সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনা

দেবহাটা প্রতিনিধি : শিশু শ্রম প্রতিরোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা সদর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষনা করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার লাভলু খাঁন, দেবহাটা দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, আমাদের টিমের পরিচালক মনিরুজ্জামান মনি প্রমুখ। সভায় ইউনিয়নের প্রতিটি শিশুকে তার অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিশু শ্রম মুক্ত ঘোষনা করার জন্য ধন্যবাদ জানান। সাথে সাথে প্রতিটি শিশু যেন তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে সেলক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Esperienza di gioco live ultra‑veloce con cashback: la guida esperta di Healthyageing.Eu

Giocare a live casino su un dispositivo mobile o desktop richiede una connessione fluida. Se il video si blocca o il dealer impiega tempo a rispondere, l’emozione svanisce in un attimo. Una latenza bassa garantisce che le decisioni vengano prese in tempo reale, riducendo gli errori di puntata. Inoltre, la rapidità influisce sulla percezione di affidabilità: un sito che carica in pochi secondi trasmette professionalità.

Un altro aspetto importante è la qualità del feed video. I migliori provider utilizzano codec avanzati che mantengono alta definizione anche con banda limitata. In questo modo il giocatore può osservare ogni dettaglio del tavolo, dal movimento delle carte al gesto del croupier. Quando la piattaforma è ottimizzata, il tempo di attesa tra le mani è quasi inesistente, e il divertimento resta al centro dell’esperienza.

Esempio: Marco, un appassionato di roulette, ha notato che su un sito con caricamento lento perdeva in media 5 % del suo bankroll a causa di decisioni affrettate. Dopo aver cambiato piattaforma, la latenza è scesa a 0,2 s e il suo ritorno mensile è aumentato del 12 %. Find out more at casinò online non aams.

Come valutare un casinò live: criteri di selezione

Scegliere il casinò giusto non è solo questione di grafica accattivante. Ecco i punti chiave da considerare:

  • Licenza e regolamentazione: verifica che il sito possieda una licenza riconosciuta, anche se non è AAMS. I casino non AAMS affidabile possono offrire condizioni vantaggiose, ma devono essere regolamentati da autorità rispettabili.
  • Software provider: le piattaforme di Evolution, NetEnt Live o Pragmatic Play garantiscono streaming stabile e giochi equi.
  • Varietà di tavoli: un buon catalogo include blackjack, baccarat, roulette e giochi regionali, tutti con diverse varianti di puntata.
  • Metodi di pagamento: scegli casinò che supportano bonifici, carte di credito e portafogli elettronici, con tempi di prelievo rapidi.
  • Assistenza clienti: un servizio 24/7 via chat o telefono è fondamentale per risolvere eventuali problemi di connessione.

Quando hai raccolto queste informazioni, il passo successivo è confrontarle. Healthyageing.Eu ha creato una tabella comparativa che semplifica il processo: inserisce i dati di licenza, velocità di caricamento, bonus e feedback dei giocatori. Grazie a questa analisi, puoi individuare i Siti non AAMS sicuri più adatti al tuo stile di gioco.

Cashback e altri vantaggi: massimizzare il valore

Il cashback è una delle promozioni più apprezzate dai giocatori di casinò live. Consente di recuperare una percentuale delle perdite nette in un determinato periodo. Ecco come sfruttarlo al meglio:

  1. Leggi i termini: controlla la percentuale di cashback (solitamente tra 5 % e 20 %) e il periodo di calcolo (settimanale o mensile).
  2. Scegli giochi con alto RTP: puntare su slot o tavoli con un RTP elevato aumenta le probabilità di vincita, riducendo le perdite soggette al cashback.
  3. Gestisci il bankroll: imposta limiti di puntata per non superare la soglia di perdita che attiva il cashback.
  4. Combina con bonus di benvenuto: alcuni casinò offrono bonus di deposito più cashback, creando un effetto moltiplicatore di valore.

Esempio: Laura ha scelto un casinò che offre 15 % di cashback settimanale su giochi live. Dopo una settimana di gioco, ha registrato una perdita netta di €200, ma il cashback le ha restituito €30, riducendo l’impatto della perdita.

Healthyageing.Eu elenca i casinò con le migliori offerte di cashback, evidenziando anche i limiti massimi mensili. In questo modo, il giocatore può confrontare rapidamente le promozioni e scegliere quella più profittevole.

I migliori casinò non AAMS sicuri secondo Healthyageing.Eu

Nel panorama dei casino online esteri, la ricerca di piattaforme affidabili è fondamentale. Healthyageing.Eu ha analizzato centinaia di siti, valutando velocità, sicurezza e bonus. Ecco una sintesi dei risultati:

  • Casino X: licenza di Curacao, caricamento in 1,2 s, cashback 10 % settimanale, supporto live 24 h.
  • Casino Y: licenza di Malta, streaming HD, bonus di benvenuto 200 % fino a €500, pagamento in 24 h.
  • Casino Z: licenza di Gibraltar, vasta selezione di giochi live, promozioni giornaliere, prelievi con criptovalute.

Questi casinò rientrano nella categoria casino italiani non AAMS ma hanno dimostrato affidabilità grazie a licenze internazionali e audit indipendenti. Inoltre, tutti offrono cashback e programmi fedeltà che premiano i giocatori più assidui.

Quando scegli tra queste opzioni, è consigliabile:

  • Provare la versione demo: molti casinò consentono di testare il live dealer senza depositare.
  • Verificare il tempo di prelievo: un prelievo rapido è indice di buona gestione finanziaria.
  • Leggere le recensioni dei giocatori: le opinioni reali aiutano a capire la qualità del servizio.

Consigli pratici per giocare in modo responsabile e ottimale

Il divertimento deve andare sempre accompagnato da una gestione consapevole del denaro. Ecco alcune linee guida:

  • Stabilisci un budget giornaliero: non superare mai la somma che puoi permetterti di perdere.
  • Usa i limiti di deposito: imposta una soglia massima mensile per evitare spese eccessive.
  • Fai pause regolari: interrompi il gioco ogni 60‑90 minuti per mantenere la concentrazione.
  • Sfrutta gli strumenti di auto‑esclusione: se senti che il gioco sta diventando un problema, utilizza le funzioni offerte dal sito.

Healthyageing.Eu promuove il gioco responsabile e fornisce link a organizzazioni dedicate al supporto dei giocatori. Ricorda che la chiave del successo è divertirsi senza mettere a rischio la propria stabilità finanziaria.

In sintesi, la velocità del live casino, il cashback e una valutazione accurata dei criteri di affidabilità sono gli ingredienti fondamentali per un’esperienza di gioco di alto livello. Grazie alle analisi approfondite di Healthyageing.Eu, i giocatori possono trovare i casino non aams sicuri più adatti alle proprie esigenze, risparmiando tempo e denaro.

Quando hai bisogno di confrontare le offerte, ricorda di consultare il sito di Healthyageing.Eu. La loro ricerca approfondita ha identificato i migliori casino online non aams, garantendo una scelta informata e sicura.

Sempre gioca con moderazione e sfrutta le promozioni di cashback per rendere ogni sessione più gratificante. Buona fortuna ai tavoli live!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের ক্ষতিপূরণের বকেয়া অর্থ দ্রুত প্রদানের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা স্মারকলিপি দিয়েছেন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টানা ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম চালু ছিল। এ সময়ে ১ হাজার ৫৬২ একর জমিতে জোয়ার-ভাটা চলার কারণে কৃষিজমিতে কোনো ফসল উৎপাদন সম্ভব হয়নি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ সময়ের ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও জমির মালিকেরা মাত্র দুই বছরের ক্ষতিপূরণ পেয়েছেন। বাকি চার বছরের বরাদ্দ না পাওয়ায় প্রায় ৪৮ কোটি টাকা এখনও বকেয়া রয়ে গেছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, টিআরএম বাস্তবায়নের ফলে কপোতাক্ষ অববাহিকার অন্তত ১৫ লাখ মানুষ সরাসরি এবং প্রায় ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হয়েছে। নদী তার নাব্যতা ফিরে পেয়েছে, জীববৈচিত্র্যের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু দীর্ঘ ছয় বছর কৃষি উৎপাদন বন্ধ থাকায় পাখিমারা বিলের মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। কর্মসংস্থানের অভাব, ঋণগ্রস্ততা, ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়া এবং চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তারা।
ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা বলেন, বারবার দাবি জানানো সত্ত্বেও বকেয়া ক্ষতিপূরণের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর ফলে ক্ষতিপূরণ না পেয়ে টিআরএম বন্ধ হয়ে গেছে। কপোতাক্ষ নদ আবারও পলিতে ভরাট হয়ে নতুন করে জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ছে বিশাল এলাকা। একই সঙ্গে ক্ষতিপূরণের অনিশ্চয়তার কারণে স্থানীয়রা নতুন করে টিআরএম বাস্তবায়নেও অনাগ্রহী হয়ে পড়ছেন।
এ অবস্থায় দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদানের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, সময়মতো ক্ষতিপূরণ না দিলে কপোতাক্ষ অববাহিকায় জলাবদ্ধতার তীব্রতা আরও বাড়বে এবং বিস্তীর্ণ অঞ্চল আবারও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
স্মারকলিপিতে বিল অধিবাসীদের পক্ষে স্বাক্ষর করেন পাখিমারা বিল কমিটির সভাপতি মো. আব্দুল আলীম, সহসভাপতি গোলদার আশরাফুল হক, সদস্য শেখ রজব আলী, মো. রাশেদ সানা, মো. ছফেদ আলী সরদার, মো. রেজাউল করিম গাজী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজ সেবা অফিসার ও বর্তমান বাগেরহাট জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমান কর্তৃক এক প্রতিবন্ধীর নামে ভিক্ষুক পূর্ণবাসন খাতের বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাসেমের পুত্র ওই ভুক্তভোগী প্রতিবন্ধী আলমগীর কবির তার বরাদ্দকৃত টাকা ফেরতসহ সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমানের অনিয়ম দূর্নীতির বিচারের দাবীতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন অধিদপ্তরে আবেদন করেছেন। তবে, সমাজ সেবা প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে দাবী করে জানান, ভিক্ষুক পূর্ণবাসন খাতের বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা তার মায়ের হাতে দেয়া হয়েছে।

প্রতিবন্ধী আলমগীর কবির তার আবেদনে উল্লেখ করেছেন যে, কালিগঞ্জ উপজেলা ভিক্ষুক পূর্নবাসন প্রকল্পের মাধ্যমে গত ২০-১০-২০২৪ তারিখে সমাজসেবা অফিস হতে ট্রাই সাইকেল ক্রয় বাবদ আমার নামে ৩০ হাজার টাকা পাশ করা হয়। এছাড়া এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে সমাজসেবা অফিসার শহিদুর রহমান আমার কাছ থেকে একটি দরখাস্ত নিয়ে তার অফিসের হুমায়ন কবিরকে দিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরা থেকে আমার নামে একটি ট্রাই সাইকেল গ্রহন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে আমাকে ২৮-১১-২০২৪ তারিখে মাত্র একটি ট্রাই সাইকেল প্রদান করেন। তবে, ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প হতে পাশকৃত ৩০ হাজার টাকা আমাকে প্রদান না করে সমাজসেবা অফিসার শহিদুর রহমান সেটি আত্মসাৎ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি অথচ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে গ্রহনকৃত ট্রাই সাইেকেলটি আমাকে প্রদান করলেও উপজেলা ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কমিটির মাধ্যমে পাশকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান ময়না আত্মসাৎ করেছেন। তিনি উক্ত আত্মসাৎকৃত টাকা ফেরত ও তার অনিয়ম দূর্নীতির বিচারের দাবী জানিয়েছেন তার আবেদনে।

এছাড়া, তার বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের আমলে স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে অনিয়ম দূর্নিতীর মাধ্যমে সাতক্ষীরা সরকারী কলেজ রোডে গড়ে তুলেছেন আলীশান বাড়ি। গত ৫ আগস্টের পর তাকে শ্যামনগর উপজেলায় বদলী করা হলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সাতক্ষীরা সদর আসনের তৎকালীন এমপি মীর মোস্তাক আহমেদ রবির খুব আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে সেখানকার স্থানীয় জনগণ দূর্বার আন্দোলন গড়ে তোলেন। একপর্যায়ে তিনি সেখানে যোগদান করতে পারেননি। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে তাকে বাগেরহাট সমাজসেবা অফিসের প্রবশন অফিসার হিসেবে বদলী করা হয়।
এ ব্যাপারে সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান জানান, ভিক্ষুক পূর্ণবাসন খাতের বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা তার মায়ের হাতে দেয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে প্রাপ্ত ট্রাই সাইেকেলটি তার হাতে তুলে দেয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরা

নিজস্ব প্রতিনিধি : “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫” ¯েøাগানে সাতক্ষীরায় শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্ট। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু, ছাত্রনেতা মো. আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ৪-১ গোলে ভোলা জেলা দলকে হারিয়ে জয়লাভ করে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করলেও দ্বিতীয়ার্ধে সাতক্ষীরা টানা তিনটি গোল করে জয় নিশ্চিত করে।

রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, সরকারি রেফারির দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ ও মো. রমজান আলী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগ

দেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।

রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের আব্দুল করিম পাড়ের স্ত্রী জরিনা খাতুন।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী একজন বৃদ্ধ অসুস্থ মানুষ। তিনি প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর আমাদের বাড়ির সন্নিকটে নিজেদের ঘেরে অবস্থান করছিলেন। ঐ দিন বিকাল ৪টার দিকে মৃত জবেদ আলীর পুত্র রাজ্জাক, মৃত সোবহানের পুত্র রিয়াজ, আবদার গং বাড়িতে ঢুকে আমার স্বামীকে খোঁজ করতে থাকলে আমি বলি তিনি ঘেরের বাসায় আছেন। তখন বাড়ির সামনে বিচলি গাদায় রিয়াজ পলিথিনে মোড়ানো লম্বা কি যেন রাখলো, আমি জিজ্ঞাসা করলাম তোমরা ওখানে কি রাখছো? তখন তারা ওখান থেকে সরিয়ে নিয়ে বাহিরের টয়লেটে গোপনে ওটা রেখে দিলো। আমরা জিজ্ঞাসা করতেই বাহির থেকে দরজা লাগিয়ে দিলো এবং বলতে লাগলো বেশি বাড়াবাড়ি করলে কিছু পা ভেঙ্গে হাতে ধরিয়ে দিবো।

তার কিছুক্ষণ পরেই আসরের আযান পড়লে আমার স্বামী ঘেরের বাসা হতে বের হয়ে মসজিদে নামাজ পড়ার জন্য আসলে পথিমধ্যে রিয়াজ ডাক দেয়। তখন আমার স্বামী বলে আমি ওদিকে যাবো না মসজিদে নামাজের সময় হচ্ছে নামাজ পড়তে যাবো। ঠিক তখনি গাজীরহাট আজিজের নেতৃত্বে প্রায় ১০/১২ জন পুলিশ এসে আমার স্বামীর হাত ধরে আটক করে বললো তোমার বাড়িতে অস্ত্র আছে চলো দেখবো। তখন তারা পুলিশ নিয়ে তাদেরই রাখা অস্ত্র বাথরুম থেকে বের করে আনলো। এভাবে সিনেমা স্টাইলে নাটক সাজিয়ে আমার বৃদ্ধ এবং অসুস্থ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় জেলে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, আজিজ নোড়ারচক এলাকায় ঘের দখল করার জন্য এহেন সাজানো নাটক সাজিয়ে আমার নিরীহ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। অথচ তার বয়স ৬৫ বছর এবং তিনি একজন হাজী মানুষ। তারা দ্বারা এমন কাজ করা কখনো সম্ভব নয়। এছাড়া উল্লেখিত ব্যক্তিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা জঘন্য কার্যক্রম করেছে। আজিজ একজন ভূমিদস্যু, দখলবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এছাড়া রিয়াজ, রাজ্জাক ও আবদার এলাকায় সর্বদা মারামারি, চাঁদাবাজী, অন্যের ঘের দখল, লুটতরাজ, বোমাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে আমি ও আমার পরিবার অত্যন্ত মানবেতর জীবন যাপন করিতেছে। তিনি তার বৃদ্ধা স্বামীর বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ‘অন্তর্ভূক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক জেলা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা সদরের লেকভিউ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জামায়াতের আমীর শহীদুল ইসলাম, সমাজতন্ত্রিক দলের (বাসদ) জেলা সংগঠক অ্যাড: আজাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, গণফোরমের সাতক্ষীরা জেলার সভাপতি আলীনূর খান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য সহকারী অধ্যাপক ভারতেশ^রী বিশ^াস, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সহসভাপতি অধ্যক্ষ পবিত্রমোহন দাশ, এডাব এর জেলা সভাপতি মাধব চন্দ্র দত্ত, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক, সাতক্ষীরা পাবরিক লাইব্রেরির কামরুজ্জামান রাসেল ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপালীর নির্বাহী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর জোষ্ঠ্য প্রতিবেদক নাজনীন আখতার।

সংলাপে শুরুতে নাগরিক সমাজ বিভিন্ন দলের প্রতিনিধি ও সংস্থাগুলোর দেওয়া জাতীয় নির্বাচন নিয়ে সুপারিশ তুলে ধরেন সিএসও প্রতিনিধি ইমদাদুল হক। সংলাপে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রধান মরিয়ম নেছা।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস প্রকল্প ও একশনএইডের নেতৃত্বে বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে। এ আয়োজনে প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ সুন্দরবন সুরক্ষার বদ্ধপরিকর। সুন্দরবন না থাকলে উপকুলীয় এলাকায় মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। এজন্য সবার আগে সুন্দরবন রক্ষায় যুগোপযোগী আইন করতে হবে, সুন্দরবন ও উপকুলীয় এলাকার উন্নয়নের জন্য ‘সুন্দরবন উন্নয়ন’ নামে পৃথক মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায় আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে। পাশাপাশি আগামী নির্বাচনে পেশীশক্তি, কালো টাকার ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য বন্ধ, সামাজে যার স্বচ্ছ ভাবমূতি রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়াও দাবি জানিয়ছেন তাঁরা। এছাড়া বর্তমান ৩০০ আসনের সাথে অতিরিক্ত আসন ১০০ আসন যুক্ত করার পাশাপাশি সেই ১০০ আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় শান্তিপূর্ণ মানববন্ধনের ওপর প্রকাশ্য হামলা চালিয়েছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসানের পরিবার। মানববন্ধনরত প্রতিবাদকারীদের ওপর চড়াও হয়ে হাসানের স্ত্রী রুবি খাতুন, ভাবি লিপি খাতুন এবং সহযোগী আয়শা খাতুন ব্যানার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। মানববন্ধন পণ্ড হয়ে যায়। ভিডিও ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে, তবুও এখনো কোনো গ্রেপ্তার হয়নি। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় পাচকেলঘাটা বাজারের পাঁচ রাস্তার মোড়ে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, হাসানুর রহমান হাসান ও তার পরিবার আগেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে এবং স্বেচ্ছাসেবক নেতা শাহিনুর কবির ও তার পরিবারের ওপর নিয়মিত হয়রানি চালিয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) শাহিনুর ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় হাসানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় জমি নিয়ে বিরোধ, হামলা ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। লিয়াকাত গাজী, শাহিনুরের বাবা, অভিযোগ করেছেন, “হাসান সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজন হওয়ায় ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরে। এই রাজনৈতিক যোগসূত্রই কি তার অপরাধের রক্ষাকবচ এমন প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।

এদিকে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটার পাঁচরাস্তার মোড়ে ‘পাটকেলঘাটাবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে শান্তি ও সুবিচার চাওয়া হয়েছিল। মানববন্ধনের শুরুতেই হামলাকারীরা প্রতিবাদকারীদের ওপর চড়াও হয়, ব্যানার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মানুষের উপস্থিতির মধ্যেও দাপট দেখিয়েছে এবং মানববন্ধনকে ভেঙে দিয়েছে।

হামলার পর স্থানীয়রা দ্রুত থানা পুলিশকে অবগত করার চেষ্টা করেন। একাধিকবার ফোন করেও পুলিশ কোনো সাড়া দেয়নি। স্থানীয়রা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঘটনা স্থলে উপস্থিত পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনসহ একাধিক সাংবাদিক ও প্রত্যাক্ষদশী বলেন, প্রকাশ্য হামলার পরও পুলিশকে একাধিক বার জানানো হলেও ঘটনাস্থলে পুলিশ আসেনি, এমনকি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলেও পুলিশ আসেনি। পুলিশের নীরবতা সহিংসতাকে উৎসাহিত করছে।”

এদিকে হামলার পা ভুক্তভোগী পরিবার পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পুনরায় দাবি করেছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা জানিয়েছেন, এখনও তাদের ওপর রাজনৈতিক প্রভাব ও প্রকাশ্য ভয় অব্যাহত, যা তাদের শান্তিপূর্ণ জীবনকে বিপন্ন করছে।

তারা আহ্বান জানিয়েছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিন, নইলে তাদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে থাকবে। পুরো এলাকায় সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনও এই ঘটনার কারণে উত্তেজিত। পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছেন, যারা প্রকাশ্য হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক প্রভাব মিলিয়ে যে ধরনের সহিংসতার পরিবেশ তৈরি হচ্ছে, তা স্থানীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি। তারা উল্লেখ করেছেন, যেখানে ক্ষমতার দাপট এবং রাজনৈতিক যোগসূত্র মিলিয়ে মানুষকে ভয় দেখানো হয়, সেখানে মৌলিক অধিকার ও আইনশৃঙ্খলার প্রতি আস্থা ক্ষুণ্ণ হয় এবং সাধারণ মানুষ আইনের আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

এসব বিষয়ে জানতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাম্বারে একাধিকবার কল কররেও তিনি রিসিভ করেন নি।

সাতক্ষীরার অতিরিক্ত পলিশ সুপার আব্দুল মুকিত খান বলেন, মাববন্ধনে হামলার ঘটনায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোন অপরাধীকে ছাড় দেব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest