সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরনআশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং : মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানাম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী: উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদDigital Fairness in the Age of Big TechSoftware de Trading para Inversores en Españaসাতক্ষীরার দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারতালায় সড়ক দুর্ঘটনায় দাদা-নাতীর মৃত্যুতিন শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামীপাটকেলঘাটায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যুহত্যা মামলা কারাগারে থাকা অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি লতিফের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদক বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১৫০ পিচ ইয়াবা ও ০৩ (তিন) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সকল ঘটনায় ০৮ টি মামলা দায়ের করা হয়।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা ০৭ জন, তালা থানা ০৬ জন, কালিগঞ্জ থানা ০৪ জন, শ্যামনগর থানা ০৩ জন, আশাশুনি থানা ০২ জন, দেবহাটা থানা ০২ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পোর্টস ডেস্ক: ৯ নম্বরে নেমে ব্যাট হাতে করলেন ৪৮ রান। আর বল হাতে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট- সত্যিকার অধিনায়কের মতো সামনে থেকে নেতৃত্ব দেওয়া গ্রায়েম ক্রেমার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছেন জিম্বাবুয়েকে। ওয়ানডে সিরিজ জেতার পর একমাত্র টেস্টেও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস লিখতে কলম্বো টেস্টের শেষ দিনে সফরকারীদের চাই ৭ উইকেট। বিপরীতে শ্রীলঙ্কার দরকার ২১৮ রান। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ তাই জমা থাকল শেষ দিনের জন্য।

চতুর্থ দিন শেষে ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করা লঙ্কানদের জিততে হলে আবার লিখতে হবে নতুন ইতিহাস। চতুর্থ ইনিংসে ব্যাট করে ৩৮৮ রান তাড়া করে কোনও দলের জয়ের রেকর্ড নেই শ্রীলঙ্কার মাটিতে। সেই হিসাব সামনে আনলে জিম্বাবুয়ের দিকেই পাল্লা রয়েছে ভারী। তবে ৭ উইকেট হাতে থাকায় লঙ্কানদেরও পিছিয়ে রাখা যাচ্ছে না। এর ওপর আবার পঞ্চম দিনের খেলার শুরু করবেন ৬০ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস ও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৭*)।

৬ উইকেটে ২৫২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেন সিকান্দার রাজা। আগের দিন ৯৭ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন ১২৭ রানের কার্যকরী এক ইনিংস। টপ অর্ডারের ব্যর্থতার মাঝে একা হাতে লড়ে যাওয়া এই ব্যাটসম্যানের সঙ্গে জ্বলে উঠছিল লোয়ার অর্ডার। ম্যালকম ওয়ালারের ৬৮ ও ক্রেমারের ৪৮ রান জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে এনে দেয় ৩৭৭ রান। যাতে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার দিকে ছুড়ে দেয় তারা ৩৮৮ রানের লক্ষ্য।

সেই লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গা যোগ করেন ৫৮ রান। ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্রেমার ২৭ রান করা থারাঙ্গাকে ফেরালে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। অবশ্য নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে নিয়ে আবার ঘুরে দাঁড়ান করুণারত্নে। ভালোই খেলছিলেন, কিন্তু হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে শন উইলিয়ামসের বলে বোল্ড হয়ে গেলে ভাঙে তাদের জুটি। দিনেশ চান্ডিমালকেও (১৫) বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ক্রেমার। যদিও দাঁড়িয়ে যান মেন্ডিস, ৮৫ বলে হার না মানা ৬০ রানের ইনিংস খেলে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি শ্রীলঙ্কাকে। তার সঙ্গে শেষ দিন শুরু করা ম্যাথুজ নিজের খেলাটা ঠিক মতো খেলতে পারলে জয়ের পাল্লাটা ভারী হতে পারে শ্রীলঙ্কার দিকেই।

তবে শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসের ইতিহাস সঙ্গ দিচ্ছে আবার জিম্বাবুয়েকে। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ জমা থাকল তাই শেষ দিনের জন্য। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(চতুর্থ দিন শেষে)

জিম্বাবুয়ে : ৩৫৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৭.১ ওভারে ৩৭৭ (সিকান্দার ১২৭, ওয়ালার ৬৮, ক্রেমার ৪৮, মুর ৪০; হেরাথ ৬/১৩৩, দিলরুয়ান ৩/৯৫)।

শ্রীলঙ্কা : ৩৪৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৮ ওভারে ১৭০/৩ (কুশল ৬০*, করুণারত্নে ৪৯, থারাঙ্গা ২৭, ম্যাথুজ ১৭*, চান্ডিমাল ১৫; ক্রেমার ২/৬৭)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের সফল অভিনেত্রী। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর আর কোনও ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

এবার নতুন করে দীর্ঘ ১৭বছর পর আবারও একসাথে দেখা যাবে এই জুটিকে। এবং জুটিতে বরং ঐশ্বর্যকে প্রেম করতে দেখা যাবে তাঁর থেকে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে। এই ছবিতে বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বর্যর।

শেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। এইরকম এক ব্যতিক্রমী জুটিকে নিয়ে শোরগোলও ছিল যথেষ্ট। কিন্তু বড়পর্দায় তাঁদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। আবারও বলিউড পেতে চলেছে এক ব্যতিক্রমী জুটিকে। আর তাঁদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর ঐশ্বর্য রাই বচ্চন। যদিও এখনও অবধি ঠিক হয়নি যে, কে থাকছেন রাইসুন্দরীর বিপরীতে। রাজকুমার রাও না ভিকি কৌশল কাকে দেখা যাবে ঐশ্বর্যের সঙ্গে? তা নিয়েই জল্পনা। একদিকে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে এক্সপেরিমেন্টাল অভিনতা রাজকুমার, যাঁর বিপরীতে ঐশ্বর্যকে দেখার অপেক্ষা অবশ্যই থাকবে তাঁর ফ্যানেদের। অন্যদিকে বি-টাউনের নতুন সেনসেশন ভিকি কৌশল। পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে যাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।

আগস্ট মাসে শুরু হবে ‘ফান্নে খাঁ’র শুটিং। যেখানে অনিল কাপুর একজন সংগীতশিল্পী। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যিই গান গাইবেন তিনি। ইতিমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু গান। তবে শুধু অনিলই নয় এই ছবিতে প্রথমবার গান গেয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলতে গিয়ে ইসরাইল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশি ফুটবলারদের।
ফিলিস্তিনে সরাসরি বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ে ট্রানজিট ছিল বাংলাদেশের। এরপর দুবাই থেকে বিমানে করে যায় জর্ডান। সেখান থেকে ইসরায়েলের সীমান্তের ভেতর দিয়ে বাসে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছায় ফিলিস্তিন। ইসরাইল সীমান্তে সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।
দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। ইসরাইল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়েছিলাম। এটা দুর্ভাগ্যজনক। ’

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে। এরপর ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশের ফুটবলাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কথিত আছে যে সম্রাট টাইবেরিয়াস নাকি শসা খুব পছন্দ করতেন। শসাতে পানি আছে শতকরা ৯৫ভাগ। ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে। শসায় ক্যালরির পরিমাণ খুবই কম। প্রতি ১০০ গ্রাম শসায় আছে মাত্র ১৫ ক্যালরি। এতে কোনো সম্পৃক্ত চর্বি বা কোলেস্টেরল নেই। সুতরাং বুঝতেই পারছেন যে ডায়েট করার ক্ষেত্রে শসা অসধারন বন্ধু হতে পারে আপনার।

একনজরে শসার কিছু উপকারিতা

১. ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ শসা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।

২. শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, শসার খোসায়ও স্টেরল থাকে।

৩. ওবেসিটি নিয়ন্ত্রণে শসা খুব উপকারী।

৪. কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ সাহায্য করে থাকে।

৫. এরেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শসা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে।

৬. শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী।

৭. শসার রস আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী।

৮. মিনারেলসমৃদ্ধ শসা নখ ভালো রাখতে, দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে।

৯. ডাক্তারের পরামর্শনুযায়ী শসার রস খেলে আর্থ্রাইটিস, অ্যাগজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে।

১০.গাজরের রসের সাথে শসার রস মিশিয়ে খেতে পারেন, ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতে বন্যাকবলিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০ জনে উন্নীত হয়েছে। সোমবার কর্মকর্তারা এএফপিকে বলেন গত দিনে মৃতের সংখ্যা ছিল আটজন। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে শনিবার থেকে এ পর্যন্ত ভারী বর্ষণে ১১ জনের প্রাণহনি ঘটেছে।

গুজরাটের এক সরকারি কর্মকর্তা বলেন, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতজনের প্রাণহানি ঘটেছে এবং চারজন নিখোঁজ রয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুনোচল প্রদেশ ও আসামে বন্যা প্রবল আকার ধারণ করেছে। এছাড়া, বন্যায় পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা এবং বিহারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামে ৬০ জনের প্রাণহানি ঘটেছে এবং রাজ্যজুড়ে জরুরি ত্রাণ সরবরাহ চলছে। আসামের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। কয়েক হাজার লোককে উদ্ধার করা হয়েছে এবং ২১টি বন্যা কবলিত জেলায় ১১৮ ত্রাণ ক্যাম্প বসানো হয়েছে। ‘

চীন সীমান্তের একটি প্রত্যন্ত গ্রামে গত সপ্তাহে ভূমিধসে পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডোকালাইম ইস্যুতে ভারত ও চীনের মধ্যে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে যে দুই দেশ সীমান্তের দুই পাশে সেনা মোতায়েন করে রেখেছে। বারবার চীনের হুঁশিয়ারিতে বাড়ছে উদ্বিগ্নতা। আর এরই মধ্যে ভারতে হামলার ভুয়া নিউজ করে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম।

সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, ভারত-চীন সীমান্তের ওপার থেকে অর্থাৎ ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল অ্যাটাক করেছে চীন। এই হামলায় ১৫৮ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। শুধু তাই নয়, চীনের এই ‘অতর্কিত’ হামলায় বহু ভারতীয় সৈন্য গুরুতর আহত হয়েছে এবং ভারতীয় সৈন্য শিবিরে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সীমান্ত নিয়ে অশান্তির মাঝেই যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিব্বতে সেনা সাজিয়েছে বেজিং। একদিকে যখন ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে, তার মাঝেই প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে লাইভ-ফায়ার এক্সারসাইজ করল চীনা আর্মি। দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতে এই মহড়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম চাইনা সেন্ট্রাল টেলিভিশন। তবে ঠিক কবে বা কখন এই মহড়া হয়েছে তা জানা যায়নি। তবে একটি ফুটেজ দেখিয়ে বলা হয়েছে, চীনা আর্মির তিব্বত মিলিটারি কমান্ড এই মহড়া চালিয়েছে। এটি চীনের অন্যতম মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত কমান্ডই ভারত-চীন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (LAC) দায়িত্বে রয়েছে।

পাকিস্তানের এই মিডিয়াতে দাবি করা হয়েছে, এই মহড়াতে থেকেই ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল হামলা করেছে চীনা সেনা।

পাক মিডিয়াতে প্রকাশিত খবরে বলা হয়েছে, একদিকে যখন ভারতীয় সৈন্যের হামলায় চার পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার পর ডিজিএমও লেভেলে আলোচনা চলছে, ঠিক তখনই কার্যত প্রতিশোধ নিতেই চীনা সেনা এই হামলা চালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুখরালী ফুটবল মাঠে এ কর্মী সভায় যুবলীগ নেতা শেখ শাহিনুর রহমান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউসুফ সুলতান মিলন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াছ কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রকি ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হাসিব সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest