সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifsষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt ist

কলারোয়ায় গণভবনে বর্ধিত সভায় যোগদানের লক্ষ্যে আ.লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভায় যোগ দেয়ার জন্য কলারোয়ায় আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে তাঁর অফিসে ওই সভার আয়োজন করা হয়।
সভায় কিছু সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
আগামি ৭জুলাই গণভবনে তৃণমূলের নেতাদের নিয়ে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় সঠিক সময়ে উপস্থিত হয়ে কলারোয়া উপজেলা আ.লীগের কর্মকান্ড সম্পর্কে নেত্রীকে অবহিত করার বিষয়ে সভায় আলোকপাত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আ.লীগ নেতা অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, জিএম মিজানুর রহমান, আরিজুল ইসলাম, মফিজুল ইসলাম, কওছার আলি, আ.লতিফসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে নারী ও পুরুষ আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা যশোর জেলার ঝিকরগাছার বাকুড়া গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী মোমেনা খাতুন(৩৫) ও কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আ. গফ্ফার খানের ছেলে আব্দুল্লাহ খান (২৮)।
বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির নায়েক বাবুল হোসেন জানান- সীমান্তে টহল দেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা অবৈধভাবে কলারোয়া সীমান্তের কেড়াগাছির চারাবাড়ীর এলাকার ১৩/৩ এসএর ১আরবির জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলো।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা মহিলা অধিদপ্তরের দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের সনদ ও ভাতা প্রদান

কে.এম রেজাউল করিম, দেবহাটা:
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষনের সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মহিলাদেরকে বাছাই করে তাদেরকে আত্মস্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক ২টি বিভাগে মহিলাদের প্রায় ৩ মাস প্রশিক্ষন শেষে বুধবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আলহাজ¦ আব্দুস সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, প্রশিক্ষনার্থী হাসিনা খাতুন ও আয়েশা আক্তার প্রমুখ। পরে মোট ৩৯ জনকে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা ছাত্রলীগের সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজের উপর অতর্কিত হামলার প্রতিবাদে দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিকালে ভাতশালা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ভাতশালা বাজার প্রদিক্ষন শেষে এব সমাবেশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, আঃলীগের নেতা শরিফুল ইসলাম বিশ^াস, সাবেক শিক্ষক আব্দুল হাই, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা হাফিজের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবী জানান। পরে ভাতশালা বাজারে ইউনিয়ন যুবলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

খেলার খবর: চার বছর পর চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বাংলাদেশ দল।

প্রথমেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ। অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার রাত ৮টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট।

প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ রান পাওয়ায় অনেকটা স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। পেসবান্ধব উইকেটে আবু জায়েদ রাহিসহ খেলবে তিন পেসার। প্রথম টেস্টের আগে অনুপ্রেরণা যোগাচ্ছে ২০০৯ সালে ক্যারিবয়ানদের ঘরের মাঠে টাইগারদের ২টি টেস্ট জয়।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা গত ২-৩ মাসে কোনো টেস্ট খেলিনি। তবে দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। এখানে গত এক সপ্তাহের প্রস্তুতিতে নিজেদের মানিয়ে নিয়েছি। উইকেটে ঘাস আছে। তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত।

বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, এখানকার উইকেট খুব বাউন্সি। বাংলাদেশের খেলোয়াড়রা এতে অভ্যস্ত নয়। তবে শ্রীলঙ্কা সিরিজের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। দলে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা জানে এ ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাস্ক পরে সাঁতার শিখছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল টিম

বিদেশের খবর: থাইল্যান্ডের গুহায় আটকে পড়া তরুণ ফুটবল টিমের ১২ সদস্যের কাছে পৌঁছেছে দেশটির নৌ-বাহিনীর সিল টিম। তারা ওই তরুণ ফুটবলারদের শেখাচ্ছে কিভাবে পানির নিচে সাঁতরাতে হয়। গুহা থেকে বের হওয়ার জন্য একটি সম্ভাব্য পদক্ষেপের জন্যই তাদেরকে এমনটা শেখানো হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি গুহায় ১১ দিন আগে আটকা পড়ে ওই ফুটবল দল ও দলের কোচ। বাইরের বৈরি আবহাওয়ার কারণে গুহা থেকে তাদের একমাসের আগে উদ্ধার করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আটকে পড়া বালকদের কেউই সাঁতরাতে জানে না। তাই,তাদেরকে বের করে আনতে সাঁতার শেখাচ্ছে নৌবাহিনীর সিল টিমের সদস্যরা। আপাতত তাদের উদ্ধার করার সবচেয়ে সম্ভাব্য উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই পদ্ধতিকে। কেননা, সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে তাদের বের করে আনা দুঃসাধ্য হয়ে ওঠবে।
বর্তমানে তারা সাঁতরানোর জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের ব্যবহার শিখছে। কিন্তু কেউই সাঁতরে বের হওয়ার চেষ্টা করেনি। কর্তৃপক্ষ চেষ্টা করছে গুহার ভেতর থেকে পানি সেঁচে তাদের বের হওয়ার রাস্তা সুগম করতে। যাতে করে তারা বেশিরভাগ পথ হেটে বের হতে পারে। তবে তা সত্ত্বেও কিছুটা পথ তাদের সাঁতরেই পাড়ি দিতে হবে।

সোমবার রাতে তাদের খোঁজ পাওয়া যায়। আপাতত তারা উঁচু জায়গায় আছে। তাই বন্যার পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু শুক্রবার ব্যাপক আকারে বৃষ্টি ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাদের বের হওয়া কঠিন হয়ে ওঠবে।

নৌবাহিনীর সিল টিম তাদের ফেসবুক পেজে বালকদের নিয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যায়, তারা এখনো সুস্থ ও নিরাপদ আছে। একজন থাই চিকিৎসক আহতদের চিকিৎসা করছেন। তাদের কাছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে।
এছাড়া, তাদের কাছে মুঠোফোন পাঠানোর চিন্তা করছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের কাছে মুঠোফোন পাঠানো হলে, তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারবে। এতে অনেকটা চাপ কমে যাবে।

หลังได้ทานอาหารเพิ่มพลังงานที่หน่วยซีลดำน้ำนำเข้าไป และแพทย์ทหารที่ผ่านการฝึกในหลักสูตรนักทำลายใต้น้ำจู่โจมตรวจร่างกายทีมหมูป่าทุกคนแล้ว น้องๆส่งเสียงทักทายผู้คนที่รอคอยอยู่นอกถ้ำฝากมาครับ(บันทึกภาพ 03/07/18)#ทีมหมูป่าทีมSEAL#ThainavySEAL

Posted by Thai NavySEAL on Tuesday, 3 July 2018

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

বিদেশের খবর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জেদ্দার মোহাম্মদী এলাকায় বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে বাসটি। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশি নিহত হন।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। বাসটির চালক ছিলেন একজন পাকিস্তানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিলিস্তিনি নারীদের বিক্ষোভে ইসরায়েলি হামলা, আহত শতাধিক

বিদেশের খবর: মঙ্গলবার হাজারো ফিলিস্তিনি নারী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নিয়েছেন। এবার এই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে কয়েক হাজার ফিলিস্তিনি নারী মঙ্গলবার বিক্ষোভে অংশ নেন।

গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

চলমান আন্দোলনে ফিলিস্তিনি নারীদের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ইসরায়েল বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ বেড়েছে অনেকটা। আর এ কারণে এবারের ভূমি দিবসের কর্মসূচি আলাদা মাত্রা পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest