আশরাফুল ইসলাম মিলন (৩৫) ১৮ পারা কুরআনে হাফেজ। কিন্তু নিজেকে মিলন চক্রবর্তী পরিচয় দিয়ে চার বছর আগে বিয়ে করেছেন এক হিন্দু মেয়েকে।
হাফেজ মিলন সদর উপজেলা চেঙ্গারডাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। গলায় ব্রাহ্মণের পৈতা পরে পুরোহিত সেজে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িতে পূজা-অর্চনা করছিলেন। এ পর্যন্ত তিনি এক ডজনেরও বেশি হিন্দু বিয়ে পড়িয়েছেন। এভাবে প্রতারণা ও অর্থ হাতানোর ব্যবসা করায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশ তাকে আটক করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মিলন এসব তথ্য স্বীকার করা ছাড়াও নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ডিবি জানায়, আটক মিলনের কাছ থেকে মোবাইলের একাধিক সিম ও সেট পাওয়া গেছে। তিনি পুলিশের কাছে ইসলাম ও সনাতন ধর্মের দুধরনের পরিচয় ব্যবহারের কথা স্বীকার করেছেন।
মাগুরা ডিবি পুলিশের এস আই সালাহউদ্দিন আহমেদ জানান, আটক মিলন চেঙ্গারডঙ্গী গ্রামের চয়ন বিশ্বাস নামের এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা নেন। পরে চাকরি না পেয়ে চয়ন বিশ্বাস ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিলনকে শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় মিলনকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এসআই মো. সালাহউদ্দিন বলেন, আপাতত তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে। গভীর তদন্তের জন্য রবিবার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, মিলন ১৮ পারা কুরআনে হাফেজ। তার আসল নাম আশরাফুল ইসলাম মিলন। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চন নগর গ্রামের মৃত লুত্ফর রহমানের ছেলে তিনি। সেখানে তার আগের স্ত্রী ও এক সন্তানও রয়েছে। ভারতে যাতায়াতের সূত্র ধরেই মাগুরা সদরের চেঙ্গারডাঙ্গা গ্রামের বিকাশ বিশ্বাসের সঙ্গে তার পরিচয় ও তাদের বাড়িতে যাতায়াত শুরু হয়। পরে ২০১৩ সালে হিন্দু ব্রাহ্মণ পরিচয়ে তার মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী মিতা বিশ্বাসকে বিয়ে করে তিনি শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।
আটক মিলনের পাসপোর্ট উদ্ধার করে দেখা গেছে, গত তিন বছরে তিনি ৫০ বার ভারতে গেছেন। তাছাড়া ভারত ও বাংলাদেশে তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এস আই সালাহউদ্দিন বলেন, তিনি বড় কোনো অপরাধী চক্রের সদস্য কিনা, কোনো অপরাধ করে আত্মগোপনে রয়েছেন বা কোনো অপরাধ সংগঠনের জন্য এখানে অবস্থান কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে।

তাকে নিয়ে জল্পনার শেষ নেই। কখনও বলা হয়, সে নাকি গুরুতর অসুস্থ, মৃত্যু নাকি এখন স্রেফ সময়ের অপেক্ষা। আবার পরক্ষণেই জানা যায়, করাচিতে পাকিস্তান সরকারের আতিথ্যে বহাল তবিয়তেই রয়েছেন দাউদ ইব্রাহিম।
বন্ধু বা সঙ্গী নির্বাচনে নারীদের সব সময় সতর্কতা প্রয়োজন। নইলে বিপদে পড়তে হতে পারে। অথবা জীবন হয়ে উঠতে পারে ঝামেলাপূর্ণ। চোখের সামনে যে টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষটি দেখছেন তা সত্যি নাও হতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পুরুষের ৬ বৈশিষ্ট্য খতিয়ে দেখুন। এসব বৈশিষ্ট্যসম্পন্ন পুরুষদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। জেনে নিন-
সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি(এসআরইউ) জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে শহিদ আলাউদ্দীন চত্ত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।




