সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যুসাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনদেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরাভারতের উপকূলে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার সাতক্ষীরার মামুন : উদ্বিগ্ন পরিবারদেবহাটায় শিশু শ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণাদেবহাটায় অপসিজন তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষীরাঅবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারি রাকেশ মেহেরপুরে বদলিভারতে চিকিৎসা নিতে যেয়ে কলকাতার হোটেলে মারা যাওয়া সাতক্ষীরার সাজুর দাফন সম্পন্নমৎস্য খাতের উন্নয়নে উচ্চশিক্ষা ও গবেষণায় জোর দিল ড্যাফোডিল ইউনিভার্সিটিআমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির অনুমোদন : সভাপতি প্রভাষক আরিফুল

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফির ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তাই এই ম্যাচে স্বাগতিকদের দর্শকের ভূমিকায়ই থাকতে হচ্ছে।এর আগে ২০০৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ২০১২ এশিয়া কাপ, ২০১৬ এশিয়া কাপ (টি-টোয়েন্টি), ২০১৮ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে তিনবারই তাদের শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার সেই অধরাকে ধরতেই মাঠে নামছে সাকিব বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত সফরে হাত ভাঙল হিলারির!

তিনদিনের ভারত সফরে এসেছিলেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্র্যাটদের হয়ে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হিলারি ক্লিন্টন। চুটিয়ে ভারতে ঘুরলেও স্মৃতি খুব একটা সুখের হল না। বাথটাবে পড়ে হাত ভাঙলেন হিলারি ক্লিন্টন।

যোধপুরে উমেইদ ভবন প্যালেসে হিলারির থাকার ব্যবস্থা হয়েছিল। বিলাসবহুল এই প্যালেসের বাথটাবে পড়ে গিয়েই হিলারির হাতে হেয়ারলাইন চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হয়। প্রথমে বিশ্রামের পরামর্শ দিলেও পরে ব্যথা বাড়ায় মেহেরানগড় ফোর্ট ঘোরার পরিকল্পনা বাতিল করতে হয়।

গত বুধবার ফের স্থানীয় গোয়েল হাসপাতালে ছোটেন হিলারি। চিকিৎসকেরা সিটি স্ক্যান ও এক্স-রে করেন হিলারির কব্জির। সেখানেই হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। এরপরে ভাঙা কব্জি চাদরে ঢাকা দিয়ে ভারত ছাড়েন হিলারি ক্লিন্টন।

এই অবশ্য প্রথম নয়। ভারতে এসে হিলারি প্রথমে পা পিছলে পড়েন মধ্যপ্রদেশের মান্দুতে। ঐতিহাসিক নিদর্শন দেখতে গিয়ে সিঁড়িতে পা পিছলে যায়। তারপর যোধপুরে একেবারে হাত ভেঙে ফেললেন।

গত মাসে বলিউড অভিনেত্রী শ্রীদেবী দুবাইয়ের হোটেলে পা পিছলে বাথটবে পড়ে যান। তারপরই তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পর সারা ভারতে হইচই পড়ে যায়। এবার সেই ভারতে এসেই পা পিছলে হিলারি হাত ভেঙে হৃদকম্প বাড়িয়ে দেশে ফিরলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সহকর্মী শিক্ষককে পেটানো ঢাবির সেই চেয়ারম্যানকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: সহকর্মীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মেজবাহ-উল-ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
গত ১৩ মার্চ মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান মেজবাহ-উল-ইসলামের বিরুদ্ধে তাঁর সহকর্মী সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠে। তার পরের দিন ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর বরাবর অভিযোগ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেয়। মানববন্ধন শেষে এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেয়।
এর পরই উপাচার্য এই পদক্ষেপ গ্রহণ করেন। আখতারুজ্জামান বলেন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩১ মার্চ দেবহাটায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার নতুন ভবন তৈরীর কাজ শেষ। নতুন এই ভবনটি উদ্বোধন করতে আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) দেবহাটায় আসছেন বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র মতে, আগামী ৩১ মার্চ দেবহাটা থানার নবনির্মিত ভবনটি উদ্বোধন করতে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে নলতা আসবেন।

তিনি সেখানে নলতা খাঁন বাহাদুর আহছাইনউল্লাহ (রঃ) এর মাজার জিয়ারত করে সড়কপথে দেবহাটায় আসবেন। এখানে তিনি থানার নতুন ভবন উদ্বোধন করে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে তিনি আবারো নলতা যাবেন এবং সেখানে দুপুরে মধ্যহ্নভোজ করে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আঃলীগে আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করবেন। পরে তিনি শ্যামনগরের গিয়ে সুন্দরবন ঘুরবেন বলে প্রাথমিক তথ্য মতে জানা গেছে। তবে আগামী ৩/৪ দিনের মধ্যে সিডিউলের বিস্তারিত জানা যাবে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়। ঐ ভবনটি ছিল বাংলাদেশের একটি প্রাচীন র্কীতির নিদর্শন। কিন্তু ঐ ভবনটি অত্যন্ত খারাপ ও জরাজীর্ন হওয়ার কারনে ভবনটি ভেঙ্গে উক্ত স্থানে একটি নতুন ভবন করার প্রস্তাব পাশ করা হয়। যার কারনে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে একটি ৪ তলা থানা ভবন ও প্রাচীর নির্মান করার জন্য টাকা বরাদ্দ দেয়া হয়। সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ^াস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ইং ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ইং ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ঘষামাজা ও রং শেষ করার কাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র উপজেলা আঃলীগের পক্ষ থেকে কয়েকটি সভা করা হয়েছে। সভায় মন্ত্রীর আগমন ও জনসভাকে সফল করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি আমরা শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে আমাদের করনীয় নির্ধারন করা হয়েছে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আগামী ৩১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দেবহাটায় আগমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

আসাদুজ্জামান: সাতক্ষীরার তালা উপজেলার ফতেপুর গ্রামে মাত্র ১ লাখ টাকার যৌতুকের দাবীতে শিখা দাস (১৯) নামের এক গৃহবধূকে তার শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রোববার দুপুরে স্থানীয়রা গৃহবধুর শ্বশুর মহিম দাস (৫৫), শাশুড়ী সিতা রাণী দাস (৪৫) ও ননদ কাকলী দাসকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের কানু দাসের মেয়ে শিখা দাসের সাথে এক বছর আগে বিয়ে হয় তালা উপজেলার ফতেপুর গ্রামের মহিম দাসের ছেলে গৌরাঙ্গ দাসের। বিয়ের তিন মাস যেতে না যেতেই যৌতুক লোভী স্বামী-শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ শিখা দাসকে তার বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনার জন্য প্রায়ই চাপ সৃষ্টি করতেন। এনিয়ে বিভিন্ন সময় তারা সংঘবদ্ধভাবে তাকে শারীরীক ও মানষিকভাবে নির্যাতন চালাতো। এক পর্যায়ে রোববার সকালে স্বামী গৌরাঙ্গ বাইরে রাজ মিস্ত্রীর কাজ করতে যাওয়ার সুযোগে শ্বশুর,শাশুড়ী ও ননদ মিলে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর আতœহত্যা বলে চালিয়ে দিতে তাকে গলায় রশি দিয়ে বাড়ির পিছনের বারান্দার আড়ায় ঝুলিয়ে দেয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধুর গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, গৃহবধুর মরাদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধু শিখার ননদ কাকলী রাণী দাস, তার শ্বশুর মহিম দাস ও শাশুড়ী সিতা রাণীকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পাওনা টাকা ফেরত চাওয়ায় মিথ্যা মামলার অভিযোগ

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগায় পাওনা টাকা ফেরত পেতে থানায় লিখিত অভিযোগ করায় ব্যবসায়ীর নামে কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলার অভিযোগ করেছে ব্যবসায়ী মফিজুল ইসলাম। গোয়ালডাংগা গ্রামের বায়েজিদ মোড়লের পুত্র নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলায় হয়রানির স্বিকার ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, ১৭ সালে একই গ্রামের হক সরদার তার দোকানে ২৩ হাজার টাকা বাকি করেন একই সাথে ৪৫ হাজার টাকা ধার নেন। দোকান বাকি এবং ধারে টাকা নেওয়ার বিষয়টি গোয়ালডাংগা বাজারের বহু ব্যবসায়ী জানেন। হক সরদারের কাছে একাধিকবার টাকা চাওয়া হলে সে বহুদিন থেকে বিভিন্ন অযুহাতে নানা তালবাহানা করতে থাকে। সর্বশেষ গত ২৬/০৭/১৭ ইং তারিখে তার কাছে টাকা চাইলে গেলে সে উত্তেজিত হয়ে আমাকে মিথ্যা মামলায় দেয়ার হুমকি দেয়। তখন আমি নিরুপায় হয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করি। থানায় লিখিত অভিযোগ করার পর থেকে হক পালাতক। পালাতক থাকা অবস্থায় হকের স্ত্রী মোনতাজ বেগম বাদি হয়ে কোর্টে আমাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। যে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের উপর। কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জানান, মামলায় ৪জনকে স্বাক্ষী করা হলেও প্রাথমিক তদন্তে মোনতাজ বেগমের যে বক্তব্য রেকর্ড করা হয়েছে সেখানে তিনি বলেছেন ঘটনাটি তিনি তার স্বামীকে বাড়িতে এসে বলেছে। স্বামী ছাড়া তিনি কাউকে ঘটনার বিষয়ে কিছু বলেননি বা ঘটনার সময় অন্য কেহ সেখানে ছিলেন না। তিনি আরও জানান, সঠিক তদন্তের স্বার্থে প্রয়োজনে ঘটনাস্থানে যাওয়া হবে। আশাশুনি থানা সূত্রে জানাগেছে, হক সরদারের বিরুদ্ধে পাওনা টাকা না দিয়ে তালবাহানা করার বিচার চেয়ে কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামের ছায়েদ আলীর পুত্র হযরত আলী, একই ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোকছেদ আলীর পুত্র শরবত আলী, গোয়ালডাংগা গ্রামের আবুল কালাম আজাদের কন্যা নাদিরা সুলতানা লিখিত অভিযোগ করেছেন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন এলাকার বহু মানুষের থেকে টাকা ধার নিয়ে টাকা পরিশোধ না করে বেশিরভাগ সময় পালিয়ে থাকেন এই হক সরদার। এমতাবস্থায় মিথ্যা মামলায় হয়রানি থেকে পরিত্রান পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি মফিজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ফাইনালে রোমাঞ্চের অপেক্ষা

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বলে-কয়ে জেতার মতো দল এখনো হয়ে ওঠেনি বাংলাদেশ! পারফরম্যান্সের কথা চিন্তা করলে টি-২০তে টাইগাররা সবেমাত্র শৈশব থেকে কৈশোরে পা দিচ্ছে! সেদিক দিয়ে ভারতীয় দল টগবগে যৌবনে। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো নামি ক্রিকেটার দলে নেই তো কি হয়েছে? ওয়ানডের একাধিক ডাবল সেঞ্চুরিয়ন রোহিত শর্মা আছেন, মারকুটে শেখর ধাওয়ান আছেন। ভারতের তরুণ ক্রিকেটাররাও দুর্দান্ত। আজকের ফাইনালে এই ভারতকে কি রুখতে পারবে বাংলাদেশ?

ক্রিকেট অনিশ্চতার খেলা। তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তা বুঝি টি-২০তেই। এক ওভারে অনেক সময় এক বলেও ম্যাচের চিত্রনাট্য পাল্টে যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচটি। মাহমুদুল্লাহ রিয়াদের শেষ ছক্কার আগ পর্যন্ত ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। কখনো বাংলাদেশের দিকে কখনো বা শ্রীলঙ্কার দিকে। তাই আজ ভারতের বিরুদ্ধে ফাইনালে হয়তো রোমাঞ্চকর ‘কিছু’ অপেক্ষা করছে !

অনিশ্চয়তার টি-২০তে যেকোনো দলই জিততে পারে। তবে ‘মোমেন্টাম’ বলে একটা কথা চালু আছে ক্রিকেটে। সেখানে বেশ এগিয়ে বাংলাদেশ। শেষ তিন ম্যাচে কী দুর্দান্তই খেলেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচেই জিতেছে। তবে একটুখানি বেহিসেবি হওয়ার কারণেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাতের মুঠোয় থেকে জয় হাত ছাড়া হয়ে গেছে।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার যোগ দেওয়ায় দলের চেহেরাই পাল্টে গেছে। ক্রিকেটারদের শরীরী ভাষায় যেন আত্মবিশ্বাসের দ্যুতি খেলে যাচ্ছে। শেষ ম্যাচে মাঠেই তা দেখা গেছে। তবে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারানোর পর বাংলাদেশ যেন আরও উজ্জীবিত।
কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই যত দুশ্চিন্তা! কেন না সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো প্রতিবেশীদের হারের তিক্ত অভিজ্ঞতা দিতে পারেনি বাংলাদেশ। টি-২০তে এ পর্যন্ত সাতবারের দেখায় প্রতিবারই হেরেছে টাইগাররা। সব চেয়ে বেশি ক্ষত তৈরি করেছিল ২০১৬ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে চিন্নাস্বামী ১ রানে হারটি। জেতা ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। একই বছর ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। আজ সময় এসেছে অতীতের সব হিসেব-নিকেশ বুঝিয়ে দেওয়ার। টাইগারদের সে সামর্থ্য আছে—কেবল প্রয়োজন মাথা ঠাণ্ডা রেখে খেলা।

নিদাহাস ট্রফিতে ‘অলিখিত’ সত্য, যারা টস জিতে তারা বাড়তি সুবিধা পায়। ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই আগে ব্যাটিং করা দল হেরেছে। তবে ভারতীয় তারকা মিডল অর্ডার ব্যাটসম্যান দিনেশ কার্তিক মনে করেন পরে ব্যাটিং করা খুব সহজ একথাও শতভাগ সত্য নয়। তিনি বলেন, ‘টার্গেট তাড়া করা খুব সহজ নয়। আমি জানি না, এখানকার উইকেট কেমন? তবে যদি শিশির পড়ে তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল সুবিধা পায়। যদি শিশির না পড়ে তাহলে আশা করি একটি দুর্দান্ত লড়াই হবে ফাইনালে। সেক্ষেত্রে উইকেটে টার্ন থাকবে, খেলা কঠিন হয়ে যাবে। যে দলের বোলাররা ভালো করবে তাদের ফাইনালে জেতার সম্ভাবনা অনেক বেশি।’

টি-২০তে আইসিসির র‌্যাঙ্কিংয়ে ভারত এখন ৩ নম্বরে। আর বাংলাদেশ ১০ নম্বরে। আফগানিস্তানের নিচে টাইগাররা। তবে র‌্যাঙ্কিং মাঠের খেলায় কোনো প্রভাব ফেলতে পারে না তা খুবই ভালো করেই জানে ভারত। সে কারণেই বাংলাদেশকে নিয়ে ভীষণ সতর্ক প্রতিপক্ষ। কার্তিকের ভাষ্য, ‘উপমহাদেশের মাটিতে বাংলাদেশ খুবই ভালো দল। খুবই চালাক দল। তাদের হারানো কঠিন।’

সতর্ক টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানও। যদিও আগের ম্যাচে বেশ মাথা গরম করেছিলেন। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানাও গুনেছেন। তবে এ ম্যাচে সে ব্যাপারে বেশ সজাগ বিশ্বসেরা অলরাউন্ডার।

যেকোনো ফাইনালে ওঠার যেমন অনেক মজা আছে তেমনি কষ্টও কম নয়। সেটা সাকিবের চেয়ে আর কে ভালো বুঝবেন! ২০১২ সালে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্তে পাকিস্তানের কাছে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। তারপর ড্রেসিংরুমের সামনে মুশফিককে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিলেন সাকিব। যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। সব শেষ এশিয়া কাপের ফাইনালে এই ভারতের বিরুদ্ধে হারের কথাও ভোলেননি সাকিব। বাংলাদেশ বেশ ক’বার ফাইনালে উঠেছে কিন্তু একবারও জিততে পারেনি। তবে এবার আর কাঁদতে চান না সাকিবরা। হেরে বেদনায় নীলও হতে চান না। শ্রীলঙ্কার মাটিতে ভারতকে হারিয়ে বিজয়ের মাসে বিজয়ের পতাকা উড়াতে বদ্ধ পরিকর টাইগাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বাঁশদহায় ১০ টাকার চাল বিতরণে নয়ছয়ের অভিযোগ !

আব্দুল জলিল: সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি দশ টাকা দরে চাল বিতরণে নয় ছয় কারবার চলছে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে এই কার্ডের বাহক হয়েছেন দালান বাড়ির মালিক, ধনী লোক। বিদেশে চাকুরিরত ব্যক্তির পরিবার, জমির মালিক, হোটেল মালিক এমনকি দোকানমালিকরাও এই কার্ডের অধিকারী হয়েছেন। তারা ডিলারের কাছ থেকে গ্রহন করছেন ১০ টাকা কেজি দরের চাল। তবে ইউপি চেয়ারম্যান এসব অভিযাগে অস্বীকার করে বলেছেন, তার প্রতিপক্ষের লোকজন এসব অপপ্রচার দিচ্ছে।
এদিকে চাল নিতে আসা কার্ডধারীরা অভিযোগ করে বলেন তাদের কাছ থেকে ১০০ টাকা নগদ নিয়ে নেওয়া হচ্ছে। এজন্য এলাকায় আগে থেকে মাইকিং করে বলা হচ্ছে সঙ্গে ওই টাকা নিয়ে আসতে। যিনি টাকা আনতে পারছেন না তাকে চাল দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
কার্ডধারীদের তালিকায় রয়েছেন বাঁশদহা ইউপি সদস্য মোশাররফ হোসেনের তিন মেয়ে। কার্ডধারী নাজিরা খাতুন এলাকার ধনী ব্যক্তি লিয়াকত হোসেনের স্ত্রী। বিদেশে চাকুরিরত এবাদুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন, ধনী ব্যক্তি আবদুল মোতালেবের ছেলে মুরাদ, আমজাদের স্ত্রী আকলিমা খাতুন, আবদুল গনির ছেলে দেলোয়ার হোসেন, তলুইগাছার আবদুর রহমান, বাকাউল্লাহর ছেলে সলেমান ভাগ্যবান কার্ডধারী। তবে আবদুল খালেক দরিদ্র মানুষ হলেও তিনি কার্ড পাননি। ভিন্ন পরিবারে বসবাস করা তার ধনী ছেলে আবুল বাসার এই কার্ড পেয়েছেন ভাগ্যজোরে। কার্ড পেয়েছেন ধনী ব্যক্তি আমিনুর রহমান ও ভূমিজরিপকারী মো. আলাউদ্দিন। স্থানীয়রা বলেন চেয়ারম্যানের নিকট আত্মীয় বিশেষ করে খালাতো ভাই চাচাতে ভাই ফুফাতো ভাইয়ের পরিবারও এসব কার্ডের অধিকারী হয়েছে। চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় ভিন্ন ইউনিয়নের সাতানি গ্রামে বাস করেও দশ টাকা দরের চালের কার্ডের অধিকারী হয়েছেন শফিকুল ইসলাম।

বাঁশদহা ইউনিয়নের দুইজন ডিলার আনসার আলি ও খোরশেদ আলম লাবলুর মাধ্যমে প্রায় এক হাজার দুইশ’ কার্ডধারীকে এই চাল দেওয়া হচ্ছে। ডিলাররা জানান ইউপি চেয়ারম্যান মোশাররফ এর লোকজন এসব টাকা নেয়। ডিলাররা ৩শ টাকা নিয়ে ৩০ কেজি চাল বিতরণ করছেন বলে জানান।

কার্ড বিতরনে অনিয়ম এবং কার্ডধারীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন ‘নতুন কার্ডে ওসব নাম নেই’। তার ইউনিয়নে কতজনকে এই কার্ড দেওয়া হয়েছে তার হিসাব তিনি দিতে পারেন নি। বলেছেন ইউপি সচিব জানেন । সচিবের মোবাইল নম্বরও তার জানা নেই বলে জানান তিনি।
জানা গেছে বাঁশদহা ইউনিয়নে দুইজন ডিলার আনসার আলি ও খোরশেদ আলম লাবলুর মাধ্যমে প্রায় এক হাজার দুইশ’ কার্ডধারীকে এই চাল দেওয়া হচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী জানান জেলায় ১ লাখ ২৮ হাজার ৮৩১ জনের নামে কার্ড ইস্যু করা হয়েছে। বাঁশদহা ইউনিয়নে অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন যাতে কোনো অনিয়ম বা টাকা আদায় না করা হয় সে বিষয়ে চেয়ারম্যানকে তিনি সতর্ক করে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest