ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর আয়োজনে এই সাইকেল র্যালি বের হয়।
র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘পরিবেশ যদি না থাকে, আমরাও কিন্তু থাকব না’, ‘বৃক্ষনিধন বন্ধ করুন’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাঁটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’, ‘পানি দূষণ বন্ধ করো’, ‘ফুল পাখি গাছ পুকুরের নগর চাই’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে।
র্যালি পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য আজমিরা খাতুন, রাফিদ রাহি, তাপস মন্ডল, আবু তায়ের প্রমুখ।
এসময় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাঁধে দায় চাপাই। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে। সেই সঙ্গে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার হয়ে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য তৎপরতা বন্ধের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৭ আগস্ট) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের সত্যতা জেলা প্রশাসক, সাতক্ষীরার পুনঃতদন্তে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক (কম্পিউটার) হিসেবে ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদান, রয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদে ত্রুটি, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাসের আগে বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপের অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং বিধিবহির্ভূতভাবে কিশোরী টয়লেট ও কমফোর্ট জোন বন্ধ রাখার অভিযোগ।
পত্রে আরও বলা হয়, যশোর শিক্ষা বোর্ডের প্রেরিত ব্যবস্থা গ্রহণের পত্র এবং বিদ্যালয়ের এডহক কমিটির ৯ আগস্ট ২০২৬ তারিখের বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে না—এ বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে বিধিগত বিভাগীয় ব্যবস্থা হিসেবে আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের (ইনক্রিমেন্টসহ) অর্ধেক হারে খোরাকী ভাতা হিসেবে বেতন-ভাতা পাওয়ার কথাও পত্রে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের শৃঙ্খলার স্বার্থে অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় সব কাগজপত্র সহকারী প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ সহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান মির্জা অর্ঘ্য,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন,সিনিয়ার সহ-সভাপতি শাহামোহাম্মাদ আরাফাত রাব্বি, সহ-সভাপতি ফয়সাল ইকবল, সাব্বির হোসেন,মো আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহিম কবির।
আরো উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছোট বাবু,সিটি কলেজ ছাত্রদল সিনিয়ার সহ-সভাপতি মো ইকবল হোসেন,আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্র নেতা বায়জিদ, ইয়াছিন,ফাহিম হোসেন, গোলাম ছালমনি,লাবিব,নোমান, সেলিম হোসেন,ইমরান,ফাহিম, সাকিব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
দেশ টিভি,দেশ রুপান্তর ও বিডি নিউজের সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন গত শুক্রবার ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকাতে চিকিসাধীন রয়েছেন।
তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন,
নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি
গত ১০ আগস্ট গভীর রাতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ অফিসে অতর্কিত হামলার নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী এলাকায় দীর্ঘদিনের জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোছাঃ আফরিন সুলতানা (৪০) নামে এক নারী ছয়জনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আফরিন সুলতানা তার স্বামী এসএম বিল্লাল হাসানের পৈত্রিক ভিটায় বসতবাড়ি নির্মাণ করে বল্লী এলাকায় বসবাস করে আসছেন। প্রতিবেশীরা তাদের দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা তাদের রেকর্ডীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছিলেন। এরই মধ্যে তাদের জমির প্রায় দুই ফুট জায়গা দখল করে নেওয়ারও অভিযোগ রয়েছে।
জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সালিশ-মীমাংসা মানেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সার্ভেয়ার দিয়ে দুই দফায় জমি মাপজরিপ করা হলেও সেটিও অভিযুক্তরা মেনে নেননি বলে দাবি করেছেন আফরিন সুলতানা।
লিখিত অভিযোগে বলা হয়, ১৬ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা আফরিন সুলতানার জমির ভেতরে থাকা গাছগাছালি কাটতে যান। এতে তিনি বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে অভিযুক্ত অন্য অভিযুক্তদের ডেকে আনেন। পরে তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আফরিন সুলতানার বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
আফরিন সুলতানার অভিযোগ, হামলার সময় তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও ছেলা জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাসুরকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার বড় জা এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে একজন অভিযুক্ত আফরিন সুলতানাকে জোরপূর্বক ধরে রাখেন এবং অপর একজন হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এতে তার ভাসুরের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় বলে দাবি করা হয়েছে।
এ সময় কয়েকজন অভিযুক্ত আফরিন সুলতানার কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং একপর্যায়ে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানে খুন-জখম করার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর থেকে আফরিন সুলতানা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর)…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…