সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন

চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বিসিবি নির্বাচন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিসিবি কার্যালয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের বাইরে তেমন কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন হবে শুধু ঢাকা ও বরিশাল বিভাগে।

বিসিবি’র নির্বাচনী আমেজ কিছুটা হলেও ধরে রেখেছে ঢাকা ও বরিশাল বিভাগের তিন পরিচালকের পদ। ২৫ পরিচালকের মধ্যে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন নির্বাচিত হয়েছেন। ঢাকায় দুই পরিচালক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। আর বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন দু’জন ক্রীড়া সংগঠক। ভোটের লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দুই বিভাগের প্রার্থীরা।

বরিশালে একটি পদের জন্য লড়বেন আগের পরিচালনা পর্ষদের পরিচালক এম এ আওয়াল চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আলমগীর খান। ঢাকায় ভোট দেবেন ১৮ জন আর বরিশালে ৭ জন কাউন্সিলর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি: প্রাণ বাঁচাতে এসে প্রাণ হারাল ৭ রোহিঙ্গা

আবারো বঙ্গোপসাগর উপকূলে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পাঁচ শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আমানুল্লাহ জানান ‘ব্রাকে রোর কর্মীরা নৌকা ডুবির ৫ জন রোহিঙ্গা নারী ও শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে ৩ জনই মৃত।

এরা হলেন মিয়ানমারের বুচিডং ইয়ংচং এলাকার মোঃ ইসলামের পুত্র এনামুল হাসান (৪), আলী জোহারের মেয়ে মিনারা বেগম (৫), আবুল হাশেমের স্ত্রী জুহুরা বেগম (৬০)। অপর ২ জনকে প্রাথমিক সেবা দিয়ে রেফার করা হয়েছে। এরা হলেন আহমদ নুরের পুত্র হামিদ নুর (১), আজিজুল হকের মেয়ে আজিজা বেগম (২)।

তিনি আরও বলেন, আমার পাশাপাশি সরকারি মেডিকেল টিমের ডাঃ ওসমান এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আওএম) মেডিকেল অফিসার ডাঃ নাইমাপ্রু মুমুর্ষ রোহিঙ্গাদের সেবা দিয়েছেন। ট্রলারে ২৬ জন রোহিঙ্গা ছিল। রাত ১টায় তারা মিয়ানমার থেকে রওয়ানা দিয়েছিল। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা দালাল কে, ট্রলারের মালিক কে সে সম্পর্কে কিছুই জানেনা’।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন বলেন ‘রোহিঙ্গা বোঝাই ট্রলারটি বাহারছড়ার উপকুল দিয়ে অনুপ্রবেশকালে কোস্ট গার্ড বাধা প্রদান করেন। কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ইনানীর দিকে চলে যায়’।

সকাল ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৩ রোহিঙ্গার লাশ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্বাস্থ্ ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতে মাঠে নামছে মেসি-নেইমার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গবার (৩১ অক্টোবর) রাতে মেসির বার্সেলোনা ও নেইমারের পিএসজি মাঠে নামছে। এই ম্যাচে সবারই নজর থাকবে দুই বন্ধুর দিকে কে কাকে ছাড়িয়ে মাঠে ভালো পারফর্ম করতে পারে। এমনটাই আশা করছে মেসি নেইমার ভক্তরা।

তবে এতে রাতে আরো তারকা খচিত চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।

অধিকাংশ ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে। বিভিন্ন চ্যানেল এই ম্যাচ গুলো সম্প্রচার করবে। দেখে নেওয়া যাক কোন চ্যানেল কোন ম্যাচ দেখাবে, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে নিয়েছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা মঙ্গলবার জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে।

অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। এটা না হলে আরও একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে বার্সার।

বি গ্রুপে আজ নকআউট পর্ব নিশ্চিত করতে পারে পিএসজিও। নেইমাররা মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টের মুখোমুখি হচ্ছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আ ‘লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত’ শীর্ষক সংবাদটি ভুয়া’

অনলাইন ডেস্ক : গত শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে দলীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ‘১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত’ শীর্ষক প্রকাশিত একটি ভুয়া সংবাদে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সমর্থক মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়েছেন। দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতা-কর্মীরা মনে করছেন, সামনে কঠিন পরিস্থিতির মধ্যে মুক্তিযুদ্ধবিরোধী একটি চক্র এই রকমের একটি মিথ্যা সংবাদ সারাদেশে ছড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগে সূক্ষ্ম বিভাজন সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় এখনও ১৪ মাস বাকি, আর এত আগে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীন আর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হুট করেই সারা দেশের অর্ধেক এলাকাতেই দলীয় প্রার্থী সিলেকশন করে ফেলবে এটা পাগলেও বিশ্বাস করবে না।
আওয়ামী লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট এবং এটি ৭১-এর পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে একটি অনলাইন নিউজ পোর্টালে ইতিমধ্যেই রাজনৈতিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। এতে ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যা বলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া, দলের মধ্যে বিভাজন তৈরি করার জন্য জ্ঞানপাপী লোকেরা এটা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
কি আছে ঐ ভুয়া খবরে? ঢাকা থেকে প্রকাশিত ঐ দৈনিকটির মনগড়া ও বিভ্রান্তকর খবরে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি জরিপের মাধ্যমে ২শ আসনের প্রার্থী বাছাইও চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য (যিনি তার নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন) তিনি আবার নির্ভয়ে বলেছেন, দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির গত বৈঠকের আগের বৈঠকে বলেছেন ২শ আসনে প্রার্থী জরিপ চূড়ান্ত করা হয়েছে। এখন তার মধ্য থেকে এই ১৫১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে, দলের মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর নাম ব্যবহার করে বলা হয়েছে, বিভিন্ন জরিপের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, বেশকিছু আসনে বাছাই সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ১শটি, পরের ধাপে ৬০টি এবং শরিকদের সাথে আলোচনা করে বাকি আসনগুলোর প্রার্থী ঠিক করা হবে। এখানে কিন্তু কাজী জাফর উল্লাহর নাম ব্যবহার করা হয়েছে। কারণ উনি এ ব্যাপারে অন্য সংবাদ সংস্থার কাছে পুরো বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।
১৫১ জনের মনোনয়নসংক্রান্ত দৈনিকটির সংবাদের শিরোনামে মনোনয়ন চূড়ান্ত বলা হলেও ভিতরে নামের তালিকার আগে সম্ভাব্য প্রার্থী কথাটি লেখা হয়েছে। কাজী জাফর উল্লাহ বলেছেন, প্রথমে ১শ পরে ৬০ জনের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানালেও ঐ পত্রিকায় লেখা হলো ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য (যিনি তার নাম প্রকাশ করতে চান না অথবা ভয় পাচ্ছেন) তিনি নাকি ১৫১ জনের মনোনয়ন চূড়ান্তকরণের সত্যতা নিশ্চিত করেছেন। অথচ একটি জাতীয় পত্রিকা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলের প্রার্থী চূড়ান্ত করার সংবাদ ছেপে দিল দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের রেফারেন্স ছাড়াই। একই দিন অর্থাৎ ২৭-১০-২০১৭ তারিখ সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঐ সংবাদকে মিথ্যা অপপ্রচার হিসাবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে আসছেন, বারবার জরিপ করে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে মনোনয়ন দেয়া হবে, সেখানে নির্বাচনের ১৪ মাস আগে কেন তড়িঘড়ি করে এত জনের মনোনয়ন চূড়ান্ত করা হলো তার যৌক্তিক কারণ কী, এর সত্যতাতো দলীয়ভাবে কেউ নিশ্চিত করেননি।

জাতীয়পর্যায়ের একটি নিউজ পোর্টাল একই দিনের প্রকাশনায় আওয়ামী লীগের ১৫১ জনের মনোনয়ন চূড়ান্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট এবং এটি ৭১-এর পরাজিত শক্তির ষড়যন্ত্রের অংশ বলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে একটি রাজনৈতিক আর্টিকেল প্রকাশ করেছে। অপরদিকে দলের মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ মনোনয়নসংক্রান্ত এ বিষয়টি পুরাপুরি অস্বীকার করে বলেছেন, এ বিষয়ে ঐ সংবাদ প্রকাশ করা পত্রিকার কোনো সাংবাদিকের সাথে তার কোনো কথায় হয়নি।

একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের বিষয়ে গোয়েন্দারা কাজ করছেন। প্রতিটি এলাকার বিশ্বস্ত সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও সহযোগিতা নেওয়া হচ্ছে। নির্ধারিত ফরমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের ডাটা সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ডাটা সংগ্রহের কাজ চলবে। এরপর ডাটাগুলো যাচাই বাছাই ও তদন্তপূর্বক যারা নির্বাচিত হতে পারবেন, এমন ব্যক্তিদের নামের তালিকা দলের নেত্রীর কাছে হস্তান্তর করা হবে। আর ওই তালিকাই আগামী সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই বা আওয়ামী লীগের নির্বাচনি বোর্ড নিয়ম মোতাবেক সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করবেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার জন্য আমাদের একটি বোর্ড আছে। সেই বোর্ড প্রার্থী চূড়ান্ত করে থাকেন। এরজন্য কিছু নিয়ম-কানন রয়েছে। তার মধ্যে নির্বাচনের আগে নির্ধারিত ফরম কিনতে হয়। ওই ফরম পূরণ করে প্রার্থীদের আবেদন করতে হয়। এরপর প্রার্থীদের বোর্ড সাক্ষাৎকার নেয়। তার পর তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়ে থাকে। আর এত আগেই নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা নয়।
জাতীয় টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাববর হোসেন জানান, ‘আ.লীগের ১৫১ প্রার্থী চূড়ান্ত’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ওই প্রত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টার নিজের মনগড়া প্রতিবেদন করেছেন। যার সঙ্গে বাস্তবতার ন্যূনতম সত্যের লেশমাত্র নেই। আওয়ামী লীগের মনোনয়ন কাকে দেবে আর কাকে দেওয়া হবে না, এটা একমাত্র নেত্রীই সঠিক বলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমুদ্র তলায় লুকিয়ে আছে ২ কোটি টন সোনা!

রিখটারসবেল্ট পর্বতমালায় হীরে তো দূর সামান্য সোনার রেণুর খোঁজ না পেয়েই হতাশ হয়েছিলেন অ্যালভারেজের বন্ধু জিম কার্টার। অ্যালভারেজ কিন্তু হতাশ হননি। জীবনের শেষ অবধি অভিযান চালিয়ে এক বঙ্গ কিশোরের চোখে তুলে ধরে ছিলেন এই ধরিত্রীর অমূল্য রতন।

রহস্য, রোমাঞ্চ এবং বিপদসঙ্কুল পরিবেশেই যে লুকিয়ে রয়েছে এই পৃথিবীর অধিকতর সম্পদ, তা শঙ্করও তাঁর অভিজ্ঞতায় বুঝেছিলেন। অ্যালভারেজের মতো তিনিও ফের বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের খোঁজে।

তবে, শঙ্করের মতো সোনা সন্ধানকারীরাও মনে করেন এই পৃথিবীর বেশিরভাগ সম্পদে এখনও আঁচড় পড়েনি মানুষের। আর সেই সম্পদের সিংহভাগই ঘুমিয়ে রয়েছে সমুদ্রের অতলান্তে। এমনটাই অন্তত দাবি সোনা সন্ধানকারীদের।

ফোর্বসের একটি প্রতিবেদনে ভূগবেষক ট্রেভর নেস জানাচ্ছেন, সমুদ্রের অতলে লুকিয়ে রয়েছে ২ কোটি টন সোনা। তাঁর মতে, আজকে সোনার যা বাজারদর তাতে (৪২.৫১ ডলার প্রতি গ্রাম) ওই সম্পদের মূল্য হবে আনুমানিক ৭৭১ লক্ষ কোটি ডলার।

২০১৬-১৭ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যা জিডিপি, তার ৪১ গুন বেশি মূল্যের সম্পদ রয়েছে সেখানে। উত্তরোত্তর এই মূল্য যে আকাশ ছোঁবে তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন একটাই, এই সম্পদ আদৌ মানুষের হাতে পৌঁছবে কি?

এই মুহূর্তে যে প্রক্রিয়ায় সমুদ্র থেকে সোনা উত্তোলন হয়, তাতে খরচ তেমন একটা নেই বরং লাভজনক। কিন্তু সমুদ্রের যে সব জায়গায় সোনা মজুত রয়েছে, সেখানে পৌঁছানো বিপুল ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৮৯০ সালে ফোর্ড জার্নেগান নামে এক যাজক মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড সাউন্ড থেকে সোনা উত্তোলনের জন্য অভিনব পরিকল্পনা করেছিলেন। পারদ এবং বিদ্যুতের সাহায্যে সোনা তোলার কথা ভেবেছিলেন তিনি।

বিনিয়োগকারী জোগার করে ইলেকক্ট্রনিক মেরিন সল্টস নামে একটি সংস্থাও খোলেন তিনি। এবং বিনিয়োগকারীদের চোখের আড়ালে শুরু করে দেন সোনা উত্তোলনের কাজ।

তবে, যখন বিনিয়োগকারীরা প্রশ্ন করতে শুরু করেন, তখন যাজক জার্নেগান টাকা পয়সা নিয়ে বেপাত্তা হয়ে যান। কিন্তু রয়ে গিয়েছিল জার্নেগানের তৈরি সেই সোনা উত্তোলক যন্ত্র।

এর পর অনেকেই এসেছেন সমুদ্র থেকে সোনা উত্তোলন করতে। কিন্তু এখনও পর্যন্ত সেই স্বর্ণ গহ্বরে পৌঁছতে পারেনি মানুষ। আর তাই বিশেষজ্ঞদের মতে, সুবর্ণ সুযোগ এখনও অধরাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেন্ডুলকারকে ছাপিয়ে কোহলি

মাত্র ১০ দিনের মধ্যেই আবার সেরার আসন ছিনিয়ে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট।
পয়েন্টে ছাপিয়ে গেলেন শচীন টেন্ডুলকারকে।

১০ দিন আগেই বিরাটকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ১০ দিনের বেশি সেই স্থান ধরে রাখতে পারেননি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতেই আবার শীর্ষে। ২-১ এ সিরিজও জিতে নিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাটের মোট রান ২৬৩। রেটিং পয়েন্ট পৌঁছে গেছে ৮৮৯-এ।

ভারতীয়দের মধ্যে এটাই সেরা। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, এর আগে সর্বোচ্চ পয়েন্ট ছিল ৮৮৭।
যা ছিল শচীনের দখলে। ১৯৯৮এ এই পয়েন্টে পৌঁছে ছিলেন শচীন টেন্ডুলকার। যা ভেঙে দিলেন বিরাট।

বিরাটের সঙ্গে রোহিত শর্মাও তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়েও র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরেই থেকে গেলেন। তার পয়েন্ট ৭৯৯। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একধাপ উঠে জায়গা করে নিলেন ১১ নম্বরে। বোলিংয়ের শীর্ষে অবশ্য এখনও রাজত্ব করছেন পাকিস্তানের হাসান আলি।

অন্যদিকে, ভারতের জসপ্রীত বুমরাহ ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং তিন নম্বরে জায়গা করে নিলেন। এই সিরিজে মোট ছ’টি উইকেট পেয়েছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে তুলে আনলেও ভারত কিন্তু ছাপিয়ে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’পয়েন্ট পিছনে রয়েছে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার রোনালদোকে আইএসের হুমকি

বিশ্বজুড়ে আতঙ্ক ছাড়ানো ইসলামিক স্টেট (আইএস) কিছুদিন আগেই মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করে হুমকি দিয়েছিল। এবার রোনালদোর ছবি ব্যবহার করে রাশিয়া বিশ্বকাপে আরও বড় আকারে হুমকি দিল তারা।

বিতর্কিত সংস্থা সাইট ইন্টেলিজেন্স রোনালদোর ওই ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তার পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি।

সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়। অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!’

কদিন আগে মেসিকে নিয়ে একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করেছিল আইএস। সেই ছবিতে দেখা গেছে, হাজতে আটকে থাকা লিওনেল মেসিকে। মেসির চোখ বেয়ে নামছে রক্ত। আর পাশে লেখা, ‘জাস্ট টেরোরিজম’!

এরপর নেইমার, ফ্রান্স ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমও আইএসের হুমকির শিকার হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প সহযোগী

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছে দেশটির তদন্ত দল।

এই দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উল্লেখ্য, ২০১৬ সালের জুন-আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের জন্য কাজ করেছেন মানাফোর্ট। তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরণ জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest