সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

খুলনা বিভাগের সকল জেলায় সকাল ৭টা থেকে বিকাল ৪:৩০টা কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : খুলনায় স্কুল চলাচালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ, অভিভাবকদের সচেতন করা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ধন্যবাদ পত্র বিলি করা হয়েছে।

বুধবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে খুলনা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বলেন, যদি কোন শিক্ষার্থী ধারাবাহিকভাবে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে তাহলে তার অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই মহান পেশাকে কেবলমাত্র অর্থ উপার্জনের স্বার্থে ব্যবহার করা যাবে না।

এদিকে, সকাল ৭ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলার সর্বত্র সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবুস সামাদ। বুধবার নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে সাতক্ষীরাসহ খুলনার ১০জন জেলা প্রশাসককে ট্যাগ করেও তিনি এ নির্দেশনা জানিয়েছেন। এখন দেখা যাক বিভাগীয় কমিশনারের নির্দেশনা কিভাবে পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিব-মুশফিকদের জন্য ৬ কোটি টাকা বোনাস ঘোষণা

ঈদের আগেই দেশের মানুষকে বড় আনন্দে ভাসিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতে ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ যোগ করেছেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা।

তবে দেশবাসীকে যারা আনন্দের জোগান দিয়েছেন, তাদেরও নিরাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য ছয় কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামীকালের মধ্যেই বোনাসের টাকা দেয়া হবে ক্রিকেটারদের।

খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। তবে পাপনের বোনাস ঘোষণার মধ্যে থাকছেন টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি বিন মর্তুজাও।

কারণ, ছয় কোটি টাকার ভেতর চার কোটি টাকা দেয়া হচ্ছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে ওঠার জন্য আইসিসি থেকে প্রাপ্য। এ কারণে ওই চার কোটি টাকার মধ্যে অংশীদার হবেন মাশরাফিও। বাকি দুই কোটি টাকা দেয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য।

বোনাস ঘোষণা দিতে গিয়ে পাপন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য আইসিসির কাছ থেকে আমরা চার কোটি টাকা পেয়েছি। ওই টাকাটার সঙ্গে আজকে এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দের দুই কোটি টাকা আমরা ঈদের আগেই, কালকের মধ্যে ভাগ করে দেব।’

বিসিবি শুধু খেলোয়াড়দের জন্যই বোনাস ঘোষণা করেনি। পাশাপাশি গ্রাউন্সম্যান থেকে শুরু করে বোর্ডের সব কর্মকর্তার জন্যই ঈদের আগে বোনাস ঘোষণা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে আটে টাইগাররা

অস্ট্রেলিয়াকে হারানোর ফল হাতে নাতে ফেল মুশফিক বাহিনী। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুবাদে র‍্যাংকিংয়ে একধাপ এগিয়ে গেছে টাইগাররা।
ওয়েস্টইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

অবশ্য বুধবার মিরপুরে ক্যাঙ্গারু বধের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ছিল ৪। রেটিং পয়েন্ট ছিল ১০০।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এ সিরিজে বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে সেটি অবশ্য আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বানভাসীদের মাঝে সাতক্ষীরা জেলা রোভার এর ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা রোভার স্কাউট্সের পক্ষ থেকে নওগা এলাকার বনভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নঁওগা সদর উপজেলার ইরকতাড়া গ্রামের প্রায় ১৫০ বানভাসী পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার এ.এস.এম আব্দুর রশীদ, সিনিয়র রোভার মেট সাতক্ষীরা জেলা গার্ল ইন রোভার আয়শা বিনতে আহমেদ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র রোভার মেট শেখ আরিফুল হক অন্তু, রোভার সহচর শেখ মোনাজের হাসান আহনাফ, সবুজ, শেখ বায়েজিদ হাসান, সজল, আলভি, আশিক, নান্নু, তানভীর, আব্দুল্লাহ, কালাম, ইয়াসিন, মুন্না, মইন, মো. মেহেদী হাসান প্রমুখ। এর আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ত্রাণ সহয়তার নগদ অর্থ, ওষুধ ও পুরাতন কাপড় সংগ্রহ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস পি গোল্ডেন লাইনের অত্যাধুনিক গাড়ির সংযোজন

প্রেস বিজ্ঞপ্তি : এস পি গোল্ডেন লাইনের বিলাস বহুল অত্যাধুনিক গাড়ির নতুন সংযোজন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় লস্কর গ্রুপের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লস্কর (বায়রন) এস পি গোল্ডেন লাইনের নতুন এ সংযোজনের উদ্বোধণ করেন। বুধবার থেকে ঢাকা- সাতক্ষীরা- ঢাকায় এ পরিবহন চলাচল শুরু করেছে।

এ পরিবহন প্রতিদিন সকাল ৮.৩০ মিনিটে ও রাত ৯.৩০ মিনিটে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর প্রতিদিন সকাল ৮ টায়, রাত ৯.৩০ মিনিটে ও রাত ১১.৩০ মিনিটে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, উক্ত গাড়ী গুলো বিশ্বখ্যাত জার্মানীর তৈরি ম্যান ব্রান্ডের। এটি ২/১ সিটের বিজনেস ক্লাস এসি গাড়ী। এছাড়া পিছনে ডাবল এয়ার সাসপেনশন থাকার কারণে গাড়িতে কোন ধরনের ঝাকুনি লাগে না এবং গাড়ির সিটগুলো কোরিয়ার হওয়ার কারণের ভ্রমনের জন্য গাড়িগুলো খুবই আরামদায়ক। দূর পাল্লার ভ্রমণে যাত্রীরা নির্বিঘেœ ওই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন। এতে করে এসপি গোল্ডেন লাইন সেবায় আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তারা। যে কোন ধরনের ভ্রমনের জন্য এ অত্যাধুনিক গাড়ি ব্যবহারের জন্য লস্কর গ্রুপের পক্ষ থেকে আনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলটসহ দেশের ৫ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে আদেশ জারি

ন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রীয়করণের জন্য চূড়ান্ত তালিকায় থাকা আরও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার। সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে বুধবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কেও সরকারি করে নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সবশেষ গত ১৩ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। এর ধারাবাহিকতায় দেশের ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৮৫টি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করে এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে গত বছর ২১ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চূড়ান্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের বাকি ২ জন সদস্যের শপথ গ্রহণ

কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য শপথ গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশারাফ হোসেন (৩০ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১০টায় নিজস্ব দপ্তরে রোজিনা কান্টু ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুলকে শপথ বাক্য পাঠ করান। এই শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের সকল সদস্যের শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের নওয়াবেঁকীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের চার রাস্থার মোড় (গাল্স স্কুল) এর সম্মুখে সড়ক দুর্ঘটনায় শাহিনুর নামের একজন (গাব) ফল ব্যাবসায়ী নিহত হয়েছে। মৃত শাহিনুর কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শহিদুল ইসলাম এর পুত্র। ৩০ আগস্ট সকাল ৯টার দিকে নিজ চালিত ইঞ্জিন ভ্যানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্রে আরো জানা গেছে, বুধবার সকালে বালিয়াডাঙ্গা থেকে কাঁচামাল নিয়ে নওয়াবেঁকী বাজারে যাওযয়ার প্রতিমধ্যে নওয়াবেঁকী গাল্স স্কুল মোড়ে পৌছালে চলতি ইঞ্জিনভ্যানের বেলের সাথে শাহিনুরের পরনের লুঙ্গি পেচিয়ে গেলে সাথে সাথে গাড়ী থেকে চাকার তলে পড়ে যায় এবং তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়, তখন সে ঘটনাস্থলেই মারা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest