সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভাসাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরদেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনশরৎ এলো — নাসির খলিলআশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে : প্রশাসনের কঠোর পদক্ষেপএসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিনদুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রাম

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটে সাতক্ষীরা জেলার অতি দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে নিয়ে যায়।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ভলেন্টিয়ারদের পারিশ্রমিক হিসেবে ফুড প্যাকেজ বক্স দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগী তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।
কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা এবং বিপদপন্ন জনগোষ্ঠীর মাঝে ৫০০ রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমজান ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোমবার (১৭ মার্চ) বিকালে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের কয়েকজন ভলেন্টিয়ার সুযোগ বুঝে রমজান ফুড প্যাকেজের বেশ কিছু বক্স মোটরসাইকেল যোগে সরিয়ে ফেলে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় যুবক অপু ভিডিও ধারণ করে ভলেন্টিয়াররা মোটরসাইকেলে করে ফুড প্যাকেজ বক্স নিয়ে যাচ্ছে। এবং জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ার মোটরসাইকেলে করে গরিবের মাল এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান বলেন, কিছু উপকারভোগী আসতে না পারায় ভলেন্টিয়ারা তাদের বাড়িতে মালামাল পৌঁছে দিয়েছে।

সিরাজুল ইসলাম জানান, গরিবের মালামাল এভাবেই প্রতিনিয়ত সরিয়ে ফেলছে। এখানে সব চোর।

শাহিন জানান, দিনে দুপুরে বাই রোডে মোটরসাইকেল যোগে গরিবের হক এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। স্থানীয় এক ব্যবসায়ী আলমগীর হোসেন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনা তীব্র প্রতিবাদের ঝড় ওঠ এক পর্যায়ে সদর থানার পুলিশ এসে স্থানীয় জনতাকে শান্ত করে।
উল্লেখ্য সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী৷ কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়।

আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্মপরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শহর কেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায় কিনা সেটা নিয়ে কাজ করতে হবে।

পাশাপাশি দেবহাটা তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায় এব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।” স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত। দরদি সংগঠনের সকলে আব্দুল্লাহ আল মামুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতার

প্রেস বিজ্ঞপ্তি : ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনায় এলাকার রোজাদারদের সম্মানে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ রমজান, সোমবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এলাকার কয়েকশত নারী-পুরুষ পৃথকভাবে অংশগ্রহণ করেন।

এসময় বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলীর বাসভবনের সামনের চত্ত¡রে ধর্মপ্রাণ মুসুল্লীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া এলাকার যেসব মানুষ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পবিত্র রমজান মাসে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আশরাফ আলী দোয়া ও আশীর্বাদ কামনা করেন। আলোচনা, দোয়া ও মোনাজাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা মঈনুল ইসলামসহ স্থানীয় সকল মসজিদের খতিব ও ইমামগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর,কয়রাসহ পৃথক তিন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড।

এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়।

এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটার উপজেলার খলিশাখালীর নেড়ারচকে ১৩২০ বিঘা খাসজমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়ের করা মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন করে ভুমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে জেলা ভুমিহীন সংগঠনের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোটের আইনজীবী এডভোকেট আকবর আলী, এডভোকেট হাসিব, জাসদের জেলা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সেলিম হোসেন, ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, দেবহাটা ভুমিহীন জনপদ আন্দোলন কমিটির কার্যকারী সভাপতি গাজী আব্দুল হালিম ভুমিহীন সমিতির নেতা হাফিজুর রহমান, জিএম রেজাউল করিম রেজা, আব্দুল্লাহ বিশ্বাস, রিয়াজুল ইসলাম, নাজমা আক্তার নদী, আশিক ইকবাল বাপ্পী প্রমূখ।
স্মারক লিপিতে উল্লেখ্য বলা হয়েছে সাতক্ষীরা দেবহাটা উপজেলার খলিশাখালীর নোড়ারচকে ১৩২০ খাস জমি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিপক্ষ ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দাবি করে হাইকোর্টের মামলা করে। উক্ত মামলায় একই এলাকার ইচাদ আলীর ছেলে আনারুল ইসলাম ১৫০০/২২ রিট করে। ওই মামলার রিটের পক্ষে রায় হয়। উক্ত রিটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ভুমি মন্ত্রণালয় থেকে ১১/২০১৭ তারিখে স্মারক ৩১.০০.০০০০.০৪২.৬৮.০১৪.১৬-৫৩৬ নম্বর বিভাগীয় কমিশনার বরাবর নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কমিশনার নির্দেশনা পেয়ে তিনি ২/২০১৭ তারিখে স্মারক সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক পেয়ে তিনি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভুমি কমিশনারকে নির্দেশনা প্রদান করেন। কিন্তু মামলার রিটের রায় আজও বাস্তবায়ন হয়নি। মামলার রিটের রায় বাস্তবায়ন না হওয়ার কারনে খলিশাখালীর নোড়ারচকে ভুমিহীন পল্লীতে কিছু সংখ্যাক ভুমিহীন নামধারী ব্যক্তিরা আনারুল ইসলামসহ ভুমিহীনদের উপর দফায় দফায় হামলা চালিয়ে ভুমিহীনদের ঘরবাড়ি ভাংচুর করে অনেক ভুমিহীনদের আহত ও পঙ্গু করে দিয়েছে। ভুমিহীনরা এখন মানবেতর জীবনযাপন করছে। ভুমিহীন নামধারী সন্ত্রাসী ব্যক্তিরা বিভিন্ন দপ্তরে রিটের কথা উল্লেখ করে ভুমিহীন সেজে দরখাস্ত দাখিল করে এবং রিটের রায় দাবি করে ভুমিহীনদের উপর হামলা চালিয়ে নানা সন্ত্রাসী কর্মকান্ড কার্যক্রম অব্যাহত রেখে ভুমি খাস জায়গা দখল করার চেষ্টা করছে।
উক্ত মানববন্ধনে জেলা প্রশাসকের কাছে দেবহাটার খলিশাখালীর নোড়ারচকে ১৩২০ বিঘা খাসজমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন করে প্রকৃত ভুমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত করাসহ নামধারী সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়ন, ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না হলে ও নামধারী সন্ত্রাসী ব্যক্তিদের সন্ত্রাসী নানা কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী কর্মসুচীতে কঠোর আন্দোলন ও সড়ক অবরোধ করার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের শেষে খাস জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মামলার রিটের রায় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে ভুমিহীনরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে দেবহাটা ভুমিহীন নেতা আনারুল ইসলামের পক্ষে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মানলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’— এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা বলেন, আছিয়া হত্যার মামলার রায় দ্রুত সময়ের মধ্যে দিতে হবে এবং আসামীদের মৃত্যুদণ্ড দিতে হবে। সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে। ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ডের (ফাঁসি) বিধান করতে হবে।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণার বাস্তবায়ন চাই। শিশু আছিয়াকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যাও করা হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন ও সহকারী সেক্রেটারী জয়নব তাহেরা।

এছাড়াও মানববন্ধনে জামায়াতের কয়েকশ নারী কমীর্ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহাবুদ্দিন সেন্টুর সভাপতিত্বে এবং নাসির উদ্দিন বুলুর সঞ্চালনায় ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মোঃরবিউল ইসলাম রবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইলু রহমান বিশ্বাস, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির, ধুলিহর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক কবির আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন যুবদলের আহবায়ক মিঠু মেম্বার, ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন , ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু মাস্টার, ফিংড়ি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আকবার আলি, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম,ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির, বাশদাহ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ডাক্তার আসাদুজ্জামান, সদস্য সচিব রফিকুল ইসলাম,, শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল খায়ের, আলিপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলহাজ ফরহাদ হোসেন, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, ধুলিয়র ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, চার নম্বর ওয়ার্ড সভাপতি তুহিন হোসেন, এক নম্বর ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম বিশ্বাস, দুই নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম শফিক, তিন নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম রফি, পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, নম্বর ওয়ার্ড সভাপতি কাইয়ুম গাজী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি এশারাত হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফুর রহমান সহ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাংগা গ্রামে নিরাপদ পানি নিশ্চিত করতে এলাকার সুধী জনের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

১৬ ই মার্চ বেলা ১.০০ টায় মহিষাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়ুথ ইনোভেশন এর আওতায় উত্তরন ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় মহিষাডাংগায় নিরাপদ পানি নিশ্চিত করতে কমিউনিটির সাথে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরনের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী,অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ সরকার,মহিলা সদস্য আরতি সরকার,ইয়ুথ এড্যাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডি,সদস্য মোঃ আলী রাজসহ এলাকার শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest