাব রাজীব হাসনাত শাকিল। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী স্বতঃর্স্ফূত অংশ গ্রহণ করেন ।
উল্লেখ, গত ১৭ মার্চ শনিবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ ¯ী^কৃতি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আনন্দ শোভাযাত্রা

মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদ্যাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটাল বিভাগীয় প্রধান এবিএম ছিদ্দিকী, আর.এসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান ও রেজিষ্ট্রার মো. হেলালে হায়দার প্রমুখ। আনন্দ শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইন্সটিটিউটে মিলিত হয়। আনন্দ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচিতে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা

মাষ্টার মো. মফিজুর রহমান : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মাথাপিছু বার্ষিক আয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার হার, খাদ্য ও পুষ্টি, জলবায়ু, উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি চাষ, বিদ্যুৎ, বেকারত্ব দূরীকরণ, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন সহ প্রায় ক্ষেত্রে সূচক উর্ধ্বগামির মাধ্যমে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে নানা কর্মসূচী পালিত হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ২২ মার্চ বৃহস্পতিবার সকালে সদরের তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও অালোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক মোহন লাল ঘোষ, রীপা রাণী মন্ডল, আসাবুর রহমান, তনুজা আফরোজ, মো. কবিরুল ইসলাম সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি শিক্ষক ও ডেইলী সাতক্ষীরা’র সাংবাদিক মাষ্টার মো. মফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার অবদান উন্নয়নশীল দেশে যোগদান, শেখ হাসিনার অবদান প্রান্তিক জনগণের কল্যান, শেখ হাসিনার হাত ধরি উন্নয়নশীল দেশ গড়ি, স্বল্পোন্নয়নের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের (এল.ডি.সি) স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনের মহাসড়কের দু’ধারে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ঘন্টাব্যাপি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন, সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মোস্তাফিজুর রহমান, গাজী মোমিন উদ্দিন, জোবায়ের আলম, আব্দুর রউফসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মুক্ত আকাশে বেলুন উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ৪ আসনের সীমানা পুননির্ধারণ হওয়ায় কালিগঞ্জে আনন্দ র‌্যালি

আরাফাত আলী : সাতক্ষীরা ৪ আসনের সংসদীয় সীমানা পুননির্ধারন হওয়ায় কালিগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,উপজেলার ধলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন,মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন,চম্পাফুল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগ কার্যলয় থেকে একটি আননাদ র‌্যালি বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। একই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রার্থীর সুযোগ সৃষ্টি হওয়ায় অনেকে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাতক্ষীরার দুটি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারন অনুযায়ী কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে ৪ আসন এবং দেবহাটা ও আশাশুনির সব কয়টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৩ আসন গঠিত হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সেবা সপ্তাহ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: সারাদেশের ন্যায় নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্য আয়ের দেশে উত্তরণে প্রচারাভিশন ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে কালিগঞ্জে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ অহেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা শাখা আব্দুল হাকিম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ্যাওয়ার্ড পেলেন নুরনগরের হাবিবুর রহমান

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, বঙ্গবীর ওসমানী পদক-২০১৮ পেয়েছেন। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উক্ত সম্মাননা পদক দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১৯শে মার্চ সোমবার ঢাকাস্থ পুরানা পল্টন মৈত্রী মিলনাতয়নে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন কতৃক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা পদক দেওয়া হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১৯৯১ ইং থেকে চলতি ২০১৮ ইং সাল পর্যন্ত বারবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হাবিবুর রহমান, বঙ্গবীর ওসমানী পদক পাওয়ায় নুরনগর ইউনিয়ন আ”লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest