সর্বশেষ সংবাদ-
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি টিআইবির

‘সহনশীল’ মাত্রায় ঘুষ গ্রহণের পরামর্শ দেওয়ার পাশাপাশি ঘুষ গ্রহণে বাধা দেওয়ার সাহস নেই বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে মন্ত্রীর নিজেকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে ঘোষণা দেওয়াকে সাহসিকতা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এই সাহসিকতার ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী পদত্যাগ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন– এমন প্রত্যাশা টিআইবির।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশা জানানো হয়।

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যকে উদ্বেগজনক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষামন্ত্রীর ওই বক্তব্য যেমন জাতির জন্য উদ্বেগজনক, তেমনি এতে কেবল তার নিজের বিভ্রান্তি ও হতাশার প্রতিফলন ঘটেছে। মন্ত্রীর বক্তব্যে এটাও পরিষ্কার যে, ইতোপূর্বে শিক্ষাখাতে টিআইবির একাধিক গবেষণায় উঠে আসা ব্যাপক মাত্রার দুর্নীতির চিত্র ও বিশ্লেষণকে তিনি শুধু ধারাবাহিকভাবে অস্বীকার ও উপেক্ষাই করেননি, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশ্রয় ও সুরক্ষা দিয়েছেন; যার ফলে তাকে এখন নিজেকে দুর্নীতি ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি ভাবতে হচ্ছে। তার যদি দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস ও দৃঢ়তা থাকত, তাহলে এমন অসহায়ত্বের মাধ্যমে দুর্নীতির আরও বিস্তার ঘটানোর প্রেসক্রিপশন দেওয়ার প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে তিনি তার দাবি অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতার কার্যকর প্রয়োগ করতে পারতেন।’

ঢালাওভাবে সব সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যা দেওয়াকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করছে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রকাশ্য অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সব সহকর্মীসহ শিক্ষামন্ত্রীর নিজেকে চোর সম্বোধন জনমনে সরকার সম্পর্কে বিভ্রান্তিকর ধারণার অবতারণা করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোসহ সব উন্নয়নমূলক ভবিষ্যত রূপরেখায় সব ধরনের ঘুষ লেনদেন ও দুর্নীতি নির্মূলের ব্যাপারে বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই লক্ষ্যপূরণে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এমন সময়ে জাতির ভবিষ্যত বিনির্মাণে নিবেদিত শিক্ষা মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য কোনও অবস্থায় গ্রহণযোগ্য নয়।’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘নিজেকে দুর্নীতিগ্রস্তের দলভুক্ত করা যদি সৎসাহসের পরিচয় হয়, তবে আমরা তাকে প্রশংসা করি, একইসঙ্গে এই সৎসাহসের ধারাবাহিকতায় তিনি নৈতিক অবস্থান থেকেই পদত্যাগ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। নিজেকে দুর্নীতিবাজ আখ্যায়িত করা যদি তার ক্ষোভ ও অসহায়ত্বের প্রকাশ হয়ে থাকে, তবে পদত্যাগের পর যথাযথ প্রক্রিয়ায় যদি তিনি দুর্নীতিমুক্ত প্রমাণিত হন, তাহলে তিনি দেশবাসীর প্রশংসার পাত্র হতে পারেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ নারীকে ‘ধর্ষণ’: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছয় নারীকে ধর্ষণ ও তাদের অশ্লীল ভিডিও ফেইসবুকে ছড়ানোর মামলার আসামি সেই ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা ব্রিজ এলাকা থেকে আরিফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ ভেদরগঞ্জ উপজেলার নারায়ণরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করার পর ফাঁদে ফেলে কলেজছাত্রী ও গৃহবধূসহ ছয় নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে আরিফের বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়, আরিফ হোসেন বিভিন্ন সময় ফাঁদে ফেলে ছয় নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ওই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিওগুলো প্রকাশের ভয় দেখিয়ে তিনি তাদের আবার ধর্ষণ করেন। এ ছয় জনের মধ্যে এক গৃহবধূ রয়েছেন, যার নগ্ন ছবি ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে আরিফ তাকে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাইফুল ইসলাম নামের এক যুবকের আইডি থেকে প্রথমে ছয় নারীর সঙ্গে আরিফের আপত্তিকর ছবি ছড়ানো হয়। এরপর ওই দিন রাত ৮ট ৪০ মিনিটে এবং রাত ৮টা ৪২ মিনিটে রাজিব মাদবরের আইডি থেকে আরও দুইটি ভিডিও আপলোড করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক নারী বাদী হয়ে ১১ নভেম্বর আরিফ হাওলাদারের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা করেন।

এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে জেলা ছাত্রলীগ ১১ নভেম্বর আরিফকে সংগঠন থেকে বহিষ্কার করে।

মামলার বাদী ধর্ষণের শিকার এক নারী বলেন, “অবশেষে লম্পট আরিফ হোসেন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা ভুক্তভোগীরা স্বস্তি পেয়েছি। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।”

জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মোহসীন মাদবর বলেন, “আরিফকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে আমাদের সংগঠনের কেউ নয়। আমরা তার অপরাধের শাস্তি চাই।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার ঢাকার হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: হাবিবে মিল্লাত এমপি, মহাসচিব বি এম এম মোজাম্মেল হক(এন.ডি.সি) ও ট্রেজারসহ বিভিন্ন জেলা ইউনিটের ডেলিগেটবৃন্দ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ডেলিগেট হিসাবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ সাহাদাৎ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বড় দিন ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : খ্রীষ্টিয় সমাজের আয়োজনে শুভ বড় দিন ও শুভ নববর্ষ-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ড এলাকার সানতলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ফাদার লরেন্স ভারত্তি, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের সভাপতি দাউদ জীবন দাশ। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা খোকন, সানতলা খ্রীষ্টিয় সমাজের সভাপতি শতদল দাশ, সুকুমার দাশ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। মাঝে মধ্যে ধর্মান্ধরা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে বর্তমানে দেশের প্রতিটি স্থানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এসময় তিনি ক্ষুধা, দারিদ্র, জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এছাড়া তিনি আগামী ২০১৮ সালে সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতার্থদের মাঝে এমপি রবির কম্বল বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় মোড় এলাকায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার পৌষের কনকনে তীব্র শীতের রাতে অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন। এসময় প্রতিবন্ধী ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, মীর হাবিবুর রহমান বিটুসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত পুলিশ সুপারের সাথে জেলা শ্রমিক লীগের সৌজন্য সাক্ষাত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, এড. তামিম আহম্মেদ সোহাগ, আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ রেজাউল করিম, আব্দুল কাদের কাদু, আব্দুর রাজ্জাক আকন্দ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুকুল, মনজুরুল ইসলাম মিঠু, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, মো. গাউস আলী, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনয়নের সভাপতি আবু তাহের, আব্দুর রকিব, মাসুম বিল্লাহ, আজিজুর রহমান মিঠুসহ বিভিন্ন বেসিক ইউনিয়ন ও জাতীয় ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা পুলিশ সুপার শ্রমিকদের আশ^স্থ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার পারুলিয়ায় ২ অজ্ঞাত নারী উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ২ অজ্ঞাত নারী উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধায় পারুলিয়া জেলিয়াপাড়া এলাকায় অজ্ঞাত ২ নারীকে ঘুরতে দেকে স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দেয়। এসময় পুলিশের উপস্থিতিতে ভিক্টিম সাপোর্ট সেল্টার (সি ডাব্লু সি এস)এর তত্বাধানে পাঠানো হয়। উদ্ধারকৃত উক্ত নারীদের কাছে ব্যাগ ও বস্থায় পুরাতন শাড়ি-কাপড়, কম্বল, মশারিসহ প্রয়োজনী জিনিষপত্র থাকাতে তাদেরকে রোহিঙ্গা বা ভারতীয় নাগরিক হিসাবে ধারণা করেছেন স্থানীয়রা। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী কামাল হোসেন জানান, ভিক্টিম মধ্যবয়সী ২ নারী অস্পষ্ট স্বরে বাংলা ভাষায় অল্প অল্প কথা বলছে। তারা নিজেদের নাম ঠিকানা বলতে না পারায় তাদেরকে কোন দেশের নাগরিক সানাক্ত করা সম্ভব না হওয়াতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক সাধারণ ডায়েরী করে সেল্টার হোমে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হামিদ আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: : দেবহাটার পারুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাড়ে ৭টার দিকে পারুলিয়া কাশেমপার্ক এলাকায় অভিযান চালিয়ে উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ(৪৫) কে আটক করে। মাদক ব্যবসায়ী হলেন পারুলিয়া গ্রামের মৃত. কেরামত আলীর পুত্র। এসময় তার কাছে একটি প্লাস্টিকের কৌটা ভর্তি ২৫০পিচ ইয়াবা উদ্ধার হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র এসআই বিজয় মজুমদার, মদন মোহন সরকার, এএসআই গোলাম রেজা।
উল্লেখ্য, উক্ত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ইতোপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বহুবার আটক হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest