সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

শাহজালাল’র মাজার জিয়ারত করলেন খালেদা; পথে পথে বাধার অভিযোগ

অনলাইন ডেস্ক: সোমবার বিকালে সড়কপথে সিলেট নগরীতে পৌঁছানোর দু’ঘণ্টা পর সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মাজারে প্রবেশ করার সময়ই মাগরিবের আজান হওয়ায় তিনি সেখানেই নামাজ আদায় করেন।
এরপর কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এসময় মোনাজাত পড়ান।
দলের নেতাদের অভিযোগ, খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়েছে। কোথাও আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা, কোথাও সরকারি দলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়।
মাজার জিয়ারতের সময় সফরসঙ্গী বিএনপি নেতারা মাজার অবস্থান করলেও ভেতরে খালেদা জিয়ার সঙ্গে শুধু দলের নারী কর্মীরাই উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত শাহজালালের মাজারের সামনে ও পেছনে হাজার-হাজার নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
এর আগে, বিকাল সাড়ে চারটার দিকে খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে প্রবেশ করেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আছরের নামাজ আদায় করেন। পরে দুপুরের খাবার খেয়ে সাড়ে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন হযরত শাহজালালের মাজার জিয়ারতে যান।
বিএনপি চেয়ারপারসন সোমবার সকাল সোয়া নয়টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে বিকাল ৪টায় সিলেট পৌঁছান তিনি। সুরমা নদীতে স্থাপিত হুমায়ুন রশীদ সেতু দিয়ে সিলেটে প্রবেশ করেন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা উপজেলায় পৌঁছালে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে অভ্যর্থনা জানান তারা। যদিও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে পথে পথে দলের নেতাকর্মীরা বাধার শিকার হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোডের অংশ পার হওয়ার পর থেকে সরাইল, শাহবাজপুর, বুধন্তী, হবিগঞ্জ জেলার মাধবপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ নতুন বাজার, বিশ্বনাথ পর্যন্ত স্থানে-স্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী খালেদা জিয়ার গাড়িবহরকে বাধা দিতে দেখা গেছে।
শায়েস্তাগঞ্জ নতুন বাজার মোড়ে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ তৈরি করলেও তা পুলিশের উপস্থিতিতেই ভেঙে দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা ছাত্রদল নেতা আবদুল মান্নান রুমন বলেন, ‘পুলিশের বাধায় আমাদের প্রস্তুতি থাকলে ম্যাডামকে আমরা ভালোভাবে অভিনন্দন জানাতে পারিনি।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, ‘হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হলেও পুলিশ বাধা দিয়েছে।’
তার সফরসঙ্গী বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দোয়ার পরেই ম্যাডাম হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশে রওয়ানা হবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্বশুরের সাথে আলোচনা সময়ের অপচয়: ইমরান

প্রশ্নফাঁস নিয়ে গত ২ ফেব্রুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। যাতে তিনি লিখেন, ‘প্রশ্নফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।’

সেই স্ট্যাটাসে ইমরানের এক অনুসারী মন্তব্য করেন, ‘আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও জেনে থাকতে পারে মূল হোতা কে বা কারা!’

এর উত্তরে ইমরান এইচ সরকার বলেন, ‘সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!’

প্রসঙ্গত, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ইমরান এইচ সরকার। প্রশ্নফাঁস নিয়ে ইমরানের ওই স্ট্যাটাসটিতে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ওই পোস্টটি শেয়ার করা হয়েছে ১৭৯ বার। এতে অনেক মন্তব্য এসেছে।

ওই স্ট্যাটাসে আরেক ব্যক্তি লিখেন, ‘স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুর (শিক্ষামন্ত্রী) এর সাথে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।’ ওই মন্তব্যের উত্তর ইমরান লিখেছেন, ‘(শ্বশুরের সঙ্গে আলোচনার) অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিসির ‘উদীয়মান তারকা’ বাংলাদেশের আফিফ হোসেন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা বেশিদূর এগোয়নি। দেশের মাটিতে গত আসরে তৃতীয় হওয়া দলটি এবার পঞ্চমও হতে পারেনি। বড় দলগুলির মধ্যে একমাত্র ইংল্যান্ডকেই পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স করে আইসিসি নির্বাচিত ‘উদীয়মান তারকা’ হয়ে গেলেন বাংলাদেশের অল-রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।২০১৬ বিপিএল থেকেই ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আলোচিত আফিফ। টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বিপিএলের ওই আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। গত বিপিএলে ওই রাজশাহী কিংসের বিপক্ষেই ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।

এই তরুণ তুর্কীকে ব্যাখ্যা করতে গিয়ে আইসিসি বলেছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট ৪টি হাফ সেঞ্চুরি করেছে, এগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। যার ফলে ইংলিশরা অল্পতেই সেদিন গুটিয়ে গিয়েছিল।’

এছাড়া ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েসবাইট ক্রিকইনফোর যুব বিশ্বকাপের সেরা একাদশে স্থান পেয়েছেন আফিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুত্রসন্তানের বাবা হলেন মুশফিক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম পুত্রসন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।

মুশফিকের বাবা তার স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন’

এর আগে বিসিবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোই মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি।

তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরছেন মুশফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট এলাকায় ট্রাক চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল চালকের নাম মোঃ আহম্মদ আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার মৃত গহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহম্মদ আলী মটর সাইকেলযোগে আলীপুর এলাকা থেকে ভোমরা স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের আলীপুর চেকপোষ্ট সংলগ্ন পেট্রোল পাম্পের এলাকায় তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মারুফ আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। রোববার রাতে শহরের সুলতান পুর ঝিলপাড়ায় এ ঘটনাটি ঘটে।
আহত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতরে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার ত্রুটির কারনে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে ওসি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনের কালিরচর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৬ জেলে অপহরণ

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা। সোমবার ভোরে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে তরিকুল ইসলাম (২৭), একই গ্রামের রউফ গাজীর ছেলে বাদশা গাজী (২৮), রুপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী (২২), আছের শেখের ছেলে সোলায়মান শেখ (৫০), ৯নং সোরা গ্রামের কাদের সরদারের ছেলে বাবলু সরদার (২৬) ও একই গ্রামের এলাহি বক্সের ছেলে বায়েজিদ গাজী (২৮)।
ফিরে আসা জেলে চাঁদনীমুখা গ্রামের সাবুদ আলীর ছেলে ইলিয়াস গাজী সাংবাদিকদের জানান, এক সপ্তাহ আগে তারা বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। সোমবার ভোরে সুন্দরবনের কালিরচর এলাকা থেকে তাদের ছয় সহকর্মীকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েব খান জানান, এ ধরনের কোন অভিযোগ আমরা এখনও পর্যন্ত পায়নি। তবে, খোঁজ খবর নিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : আমিন, আমিন ধ্বনিতে বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি কামনার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের সমাগমে সাতক্ষীরায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। সোমবার বেলা ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা যুবায়ের।
তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরুব্বী মাওলানা আবু মুছা জানান, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়া ভারতসহ ৬টি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির উপর প্যান্ডেল নির্মান করা হয়। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল পর্যাপ্ত।
এজতেমা শেষে সাতক্ষীরা থেকে দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়েন এজতেমায় আগত মুসলিমরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest