সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

আইটেম গান দিয়ে বলিউডে ফিরলেন উর্মিলা

উর্মিলা মাতোন্ডকর বলিউড থেকে নিজেকে একেবারে দূরে রেখেছিলেন। কিন্তু, নব্বইয়ের দশকের সেই জলবা নিয়েই কামব্যাক করছেন তিনি। ইরফান খান অভিনীত ব্ল্যাকমেইলে কামব্যাক করছেন। ছবির গান বেওয়াফা বিউটি নামের একটি গানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আজ সেই গান সামনে এসেছে।

রঙ্গিল, সত্যা, দৌড়ের মতো ছবিতে উর্মিলাকে এখনও মনে রেখেছে দর্শক। নিজের নাচ ও অভিনয়ে প্রশংসা পেয়েছিলেন। তবে বলিউডে ফেরা প্রায় ১০ বছর পর। এর আগে বেশকিছু ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে। ২০১৩ সালে একটি মারাঠি ছবিতেও কাজ করেন উর্মিলা।

উর্মিলার ব্ল্যাকমেইলে কামব্যাক নিয়ে ছবির প্রযোজক ভূষণ কুমার জানান, আমরা একটা গান চাইছিলাম, যেখানে খুনসুটি থাকবে। দুষ্টুমি থাকবে। কিন্তু ভালগার হবে না। এমন গান লেখেন অমিতাভ ভট্টাচার্য। অমিত ত্রিবেদীর সুরে ও পাবনি পান্ডের গলায় গানটিতে একজন তারকা অভিনেত্রী প্রয়োজন ছিল। যেমন উর্মিলা মাতোন্ডকর।

পরিচালক অভিনয় দেও জানান, উর্মিলা মাতোন্ডর একজন তারকা, তিনি কোনও আইটেম গার্ল নন। আমরা এমন একজনকে গানটির জন্য চাইছিলাম যিনি তারকা হবেন। কিন্তু বহুদিন রুপালি পর্দায় তাঁকে দেখা যায়নি। এরপর খোঁজা শুরু। তিনি (উর্মিলা) গানের জন্য একদম পারফেক্ট ছিলেন। একজন অসাধারণ ডান্সারও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কোনো মুসলমানকে অবিশ্বাসী ঘোষণা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ’

ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি ড. শাউকি ইব্রাহিম বলেছেন, কোনো মুসলমানকে অবিশ্বাসী অ্যাখ্যা দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আর কেবলমাত্র আদালতই কাউকে ‘নাস্তিক’ অ্যাখ্যা দিতে পারে। এবং জিহাদের ডাক দেয়ার একক কর্তৃত্ব রাষ্ট্রের হাতে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত উগ্রবাদী ধ্যান-ধারণাবিরোধী আলেম-ওলামাদের দেওয়া ফতোয়া সংকলন ‘পয়গাম-ই-পাকিস্তান’কে সমর্থন করে বুধবার ইব্রাহিম এসব কথা বলেন।

উগ্রবাদই সন্ত্রাসবাদ ও ব্লাসফেমির পথে নিয়ে যায় বলে মত এ গ্র্যান্ড মুফতির। পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির আয়োজনে ‘পয়গাম-ই-পাকিস্তান অ্যান্ড টেররিজম’ শীর্ষক সম্মেলনে তিনি বলেন, ‘দায়েশের (মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) মত গোষ্ঠীগুলো ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে, যদিও তারা সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে তরুণ মুসলিমদের লক্ষ্য বানাচ্ছে’।

সরকারি পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ফতোয়া সংকলনের সাহায্যে উগ্রবাদ নির্মূলের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ সম্মেলনে আলোচনা হয়। এতে বক্তারা ধর্মান্ধদের মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

ইব্রাহিম বলেন, ধর্মীয় বিধান জারির এখতিয়ার কেবলমাত্র গ্র্যান্ড মুফতিদেরই থাকতে পারে; ‘গুহায় আবদ্ধ থেকে’ গুটিকয়েক বই পড়া আধা-শিক্ষিত ওলামাদের নয়। ‘রাষ্ট্রের সীমানায় আস্থাশীল নয় এমন মনস্তত্ত্বের বিরোধিতা করাও প্রয়োজন,’ জঙ্গি নেতাদের ধর্মীয় যোগসাজশের প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

মৌলবাদী ধ্যানধারণার বিরোধিতায় সামাজিক যোগাযোগমাধ্যমের মত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও জরুরি বলে মনে করেন ইব্রাহিম। পাকিস্তানের মত করে মিশরও জঙ্গিবাদবিরোধী সংকলন তৈরি করছে এবং মূলধারার আলেম-ওলামারাই তাতে স্বাক্ষর করবেন বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুক্রবারের ব্রাজিল-আর্জেন্টনা ম্যাচের সময়সূচি

ফুটবল বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা মাঠে নামছে শুক্রবার। আসন্ন রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অবশ্য দুই দলের মুখোমুখি লড়াই হচ্ছে না।
ভিন্ন দুটি ম্যাচে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি থাকলেও ব্রাজিল পাচ্ছে না ইনজুরি আক্রান্ত সুপারস্টার নেইমারকে। তবু দুই দলই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের স্বাগতিক দল রাশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এই লুঝনিকি স্টেডিয়ামেই আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আয়োজক দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপে সরাসরি যোগদান করলেও শেষ ৬ ম্যাচে তাদের জয় মাত্র দুই ম্যাচে। সেখানে শেষ ২৭টি প্রীতি ম্যাচে তিতের দল জিতেছে ২৫ টি ম্যাচে। দুই দলের পাঁচবারের সাক্ষাতে ৩ বারই জিতেছে সাম্বা ফুটবল। বাকি দুই ম্যাচের কোনো ফল হয়নি।

অন্য ম্যাচে বাংলাদেশ সময় দিবাগতর রাত পৌনে ২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইতালি।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ম্যানচেস্টারে। বিশ্বকাপের আগে এই দুই দল আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে। ক্লাব ফুটবলের ফাঁকে জাতীয় দলের জন্য এটাই শেষ বিরতি সব দলের জন্য। ম্যাচ দুটি বাংলাদেশে দেখা যায় এমন কোনো চ্যানেলে সম্প্রচার হচ্ছে না। সুতরাং ইন্টারনেটই একমাত্র ভরসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে প্রথমে ব্যাট করে ভারত পাঁচ উইকেটে ১৫২ রান করে। ভারতের পক্ষে স্মৃতি মান্ধানা সাতষট্টি রান করেন। জবাবে এগারো বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া চার উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা শিশু একাডেমির পুরস্কার বিতরণী

মাহাফিজুল ইসলাম আক্কাজ : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শিশু একাডেমির হলরুমে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের প্রভাষক মোশতাক আহমেদ, পিটিআইযের ইন্সট্যাক্টর শুভেন্দু কুমার দাস, শিক্ষক পল্টু বাসার ও মনিরুজ্জামান ছট্ট প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নারীদের মাঝে মুরগি বিতরণ

তালা প্রতিনিধি : তালা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ৪০জন নারীর মাঝে মুরগী বিতরণ করা হয়েছে। মুরগী প্রজনন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষন প্রদান পূর্বক তাদের মাঝে ৭টি করে মোট ২৮০টি সোনালী জাতের মুরগী বিতরন করা হয়েছে। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগীতায়, বেসরকারী সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টেকনিক্যাল এন্ড প্রাকটিক্যাল স্কিল ফর ইয়ুথ ইমপাওয়ারমেন্ট (টিপসি) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে তালাস্থ দলিত কার্যলয়ে উক্ত মুরগী বিতরন হয়।
দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ফাহমিদা খাতুন এর সভাপতিত্বে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার, তালা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান বক্তৃতা করেন। দলিত কর্মকর্তা গোপীনাথ দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে দলিত কর্মকর্তা মুকুল দাশ, শাওন সাহা, উপকারভোগী দরিদ্র নারীর কাকলী, রাজলক্ষ্মী বিশ্বাস, রোকেয়া খাতুন ও আয়েশা বেগম বক্তৃতা করেন। এসময় উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় স্বল্পোন্নত দেশের স্টাটাস থেকে উত্তরনে র‌্যালি

কে.এম রেজাউল করিম : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশের স্টাটাস থেকে উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্যে র‌্যালী, সেমিনার, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে উপজেলা পরিষদ থেকে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়া ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, ইউপি সদস্য নির্মল কুমার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, আব্দুর রব লিটু, আকবর আলী, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, শিক্ষক আকতার রেজা বাবুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি বিষয়ে আলোচনা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের শিশু অধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি বিষয়ক আলোচনা সভা বৃহষ্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় শিক্ষা ও স্বাস্থ্য অনুবিধিতে শিশু পরিচালিত সামাজিক জবাবদিহিতা কাঠামো প্রকল্পের আওতায় শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাবদিহিতা কার্য্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। শুরুতে প্রকল্পের কার্য্যক্রম তুলে ধরেন ব্রেকিং দ্যা সাইলেন্সের সিনিয়র প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষিকা অনিমা সিংহ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, শিক্ষার্থী শাহাজাদা ও কামিনী পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামীতে কার্য্যক্রম নির্ধারন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest