সর্বশেষ সংবাদ-
জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানসুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিসাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন Milyen hatással van a kaszinó keverési eljárás a játékélményreশ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলন

আশাশুনি মহেশ্বরকাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও পরিচিতি সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সমিতির আয়োজনে মহেশ্বরকাটি মৎস্যসেট প্রাঙ্গনে সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আজহারুর ইসলাম, মৎস্য ব্যবসায়ী আঃ গফফার, পুলিন কুমার মন্ডল, আঃ আজিজ, রামপদ সরদার, বিকাশ চন্দ্র, অশোক কুমার, অমল কৃষ্ণ সরকার, সুনীল কুমার, আঃ সালামসহ মহেশ্বরকাটি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। পরিচিতি সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম কে সংবর্ধনা প্রদান করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যর মধ্য দিয়ে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের গতিধারাকে অব্যহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে সাজা প্রাপ্ত আসামিসহ তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে এএসআই জহুরুল ইসলাম ও আসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতাপনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৯২৭ সালের বন আইনে ৪২ ধারায় ১৮৭/১২ নং মামলার আসামী উপজেলার দিঘলা আইট গ্রামের মমিন গাজীর পুত্র আফসার গাজী কে গ্রেফতার করেন। অপরদিকে পিএসআই সুবীর কুমার ঘোষ, তৌফিক আহম্মেদ ও এএসআই মাহবুব হাসান বুধহাটা চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্বেতপুর গ্রামের গফুর সরদারের পুত্র ১৫(৬)১৮ ও ১৭(৬)১৮ নং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার আসামী অমেদ আলী সরদারকে ও এসআই নয়ন কুমার চৌধুরী ও এএসআই উস্তর আলী ০১(০৮)১৬ নং মামলার ওয়ারেন্টের আসামী বুধহাটা গ্রামের মৃত সুলতান মোল্যার পুত্র আনিছুর মোল্যাকে গ্রেফতার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইব্রেকারে নাটকীয়ভাবে জিতে শেষ আটে ক্রোয়েশিয়া

খেলার খবর: নাটকের পর নাটক জন্ম দিচ্ছে রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যে বিদায় নিয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। তাদের পথ ধরে বাড়ি ফিরেছে শক্তিশালী পর্তুগাল। এবার কী বিদায়ঘণ্টা বাজবে পরিষ্কার ফেভারিট ক্রোয়েশিয়ার?

অপেক্ষা করতে হলো শেষ দৃশ্য পর্যন্ত। যেখানে সফল পরিণতি হলো ক্রোয়াটদের। টাইব্রেকার নামক ভাগ্যে জিতে গেল তারা। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো লুকা মড্রিচ-ইভান রাকিতিচরা।

জিতলে কোয়ার্টার ফাইনালে, হারলে বিদায়। এমন সমীকরণ নিয়ে নোভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া-ডেনমার্ক। ভূমিকাতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। শুরুর ৫৭ সেকেন্ডের মাথায় নিশানাভেদে এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েন মেথিয়াস জর্গেনেনেন।

তবে তার রেকর্ডের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফেরান মারিও মানজুকিচ। এরপর এগিয়ে যেতে মরিয়া আক্রমণ চালায় উভয় দল। তবে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ফলে স্কোর লাইন ১-১ নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর আক্রমণের ধারা বাড়ায় ক্রোয়েশিয়া। তবে মূল ঠিকানায় বল পাঠাতে পারেনি ক্রোয়াটরা। বলতে গেলে দুর্ভাগ্যবশত গোল পায়নি তারা। মড্রিচ-রাকিতিচ-মানজুকিচের বেশ কয়েকটি শট গোল পোস্ট না গোলবারে লেগে ফিরে এসেছে।

মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে উঠেছে ডেনমার্ক। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারাও। একজন ভালো ফিনিশারের দারুণ অভাববোধ করেছে ডেনিশরা। ফলে ১-১ সমতাতেই নির্ধারিত ৯০ মিনেটের খেলা শেষ হয়।

ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে গোল পেতে আপ্রাণ চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। সুযোগও পায় দলটি। ১১৪ মিনিটে ডেনমার্ক গোলরক্ষককে একা পেয়ে যান রেবিচ। সেটি নিশ্চিত গোল হতো। তবে তাকে ফাউল করে তা নস্যাৎ করেন নিকোলাই জর্গেনসেন। এতে পেনাল্টি পায় ক্রোয়াটরা। কিন্তু তা থেকে গোল আদায় করতে পারেননি লুকা মড্রিচ। ফলে আগের অবস্থাতেই খেলা শেষ হয়।

এতে খেলা নিষ্পত্তির জন্য টাইব্রেকারের দ্বারস্থ হতে হয়। যেখানে জমে ওঠে নাটক। ডেনমার্ক গোলরক্ষক কাসপেস স্মাইকেল শট রুখে দিলে থামিয়ে দেন ক্রোয়েশিয়া গোলকিপার দানিয়েল সুবাসিচও। একজন গোল হজম করলে করেন অন্যজনও। ফলে অপেক্ষা করতে হয় শেষ শট পর্যন্ত। যেখানে জিতে যান ক্রোয়াট গোলরক্ষক। ডেনিশ গোলরক্ষক সুবাসিচ না পারলেও অসাধারণ দক্ষতায় বল থামিয়ে সমর্থকদের আনন্দে ভাসান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্সেলোকে খেলানোর ঝুঁকি নিতে চান না তিতে

খেলার খবর: মার্সেলোকে অনুশীলনে দেখেই সামারা এরেনার মিডিয়া ট্রিবিউনে দুই ব্রাজিলিয়ান সাংবাদিকের মুখে হাসি। মাঝ বৃত্তে বল নিয়ে বেশ ভালইই তো দৌড়াচ্ছেন আগের ম্যাচে ব্যাথা পেয়ে ১০ মিনিটে মাঠ ত্যাগ করা মার্সেলো!

রিয়াল মাদ্রিদের এ ডিফেন্ডার মাঠে থাকা মানেই আক্রমণভাগের খেলোয়াড়দের কিছু নিঁখুত ক্রস পাওয়া। সার্বিয়ার বিরুদ্ধে মার্সেলোর পরিবর্তে মাঠে নামা ফিলিপে লুইজ খারাপ খেলেননি; কিন্তু তিনি যে শুধুই রক্ষণভাগ আগলাতে বেশি ভালোবাসেন! মার্সেলোর চরিত্রটা আলাদা। নিচ থেকে উপরে উঠে মাঝে-মধ্যেই কাঁপন ধরান প্রতিপক্ষের রক্ষণভাগে।

তাই তো লুইজের পরিবর্তে মার্সেলোকে নিয়েই একাদশ সাজাতে বেশি পছন্দ করেন ব্রাজিল কোচ। ইনজুরিতে পড়ার পর রোববারই প্রথম অনুশীলনে নেমেছিলেন মার্সেলো। তার অনুশীলনে সতীর্থদের মুখে হাসি ফুটলেও মেক্সিকোর বিরুদ্ধে দলে থাকার মতো অবস্থানে নেই তিনি। তাই তো রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে আভাস দিয়েছেন মার্সেলোকে একাদশে না রাখার।

অনুশীলন দেখে তো ফিটই মনে হতে পারে অনেকের; কিন্তু কোচ আর ফিটনেস কোচের দেখাটাতো নিখুঁত। সহকারী কোচ এবং ফিটনসে কোচ ভালো অবস্থায় আছে উল্লেখ করলেও প্রধান কোচ তিতে ব্যাখ্যা দিয়েছেন, মেক্সিকোর বিরুদ্ধে কেন রাখতে চান না মার্সেলোকে।

‘এটা গ্রুপ পর্বের ম্যাচ নয়। নকআউট পর্বে আমরা এমন খেলোয়াড় নামাবো যার ফিটনেস নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এ ম্যাচ ১২০ মিনিট পর্যন্ত হতে পারে। তাই পুরোপুরি ফিট না হওয়ায় মার্সেলোকে নামানোর ঝুঁকি নিতে চাই না’-বলেছেন ব্রাজিলের কোচ তিতে।

আগের ম্যাচে লুইজ ৮০ মিনিট খেলেছেন এবং ভালোই খেলেছেন। কোচ তা উল্লেখ করে বলেছেন, ‘লুইজকে নিয়েই আমরা খেলা শেষ করেছিলাম। এ ম্যাচেও লুইজ থাকছেন। ’

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ব্রাজিলের কোচ বলেছেন, ‘মেক্সিকোর বিরুদ্ধে দলটা আমি ঠিক করে ফেলেছি। আমার দল ব্যালান্সড এবং সবাই গুডমুডে আছেন। কোচ হিসেবে আমার প্রত্যাশা হলো দল গত ম্যাচে যে গতি নিয়ে খেলেছে এ ম্যাচেও তেমনটি হবে। আমরা সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের মতোই খেলতে চাই মেক্সিকোর সঙ্গে।’

সংবাদ সম্মেলনে সিনিয়র খেলোয়াড় এবং মেক্সিকোর বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পাওয়া থিয়াগো সিলভাও বলেছেন, তাদের দল ব্যালান্সড। নক আউট পর্বের খেলা। আমরা নিজেদের সেরা দিতেই মাঠে নামবো। সবাই মাননিকভাবে ভালো আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

যশোর প্রতিনিধ: রবিবার রাতে যশোর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, রবিবার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি।

চান্দুটিয়া বাজারের ব্যবসায়ী শ্যামল কুমার সিংহ মোবাইলে জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি বাজারে ছিলেন। এ সময় প্রচণ্ড একটি শব্দ শুনে তারা অনেকে আরিচপুর বাজার সংলগ্ন বুকভরা বাওড়ে ছুটে যান। দূর থেকে তারা দেখতে পান একটি বিমানের কিছু অংশ বাওড় পাড় থেকে ২-৩শ মিটার দূরে পানিতে ভাসছে। তাদের অনেকেই নৌকায় করে বিমানটির কাছে গেছেন। কিন্তু কোনো মানুষের সন্ধান তারা পাননি। গোটা এলাকা পেট্রোলজাতীয় জ্বালানির গন্ধে ভরে আছে। প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকারের কারণে কোনোকিছু ঠিকভাবে দেখাও যাচ্ছে না।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে।

এদিকে বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি। তবে বিধ্বস্তর ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সের কাছে হারছে আর্জেন্টিনা গ্যালারিতে ব্যস্ত ম্যরাডোনা!

খেলার খবর: আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা! গোটা বিশ্বজুরেই এই ফুটবল তারকার অগণিত ভক্ত। খেলোয়ারি জীবনে নিজের শৈল্পিক খেলার জন্য যেমন ছিলেন আলোচনায় আজো তাই থাকেন তবে সেটা রঙ্গিন মেজাজের জন্য।

চলতি বিশ্বকাপে ম্যারাডোনাকে একজন অ্যাম্বাসেডর হিসেবে রাশিয়ায় পাঠিয়েছে ফিফা। এ জন্য প্রতি ম্যাচে ১০ হাজার পাউন্ড দিচ্ছে ফিফা। শুভেচ্ছাদূত হিসেবে ম্যারাডোনার উচিত ছিল মাঠে তার ভূমিকা ফুটিয়ে তোলা। কিন্তু তিনি তা করেননি। উল্টা নিয়মবিরুদ্ধ আচরন করে বেশ কয়েকবার সমালোচনা ও ট্রোলের শিকার হয়েছেন।

বিশ্বকাপকে ঘোষণা করা হয়েছে ধুমপানমুক্ত। কিন্তু তিনি সেই ঘোষণার প্রতি তোয়াক্কাই করেননি। ম্যারাডোনাকে স্টেডিয়ামের ভিতরে ধুমপান করতে দেখা গেছে । ব্যক্তিগত একটি জেটে তাকে মদ পান করতেও দেখা গেছে! নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি প্রথম গোল করার পর তিনি দৈত্যের মতো করে তা উদযাপন করেছেন বটে তবে এর কয়েক মিনিটের মধ্যে ম্যারাডোনাকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দেখা গেছে! আবার ওই ম্যাচ জয়ের পর ম্যারাডোনাকে দেখা যায় মধ্যমা প্রদর্শন করে অশালীন ইঙ্গিত করতে।
এদিকে শনিবার কাজান এরিনা স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের নক আউট রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। সেই মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। খেলার শুরুতে ম্যারাডোনাকে বেশ আমুদে মেজাজে দেখা গিয়েছিল এবং এসময় গ্যালারিতে বান্ধবী রোসিও ওলিভাকে ফ্রেঞ্চ কিস দিতে দেখা যায় তাকে। এসময় ব্রাজিলের ফুটবল তারকা রোনালদো তখন তার পাশে বসা ছিল। কিন্তু ম্যারাডোনা সেদিকে ভ্রুক্ষেপ না করে পার্টনার ওলিভাকে চুমুতে মগ্ন ছিলেন।ম্যারাডোনার চেয়ে ৩০ বছরের ছোট ওলিভা।এদিকে, আর্জেন্টিনা-ফ্রান্সের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমানো গোল করেন সার্জিও আগুয়েরো। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেল। ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা। ফরাসিদের জয়ের অন্যতম নায়ক ১৯ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটে করা দুই গোলে শুধু দল জেতানোই নয়, বরং রেকর্ড বইয়েও পেলের পাশে নাম লিখিয়েছেন তিনি। দ্যা সান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ স্কোর গড়েও পারল না বাংলাদেশ

খেলার খবর: এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আজ ডাবলিনে শেষ ম্যাচটা তারা হেরে গেছে ৬ উইকেটে।

এশিয়া কাপ জেতার পর এক ম্যাচ বাকি থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়—টানা সাফল্য পাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো কোনো দলকে ধবলধোলাই করা। সুযোগটা অল্পের জন্য হাতছাড়া হলো মেয়েদের। ডাবলিনে আজ সিরিজের শেষ ম্যাচে তাঁরা আইরিশদের কাছে হেরেছেন ৬ উইকেটে।

শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১১ রান। আইরিশদের আটকানোর দায়িত্ব পড়ে আগের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা জাহানারা আলমের ওপর। প্রথম তিন বলে হলো ৩ রান। চতুর্থ বলে থিতু হয়ে যাওয়া আইরিশ অধিনায়ক ডিলানি (৪৬) রানআউট হয়ে গেলে সমীকরণটা আরও কঠিন হয়ে যায় আয়ারল্যান্ডের সামনে। কঠিন এই কাজটা সহজ করে দিলেন জয়েস। সহজ কী, ৩ বলে ৭ রান তুলে ম্যাচটা জিতেই ফিরলেন জয়েস।

অথচ পরিসংখ্যান বাংলাদেশের হয়েই কথা বলছিল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৪ উইকেটে ১৫২, মেয়েদের টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বোচ্চ। রেকর্ড আরও একটা হয়েছে। তিনে নামা ফারজানা হক অপরাজিত ছিলেন ৬৬ রানে, টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তাঁর সর্বোচ্চ। শুধু তাঁর কেন, মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ।

এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না আয়ারল্যান্ডের। সর্বোচ্চ ১১৬ রান তাড়া করার রেকর্ড ছিল তাদের। বাংলাদেশের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যটা কঠিন হয়ে যায় ৩০ রানে ২ উইকেট হারিয়ে। তখনই ম্যাচের গল্প পাল্টে দিতে তৃতীয় উইকেটে লুইস-ডিলানির প্রতিরোধ। দুজনের ৬৩ বলে ৯৩ রানের জুটির পরও বাংলাদেশের সুযোগ ছিল। কিন্তু সেটি আর কাজে লাগাতে পারল না। শেষ দিকে জয়েসের ১৪ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস দুর্দান্ত এক জয় এনে দিয়েছে আয়ারল্যান্ডকে।

তবু আয়ারল্যান্ড সফরটা বাংলাদেশের মেয়েদের ভালোই কেটেছে। সিরিজটা ২–১ ব্যবধানে বাংলাদেশ জিতেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ জুলাই ছাত্রলীগ নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী

রাজনীতির খবর: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তাঁর সরকারি বাসভবন গণভবনে ডেকেছেন।

৪ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দুটি মূল পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলবেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্ন মাধ্যমে যাচাই–বাছাইয়ের পর এসব নেতাকে ডাকা হচ্ছে। প্রধানমন্ত্রী কথা বলার পর নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে কতজনকে ডাকা হয়েছে, সেটি জানা যায়নি।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

মেয়াদপূর্তির ছয় মাসেও সম্মেলন না করায় গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে সম্মেলন করে নতুন নেতৃত্ব আনতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর গত ৩১ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনার পর ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest