সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

রাশিয়াকে সহজেই হারাল ব্রাজিল

দলের প্রাণভোমরা নেইমার নেই। কিন্তু তা যেন বয়েই গেছে কুতিনহো, পাউলিনহোদের। এ ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল নয়, বরং তা যেন প্রমাণ করার দায় নিয়ে মাঠে নেমেছিলেন তারা। সে তেজে ঝলসে গেল রাশিয়া। স্বাগতিকদের বিরুদ্ধে নেইমারবিহীন ব্রাজিল জয় পেয়েছে হেসে খেলে ৩-০ গোলে। একটি করে গোল করেছেন মিরান্ডা, কুতিনহো ও পাউলিনহো।

ব্রাজিলের সঙ্গে যে রাশিয়া পেরে উঠবে না, তা অনুমেয়ই ছিল। কিন্তু নেইমার বিহীন ব্রাজিল কেমন করে, তাই ছিল দেখার অপেক্ষা। প্রথমার্ধে কিন্তু নেইমারের অভাবটা ধরা পড়ছিল প্রকটভাবে। গোল মুখ না খুলতে পারলে, কে নেই তাই তো চোখে পড়ে বেশি।

প্রথমার্ধে রাশিয়ানদের জোনাল মার্কিংয়ের সামনে বোথা দাও মনে হচ্ছিল উইলিয়ান, কুতিনহোদের। রুশ প্রতিরক্ষা কৌশল ভেঙে একটিবারের জন্যও ভীতি সৃষ্টি করতে পারেনি বিশ্ব মাতানো তারকারা। বরং কাউন্টার অ্যাটাক থেকে বারবারই ভয়ংকর হয়ে ওঠার চেষ্টা করছিল স্বাগতিকরা। ব্রাজিলের সান্ত্বনা বলতে পজিশনে অনেক এগিয়ে থাকা। কিন্তু গোল না করতে পারলে ওই পরিসংখ্যান নেহাত গাণিতিক সংখ্যা ছাড়া তো আর কিছু নই।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে ব্রাজিল। পাসের পর পাসের মালা গাঁথা। বক্সে ওয়ান-টু টাচে দ্রুত খেলে জায়গা বদল করা। প্রয়োজনে দুই উইংয়ে কুতিনহো ও উইলিয়ানতো বল হোল্ড করে রাখছিলেন।

৪৭ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন পাউলিনহো । ডান প্রান্ত থেকে উইলিয়ানের বাড়ানো বল গোলমুখ থেকেও জালে রাখতে পারেননি তিনি। অবশ্য ৬৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করে পাপ মোচন করেছেন গত বছরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এ মিডফিল্ডার। উইলিয়ানের ক্রসে হেডে গোলটি করেছেন তিনি।

৫৩ মিনিটে গোলের খাতা খুলেছেন ডিফেন্ডার মিরান্ডা। উইলিয়ানের ক্রস থেকে সিলভা হেড করলে ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রাশিয়ান গোলরক্ষক। কিন্তু ফলোআপে থাকা মিরান্ডার সামনে পরলে জালে জড়াতে ভুল করেননি তিনি। ব্রাজিলের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। আলেকজান্দ্রার গ্লোভিন বক্সের মধ্যে পাউলিনহোকে টেনে হিঁচড়ে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে ২-০ করেছেন কুতিনহো। আর শেষ গোলটি পাউলিনহোর।

এ জয়ের ফলে ২০১৮ সালটাও দুর্দান্ত শুরু করল ব্রাজিল। কোথায়? সেই রাশিয়ায়। যেখানে কয়েক মাস পরেই বসবে বিশ্বকাপের আসর। ব্রাজিলের জন্য বিশ্বকাপ কাউন্টডাউন বুঝি জয় দিয়ে শুরু হয়ে গেল!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছেন ভেবে ক্ষমা চেয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি! তিন ম্যাচ হেরে সুপার সিক্সের স্বপ্ন দেখবেন কিভাবে? শেষ ম্যাচে হংকং যদি নেপালকে হারাত তাহলেই বিদায়ঘণ্টা বাজত রশিদ খানদের। সেটা হয়নি। তেমনি সুপার সিক্সেও আরব আমিরাতকে হারালে বিশ্বকাপের টিকিট পেত জিম্বাবুয়ে। হয়নি সেটাও। সুপার সিক্সে টানা তিন ম্যাচ জিতে তাই দশম দল হিসেবে বিশ্বকাপে আফগানিস্তানই। আর ৩৬ বছর পর বাদ পড়ল জিম্বাবুয়ে। গতকাল আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে রশিদ খানের দল। আইরিশদের করা ২০৯ রান পাঁচ উইকেট হারিয়ে টপকে গেছে আফগানিস্তান।

অথচ গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে তাদের সুপার সিক্সে খেলাটাই পড়েছিল চরম অনিশ্চয়তায়। কিন্তু সুপার সিক্সে রীতিমতো দুর্বার তারা। তিন ম্যাচে জয় তিনটিতেই। ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাতের পর কাল হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকেও। তাতে বাছাইয়ের গণ্ডি পেরিয়ে দশম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আফগানদেরও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সে জিম্মি সংকটের অবসান, বন্দুকধারীসহ নিহত ৩, আহত ১২

পুলিশের গুলিতে হামলাকারীর নিহতের মধ্য দিয়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের সুপারমার্কেটে ‘জিম্মি’ সংকটের অবসান ঘটেছে। এতে হামলাকারী সহ ৩ জন নিহত হয়েছেন। আর পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে হামলাকারীর বিস্তারিত তথ্য বা কোনো ছবি পাওয়া যায়নি। হামলাকারী মরোক্কোর নাগরিক বলে ধারণা করছে পুলিশ। এছাড়া তিনি ফরাসি গোয়েন্দা সংস্থার ‘তালিকাভুক্ত’ ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) বেলা ১১টার পর পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে এ হামলা চালানো হয়। এরপর দুপুর পৌনে ২টা নাগাদ পুলিশের পাল্টা হামলায় হামলাকারী নিহত হয়।

বন্দুকধারীর হামলায় অন্তত দু জন নিহত হয়েছে। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম তিনজন নিহত হওয়ার খবর দিচ্ছে।

জানা গেছে, ভারী অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলাকারী ওই সুপার মার্কেটে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রিবিসের ইউ সুপারশপের হামলাকারীকে নিরস্ত্র করেছে ফ্রান্সের কাউন্টার টেরোরিজম পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে সেখানে নিহতের সংখ্যা দুইজন বলে জানিয়েছেন।

লোকাল ফ্রান্সের খবরে বলা হয়েছে, পুলিশের গুলিতে সুপারশপে হামলাকারীও নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও তিনজন। সংবাদ মাধ্যমটি বলছে হামলাকারীকে মরোক্কো বংশদ্ভূত ফরাসি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হওয়ায় পুলিশের তালিকায় ছিল সে।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, শুক্রবার সকালে কারকাসানো শহরে ড্রাইভারকে আঘাত করে একটি গাড়ি ছিনতাই করে ওই হামলাকারী। পরে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে ট্রিবিস শহরের ওই সুপারশপে ঢুকে পড়ে।

সে সময়ে ওই সুপার শপে থাকা এক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফোকে জানিয়েছেন, এক লোক চিৎকার করছিল আর গুলি করা শুরু করলো। আমি হিমাগারের দরজা খোলা দেখতে পেয়ে কয়েকজনকে ডেকে নিয়ে সেখানে ঢুকে পড়ি। আমরা অন্তত দশজন সেখানে এক ঘণ্টা আটকে ছিলাম। পরে পিছনের দরজা দিয়ে বের হয়ে আসি। ফরাসি সংবাদপত্র লা দেপেচে দু মিদির খবরে বলা হয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারীর সঙ্গে এক বা একাধিক গ্রেনেড ছিল। আর তিনি ‘সিরিয়ার প্রতিশোধ’ চান বলে চিৎকার করেছেন।

বেলা দুইটার দিকে ওই হামলাকারীকে নিরস্ত্র করতে সক্ষম হয় পুলিশ। পরে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়।

বিবিসির খবরে বলা হয়েছে হামলাকারীর মাকে ঘটনাস্থলে নিয়ে এসেছে পুলিশ।

দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশের প্রসিকিউটর জানিয়েছেন, এই হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক সশ্রস্ত্র জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত বলে ধারণা করছেন তিনি।

প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে ও ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্যারিসের এক সুপার মার্কেটে জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছিল। সে বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যা গত বছরের অক্টোবরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই মাসেই ফ্রান্সের বন্দর নগরী মার্সেইর রেলস্টেশনে ছুরি হাতে ৩০ বছর বয়সী এক আফ্রিকান নাগরিক হামলা চালালে দুই নারী নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রইচপুরে ৩’শ বিঘা জমিতে জেলা প্রশাসনের সাইবোর্ড স্থাপন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত শহরের রইচপুরে ১০০.৩৩ একর জমি সীমানা নির্ধারণ করে সাইবোর্ড স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকালে সদর ভূমি অফিসের কর্মকর্তা বাবু কান্তিলাল সীমানা নির্ধারণ করে সাইবোর্ড স্থাপন করেন। এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন গত ১৬মার্চ বিকালে উদ্ধার করা সরকারি সম্পত্তি পরিদর্শন করেন এসময় তিনি জমি খালি করার জন্য ১মাস সময় বেঁধে দেন।
উল্লেখ্য : বিগত কয়েক বছর ধরে পলাশপোল মৌজায়, বিল আবাদালি জে এল নং- ৯৪, ডি এস খতিয়ান ১৯৯৪, দাগ নং- ৪২৩১ জমির পরিমাণ ৫২ শতক, ৪২৩৮ দাগে ৭৪ এ কর ৩৪ শতক, ১২৮০ দাগে ১১৮ একর ৪ শতক ৩টি দাগে ১৯২ একর ৯০ শতক সম্পত্তি। ভূমিদস্যুরা স্বাধীনতার পর থেকে সরকারি জমি দখলে নিয়ে লক্ষ-লক্ষ টাকা রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করছিলো এমন অভিযোগের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সরেজমিনে উপস্থিত হয়ে পৌর ৭নং ওয়ার্ডস্থ রইচপুর সাতক্ষীরা মৌজা এলাকা থেকে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করেন সীমানা নির্ধারণ করে দেন। এসময় ১নং খাস খতিয়ানের ৩০০ বিঘা জমি মাপ যোগ করে লাল পতাকা ও সাইনবোর্ড উত্তোলন করা হয়। অপরদিকে সরকারি সম্পত্তি যেন অবৈধ দখল না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধুমহলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১৯৭৯-৮০ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে গঠিত “বন্ধুমহল” এর মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চায়না বাংলা সম্মুখে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক আব্দুল আনিছ খান চৌধুরী বকুল। সংগঠনের সদস্য খলিলুর রহমান খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, এড.আশরাফুল আলম, এড. মোখলেছুর রহমান শেলু, নুরুল ইসলাম সাজু, মমতাজ আহমেদ খান (ন-বাবু), সোহরাব আলী খান লিটন, জাবিদ রেজা খান, আব্দুল করিম, আব্দুস সামাদ, শফিউল ইসলাম, নাহিদ হাসান, রিয়াছাত হোসেন খান চৌধুরী মুকুল, মোঃ খালিদ ইব্রাহিম মুকুল, খালেদ মাহমুদ বাবলু, মিজানুর ইসলাম মির্জা, এস এম ইদ্রিস, আব্দুল মাজেদ মাস্টার, মিজানুর রহমান সেলিম, আব্দুল গফফার, হুমায়ুন বাসিত খান চৌধুরী (বাসিত), মিজানুর রহমান খান চৌধুরী বাবলা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ এপ্রিল ভোমরা স্থল বন্দরে ২টি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার ২৩ মার্চ বিকাল ৪টায় হ্যাণ্ডলিং ইউনিয়ন সংলগ্ন মাঠ চত্বরে ভোমরাস্থল বন্দর হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা ১১৫৫ এর ত্রি- বার্ষিক নির্বাচনের লক্ষ্যে সাধারণ সভা সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য এবং বিগত ৩ বছরের ইউনিয়নের আয়-ব্যায়ের হিসাব দাখিল করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম। সাধারণসভায় উপস্থিত শ্রমিকদের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইলস মিলস সি বি এর সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন উর রশিদকে আহবায়ক এবং মোঃ সোহেল উদ্দিন ও মোঃ রবিউল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। উল্লেখ্য যে, প্রায় ৬বছর পর শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের নির্দেশনা মোতাবেক এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩টি পদে প্রায় ৪০ জন প্রার্থী বারোশত ভোটারের কাছে ভোট প্রার্থনা করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার লক্ষ্যে সকল ভোটারদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে নির্বাচন কমিশনের আহবায়ক শেখ হারুন উর রশিদ আহ্বান জানিয়েছেন। অপর ট্রেড ইউনিয়ন গোডাউন হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৫৯ এর নির্বাচন কমিশনের আহ্বায়ক মনোনীত হয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, জি এম ইছা হক ও মোঃ আক্তার হোসেনকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৬ মার্চ উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’র  বিভিন্ন প্রতিযোগিতা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইবেরি’র আয়োজনে লাইব্রেরি’র পাঠকক্ষে তিনটি গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। “ক” গ্রুপ দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির চিত্রাংকন প্রতিযোগিতায় বিষয় ছিল মুক্তিযুদ্ধের দৃশ্য, “খ” গ্রুপ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল স্বাধীনতার যুদ্ধের কথা, “গ” গ্রুপ ৯ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল বাংলাদেশ স্বাধীন হলো। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইবেরি’র সহ-সভাপতি গাজী আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট চিত্র শিল্পী এম.এ জলিল প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সন্ধ্যার অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ক্যান্সার আক্রান্ত আর্জিনা বাঁচতে চায়!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় তিন সন্তানের জননী ক্যান্সার আক্রান্ত আর্জিনা বেগম (৩৪) বাঁচতে চায়! সে উপজেলার মাগুরা গ্রামের আছাদুল শেখের স্ত্রী। বড় ছেলে ইমন (১৩), মেঝ ছেলে রিয়াছাত (৮), আর একমাত্র কন্যা তন্বী (৬) কে নিয়ে আর্জিনা বেগমের সংসার। তাঁর স্বামী বর্তমানে ফরিদপুরের একটি জুট মিলের শ্রমিকের কাজ করেন।
সন্তানদের মানুষের মত মানুষ করার স্বপ্ন ছিল পিতা-মাতার। কিন্তু স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাচ্ছে! দারিদ্রতার নির্মম কষাঘাতে জর্জরিত ক্যান্সার আক্রান্ত আর্জিনা বেগম অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছেন। তিনি মারা গেলে সন্তানদের কে দেখবে এমন উদ্বেগ আর শিশু সন্তানের অনাগত ভবিষ্যৎ প্রতিটি মুহুর্তে কুরে কুরে খাচ্ছে আর্জিনাকে। বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আর্জিনা বেগমের জীবন বাঁচাতে প্রায় ৪ লক্ষাধিক টাকা দরকার। কিন্তু এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও দয়াশীল ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা, সোনালী ব্যাংক লিমিটেড, মাগুরা শাখা, তালা, সাতক্ষীরা এর সঞ্চয়ী হিসাব নং: ০০২০৩০৬৫৯। এ ছাড়া বিকাশ মোবাইল নাম্বার-০১৭৯১-১৩৩২২৬।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest