সর্বশেষ সংবাদ-
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দা

সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৃ

রবিবার (৭জুন) বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিরিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, সাবেক সহ সংগঠনিক সম্পাদক কাজি রাঁসিউল করিম রোমান, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,

কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতার প্রমূখ। শুভেচ্ছা সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি, নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান আমিনুর রহমান আমিনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শাহাজান রনিকে মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,

সাতক্ষীরায় বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে সাতক্ষীরা জেলা যুবদলে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু কে সাধারণ সম্পাদক করার বিকল্প নেই।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম (৪৩) ও নাহিদুল ইসলামের(২২) মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার সকাল ১০টার দিকে মরদেহগুলো পৌছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। মরদেহ গুলো গ্রামের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শোকের ছায়া নেমে আসে দুই পরিবারসহ পুরো এলাকারা জুড়ে।

নিহতদের মধ্যে শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়া গ্রামে এবং নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে।

এর আগে গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

স্বজনরা জানান, জীবিকার সন্ধানে মাত্র কয়েক মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদ ইসলাম। পরিবারের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করলেও শেষ পর্যন্ত যুদ্ধের নির্মমতায় প্রাণ হারাতে হয়েছে তাদের।

নিহদের বাড়িতে সমবেদনা জানাতে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনার ভারপ্রাপ্ত সরকারি পরিচালক খালেদুর রহমান জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে নিহত শফিকুল ইসলাম ও নাহিদ ইসলামের পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার দুটি চেক প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এদিকে, দুই প্রবাসীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শেষবারের মতো তাদের একনজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। স্বজনদের কান্না আর শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে কফিন দেখেই ডুকরে কেদে ওঠেন নিহত শফিকুলের স্ত্রী রুমা খাতুন (৩৭)। পরিবারের একমাত্র ভরসা স্বামী কে হারিয়ে দুই কন্যা সন্তানকে কিভাবে চলবে সংসার, কেমন করে কাটবে দিন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী। বার বার বিলাপ করে বলছেন স্বামী হারা স্ত্রী যে অসহায় অভিভাবকহীন। সেটি বোঝানো যাবে না।

নিহদের নিজ বাড়িতে স্থানীয়ভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা  হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তালা উপজেলা থেকে একটি সিমানা পিলার সহ চারজনকে আটক করেছে পুলিশ ।শুক্রবার (৫ জুন) রাত ১০ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে পিলাটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৫৭), খুলনা জেলার পাইকগাছা উপজেলার সুনীল সরদারের ছেলে

তুষার কান্তি সরদার (৩৫),বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

স্থানীয়রা জানায়, ভোলানাথ সানার বসতবাড়িতে একটি সিমানা পিলার রয়েছে বলে এমন গুজ্ঞন এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে এক্সপার্টরা পিলারটি পরীক্ষার জন্য আসে। ওই সময় তালা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাত ১০টার দিকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মো.শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে এমন খবর পেয়ে থানা পুলিশে একটি টিম সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে । তিনি আরো বলেন,পিলারটির গায়ে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে। এটা আসল না কি নকল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ 
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা খুলনা রোড মোড়ে (সদর হাসপাতালের সামনে) আদালতের নির্দেশ-১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক তালা কেটে সন্ত্রাসী কায়দায় দোকান ঘর দখল। উভয়পক্ষে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পৌরসভার অন্তর্গত ৯৪ নম্বর পলাশপোল মৌজার আর এস – ১০১৩ ও ৯৩২৭ নম্বর খতিয়ানে অবস্থিত জমিতে দুটি দোকান ঘর নিয়ে মাপ জরিপ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আবদুল্লা হেল বাকি ও ফারহান রেজা গং দের সাথে বিরোধ চলে আসছে। সর্বশেষ রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তি দ্বিতীয় পক্ষ এর নামে রেকর্ড হয়।
এর প্রেক্ষিতে প্রথম পক্ষ আব্দুল্লাহ হেল বাকী বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতে একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন যার নম্বর ২৮৩/২৪ । বর্তমানে মামলা টি আদালতে বিচারাধীন।
দ্বিতীয় পক্ষের মামলার পরিপেক্ষিতে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, ক্রিমিনাল রিভিশন নাম্বার ৪৪৯/ ২০২৫ স্মারকে উক্ত বিবাদ পূর্ণ জমিতে উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত, বিগত ১০/১১/২০২৫ ইং তারিখের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পিটিশন ১৭১৬/২০২৫ নং মামলার আদেশের কার্যক্রম সম্পূর্ন ভাবে স্থগিত আদেশ প্রদান করেন। রিভিশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে উভয় পক্ষের অবস্থানে নিষেধাজ্ঞা আদেশ জারি করেন।
কিন্তু দ্বিতীয় পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও গুন্ডাবাহিনী নিয়ে গত ৩১/ ০৫/২০২৫ ইং তারিখে বিকাল ৫ টার দিকে লোহা কাটা মেশিন দিয়ে দোকানের তালা ভেঙে উক্ত দোকানে জোরপূর্বক প্রবেশ পূর্বক ব্যবসা পরিচালনা করে আসছেন।
এমতাবস্থায় প্রথম পক্ষ বিষয়টি সাতক্ষীরা সদর থানায় লিখিত পূর্বক ভিডিও ফুটেজ প্রদান করেছেন বর্তমানে উক্ত স্থানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জরুরিভাবে বিষয়টি নিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন অথবা নির্দেশনা অমান্য কারীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মানুষ

দেবহাটা প্রতিনিধি।।
দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় উপকূলীয় জনপদ দেবহাটায় তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আকাশ থেকে যেন আগুন ঝরছে, সেই সঙ্গে বইছে তপ্ত লু হাওয়া। প্রখর রোদ ও অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সব শ্রেণি-পেশার মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যেন একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সূর্যের তীব্র তাপ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, কৃষক, নির্মাণশ্রমিক ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তীব্র রোদ ও গরমের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচলও তুলনামূলকভাবে কমে গেছে। যারা জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, তারাও খুঁজছেন ছায়া ও স্বস্তির সামান্য আশ্রয়।

সখিপুর কামটা এলাকার রাজমিস্ত্রি শ্রমিক রমজান ও শফিকুল, কৃষি শ্রমিক রশিদ, ওসমান ও আব্দুর রাজ্জাক বলেন, “প্রচণ্ড গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। মহান রাব্বুল আলামিন যদি একটু গরম কমিয়ে দিতেন, তাহলে কিছুটা স্বস্তি পেতাম।”
তীব্র তাপদাহের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ও বিভিন্ন তাপজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।
অন্যদিকে, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে অনেক নলকূপে পর্যাপ্ত পানি উঠছে না। এতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি বিশুদ্ধ পানি পান করতে হবে, হালকা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।

প্রকৃতির এই রুদ্ররোষ থেকে রক্ষা পেতে সতর্কতা ও সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সঙ্গে দ্রুত বৃষ্টিপাতের মাধ্যমে তাপদাহ থেকে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছেন দেবহাটার সাধারণ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্তে বিএসএফএর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন সীমান্তে ঘটনাটি ঘটেছে তা নিয়ে ভিন্ন মতামত পাওয়া গেছে। কোন সূত্র বলছে কালিগঞ্জে বসন্তপুর আবার কেউ কেউ বলছেন সদরের কুশখালী সীমান্তে এঘটনা ঘটেছে।

বুধবার (০৩ জুন) রাত দুইটার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করতো। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। আজ সকালে একটি মাইক্রোতে করে তাদের নলতা এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে আমরা তাদের হাসপাতালে ভর্তি করি।

আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিল। গতকাল রাতে তাদের কোন এক সীমান্তের পাঠবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা আর কিছু জানে না।

সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রাজিব শাহরিয়ার বলেন গতকাল রাতে আমি নিজে বসন্তপুর সীমান্তে বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোন ঘটনা ঘটেনি। আপনারা আহতদের সাথে কথা বলেন তাহলে বিস্তারিত জানা যাবে।

এদিকে,সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আশিকুর রহমান চৌধুরী বলেন, ঘটনা তদন্তের বিষয়। আমরা খোজ খবর নিচ্ছি। কোন সীমান্তে সেটি তিনিও নিশ্চিত করেনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কোন সীমান্তে ঘটেছে। এটা নিশ্চিত না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী ৫হাজার বৃক্ষরোপনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে এখন থেকেই সবাইকে গাছ লাগানোর আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকালে উপজেলা ব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের ট্রাস্টি আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা আতিকুজ্জামান রিপন, মিডিয়া ব‍্যক্তিত্ব তানজিদ আহমেদ শাওন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিত‍্যনান্দ পাল, আইনজীবী শিহাব মাসুদ সাচ্চু, শিক্ষক শাহাজাহান আলী শাহীন, যুবনেতা আব্দুল মজিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, লিটন, বাবলু, রিগ‍্যান, রাজস্ব কর্মকর্তা আশরাফুজ্জামান বিগ‍্যান ও ডাক্তার হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. মিজানুর রহমান বলেন, আজ যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হলো এর সুফল সুদূরপ্রসারী। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও বায়ুদূষণ আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানবজীবনকে নিরাপদ রাখে।

কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। তাই পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু আনুষ্ঠানিকভাবে গাছ লাগালেই হবে না, সেগুলো পরিচর্যার দায়িত্বও নিতে হবে। প্রতিটি পরিবার যদি বছরে অন্তত কয়েকটি গাছ লাগায়, তাহলে পরিবেশের বড় পরিবর্তন সম্ভব। তরুণ সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য আজ থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় সামাজিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন শুধু বৃক্ষরোপণ করে না, জলবায়ু ন্যায্যতা ও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। আমরা চাই নতুন প্রজন্ম পরিবেশবান্ধব চিন্তাধারা নিয়ে বড় হোক এবং প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুক। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, কৃষি ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলদ, বনজ ও ঔষধি গাছ বেশি করে লাগাতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে। গাছ মানুষের বন্ধু, এটি মাটি রক্ষা করে, বৃষ্টিপাত বাড়াতে সহায়তা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন বলেন, পরিবেশ রক্ষা এখন শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবতার জন্য অপরিহার্য দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আজ নানা সংকটের মুখোমুখি। তাই বৃক্ষরোপণের মতো ইতিবাচক উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে। করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে আগামী দিনে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

মেসার্স সাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় নারকেলতলাস্থ সাজিদ এন্টারপ্রাইজের নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেসার্স সাজিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শেখ শফিউল্লাহ মনি, জেলা ছাত্রদলের সভাপতি এস কে আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, ছাত্রদল নেতা ছোট বাবুসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest