সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমার যৌথ কমিটি গঠন

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ও মিয়ানমার। দুই দেশের পররাষ্ট্রসচিব এ যৌথ ওয়ার্কিং কমিটির নেতৃত্ব দিবেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক ৩

আশাশুনি ব্যুরো: আশাশুনি ও কালিগজ্ঞ পুলিশের যৌথ অভিযানে আশাশুিনতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ ৩জন মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। জানাগেছে মঙ্গলবার ভোর ৪ টা ৪০ মিনিটে আশাশুনি থানার
সোদকোনা গ্রামের আছাফুর রহমানের বাড়ীর সামনে রাস্তা থেকে তিন মাদক
ব্যাবসায়ী ঢাকার বংশাল থানার ১১৩/সি হাজি ওসমান গনি রোড, আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন(২৯), একই এলাকার মৃত মতিয়ার ররহমানের পু্ত্র আলাউদ্দীন সরদার(২৮) ও হাজিরহাটের চাওলার মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর ররহমান(৩১)কে সহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাক আটক করে। আটককৃতেদর
বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৩ নং আইনে মামলা হয়েছে । গ্রেফতারকৃত
ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাদিলুল ইসলাম শাহীন জানান,
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত
পুলিশ সুপার কে,এম, আরিফুল হক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিনিয়র সহকারী পুলিশ
সুপার (দেবহাটা সার্কেল) জনাব মির্জা সালাহউদ্দিন মহদয়ের সরাসরি তত্ত্বাবধানে
ওসি কালিগঞ্জ জনাব সুবির দত্ত এবং ওসি আশাশুনি শাহিদুল ইসলাম শাহীনের
নেতৃত্ত্বে, কালিগঞ্জ থানার এসআই বিএম লিয়াকত আলী, এসআই প্রকাশ, এএসআই সুজিত
এবং আশাশুনি থানার এসআই বিশ্বজিত, এএসআই ফারক হোসেন, এএসআই উস্তার, এএসআই কামরুল, এএসআই আসলামসহ উভয় থানার সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মঙ্গলবার ভোর ০৪.৪০ মিনিটে আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর্ এর বাড়ীর সামনে
রাস্তা হতে তিন মাদক ব্যাবসায়ীসহ ৭৮৭ বোতল ফেন্সিডিল ও ট্রাক (যার নং ঢাকা মেট্রাে ট-১৮৭৭৯৫) আটক
করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ সদস্য গোলাম মোস্তফা আর নেই

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহে….. রাজিউন)।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এবং গাইবান্ধা জেলার পুলিশ সুপার মাশরুকুর খালেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ নভেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অত্যন্ত ভালোবাসেন, তাই একটু করে খাচ্ছেন মৃতা মাকে!

পৃথিবীতে কত রকমের ঘটনাই ঘটে চলেছে প্রতিনিয়ত। এমনি একটি ঘটনার কথা শুনলে সবাই হতভম্ম হয়ে যাবেন।

এটি ব্রিটেনের একটি ঘটনা। এই মাতৃপ্রীতির ব্যাপারটা একটু আলাদা। মা মৃত্যু বরণ করেছে অনেক আগেই। তাকে শেষকৃত্যও করা হয়েছে। আছে শুধু চিতাভস্ম।

মেয়ে ডেবরা পারসন শোকে আকুল। এখন তিনি দাবি তুলেছেন, মৃত মায়ের সেই চিতাভস্ম খাবেন। সরাসরি মায়ের মাংস ভক্ষণ করছেন না তিনি। মায়ের চিতাভস্ম খাবারের সঙ্গে মিশিয়ে চলতি বছরের মে মাস থেকে চলছে ভোজনপর্ব। ডেবরা পারসনের শোকের এই উদ্ভট বহিঃপ্রকাশ দেখে বিস্মিত না হয়ে উপায় আছে কি?

ডেবরা পারসন সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন মা ডোরিয়ান মে মাসে মারা যান। ক্রিসমাসে সেই চিতাভস্ম খেয়ে শেষ করতে চান তিনি।

অবশ্য ইতোমধ্যে সেই চিতাভস্ম খাওয়া শুরুও করে দিয়েছেন ৪১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ডেবরা পারসন। তিনি জানিয়েছেন, চিতাভস্ম খেতে তার খারাপ লাগে না।

চলতি বছরই প্রথম ডেবরা মায়ের সঙ্গ ছাড়া ক্রিসমাস কাটাবেন। ডেবরা জানান, মাকে প্রতি মুহূর্তে নিজের মধ্যে অনুভব করতে চান। তিনি মনে করছেন, এভাবেই মায়ের কাছাকাছি যেতে পারবে সে। আর সে কারণেই এই বিশেষ ‘ভোজের’ পরিকল্পনা।

ডেবরা নিজের ছেলেকে ১৯৯৬ সালে হারিয়েছেন। তার মা সে সময় ডেবরাকে আগলে রেখেছিলেন। মায়ের কারণেই ছেলের শোক ভুলতে পেরেছিলেন ডেবরা। এখন তার মাও তাকে ছেড়ে চলে গেছেন এ কারণে সেই শূন্যতা পূরণ করতে এই ধরনের আজব ইচ্ছা পোষণ করেছেন তিনি। ডেবরার প্রেমিকও নাকি এই কাজকে সমর্থন করছেন।

উল্লেখ্য, তার মা ডোরিয়ান মে মাসে চলে যান পৃথিবী ছেড়ে।

এই ঘটনা নিয়ে মিডিয়াপাড়ায় ইতোমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোকে টপকে নতুন কীর্তি গড়লেন মেসি!

রোনালদো ও নেইমারকে টপকে নতুন কীর্তি গড়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। এ নিয়ে চতুর্থবার পিচিচি খেতাব জিতে নিলেন মেসি। এদিন মেসির হাতে ট্রফি তুলে দেন আলর্ফাডো ডি স্টেফানো।

এর আগে ব্যালন ডি’ অর এর দৌড়ে দু’সপ্তাহ আগে মেসি হেরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। তবে এফএফটি বর্ষসেরা পুরস্কারের পর এবার
২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কারও জিতেছেন মেসি। রিয়াল তারকা রোনালদো এটি জিতেছেন তিনবার।

এছাড়া স্পেনের সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবে একই মঞ্চে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আন্দ্রেস ইনিয়েস্তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের শহরই হাত ছাড়া মোদির

নিজের শহরই হাত ছাড়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে রেলস্টেশনে এক সময় চা বিক্রি করেছেন, স্কুলে পড়েছেন সেখানে হেরে মর্যাদার লড়াইয়ে খানিকটা ধাক্কা খেতে হল মোদিকে।

মেহসানা জেলার এই শহর দু’টো বিধানসভা কেন্দ্রে বিভক্ত খেরালু আর উনঝা। খেরালুতে জিতেছে বিজেপি। কিন্তু উনঝাতে পাঁচ বারের বিধায়ক নারায়ণভাই লাল্লুদাস পটেলকে প্রায় ১৯ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের আশাবেন দ্বারকাদাস পটেল।

এই পরাজয়ের কারণ হিসেবে ভডনগর স্টেশনের এক চা-বিক্রেতা জানিয়েছেন, তুলার চাষ ছেড়ে অন্য পেশা খুঁজতে হচ্ছে। কৃষকদের মধ্যে ক্ষোভ প্রবল। ক্ষমতায় এলে দশ দিনের মধ্যে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল। তাতে কৃষকদের বড় অংশ প্রভাবিত হয়েছেন। সেই সঙ্গে পাতিদার ভাবাবেগও ছিল। এই কেন্দ্রে ৪০ শতাংশই ওই সম্প্রদায়ের। বছর দু’য়েক আগে পাতিদার আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে নিহত ১৪ জনের মধ্যে ছিলেন উনঝার এক বাসিন্দাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছিনতাইকারী টান দিল ব্যাগ, মায়ের কোল থেকে পড়ে মারা গেল শিশু

এক সন্তানকে সুস্থ করে তুলতে শরীয়তপুর থেকে ঢাকায় এসেছিলেন শাহ আলম-আকলিমা বেগম দম্পতি। কিন্তু ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে হারালেন তাদের ছয় মাসের আরেক শিশু সন্তান। নিহত শিশুটির নাম আরাফাত। গতকাল সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম আকলিমা বেগম। শিশুটির বাবার নাম শাহ আলম গাজী।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় দুই ছেলেকে নিয়ে সোমবার সকালে ঢাকায় আসেন শাহ আলম ও আকলিমা দম্পতি। গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে এসে তারা নামেন সদরঘাটে। সেখান থেকে বাবা শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় শনির আখড়ায় বোনের বাসায় যাওয়ার সময় পথে ছিনতাইকারীর কবলে পড়েন আকলিমা। এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে কোলে থাকা আরাফাত মাটিতে পড়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

আকলিমা বলেন, ‘এক সন্তানকে বাঁচাতে এসে আরেক সন্তানকে হারাবো ভাবতে পারিনি। ওরা আমার শুধু ব্যাগ নিলেও আফসোস ছিল না। কিন্তু ওরা আমার বুকের ধনও কেড়ে নিলো।’

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, তারা ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা করছেন। এ ঘটনায় শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রাজধানীজুড়ে বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র চলন্ত রিকশা বা বাসে যাত্রীদের ব্যাগ বা মোবাইল ছিনতাই করে আসছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এই চক্রের কোনো সদস্যকে এখনো ধরতে পারেনি। দুই বছর আগেও ধানমন্ডি এলাকায় একজন রিকশাযাত্রী গৃহবধূর ব্যাগ ছিনতাইয়ের সময় তাকে কয়েকশ’ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িতে থাকা ছিনতাইকারীরা। এতে ওই গৃহবধূ নিহত হন। গত বছর শাহবাগ মোড়ে এক নারী রিকশা যাত্রীও একই ভাবে ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব খানের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের দায়ের করা প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়েছেন আদালত।

সোমবার ধার্য করা দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ তাগিদ দেন। পরে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০১৮ সালের ৬ ফেরুয়ারি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জানান, মামলার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিল না করায় তিনি আবেদন করলে বিজ্ঞ বিচারক এ তাগিদ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, তদন্ত কাজ এগিয়ে চলেছে। মামলার আসামিরা দেশের বিভিন্ন এলাকার হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে। বিশেষ করে প্রধান আসামি সাকিব খান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া যাচ্ছে না। তাকে হবিগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর জন্য সময় প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিকশা চালক। অনুমতি না নিয়ে ‘রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের মোবাইল নম্বর ব্যবহার ও শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় শাকিব খানের পাশাপাশি ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়। ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest