সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifsষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt ist

বিনা মূল্যে ৩৬ হাজার জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে সরকার

দেশের খবর: সারা দেশে ৩৬ হাজার জনকে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে সরকার। সঙ্গে বিনা খরচায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম ও বিআরটিসির যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় সারা দেশে এক লাখ দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৩৬ হাজার জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না; বরং যাতায়াতভাতা হিসেবে দৈনিক ১০০ টাকা পাবেন প্রশিক্ষণার্থীরা। দেশে ও বিদেশে চাকরিপ্রাপ্তিতেও সহযোগিতা করা হবে।

যাঁদের জন্য প্রশিক্ষণ
বিআরটিসি, তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার (টেকনিক্যাল) মোস্তাফিজুর রহমান জানান, পেশাদার গাড়িচালক হতে আগ্রহীরা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ পেতে আগ্রহীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ভারী ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য ২০ থেকে ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। ভারী ড্রাইভিং লাইসেন্স পেতে আগ্রহীদের গাড়িচালক হিসেবে মধ্যম লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের মেয়াদ তিন বছর হতে হবে। আগ্রহীদের শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

আবেদন ও বাছাই প্রক্রিয়া
বিআরটিসির নির্ধারিত ফরমে আবেদন করা যাবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয়তা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, বর্তমান পেশা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ নম্বর, যে কেন্দ্রে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, যে কোর্সে অংশ নিতে আগ্রহী—এসব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের দেওয়া নাগরিকত্ব সনদপত্রসহ যে কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আগ্রহী, সেখানে জমা দিতে হবে।

বিআরটিসি মিরপুর প্রশিক্ষণকেন্দ্রের ম্যানেজার (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য নির্ধারিত বোর্ড থাকে। বোর্ড সদস্যরা বাছাই শেষে যাঁরা প্রকৃতপক্ষে পেশাদার চালক হতে চান, তাঁদের নির্বাচন করেন। নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। পুরুষদের মধ্যে যোগ্যতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ পেলে যাঁদের উপকার হবে, তাঁদের আগে নির্বাচিত করা হয়। প্রতি চার মাস পর পর নতুন ব্যাচ শুরু হয়। আগ্রহীরা উল্লিখিত প্রশিক্ষণকেন্দ্রগুলোতে যোগাযোগ রাখলে নতুন ব্যাচের প্রশিক্ষণের তথ্য জানতে পারবেন। এক ব্যাচে সুযোগ না পেলে পরের ব্যাচে আবার আবেদনের সুযোগ রয়েছে।

চলমান ব্যাচে অংশ নিতে চাইলে আগামী ৫ জুলাইয়ের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ক্লাস শুরু হবে আগামী ৮ জুলাই থেকে। হালকা ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের মেয়াদ চার মাস, ভারী যানবাহন ড্রাইভিং কোর্সের মেয়াদ এক মাস। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হবে।

বিনা মূল্যে প্রশিক্ষণ, সঙ্গে ভাতা
প্রশিক্ষণ শেষে প্রার্থীদের ড্রাইভিং পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি খরচে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না; বরং প্রশিক্ষণ চলাকালে দৈনিক যাতায়াতভাতা হিসেবে ১০০ টাকা পাবেন প্রশিক্ষণার্থীরা। দেশে-বিদেশে চাকরিপ্রাপ্তিতেও সহযোগিতা করা হবে।

প্রশিক্ষণ নেবেন যেখানে

♦ কেন্দ্রীয় ট্রেনিং ইনস্টিটিউট, গাজীপুর

০১৭১১৩৯৫৭৫৬

♦ টুঙ্গিপাড়া ট্রেনিং ইনস্টিটিউট

০১৭৭৬৬২০২৩২

♦ মিরপুর দ্বিতল বাস প্রশিক্ষণ সেন্টার

০১৭৪০০৯৮৮৮৮

♦ উথলী প্রশিক্ষণ সেন্টার, মানিকগঞ্জ

০১৭৩৪১৫৫৩২৪

♦ নরসিংদী প্রশিক্ষণ সেন্টার

০১৭১২৩৮২১৪৪

♦ খুলনা প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ যশোর প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ ঝিনাইদহ প্রশিক্ষণ সেন্টার

০১৯১৬৭২১০৪৪

♦ সিলেট প্রশিক্ষণ সেন্টার

০১৭৫৮৮৮০০১১

♦ বরিশাল প্রশিক্ষণ সেন্টার

০১৭১৭৪৩৮৬৪৪

♦ তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট

০১৫৫২৪৪২৫৬৬

♦ খিলক্ষেত জোয়ারসাহারা সেন্টার

০১৮১৮৪৮৫৩৮৮

♦ নারায়ণগঞ্জ প্রশিক্ষণ সেন্টার

০১৭১৭৭৬৩৮২০

♦ চট্টগ্রাম প্রশিক্ষণ সেন্টার

০১৮১৭৭৮২৮৬৬

♦ বগুড়া প্রশিক্ষণ সেন্টার

০১৭১৪২৪০৬৫৩

♦ পাবনা প্রশিক্ষণ সেন্টার

০১৯১৯৪৬৫২৬৬

♦ সিরাজগঞ্জ প্রশিক্ষণ সেন্টার

০১৯১৯৪৬৫২৬৬

♦ কুমিল্লা প্রশিক্ষণ সেন্টার

০১৭১৬৬৮৪১৪৪

♦ সোনাপুর প্রশিক্ষণ সেন্টার, নোয়াখালী

০১৭৯৮১৩১৩১৩

♦ দিনাজপুর প্রশিক্ষণ সেন্টার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না-ভারতীয় সুপ্রিম কোর্ট

বিদেশের খবর: গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এ আদেশ দিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে কোনো ধর্মীয় সংশ্লিষ্টতা আনা যাবে না বলে জানিয়েছে তিনি। এমনকি কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বলেছেন দীপক মিশ্র। খবর আনন্দবাজার পত্রিকার।

গো-রক্ষা নিয়ে সংঘটিত সহিংসতার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে ২৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ফেরি ডুবিতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া।

এ পর্যন্ত মোট ৬১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ইন্দোনেশিয়ায় প্রায় নৌকা-ফেরি ডুবির ঘটনা ঘটে। কারণ অতিরিক্ত যাত্রীবহন এবং নিরাপত্তার প্রতি উদাসীনতা। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইন্দোনেশিয়ার লেক তোবাতে ফেরি ডুবিতে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনা ম্যাচের আগে অপহৃত হন নাইজেরীয় অধিনায়কের বাবা

খেলার খবর: বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়ক জন মিকেল ওবির বাবা। তবে তিনি তখন সেই তথ্য কাউকে জানাননি।

২৬ জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে নাইজেরিয়া আর্জেন্টিনার কাছে হেরে যায় ২-১ গোলে। ম্যাচটির চার ঘণ্টা আগে বন্দুকের মুখে জন মাইকেল ওবির বাবা ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। সেই খবর জেনেও খেলতে নামেন জন মিকেল ওবি। সোমবার তার বাবাকে মুক্তি দেয়া হয়।

২০১১ সালেও অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়কের বাবা। দেশের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় অধিনায়ক বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাবাকে হারানোর ভয় আমাকে ঝেঁকে ধরেছিল। আজ আমার বাবাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আগামীকাল হয়তো অন্য কাউকে অপহরণ করা হবে। এটা খুবই ভয়ানক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের জন্য বড় সুখবর

খেলার খবর: কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বড় সুসংবাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।ইনজুরি কাটিয়ে আগামী শুক্রবারই বেলাজিয়ার বিপক্ষে মাঠে ফিরছেন উইঙ্গার ডগলাস কস্তা। এদিন কাসেমিরোকে না পেলেও কস্তা ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন কোচ তিতে।

এদিকে, জুভেন্টাস উইঙ্গার ট্রেনিং সেশনে যোগ দেওয়ায় ব্রাজিল দলের অন্যদের মনোবল এখন আরও চাঙ্গা। বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সময়টুকু তিনি খেলেছিলেন দুর্দান্ত। পরে তার ইনজুরিতে পড়লে কিছুটা হলেও বিপাকে পড়ে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালে কে কখন কার সাথে খেলবে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতোমধ্যে প্রথম ও নক-আউট পর্ব শেষে বিদায় নিয়েছে ফেভারিট অনেক দল ও তারকা খেলোয়াররা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া। এছাড়া নক-আউট পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগারের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো। তবে দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যোগ্য দলগুলোই।

কোয়ার্টার ফাইনালের দলগুলো হলো : উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। দুইদিনের বিরতি শেষে (বুধবার ও বৃহস্পতিবার) আগামী শুক্রবার থেকে এই কোয়ার্টার ফাইলানের খেলা শুরু হবে। কোয়ার্টারের ৮টি দলের মধ্য থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে।

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সময় (প্রতিটা খেলা বাংলাদেশ সময় অনুযায়ী):

৬ জুলাই (শুক্রবার) : ফ্রান্স-উরুগুয়ে (নভগোরোদ, রাত ৮টা)
৬ জুলাই (শুক্রবার): ব্রাজিল-বেলজিয়াম (কাজান, রাত ১২টা)

৭ জুলাই (শনিবার): সুইডেন-ইংল্যান্ড (সামারা, রাত ৮টা)
৭ জুলাই (শনিবার): রাশিয়া-ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২টা)

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে পর্দা উঠেছে গত ১৪ জুন। ফাইনাল খেলা হবে আগামী ১৫ জুলাই। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগে, ৩২ দল থেকে ১৬ হয়ে মঙ্গলবার ঠিক হয়েছে কোয়ার্টারের ৮ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা, ভাই ও খালাকে হত্যার অভিযোগ

দেশের খবর: পাবনার বেড়ায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান বলেন, ভোর ৪টার দিকে সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের বড় ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুনকে (৪৫) কুপিয়ে গলা কেটে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ সকালে বাড়ির উঠোন থেকে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারী তুহিন পলাতক। হত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

খেলার খবর: নাটকের পর নাটক জন্ম দিল ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচ। প্রথমে জয় দেখছিল ইংল্যান্ড। সেখানে অন্তিমলগ্নে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কলম্বিয়া। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান ইয়েরি মিনা। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

স্বভাবতই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি হয়নি। এতে দ্বারস্থ হতে হয় টাইব্রেকার নামক ভাগ্যের। যেখানে জিতে যায় গেল থ্রি লায়নসরা। ৪-৩ গোলে হারিয়ে সবশেষ দল হিসেবে শেষ আটে নাম লেখাল তারা।

শেষ ষোলোর সবশেষ ম্যাচে স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও কলম্বিয়া। শুরু থেকেই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে ইংলিশরা। ৬ মিনিটে প্রথম সুযোগ পায় তারা। ডি বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় কেনরা। তা থেকে দুর্দান্ত শট নেন অ্যাশলি ইয়াং। তবে তার শট দারুণ নৈপুণ্যে পাঞ্চ করে প্রতিহত করেন ডেভিড ওস্পানিয়া। ১৬ মিনিটে ট্রিপিয়েরের ক্রসে গোলমুখে হেড করেন কেন। কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে উঠে ইংল্যান্ড। তবে তাদের পরিকল্পিত কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি। কলম্বিয়ার জমাট রক্ষণভাগ ডিঙাতে পারেনি তারা। মাঝে মাঝে বল নিয়ে ক্ষীপ্রগিতর দৌড় দিয়েছে কলম্বিয়ানরা। তবে তাদের সব প্রচেষ্টা থেমেছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে। ৪১ মিনিটে আবার ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ইংল্যান্ড। এবার শট নেন ট্রিপিয়ের। তবু সাফল্য আসেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পরও আক্রমণের গতি সচল রাখে ইংল্যান্ড। এবার গোল পেয়ে যায় ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ডি বক্সে হ্যারি কেনকে গুরুতর ফাউল করেন কার্লস সানচেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে নিশানাভেদ করতে মোটেও ভুল করেননি কেন। এ নিয়ে এবারের বিশ্বকাপে ব্রিটিশ গোলমেশিনের গোল হলো ৬টি। এর সুবাদে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেলেন তিনি।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে কলম্বিয়া। মুহুর্মুহু আক্রমণে ইংলিশ শিবিরে ত্রাস ছড়ায় তারা। ৮১ মিনিটে সুবর্ণ সুযোগ পায় ল্যাতিন আমেরিকার দলটি। তবে গোলরক্ষককে একা পেয়েও ঠিকানায় বল পাঠাতে পারেননি হুয়ান কুয়াদ্রাদো। পরক্ষণে ফের সুযোগ পায় তারা। এবার মিস করেন রাদামেল ফ্যালকাও। এতে মনে হচ্ছিল হেরেই মাঠ ছাড়ছে তারা।

কিন্তু না নাটকের বাকি ছিল তখনও। একেবারে অন্তিমলগ্নে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কলম্বিয়া। আবারো ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইয়েরি মিনা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান তিনি। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

স্বভাবতই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এ সময়েও নিষ্পত্তি ঘটেনি ঘটনাবহুল ম্যাচটির। ১-১ সমতাতেই পরিসমাপ্তি ঘটে। ফলে খেলা গড়ায় টাইব্রেকার নামক ভাগ্যে। যেখানে জিতে যায় ইংল্যান্ড। ফলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest