কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানের ৩য়দিন

নিজস্ব প্রতিনিধি:
কলারোয়া উপজেলার কেঁড়াগাছীর শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটায় ভগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রার ৪দিন ব্যাপী অনুষ্ঠানের ৩য় দিনে দেশ-বিদেশের অতিথিরা ভাগবত আলোচনা, কীর্ত্তন পরিবেশন করেছেন।
৭মার্চ বুধবার সকাল ১০টার দিকে ভাগবাত আলোচনা করেন খুলনার পাইকগাছা-কপিলমুনির ভক্তিসাধিকা শ্রীমতী তাপসী রানী দেবী দাসী। বেলা আড়াইটার দিকে কীর্ত্তন পরিবেশন করেন বেতার ও দূরদর্শনখ্যাত ভারতের কাটোয়া কলেজ কলিকাতার অধ্যাপিকা বেতার ও দূরদর্শনখ্যাত ড.মোনালিসা বন্দোপধ্যায় ও ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক শিবুপ্রসাদ পাল।
ভারত সীমান্তঘেষা সোনাই নদীর তীরে আশ্রমের অনুষ্ঠান স্থলে হাজারো ভক্ত সমাগমের উপস্থিতি ছিলো লক্ষনীয়।
দুপুরের দিকে অনুষ্ঠানে গিয়ে একাত্মতা পোষণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা, ৩৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার কলারোয়া নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, স্থানীয় কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন প্রমুখ।
এর আগে অতিথিরা সেখা পৌছুলে আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক স্বন্দীপ রায় তাদের স্বাগত জানান।
এদিকে, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবু প্রসাদ পাল, অধ্যাপক ড.মোনালিসা বন্দোপাধ্যায় ও জি বাংলার মানসি ঘোষ দোস্তিদারদের হাতে সম্মাননাপত্র তুলে দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানের শেষ দিনে একই স্থানে ভজন কীর্তন ও যাত্রপালা ভজন কীর্তন পরিবেশন করবেন ভারতের জি বাংলা, ডিডি বাংলা, আকাশবানী কোলকাতার অধ্যাপিকা মানসি ঘোষ দোস্তিদার।
ভারতের প্রখ্যাত কীর্তন পরিবেশক অধ্যাপিকা ড. মোনালিসা বন্দোপাধ্যায় জানান- ‘এই আশ্রম সকল হিন্দু ধর্মীয় মানুষের কাছে একটা তীর্থ স্থান। এই আশ্রম ভারত-বাংলাদেশ সীমান্তে, ভারত থেকে ভক্ত আসতে পারলে আরো ভালো হতো।’
তিনি আরো বলেন- ‘আমি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটায় আসতে পেরে জীবনকে ধন্য মনে করছি।’
এদিকে এর আগে প্রথম দিন মুস্তফা লুৎফুল্লাহ এমপি অনুষ্ঠানের উদ্বোধন করার পর ২য়দিন মঙ্গলার বিশ্বের শতাধিক দেশ থেকে ইস্কনের (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত) ১২১জন গুরু মহারাজ এই পঞ্চম দোলযাত্রায় অংশ গ্রহন করেন এবং কীর্ত্তন হরিনাম ও কীর্ত্তন পরিবেশন করেন।
এবারের ৪দিনের অনুষ্ঠানটি প্রয়াত এমপিপুত্র অনীক আজিজ স্মরণে উৎগর্গ করা হয়েছে।
আন্তর্জাতিক এ ধর্মীয় অনুষ্ঠানে এবার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ। আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৩ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। আর নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা মোতায়ন আছে।
৮মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শেষ হবে বলে আয়োজকরা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বসত ভিটা জবর দখল, আতঙ্কে সংখ্যালঘু ঋষি পরিবার

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামে একটি ঋষি পল্লীতে হামলা চালিয়ে শত বছরী বসত ভিটা জবর দখল করাকে কেন্দ্র করে অসহায় সংখ্যালঘু ঋষি পরিবারটি আতঙ্কে নিঘুম রাত কাটাচ্ছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারটি। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ও সরজমিনে ঘুরে জানা গেছে বিগত ১শ বছর ধরে পূর্ব পুরুষগণ শান্তিপূর্ন ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সকালে হাজিডাঙ্গা গ্রামের চিহ্নিত ভূমিদস্যু, হত্যা ও নাশকতা সহ একাধিক মামলার আসামী সুলতান সরদারের পুত্র শাহাজুদ্দিন তার বাহিনী কবিরুল ইসলাম, শাহাজুদ্দীন ও ছয়রুদ্দীন সরদার, কামরুল ইসলাম সহ অজ্ঞাত ৫/৬ জন দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র সস্ত্রে সঞ্জিত হয়ে রঞ্জু দাশের পুত্র তুষার দাশের বসত ভিটায় হামলা চালায় ও জবর দখলের চেষ্টা চালায়। অবশেষে তুষার দাশের স্ত্রী বাধা প্রদান করলে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ঘর নির্মান করতে থাকে। খবর পেয়ে স্বামী তুষার দাশসহ তার পরিবারের লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। তারা কোনো কিছু তোয়াক্কা না করে বরণ উল্টো ঋষি পরিবারকে মারপিট করতে উদ্ধোত হলে জীবন রক্ষায় ঘটনাস্থাল ছেড়ে ঋষি পরিবারটি পালিয়ে যান। অভিযোগ পেয়ে আশাশুনি থানার এস আই প্রদীপ সানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঐ বসত ভিটায় ঘর নির্মান সহ সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন ও উভয় পক্ষকে আগামী শুক্রবার সকালে স্ব-স্ব কাজগপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ ঘটনা স্থান ত্যাগ করার পরপরই শাহাজুদ্দিন সহ তার সন্ত্রাসী বাহিনী ঋষি পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তারা ২৪ ঘন্টার মধ্যে পুলিশের কাছে দাখিলকৃত অভিযোগ তুলে না নিলে তাদের অবস্থা পূর্বের মতো ভয়ংকার হবে বলে হুংকার দিতে থাকেন। এমতাবস্থায় ঋষি পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষটি নিয়ে সাধারন মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহনে সাতক্ষীরা পুলিশ সুপার সহ আশাশুনি অফিসার ইনচার্জের আশু হস্তেক্ষেপ কামনা করেছেন অসহায় সংখ্যা লঘু ঋষি পরিবারটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সাংবাদিক আলী নেওয়াজের মায়ের দাফন সম্পন্ন

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও দৈনিক কল্যাণ উপজেলা প্রতিনিধি আলী নেওয়াজের মাতা ময়না বিবি (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে……রাজেউন)। উপজেলার চাপড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত হাতেম আলী সরদারের স্ত্রী ময়না বিবি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। সোমবার রাত্র ৯.১৫ টার দিকে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১০ টায় চাপড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন কারী ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক, অধ্যক্ষ সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক জিএম আল-ফারুক, উপজেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক এসএম আহসান হাবিব, আশাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাব সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক আকাশ হোসেনসহ উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, আল. মাওঃ এবিএম মনিরুজ্জামান, মেম্বর শফিকুল ইসলাম, সাবেক মেম্বার নজরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মরহুমার জামাতা আব্দুল হামিদ, প্রধান শিক্ষক আবু ছাদেক, মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আ’লীগ নেতা আব্দুর রহমান ফকির প্রমুখ। মৃতকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমার রূহের মাগফিরাত কমানা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭মার্চ পালিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৭মার্চের ভাষণ প্রচার, ঐতিহাসিক ভাষনের উপর বিশেষ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার মধ্য দিয়ে ৭ মার্চ পালিত হয়েছে। বুধবার সকালে কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে, এবিসি কেজি স্কুলে, বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা কওছারীয়া দাখিল মাদ্রাসা, নৈকাটি দাখিল মাদ্রাসা, দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৭মার্চের ভাষণ প্রচার করা হয়। বাঙালী জাতির পিতা, মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের দিনে সোহরাওয়াদী উদ্যানে (তদানীন্তন রেসকোস ময়দান) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাকে জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার ভাষন দেন। সেই ভাষনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত পরিবেশন ও ঐতিহাসিক ৭ই মার্চ এর উপর বিশেষ আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, ঐতিহাসিক ভাষনের গুরুত্ব বিষয়ে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন আলোচনা করা হয় বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নবাগত ইউএনও মাফফারা’র যোগদান

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন যোগদান করেছেন। বুধবার সকালে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তার কার্যালয়ে যোগদান করেন। এসময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। মাফফারা তাসনীন সাতক্ষীরা কালেক্টরেটে আরডিসি হিসাবে কর্মরত ছিলেন। সংস্থাপন মন্ত্রণালয় তাকে ইউএনও হিসাবে পদায়ন পূর্বক খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সাতক্ষীরা জেলা কারেক্টরেটে যোগদান করে বুধবার আশাশুনিতে যোগদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ নারী দিবস

আজ নারী দিবস

কর্তৃক Daily Satkhira

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার আদায়ের দিন। বাংলাদেশের নারীরা রাজনীতি, শিক্ষা, কর্মক্ষেত্রে এগিয়ে গেলেও এখন পর্যন্ত অর্জিত হয়নি সম্পদ ও সম্পত্তিতে তার পূর্ণ অধিকার। আজও দেশের বিভিন্ন আইনে নারী পায়নি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে স্বীকৃতি। অজ্ঞতা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এদেশের নারীকে পিছিয়ে রেখেছে। এখনও কন্যাশিশু ভ্রূণ হত্যার ঘটনা এদেশে ঘটছে। পরিবারে, সমাজে, রাষ্ট্রে লিঙ্গগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হচ্ছে নারী। এখনও এদেশে প্রতিদিন নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। এই অবস্থায় নারীর জীবন সুন্দর ও শান্তিময় করার প্রত্যয় নিয়ে বিশ্বের সব নারীর সঙ্গে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

সরকারের পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটি উদযাপন করছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন করছে। কেউ কেউ ব্যক্তিগত পর্যায়েও দিবসটি উদযাপন করছেন। বেগুনি রংয়ের ফুল সবখানে ফুটে থাকে তাই দিবসটি উপলক্ষে নারীর পোশাকের রং নির্ধারণ করা হয়েছে বেগুনি। যদিও সব রঙেই নারী সবসময় রঙিন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা।’

১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানায় ঝুঁকিপূর্ণ ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকরা প্রতিবাদ করেন। ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা নারীবাদী ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটি রয়েছে। বেশ কিছু দেশে শুধু নারীরা এই ছুটি ভোগ করে। বাংলাদেশে বিভিন্ন সংগঠন এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে এলেও সেটি এখন পর্যন্ত  বাস্তবায়িত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে ২৪জন প্রার্থীর মনোনয়নপত্র জমা


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৩টি পদে ২৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। তারা হলেন, এড. আব্দুল মজিদ, এড. আবুল হোসেন, এড. এম শাহ আলম ও এড. শেখ আব্দুল ছাত্তার। সহ সভাপতি পদে ২জন হলেন এড. শেখ মিজানুর রহমান ও এড. গোলাম মোস্তাফা। সাধারন সম্পাদক পদে ৪জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. আ ক ম রেজওয়ানউল্যাহ সবুজ ও এড. মোস্তফা জামান। যুগ্ম সম্পাদক পদে ২জন হল এড. জিয়াউর রহমান ও এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন এড. জহুরুল হক। মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন ফেরদৌসী সুলতানা লতা। লাইব্রেরী সহ-সম্পাদক পদে এড. সামসুজ্জোহা খোকন, এড. আব্দুর রাজ্জাক। ক্রীড়া সম্পাদক মোঃ আকবার আলী, স.ম.মমতাজুর রহমান। সদস্য এড. এ কে এম তৌহিদুর রহমান শাইন, এড. সাইদুজ্জামান জিকু, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. হাবিব ফেরদাউস শিমুল, এড. মোঃ রফিক। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন এড. আলহাজ্ব মোঃ আলাউদ্দীন আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে থাকবেন এড. আক্তারুজ্জামান, এড. মোস্তফা হেলালুর রহমান, এড. মোঃ আঃ সবুর, এড. রতœা রানী মন্ডল। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৪৫ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ ২০১৮। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ২০১৮ তারিখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে যেন নতুন করেই শুরু করতে চাইছে বাংলাদেশ। কেননা ক’দিন আগে ঘরের মাঠে বাজে সময়ই কেটেছিল টাইগারদের। আর এই সিরিজে যেখানে শুরুটাতে ভারতকে পাচ্ছে তামিম-রিয়াদরা, ফলে সতর্ক হয়েই মাঠে নামতে হবে।

আজ বৃহস্পতিবার (০৮ মার্চ) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কোহলি-ধোনিবিহীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত অবশ্য উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হার মেনেছে। ফলে কিছুটা ব্যাকফুটে থেকে তাদের মাঠে নামতে হবে। এই সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দিয়েছে ভারত।

বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে। জয় অবশ্য একটিতেও পায়নি বাংলাদেশ। তবে সর্বশেষ ম্যাচটির দিকে তাকালে গল্পটা অন্যরকমই মনে হতে পারে। কেননা ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ মাত্র ১ রানে হেরেছিল।

সেই ম্যাচটি অবশ্য অনুপ্রেরণা থেকে বাংলাদেশকে দুঃখই বেশি দেবে। তার বড় কারণ শেষ দিকে মুশফিক ও মাহমুদউল্লাহ’র অতি আত্মবিশ্বাসের কারণে ম্যাচটি হেরে এসেছিল লাল-সবুজের দল। সেদিন পর পর দুই বলে ছক্কা হাঁকাতে গিয়ে তারা দু’জনেই ক্যাচ হয়ে মাঠ ছাড়েন।

কিন্তু সেই সাকিবের ইনজুরির কারণে এই আসরে অধিনায়ক রিয়াদ অবশ্য ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন ব্যাঙ্গালুরুর ভুল আর হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest