সর্বশেষ সংবাদ-
চলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরায় উন্নত চুলা ও জ্বালানী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “উন্নত চুলা উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জলানী মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও ভূমিষ্ঠ এর যৌথ আয়োজনে এবং হাউজ হোল্ড এনার্জি প্লাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদ্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিদ্যুৎ ও খাণিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালিমা জাহান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।

আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ¦ালানী মেলা-২০১৮ উপলক্ষে চিত্রাংকন, অভিনয়, পুঁথিপাঠ ও লোক-সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আফরিনা সাবরিন আভা পুঁথিপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এবং অভিনয়ে প্রথম স্থান অধিকার করে পিএন বিয়াম লাবরোটরী স্কুল (ইংলিশ মিডিয়াম)। তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ¦ালানী মেলা-২০১৮ উপলক্ষে স্টলে বিভিন্ন উন্নত চুলা ও জ¦ালানী সম্পর্কে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে মেলার দর্শণার্থীদেরকে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্রদর্শণী দেখানো হয়। এতে সরকারি ও বেসরকারি জ¦ালানী সম্পর্কিত প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা

দেবহাটা ব্যুরো: দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ। প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা আলফাতুন্নেছা, অভিভাবক সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, অভিভাবক সদস্য মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাহজাহান আলী রাজু, আব্দুর রব লিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাইন ইলেভেন ইস্যুতে বিচারের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম ৯/১১ হামলার ঘটনায় বিচারের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে। নিউইয়র্কের এক বিচারক এমনই নির্দেশ দিয়েছেন।

সে অনুযায়ী, শতকোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে সৌদি আরবের বিরুদ্ধে করা একটি মামলা চলমান থাকবে।

সৌদি আরব সবসময়ই বলে আসছিল যে বিমান ছিনতাই ঘটনায় রিয়াদ কোনো ধরনের সহায়তা করেছিল এমন প্রমাণ নেই। -খবর বিবিসি অনলাইনের।

কিন্তু বিচারক জর্জ ড্যানিয়েলস বলেছেন, ২০১৬ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী সৌদি আরবের বিরুদ্ধে ওঠা অভিযোগটির যুক্তিসঙ্গত ভিত্তি আছে বলেই মনে করেন তিনি।

সৌদি আরব ওই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। তবে হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক।

২০০১ সালে নাইন ইলেভেনের ওই হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিলেন সৌদি আরব থেকে এবং বারবার এমন সন্দেহ করা হয়েছে যে, তাদের সঙ্গে সৌদি সরকারের একটি সংশ্লিষ্টতা ছিল।

ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর ওয়াশিংটনের পেন্টাগনে চালানো আত্মঘাতী হামলায় সব মিলিয়ে প্রায় তিন হাজার লোক নিহত হয়েছিলেন।

দুটি বিমান আঘাত হেনেছিল টুইন টাওয়ারে, একটি পেন্টাগন আর চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শ্যাংকসভিলে।

এর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ তার ভাষায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেন।

গত ১০ বছরে আফগানিস্তান ও ইরাকে দুটি যুদ্ধ চালিয়েছে আমেরিকা, যার রেশ এখনও চলছে।

ওই আক্রমণের জন্য আল কায়েদার সদস্যদের দায়ী করা হয় এবং আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন পরে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনাদের এক গোপন অভিযানে নিহত হন।

নিউইয়র্কে বিশ্ববাণিজ্য কেন্দ্রের দুটি টাওয়ার যেখানে ছিল সেই শূন্যস্থানে গড়ে তোলা হয়েছে বিশাল দুটি জলাশয়, চারপাশে উৎকীর্ণ হয়েছে নিহতদের নাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিভি উপস্থাপনায় নায়িকা রেসির অভিষেক

প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থাপনা করেছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা রেসি। অনুষ্ঠানের নাম ‘আমার ছবি আমার গান’। এ অনুষ্ঠানে রেসির অভিনীত ছবির গান ও তার পেছনের গল্প তুলে ধরা হবে।

অনুষ্ঠানটি সম্পর্কে রেসি বলেন, নতুন এক অভিজ্ঞতা হলো। আমার অভিনীত সাতটি সিনেমার গান এ অনুষ্ঠানে দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাব।

বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘আমার ছবি আমার গান’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।

২০০৬ সালে ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে রুপালি জগতে আসেন রেসি। শুরুতেই অভিনয় দক্ষতা আর গ্লামার দিয়ে জয় করেন দর্শক মন। ২০১০ সালের পর বিয়ে করে চলচ্চিত্রকে থেকে দূরে সরে যান। পরে অবসর ভেঙে ২০১৫ সালে জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। সর্বশেষ দেশপ্রেমের গল্পে নির্মিত ‘শূন্য’ নামের সিনেমায় অভিনয় করেছেন রেসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা

