সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু: মোটরবাইক চালক স্বামী আহত।

দেবহাটা প্রতিনিধি :  দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপের বাড়ি ফিরছিলেন ফারহানা খাতুন (১৮)। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটিতে মালমাল ভর্তি ট্রাকে চাপা দিলে সেখানে প্রাণ যায় ওই নারীর। নিহত গৃহবধু উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে।

গৃহবধুর স্বামী খালিদ হাসান বলেন, গত ২ মাস আগে তারা বিবাহ করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়াস্থ কামালের ‘স’ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কাদেয়। এসময় তারা রাস্তার উপরে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় তার স্ত্রী পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি :  কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে  দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার  বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল পারভীন খেজুরতলা গ্রামের  মোঃ জাহিদুল ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল জান্নাতুল। একপর্যায়ে  সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় সে। পরে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে এক কণ্যাশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতি চালুর দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষাভ

নিজস্ব প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওবায়দুল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমানসহ স্থানীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়েত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার একটি দলকে এখনই বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেখুন, যে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সমাজ কী সিদ্ধান্ত দিয়েছে। আগামীতে বাংলাদেশ কারা পরিচালনা করবে। আমরা বলছি, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন এদেশের সাধারণ জনগণ।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জাতীয় পতাকা এবং জামায়েতে ইসলামের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাগরে লঘুচাপ : তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই অবস্থা সোমবার (২৯ সেপ্টেম্বর)ও থাকবে। তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব  প্রতিনিধি :
সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাকিবুল হাসান সিয়াম নামের ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরসভার কাঠিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

সে শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসি সাইফুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না জানান,সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল।

সিয়াম বাইকের পেছনে বসে ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামকে বহন করা বাইকটি ইজিবাইকে ধাক্কা লাগিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে বসা সিয়াম বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ধারে বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জলজ উদ্ভিদ বৈচিত্র্যের মেলা

নিজস্ব প্রতিনিধি: জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদবৈচিত্র্য মেলা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে শাপলা কিশোরী সংগঠন, সবুজ সংহতি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মেলার আয়োজন করে।  মেলায় পশ্চিম জেলেখালী গ্রামের কিশোরীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে উপকূলীয় এলাকার পানিতে জন্ম নেওয়া শাপলা, ঢ্যাব, শালুক, শেওলা, টোপরপনা, ইদুরকানী, কলমি, হেলাঞ্চ, আদাবরুন, চিচো, লজ্জাবতী, জলপানকচু, ঘাস, মেলে, ছাতেম, নল খাগড়াসহ ৩৫ ধরনের জলজ উদ্ভিদ প্রদর্শন করে।

এসময় জলজ উদ্ভিদের প্রাপ্তিস্থান, গুণাবলী, ব্যবহার, কোন মৌসুমে কি কি পাওয়া যায়, কোনটি মানুষ ও প্রাণীর ওষুধ হিসাবে ব্যবহার হয়, এগুলোর হারিয়ে যাওয়ার কারণ এবং পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ তাও তুলে ধরা হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়ন সবুজ সংহতির সভাপতি ডা. যোগেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থীদের উদ্দেশ্যে জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী, ধুমঘাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভূতি মাঝী, উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাহ, কৃষক ভুধর চন্দ্র মন্ডল ও দেবীরঞ্জন মন্ডল, শিক্ষার্থী অন্যন্যা রাণী ও ধৃতিমা মন্ডল, প্রবীণ নাগরিক গংগারাম মাঝী, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার ও বিশ্বজিৎ মন্ডল।

তারা বলেন, প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক। প্রকৃতিতে বেড়ে ওঠা প্রাণ ও উদ্ভিদবৈচিত্র্য যেমন মানুষের খাদ্য ও চিকিৎসার কাজে ব্যবহার হয়, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্যান্য কর্মকাণ্ডেও ব্যবহার হয়। এসব প্রাণ ও উদ্ভিদবৈচিত্রের মধ্যে অন্যতম হলো জলজ উদ্ভিদ।

স্থানীয় কৃষক তারাপদ গাঁতীদার বলেন, উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ও মনুষ্য বসতি স্থাপন বৃদ্ধিতে প্রাণ ও উদ্ভিদবৈচিত্র্য অনেকাংশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ সকল উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ব্যক্তি ও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করা দরকার। কেননা এসব উদ্ভিদ জলজ প্রাণী, মানুষ ও গবাদিপশুর খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করে।

তিনি বলেন, আমাদের উপকূল একসময় ছিলো প্রাণবৈচিত্র্যে ভরপুর। কালের বিবর্তনে তা আজ বিলুপ্তির পথে। আর তার মূল কারণ হলো লবণাক্ততা। দিনে দিনে লবণাক্ততা বৃদ্ধির কারণে সকল প্রাণবৈচিত্র্য কমতে শুরু করেছে। আর এসকল প্রাণবৈচিত্র্যের মধ্যে জলজ উদ্ভিদ অন্যতম। জলজ উদ্ভিদ না থাকলে মাছসহ অনেক জলজ প্রাণী বাঁচতে পারেনা, যেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলজ উদ্ভিদ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কর্তৃপক্ষের অবহেলায় আন্ত:স্কুল ফুটবল সেমিফাইনালে মারপিট : প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার সেমিফাইনালে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল চারটায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাই স্কুল ও ভারুখালী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিকাল ৩টায় প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ডি.বি ইউনাইটেড হাই স্কুলের একজন খেলোয়াড় ফাউল করলে রেফারি বাঁশি দেন। এ সময় ভারুখালী স্কুলের শিক্ষক মোঃ গোলাম রবি মাঠের বাইরে থেকে ছুটে এসে ওই খেলোয়াড়ের উপর চড়াও হন। এসময় ডি.বি. স্কুলের সমর্থক ও ওই শিক্ষকের মধ্যে বাকবিতন্ড সৃষ্টি হয়। তখন ভারুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ও ডি.বি স্কুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডি.বি স্কুলের দর্শক ও খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে ডি.বি স্কুলের ৩ জন খেলোয়ায় ও বেশকিছু সমর্থক আহত হন।

তারা আরও জানান, খেলায় কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খেলা বন্ধ হয়ে যায়।

মাঠে উপস্থিত অভিভাবক ও দর্শকরা অভিযোগ করে বলেন, ‘সরকারি স্কুল মাঠে এমন একটি গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হলেও মাঠে কোনো পুলিশ বা প্রশাসনের উপস্থিতি ছিল না। ফুটবল একটি জনপ্রিয় খেলা। এখানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থাকেন, ঝামেলা হওয়ার সম্ভাবনাও থাকে। অথচ কর্তৃপক্ষ নিরাপত্তার কোনো ব্যবস্থা না নিয়ে এমন খেলা কেন পরিচালনা করছে।’

এ ঘটনায় ডি.বি. স্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে জন্য অপরিহার্য, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা না থাকলে তা বরং বিপর্যয় ডেকে আনে। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের অবহেলার কারণেই মাঠে এমন অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে।’ এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ প্রশাসন ছাড়ায় ফুটবলের মত এমন একটি উত্তেজনাপূর্ণ খেলা কেন পরিচালনা করছেন এমন প্রশ্নের জবাবে খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান টুকু জানান, খেলার আয়োজক উপজেলা শিক্ষা অফিস। আপনি দয়া করে উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করুন। আমাদের একটি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আমি সেখানে আছি।
অভিযুক্ত শিক্ষক গোলাম রবি বলেন, আমি চেয়েছিলাম যাতে কোন সমস্যা না হয়। এখন দেখছি পরিস্থিত ভিন্ন। আমি আমার ছাত্রদের শান্ত করার চেষ্টাও করেছি।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আবুল হোসেন জানান, বিষয়টি মিটে গেছে। আগামী খেলায় প্রশাসনের উপস্থিতি থাকবে যাতে এ ধরনের কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।

স্থানীয় ক্রীড়ামহল দ্রুত এঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতের খেলায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ডিআআর এক্টিভিটিস প্রকল্পের আওতায়, বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লুপি’র সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।

ফিল্ড থেকে কমিউনিটির ঝুঁকি হ্রাসের জন্য যে স্কিমগুলো উঠে এসেছে, সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ডিআরআর কো-অর্ডিনেটর ইমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে আশাব্যক্ত করেন যে, সুশীলনের সিআরএ মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে কমিউনিটির ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest