সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধার

কুমিরের পেট থেকে নারীর দেহ উদ্ধার

কুমিরের পেটের ভিতর বসে সবজি বিক্রি করার গল্প অনেকেই পড়েছেন। সেটা অবশ্য গল্পই।
বাস্তবে তার কোনও মিল নেই। কিন্তু যদি কোনও নারীর দেহ উদ্ধার হয় কুমিরের পেট থেকে, তাহলে বিষয়টি ভাবিয়ে তোলাই স্বাভাবিক। এমনই এক বাস্তব ঘটনার সাক্ষী হয়ে রইল অস্ট্রেলিয়া।

জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ৭৯ বয়সের প্রৌঢ়া অ্যানি ক্যামারুন। যিনি বিস্মৃতির অসুখে ভুগতেন। অস্ট্রেলিয়ার পর্যটন শহর পোর্ট ডগলাসে গিয়েছিলেন তিনি। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার হাতের ছড়ি এবং জামাকাপড় পাওয়া গিয়েছিল ওখানের একটি জঙ্গলের মধ্যে। তখন আশঙ্কা করা হয় কোনও পশুর আক্রমণের শিকার হয়েছেন অ্যানি।

বন্যপ্রাণী কর্মকর্তারা এই খবর পেয়ে মওব্রে নদীতেও তল্লাশি চালান। সেখানে দেখা যায় কুমিরের পেটের ভেতর অ্যানির নিহত দেহ রয়েছে। যে খবর প্রকাশ্যে আসতেই কৌতুহল ছড়িয়ে পড়ে। পুলিশ অবশ্য জানিয়েছে, অ্যানির দেহ পরীক্ষা করতে পাঠানো হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পোকা-মাকড় মনিটরিং-এ আলোর ফাঁদ

দেবহাটা ব্যুরো: দবহাটায় পোকা-মাকড় মনিটারিং-এ আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় সখিপুর ইউনিয়নের মাঘরী ব্লকে চলতি রোপা আমন মৌসুমে ধানের ক্ষেতে পোকা মাকড়ের উপস্থিতি নির্নয়ের জন্য আলোর ফাঁদ স্থাপন করা হয়। এসময় আলোর ফাঁদের পোকা মাকড়ের উপস্থিতি সম্পর্কে জানার জন্য উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা এর উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)আজগার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, জিএম আল মামুন, ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্র্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী সহ শতাধিক কৃষক।
আলোর ফাঁদ পরিদর্শন শেষে উপ-পরিচালক কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধানের জন্য ক্ষতিকারক পোকার উপস্থিতি পরিলক্ষিত হয়নি। তাই ধান পরিপক্ক হওয়া মাত্রই কর্তন করে আগামী রবি মৗসুমে বারি সরিষা-১৪ জাতের তৈল ফসল আবাদ করে দেশীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে জাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি সে ব্যাপারে সকলে এগিয়ে আসতে হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ফসলের ক্ষতিকর পোকা দমনে বিষাক্ত কীটনাশক ব্যবহার হয়। যা বেশ ব্যয়বহুল এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বিকল্প হিসেবে আলোর ফাঁদ বেশ কার্যকর। এর মাধ্যমে ক্ষেতের জন্য উপকারী পোকাও শনাক্ত করা সম্ভব হয়। পরিবেশ বান্ধব এ পদ্ধতি দেশের বিভিন্ন স্থানের কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। আপনাদের কৃষি বিষয়ক যে কোন ধরনের পরামর্শের জন্য ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্র অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর মটর শ্রমিক নেতার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগর মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ শফিকুল সরদার সফি (৩৮)এর অকাল মৃত্যু হয়েছে। ১৫ই অক্টোবর সে নুরনগর ত্রিমোহনী মোড় সংলগ্ন মসজিদে মগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এসময় অন্যান্য মুসিল্লিরা তাকে তুলে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বলেন তার স্টোক হয়েছে। তাৎক্ষনিক তার স্বজনরা তাকে নিয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল ৪টা ৩০মিনিটে তার মৃত্যু হয়। সে নুরনগর রামচন্দ্রপুর গ্রামের মৃত সওকাত আলী সরদারের ছোট ছেলে। তার মৃত্যুতে স্ত্রী ও এক পুত্র সহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মরহুমের নামাজে যানাযা যোহরবাদ তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়। যানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সর্ম্পন্ন করা হয়। অন্যদিকে নুরনগর মটর শ্রমিক ইউনিয়ন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক দিনের জন্য মটরসাইকেল চালানো বন্ধ রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেলেন জগলুল হায়দার এমপি

শ্যামনগর ব্যুরো : মানবসেবা ও জনসেবা মূলক বিভিন্ন কর্মকা-ের জন্য “মহাত্মা গান্ধী স্বর্ণপদক ২০১৭” পেয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। ভারতের কলকাতা বাংলা একাডেমীর রবীন্দ্র সদন নন্দন চত্বরের চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভা হলে আয়োজিত এক অনুষ্ঠানে গত ১৬ অক্টোবর মহাবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি ও মাদার পাবলিশিং এর সম্পাদক বাবু তপন সাহা জগলুল হায়দার এমপির হাতে এই পদক তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আবর্তন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের এল্লাচর কাঁঠালতলা এলাকায় আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রে আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের পরিচালক পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, মাদকাসক্তরা মানুষিক রোগী নয়। তারা অসুস্থ্য। তাদেরকে পারিবারিকভাবে যতœ নিতে হবে এবং সঠিকভাবে সেবা ও পরামর্শ প্রদান করতে হবে। তাহলে এই মাদকসেবীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সামাজিক দায়িত্ববোধ থেকে আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের পরিচালকসহ কর্মকর্তারা এ কাজটি করছেন এজন্য সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথি, অনিমা রানী মন্ডল, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সিরাজ উদ্দিন খান প্রমুখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ মধ্যর্ণভোজে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের প্রিন্স, গিয়াস, মনোয়ার হোসেন অনু, মনি, জামান, নিত্যসহ আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ডিম দিবসের র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জ প্রতিনিধি : “সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, ভেটনারী সার্জন ডাঃ আমিরুল ইসলাম। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলার প্রথম পল্ট্রি খামারী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ফিড ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল বারী, উপজেলা পল্ট্রি শিল্প ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন ডিম প্রাকৃতিক ভাবে পাওয়া কম পয়সার একটি পূনাঙ্গ পুষ্টিকর খাবার। ডিম সকল বয়সের মানুষ খেতে পারে এবং প্রত্যেক ব্যক্তিকে কম পক্ষে দুটো করে ডিম খাওয়া উচিৎ। হাপ সিদ্ধ ডিমের গুনাগুন সব চেয়ে বেশী। মাছ মাংশে যে প্রোটিন রয়েছে একটি ডিম তার থেকে কোন অংশে প্রোটিনের কমতি নেই। আমরা স্ব-স্ব স্থান থেকে ডিমের গুনাগুন সর্ম্পকে সকলের মাঝে তুলে ধরলে ডিমের চাহিদা বেড়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর চ্যাম্পিয়ন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলার কুশুলিয়া বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া কচমচ ক্লাবের আয়োজনে দেশ বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ঈশ্বরীপুর মুসলিম স্পেটিং ক্লাব ও পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। আক্রমন পাল্টা আক্রমন ও টান-টান উত্তেজনাপূর্ন খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ঈশ্বরীপুর মুসলিম স্পটিং ক্লাব ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন (ফিফা রেফারী) শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, ওয়াসিউদ্দীন খান পিপুল ও সৈয়দ মোমিনুর রহমান। খেলার শুরুতে কুশলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা-সজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি) শামীম হোসেন, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। খেলায় দূর দুরান্ত থেকে আগত দর্শক সমাগমে কুশুলিয়া স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৌরসভার রাস্তা দখল করে ভবন নির্মাণ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শহরের কাটিয়ায় অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল পাননি বলে জানাগেছে।
এলাকাবাসী জানান, শহরের কাটিয়া মধ্যপাড়ার শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ আজিজুর রহমান টনি ও স্ত্রী স্কুল শিক্ষিকা রেহেনা খাতুন কাজল পৌরসভার যাতায়াতের রাস্তা দখল করে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ শুরু করে।
এঘটনায় স্থানীয় ভাবে শেখ আজিজুর রহমান টনি ও তার স্ত্রী কাজলকে বার বার নিষেধ করা স্বত্বেও আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পৌরসভার আইন লঙ্ঘন করে পৌর সভার রাস্তা দখল করে অবৈধ বহুতল ভবন নির্মাণ করে চলেছে।
এদিকে নিয়ম বর্হিভূতভাবে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধকরার জন্য অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র মহোদয়ের নিকট এলাকা বাসীর পক্ষে দরখস্ত করলে তাৎক্ষনিকভাবে সাতক্ষীরার জেলা পুলিশ সুপারের নির্দেশে উক্ত অবৈধ ও বেআইনি বহুতল ভবনের নির্মাণ কাজ স্থগিত করা হয়।
পরবর্তীতে পৌরসভার মেয়রের নির্দেশে ওই অবৈধ ভবনের জমি ও পৌর সভার রাস্তা পৌর সভার জরিপ কারি মামুনের নেতৃত্বে একাধিক বার মাপ জরিপ করা হয়। মাপ জরিপে ঘটনা সত্য ও সঠিক ভাবে প্রমাণিত হয়।
মাপ জরিপের রিপোর্টে তিনি মামুন উল্লেখ করেন,রেহেনা খাতুন কাজল ও তার স্বামী শেখ আজিজুর রহমান টনি গং যে অবৈধ, বেআইনি বহুতলভবন নির্মাণ করছে তার কলাম বা পিলার, পায়খানার স্যুপ ট্যাংক, সীমানা প্রাচীর ও ঘরের সানসেট পৌরসভার রাস্তার উপর অবস্থিত। উক্ত রিপোর্টে পৌরসভার প্রকৌশলী, শহর পরিকল্পাবিদ সহ অনেকেই স্বাক্ষর করেন।
এলাকাবাসী আরো জানান, রাস্তা দখল করে এভাবে বহুতল ভবন নির্মাণ অব্যাহত থাকলেও অত্র এলাকার যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে পড়বে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।
পৌরসভার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে জনগনের চলাচলের বিঘœ ঘটিয়ে যে বহুতল ভবন বিনা অনুমতিতে নির্মান করছে তা অবিলম্বে ভেঙে ফেলার জন্য এবং রাস্তার উপর থেকে মাটি ও অন্য স্থাপনা সরানোর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট পৌরবাসি অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
এছাড়া উক্ত এলাকায় যাতে সাধারণ জনগণ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সহজে যাতায়াত করতে পারে সে বিষয় কার্যকারী ব্যবস্থা গ্রহন করতে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest