বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ‘অফিসার, সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার অথবা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (জেনারেল ব্যাংকিং, ক্রেডিট বা ফরেন ট্রেড), অডিট অ্যান্ড ইন্সপেকশন ইউনিট’, ‘অফিসার বা সিনিয়র অফিসার—ইনফরমেশন সিস্টেম (আইটি) অডিট’ এবং ‘অফিসার বা সিনিয়র অফিসার, মুরাকিব (শরিয়াহ অডিট)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদের জন্য একই যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসিসিএ, সিএমএ বা সিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নিয়ম ও আইটি সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার ওয়েবসাইট (bit.ly/2kUaqUQ) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম

জলের তলায় লুকিয়ে রয়েছে আরও একটা মহাদেশ! সেটা আবার আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশের সমবয়সী! ভারত মহাসাগরের মরিশাস দ্বীপের তলায় রয়েছে সেই মহাদেশ। সম্প্রতি জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
আমরা জানি প্রতিদিন একটি করে আপেল খেলে দূরে থাকা যায় বিভিন্ন রোগ থেকে। তবে জানেন কি প্রতিদিন দুটি খেজুর খেলেও থাকতে পারবেন সুস্থ? খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিডসহ নানান ধরনের পুষ্টিগুণ।
অস্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসার তৈরির একটি বড় কারণ। কিছু খাবার রয়েছে যেগুলো ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই এসব খাবার এড়িয়ে যাওয়াই ভালো। যেসব খাবার ক্যানসার তৈরি করে এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।
বিশিষ্ট পার্লামেন্টিরিয়ান, প্রবীণ রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি পরলোকগমন করেছেন। ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে সারা জীবন কাজ করেছি বলেই জেলার মানুষ আমাকে ভোট দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছে। যারা আমাকে জেলার উন্নয়নে চেয়ারম্যান পদে তাদের মহা মূল্যবান ভোট দিয়ে ঐ আসনে বসিয়েছেন। তাদের আশার প্রতিফলন ঘটিয়ে জেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অনলাইন ডেস্ক: চাঁদের মাটিতে প্রেমিকার নাম লিখে দেওয়ার কথা বলিউডি প্রেমিকদের মুখে শোনা গিয়েছে বহু হিন্দি গানেই। কিন্তু এই বার সেই প্রতিশ্রুতি সত্যি করে তোলার সুযোগ মিলছে। তবে সেটা শুধু ভারতীয়দের জন্য। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শুরু হয়েছে একটি বিশেষ প্রকল্প, যার অধীনে নামমাত্র মূল্যে যে কেউ চাঁদের মাটিতে নাম লিখিয়ে নিতে পারেন।