তালেবান বন্দুকধারীর গুলিতে আহত হওয়ার ছয় বছর পাকিস্তানে ফিরেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের জিও টিভি একটি ভিডিও প্রচার করেছে। তাতে মালালাকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির দিকে হেঁটে যেতে দেখা গেছে। গাড়িটির পাহারায় একটি নিরাপত্তা বহর রয়েছে।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শিক্ষার পক্ষে কাজ করার জন্য সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয় করেন মালালা। এখন তার বয়স ২০ বছর। ২০০২ সালে বাস থামিয়ে তার মাথায় গুলি করে এক তালেবান বন্দুকধারী। ওই ঘটনার পর এই প্রথম তিনি পাকিস্তানে ফিরলেন।

গত সপ্তাহেই টুইটারে মাতৃভূমির জন্য আকুতি প্রকাশ করেছিলেন। তিনি এখন যুক্তরাজ্যে বাস করেন। হামলার পরই তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি বিদেশে রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালালা পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করতে পারেন। এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, স্পর্শকাতরতার কারণে সফরের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মালালা চারদিন পাকিস্তানে অবস্থান করবেন। তার সঙ্গে মালালা ফান্ড গ্রুপের কর্মকর্তারা রয়েছে। তবে এটা নিশ্চিত নয় তিনি তার শহর সোয়াতে যাবেন কিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মান্নানের বহিস্কার চেয়ে জেলা যুবলীগের একাংশের মানববন্ধন

আসাদুজ্জামান: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় মঞ্চে নেতৃবৃন্দের উপর হামলা করে আলোচনা সভা নস্যাৎ করার অভিযোগ এনে এর প্রতিবাদে জেলা যুবলীগের একাংশের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য মহি আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, কাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা মুকুল, পৌর যুবলীগ নেতা মেহেদী আলী সুজয়, সদস্য আলমগীর হোসেন, জেলা তাঁতীলীগের আহবায়ক মীর আজাহার আলী শাহিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির হোসে সহ অঙ্গ ও সহযোগীর নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফোরজি চালুর পরে মোবাইল নেটওয়ার্ক খারাপ, ভোগান্তিতে গ্রাহকরা

অনলাইন ডেস্ক: মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় খারাপ। হঠাৎ হঠাৎ ‘নো সার্ভিস’ হয়ে যাওয়া, কথা বলার সময় ‘কল কেটে যাওয়া’, ‘কথা শুনতে না পাওয়া’, ‘মোবাইল হ্যাং’ হয়ে যাওয়ার হার বর্তমানে অনেক বেশি । ফলে গ্রাহকের ভোগান্তি চরমে উঠেছে। আর এই ভোগান্তি ফোরজি সেবা চালু হওয়ার পর থেকে। সংশ্লিষ্টরা বলছেন, কিছুদিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন।
এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে ফোরজি চালু হয়েছে। এ সময়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। অনেকে এসব সমস্যাকে ফোরজি চালুর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। গ্রাহকদের অভিযোগ— কোথায় ফোরজি চালু হয়েছে, উন্নত নেটওয়ার্ক পাবো, ইন্টারনেটে উচ্চগতি পাবো তা নয়, মোবাইল ব্যবহার করাই বিরক্তিকর হয়েছে উঠেছে। কোথাও কোথাও ফোরজি নেটওয়ার্কে প্রবেশ করলে ২জি দেখাচ্ছে। থ্রিজিও পাওয়া যাচ্ছে না। হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক ফেল করছে।
সংশ্লিষ্টরা বলছেন, একটা প্রযুক্তি থেকে আরেকটা প্রযুক্তিতে প্রবেশের সময় মোবাইলে এ ধরনের কিছু সমস্যা হতে পারে, যা সাময়িক। শিগগিরই এসব সমস্যা কেটে যাবে।
ফোরজির লাইসেন্স হস্তান্তর ও চালুর অনুষ্ঠানে (গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘গ্রাহকদের মোবাইল সেবায় ত্রুটি থাকবে, এটা মেনে নেওয়া যাবে না। আমার কাছে গুণগত মানই প্রথম অগ্রাধিকার।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা টেক নিউট্রালিটি (প্রযুক্তি নিরপেক্ষতা) দিয়েছি, তরঙ্গ দিয়েছি। এখন আর আপনারা বলতে পারবেন না, এগুলো নেই তাই মোবাইল সেবা দিতে সমস্যা হচ্ছে।’ মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনারা গ্রাহক বাড়াচ্ছেন, কিন্তু তরঙ্গ বাড়াচ্ছিলেন না। এই নেই নেই অবস্থা এখন আর নেই। আপনারা যদি বিষয়টি উপলব্ধি করেন, তাহলে ভালো হয়।’ মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অনুষ্ঠানে বলেন, ‘মোবাইল ফোন সেবায় অনেক সমস্যা রয়েছে। এরমধ্যে কলড্রপ একটি বড় সমস্যা। এমনও দেখা গেছে বাসা থেকে অফিস পর্যন্ত আসতে আটবার পর্যন্ত কলড্রপ হয়েছে। এটা চলতে দেওয়া যাবে না। এসব সমস্যা দূর করতে হবে।’
মন্ত্রী এসব কথা বলার পর এক মাস পেরিয়ে গেলেও অবস্থার কোনও উন্নতি হয়নি। মোবাইল সংশ্লিষ্টদের অভিযোগ— অবস্থা তো ভালো হয়ইনি, আরও খারাপ হয়েছে। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকে এই সমস্যা বেশি। টেলিটক এখনও ফোরজি চালুর প্রক্রিয়ায় যুক্ত হয়নি। ফলে এই অপারেটরটির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কম বলে জানা গেছে।
এখনকার অবস্থা জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল সেবাদানের বিষয়ে অপারেটরগুলোর সঙ্গে আমরা কোনও ধরনের আপস করছি না। কোনও সুযোগও নেই। সেবার মান ভালো করতেই হবে। তবে তাদেরকে সময় দিতে হবে। নিয়ম অনুযায়ী তারা নেটওয়ার্ক রোল আউটের জন্য ছয় মাস সময় পাবে। এই সময়টা তাদের দিতে হবে। আমরা এখন সেই সময় অতিক্রম করছি। সমস্যা যা হচ্ছে, তা দ্রুত ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’
জানতে চাইলে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব ও প্রধান নির্বাহী টিআইএম নূরুল কবির বলেন, ‘দেশ এখন প্রযুক্তিগত ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে কিছু কিছু জায়গায় নেটওয়ার্কজনিত সমস্যায় পড়ছেন গ্রাহকরা।’ এছাড়া, টেক নিউট্রালিটিও করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই এসব সমস্যা দূর হয়ে যাবে।’
অ্যামটবের মহাসচিব উল্লেখ করেন, শুধু ফোরজি চালুর সূত্রে যে ট্রানজিশন পিরিয়ড চলছে বলেই সমস্যা হচ্ছে তা নয়। গত কিছুদিন ধরে দেশে খারাপ আবহাওয়া বিরাজ করছে। এটাও সমস্যা তৈরির একটা কারণ। তিনি বলেন, ‘সুষ্ঠু রেডিও কমিউনিকেশনে আবহাওয়ার মতো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ফলে সেসব বিষয়ও দেখতে হবে।’ তিনি বলেন, ‘ফোরজির মতো ভালো সেবা পেতে হলে সময় দিতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ফোরজি রোল আউটে সরকার অপারেটরগুলোকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে।অপারেটররা এখন সেই সময়ের মধ্যেই আছে।’ খুব দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা দূর হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবি সূত্রে জানা গেছে, সারাদেশে অপারেটরটির ১৬ হাজার সাইট (বিটিএস বা টাওয়ার) রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০০টির বেশি সাইটে ফোরজি চালু করা হয়ে গেছে, যা অন্য অপারেটরগুলোর চেয়ে বেশি। রবি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু সমস্যা আছে। এটা অপারেটরটির ইচ্ছাকৃত নয়। সমস্যাটা প্রযুক্তিগত। সমস্যা দূর হতে কিছুটা সময় দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবলীগ নেতা মান্নানের মুক্তির দাবিতে আশাশুনিতে বিক্ষোভ

আশাশুনি ডেস্ক: জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং অবিলম্বে তাকে মুক্তির দাবিতে আশাশুনি উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুধবার উপজেলা যুবলীগের আয়োজনে জনতা ব্যাংক মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, যুবলীগ নেতা আহসানুল্লাহ আছু, এমএম সাহেব আলী, তারক মন্ডল, এটিএম জাকিরুল ইলাম, রমজান আলী মোড়ল, মোছাদ্দেক হোসেন, মঈনুল ইসলাম, এজদান হোসেন, সাদ্দাম হোসেনসহ উপজেলা ও বিভন্ন ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest