নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রাহমতউল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের নির্দেশে মঙ্গলবার বিকালে আমতলাস্থ হালিমা খাতুন শিশু সদনের এ দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি
হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি শের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা বিএনপির শাহীনুর রহমান, নুরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, সদর থানা ছাত্রদলের আনারুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুল, ফারুক, সোহেল, ইসমাইল, আল মাসুম রাজ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইতিহাস ও ঐতিহ্য ডেস্ক: আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ঊনসত্তরের এই গণ-অভ্যুত্থান ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক। জাতির মুক্তি সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব খানকে জনতার দাবি মেনে নিতে বাধ্য করে।
অনলাইন ডেস্ক: : মালয়েশিয়া পুলিশ আইএস সম্পৃক্ততার সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে।
অনলাইন ডেস্ক: বহু বিবাহ প্রথা বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু প্রায় ত্রিশ বার বিয়ের খবর বাংলাদেশেও বিরল। খুলনা জেলার এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন তার একজন স্ত্রী। যার করা এক মামলায় বরগুনার তালতলী থেকে গ্রেফতার হয়েছেন সেই স্বামী। তবে বহু বিবাহের জন্য মামলাটি করেননি স্ত্রী শিউলি আক্তার।
প্রেস বিজ্ঞপ্তি: সোমবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়াচ কমিটি ও সনাক সদস্যগণ সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে বিগত ২২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রাপ্ত সমস্যা ও ওয়াচ কমিটি কর্তৃক চার মাসের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে উপস্থাপন করেন ওয়াচ কমিটির আহ্বায়ক এ্যাড. ফাহিমুল হক কিসলু। পর্যবেক্ষণে বিদ্যালয়ের সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা মহলে অসন্তোষ বিরাজমান এবং এক্ষেত্রে ওয়াচ কমিটির মতামতও একই। এছাড়াও কোন বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথ্য জানাতে চাননা। বিদ্যালয়ের সেবা সংক্রান্ত কোন তথ্য বোর্ড নেই বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বিগত অভিভাবক সমাবেশের চিহ্নিত সমস্যাগুলো নিরসনে জেলা প্রশাসক কর্তৃক পরামর্শ ও প্রদত্ত সিদ্ধান্তের কোন অগ্রগতি না হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে- (১) নিয়মিত রুটিন ক্লাস নিশ্চিত করা, (২) প্রতি শনিবার নিয়মিত ভাবে ক্লাস টেস্ট নিশ্চিত করা, (৩) শিক্ষার্থী উপস্থিত নিশ্চিতকরণে বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাকদের সচেতনতা বাড়ানো, (৪) খাবার পানি ও বাথরুম ব্যবহার নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ, (৫) সকল তথ্য উন্মক্তকরণ ও তথ্য বোর্ড স্থাপন করা, (৬) একজন শিক্ষককে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি প্রত্যাশা করা হয়। এছাড়াও অভিভাবক সমাবেশের অন্যান্য প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়ন করার বিষয়টি সুবিবেচনায় রাখতে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে পর্যবেক্ষণ প্রতিবেদনের জন্য ওয়াচ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সানক)কে ধন্যবাদ জানান এবং সমস্যা নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ,এন,এম মঈনুল ইসলাম, সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, স্বজন সদস্য চায়না ব্যানার্জি, ওয়াচ কমিটির সদস্য অধ্যক্ষ মো. আজিজুর রহমান, মো. আজিজুল ইসলাম, শামীমা পারভীন ডেইজি, আফসানা পারভীন, সাহিদা সুলতানাসহ টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গায় সহিংসতা মামলার জেল খাটা আসামি ঠক, প্রতারক কথিত গুনিন আরিজুলের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারাচ্ছে শত শত মানুষ। প্রতারণা করে এই ভ- গুনিন ব্যবসা বহু বছর ধরে নির্বিঘেœ চালিয়ে আসলেও বিষয়টি দেখার যেন কেউ নাই। বিভিন্ন দপ্তরে মাসোহারা দিয়ে দিব্যি ১৫/১৬ বৎসর ধরে ঝাড়-ফুক, তদ্বির, তেলপড়া, গাছড়া ঔষধ বানানোর নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহজ সরল নিরীহ ব্যক্তিদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে প্রতিদিন হাজার হাজার টাকা।