সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমি বলেছি জিপি (গভর্নমেন্ট প্রসিকিউটর), পিপির (পাবলিক প্রসিকিউটর) ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হবে এবং স্বাধীন সার্ভিসটা শতভাগ একদিনে হয়ে যাবে তা না। আমরা পর্যায়ক্রমে স্বাধীন প্রসিকিউশন সার্ভিসটা করব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আরেকটা সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং যেটার কাজ চলছে। তাহল বিজ্ঞ জিপিদের এবং এপিপি (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর), এজিপিদের (অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্রসিকিউটর) বেতন ও ভাড়া বাড়ানোর চিন্তা-ভাবনা শুধু হচ্ছে না এটা প্রস্তাব আকারে আসছে এবং সেটাও জানানো হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে হাইকোর্ট অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছে- এ বিষয়ে ডিসিরা কিছু বলেছেন কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আলোচনায় মোবাইল কোর্টের ব্যাপারটিও উঠে এসেছে। আমি মোবাইল কোর্ট সম্পর্কে বলেছি এখন আপিল বিভাগে মামলাটি আছে। সেজন্য সুবিস্তরে আলোচনা করাটা সাবজুডিস হয়ে যাবে। কিন্তু আমাদের যেসব কিছু উল্লেখ করা উচিত তা তুলে ধরেছি আলাপ আলোচনা মাধ্যমে।

এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের একজন কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা খুলনার মেয়ে তমা মির্জা। ২০১৫ সালে তিনি ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গত সোমবার, ২৪ জুলাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিদেশ সফরে পৃথকভাবে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। গত এক বছরে মোহাম্মদ নাসিম ৫১দিন বিদেশ সফরে কাটিয়েছেন। একই সময়ে জাহিদ মালিক তার চেয়ে মাত্র একদিন কম অর্থাৎ ৫০দিন বিদেশে কাটান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন আজ (বৃহস্পতিবার)। মহান মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী নভেম্বরে। এবার আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। তারা চাইলে যেকোনো ফ্রাঞ্চাইজিতে যেতে পারবেন।
দীপিকা পাড়ুকোনে এবং রণবীর সিং আর কোনও সম্পর্কে নেই, এই দাবি করছে ডেকান ক্রনিকল সংবাদমাধ্যম। সত্যি সত্যিই নাকি তারা ৫ বছরের সম্পর্ক ঘুচিয়ে দিলেন। প্রতিবেদনের দাবি, সম্পর্ক থেকে ‘মুভ অন’ করে রণবীর নাকি অন্য একজনের সঙ্গে ডেট করছেন! তবে কার সঙ্গে রণবীর ডেট করেছেন এবিষয়ে কোন তথ্য কারো জানা নেই।
মরুঅঞ্চলের ফল খেজুর। পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধ, তেমনি এর রয়েছে অসাধারণ কিছু ঔষধিগুণ। চিকিৎসাবিজ্ঞানে বলা হয়েছে, সারা বছর খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া, এই ফলটিতে রয়েছে প্রাণঘাতী রোগ নিরাময়ের ক্ষমতা। জেনে নিন খেজুরের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে-