সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধনশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

9স্বাস্থ্য ও জীবন: হাড় মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাড় মজবুত হলে মানুষের শরীরের কাঠামো শক্তিশালী হবে। হাড়কে অবহেলা করলে হাড় ক্ষয়, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। কিছু খাবার আছে যা নিয়মিত খাওয়ার ফলে হাড় ক্ষয় রোধ করবে তার সাথে হাড় মজবুত রাখবে। চলুন পাঠক জেনে নেই কোন খাবারগুলো হাড়কে শক্তিশালী করবে জেনে নিই।
১। ডিম
ডিমকে বলা হয় ‘সুপারফুড’। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সব চাইতে ভালো উৎস হচ্ছে ডিম। তবে এতে মাত্র ৬% ভিটামিন ডি রয়েছে। যা খুব সহজে দেহের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই হাড়ের সুস্থতায় প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস করুন।
২। দুধ
ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ হাড়, দাঁত মজবুত করে। আট আউন্স ফ্যাট ফ্রি দুধ ৯০% ক্যালরি ক্ষয় করে এবং ৩০% ক্যালসিয়ামের যোগান দেয়। শুধু ছোটরা নয় বড়দেরও নিয়মিত দুধ পান করা উচিত।
৩। চিজ
ক্যালসিয়ামের অন্যতম আরেকটি উৎস হল চিজ বা পনির। ১.৫ আউন্স চিজ প্রতিদিনের ৩০% ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। এতে অল্প পরিমাণের ভিটামিন ডি রয়েছে। তবে অতিরিক্ত পরিমাণ চিজ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪। টকদই
হাড় মজবুত করতে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ভূমিকা অপরসীম। টকদই ভিটামিন ডি এর অন্যতম উৎস। প্রতিদিন এক কাপ টকদই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং হাড় মজবুত করে। এটি অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করে থাকে।
৫। পালংশাক
দুধ খেতে পছন্দ করেন না? দুধের ক্যালসিয়ামের চাহিদা পুরণ করবে পালংশাক। এক কাপ পালংশাকে রয়েছে ২৫% ক্যালসিয়াম, ফাইবার, আয়রন এবং ভিটামিন এ।
৬। কাঠবাদাম
এক কাপ কাঠাবাদামে ১৮% ক্যালসিয়াম থাকে। এটি হাড় মজবুত করার পাশাপাশি ওজন হ্রাস করতে সাহায্য করে। প্রতিদিন এক কাপ কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন।
৭। কলিজা
কলিজায় প্রচুর আয়রন রয়েছে, যা হাড় মজবুত করার পাশাপাশি দাঁত মজবুত করে। এছাড়া কলিজায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। নিয়মিত কলিজা খাদ্যতালিকায় রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

11-1বিনোদন ডেস্ক: এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থালি গার্ল হতে চলেছেন মিমি চক্রবর্তী। প্রথমে শোনা গিয়েছিল, এবছর চলচ্চিত্র উৎসবে থালি গার্ল হতে চলেছেন নুসরাত জাহান। কিন্তু সম্প্রতি খবরে এসেছে নুসরাত নন। মিমি হবেন থালি গার্ল।
মিমি জনিয়েছেন, এমন একটি কাজের দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্বের অনেক জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন। তাঁদের সঙ্গে স্টেজ শেয়ার করতে পারবেন তিনি। এই ভেবেই তিনি গর্বিত অনুভব করছেন।
অনুষ্ঠানে শাড়ি পরবেন বলেই ঠিক করেছিলেন। কিন্তু পরে তিনি মত পালটান। তিনি চান, তাঁকে যেন সবার থেকে আলাদা লাগে। তাই ফিউশন লেহেঙ্গা পরবেন তিনি। ১১ নভেম্বর থেকে শুরু হয়ে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

19072239_303আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তার লাস্যময়ী স্ত্রী মেলানিয়া। সেই কথা এবার রাখার পালা। কিন্তু পারবেন কি মডেল থেকে মার্কিন ফার্স্টলেডি হতে যাওয়া মেলানিয়া প্রকাশে নিজেকে নগ্ন করে তুলে ধরতে?
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেলানিয়া। মার্কিন ফার্স্টলেডি হওয়ার দৌঁড়ে থাকা মেলানিয়া খবরের শিরোনাম হয়েছিলেন মডেলিং জীবনে ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের কারণে। এ সময় পুরনো খবরের কাগজের পাতা থেকে একের পর এক উঠে আসতে থাকে মেলানিয়ার বিবস্ত্র ছবি। ফের গুগল সার্সে সামনের দিকে চলে আসেন মেলানিয়া ট্রাম্প।
এক সময় ম্যাগাজিনের প্রচ্ছদে তার নগ্ন ছবি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্বে। ছিলেন লাস্যময়ী সুন্দরী। লাখো পুরুষের হৃদয় হরণ করে শেষ পর্যন্ত স্থায়ী জায়গা করে নেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের ঘরে। সময় গড়িয়ে গেছে, সেই লাস্য এখন হয়ত আর নেই, তবে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উৎসাহ এতটুকুও কমেনি জনতার।
আর এই মেলানিয়া ট্রাম্পই হতে চলেছেন আমেরিকার ফার্স্ট লেডি। নির্বাচনী দৌঁড় শুরু হওয়ার পরই আলোচনায় এসেছিলেন জন্মসূত্রে স্লোভেনীয় এই নারী। তার অতীত নিয়ে, মডেলিং জীবন নিয়ে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে একের পর এক নিবন্ধ ছাপা হয় সংবাদপত্রে। নির্বাচনী প্রচারণায় স্বামীর পাশে থেকে নিজের ভক্তদের কাছে টেনেছেন মেলানিয়া। এমনকি চলতি বছরে ট্রাম্পপতœী বলেছিলেন, স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। রীতিমতো স্ট্রিপটিজ করবেন বলে জানিয়েছিলেন। সাদাবাড়ির বাসিন্দা হতে চলেছেন মেলানিয়া ট্রাম্প। কিন্তু, এখন কি তিনি সেই কথা রাখতে পারবেন?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1676843642_1478775983ভিন্ন স্বাদের সংবাদ: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও। তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।
তাদের তৈরি এ মাছ দেখতে সত্যিকারের জীবন্ত মাছের মতোই। এবং এই মাছকে লালনপালনের ঝামেলাও নেই। সত্যিকারের মাছের মতো দেখতে হলেও জাপানের বিজ্ঞানীদের তৈরি বিশেষ মাছগুলো আসলে রোবট মাছ।
সম্প্রতি অনুষ্ঠিত টোকিও ডিজাইন উইকে এই মাছের দেখা মেলে। রোবট মাছ প্রদর্শন করেছে জাপানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কোম্পানি। সত্যিকারের মাছের মতোই পানিতে চলাচল করতে পারে এরা। মাথা ও চোখে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এই পার্থক্য বাদে আলাদাভাবে বোঝার উপায় নেই যে এগুলো আসল মাছ নয়।
প্রদর্শনীতে আসা একজন বলেন, ‘আমি অনেক্ষণ মাছগুলোর চলাফেরা খেয়াল করেছি, রোবট মাছগুলো দারুন সক্রিয়’। মানুষের নানা কাজে রোবটেরা ভাগ বসিয়েছে আরো আগেই। এবার বোধহয় পশুপাখিদেরও হটিয়ে দেবার পালা রোবটদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

51b28e679be87f5b32978510ad5a179f-5824827cc4a86স্পোর্টস ডেস্ক: একটি টি-টোয়েন্টি ম্যাচ। অথচ দুই দল মিলিয়েও ‘টোয়েন্টি’ ওভার খেলা হলো না! মাত্র ১৮.৪ ওভারেই খেলা শেষ! টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকেরা তাতে মনঃক্ষুণœ হতে পারেন, তবে তা নিয়ে ভাবতে রংপুর রাইডার্সের বয়েই গেছে। খুলনা টাইটানসকে গতকাল বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করে ‘মিনি টি-টোয়েন্টি’ ম্যাচটা রংপুর জিতে গেছে ৯ উইকেটে। একদিন আগেই যে দল দুর্দান্ত এক জয় পেল, আজ তাদের কী হতশ্রী চেহারা! ১ রানেই প্রথম উইকেট নেই। টুপটাপ করে নিমেষেই ঝরে গেল বাকি ৯টিও। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস অলআউট ৪৪ রানে। বিপিএলে এটিই দলীয় সর্বনিম্ন রান। টি-টোয়েন্টির ইতিহাসে খুলনার স্কোরটা থাকবে আরও তিনটি দলের সঙ্গে তিনে। পাঁচজন ব্যাটসম্যানের নামের পাশে ‘শূন্য’Ñবোঝাই যাচ্ছে কী ভগ্নদশা খুলনার ব্যাটিংয়ে। শুভাগত হোম শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। বাকি পাঁচজনের রানÑ৬, ৫, ২, ৭ ও ৮!
বুধবারই রংপুর অধিনায়ক বলছিলেন, এবার বিপিএলে সেরা স্পিনাররা তাঁদের দলেই। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর স্পিনাররা উজ্জ্বল ছিলেন। খুলনার বিপক্ষে গতকাল তাঁরা ছিলেন অতি উজ্জ্বল। খুলনার মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। সেটির সমাপ্তিরেখা টেনেছেন আরাফাত সানি। আফ্রিদি ১২ রানে ৪ উইকেট পেলেও সানিকে তো রানই খরচ করতে হয়নি! অ্যাকশন শুদ্ধ করে আসা বাঁহাতি স্পিনার ২.৪ ওভার করে কোনো রান না দিয়েই পেয়েছেন ৩ উইকেট! শূন্য রানে ৩ উইকেটÑএমন ঘটনা এর আগে টি-টোয়েন্টিতে মাত্র একবারই ঘটেছে। লক্ষ্যটাই এত ছোট। সেটি তাড়া করতে রংপুরের লাগল ৮ ওভার। উইকেট হারিয়েছে তারা শুধু মোহাম্মদ শেহজাদেরটি (১৩)। বাকি দুই ব্যাটসম্যান সৌম্য (১৩) ও মিঠুন (১৫) মিলে ম্যাচটা শেষ করে দিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%a8বিনোদন ডেস্ক: লাক্সচ্যানেল আই সুপারস্টার ও বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল ১০ নভেম্বর।
রাত থেকেই শুভেচ্ছা-উপহারে ভেসে যাওয়া মিম জানালেন, আমার জন্মদিন ১০ নভেম্বর হলেও এবার শুরু হয়েছে নভেম্বরের ১ তারিখ থেকে। তার কারণ, ফেসবুকে আমার ফ্যানরা একটি ফ্যানক্লাব খুলেছে এবং সেখানে আমাকে নিয়ে কবিতা, গল্প গান লিখেছে। সেখানে গিয়ে আমি দেখতে পাই আমাকে এতো সুন্দরভাবে বার্থ ডে উইশ করেছে। সত্যিই খুব ভালো লেগেছে।
বরাবরই পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পছন্দ করেন মিম। এবারো ব্যতিক্রম হয়নি রাত ১২টা ১মিনিটে বাবা-মা ও বোনের সঙ্গে কেক কাটেন তিনি। তবে ছোটবেলায় কেক দেখলে নাকি কান্না করতেন এ অভিনেত্রী।
মিম বলেন, ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত আমি কখনো কেক কাটেনি। কেক দেখলেই কান্না করতাম। কারণ বেশি মানুষ হৈ-হুল্লোড় আমার একদম পছন্দ ছিলো না, খুব ভয় পেতাম। আর বড় হয়ে এগুলোই সবথেকে বেশি ভালো লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড যেভাবে শুরু করল তাতে বাংলাদেশের স্মৃতি অতীত। এক ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন ইংলিশরা। শুরু করলেন জো রুট শেষ করলেন বেন স্টোকস। ভারতীয় বোলিং সেনসেশন কোনও কাজেই লাগল না। শেষ পর্যন্ত জাদেজা, অশ্বিন, সামি, উমেশদের নামের পাশে উইকেট লেখা হলেও ততক্ষণে ইংল্যান্ডের রান ছাড়িয়ে গিয়েছে ৫০০র বাউন্ডারি। যখন শেষ করল তখন ইংল্যান্ড ৫৩৭। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ৬৩। ক্রিজে রয়েছেন দুই ওপেনার মুরলী বিজয় (২৫) ও গৌতম গম্ভীর (২৮)।
প্রথম দিন শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেটা যে সাময়িক ছিল তা বোঝা গেল বেলা বাড়তেই। প্রথম দিনের শেষে ১২৪ রান করে প্যাভেলিয়নে ফিরেছিলেন জো রুট। যদিও সেই আউট বিতর্কিত। প্রশ্ন উঠছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও। এর মধ্যেই ৯৯ রান করে প্রথম দিনের শেষে অপরাজিত থেকে যান মঈন আলি। পরের ভোরের শুরুটাই যে হবে তাঁর সেঞ্চুরিতে তা নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু তাঁর সঙ্গে ১৯ রান করে থেকে যাও বেন স্টোকসও যে তৈরি হচ্ছিলেন ভিতরে ভিতরে তা কে জানত।
দ্বিতীয় দিনমহম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ১১৭ রান করে যান মঈন আলি। তিনি যখন প্যাভেলিয়নে ফেরেন তখন ইংল্যান্ড ৩৪৩/৫। সেখান থেকে ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন বেন স্টোকস। তাঁর ব্যাট থেকে আসে ১২৮। উমেশ যাদবের বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাকি কাজটি করে যান বেয়ারস্ট ও জাফর আনসারি।
প্রথম ইনিংসে ভারতের সব বোলাররাই উইকেট পেলেন। দুটো করে উিকেট নেন মহম্মদ সামি, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। তিন উিকেট রবীন্দ্র জাদেজার। শেষ উইকেটটি নিয়ে ইংল্যান্ডের দৌঁড় থামান অমিত মিশ্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a9স্পোর্টস ডেস্ক: গত ৮ নভেম্বর সাকিব আল হাসান ও শিশির দম্পতির একমাত্র রাজকন্যা আলাইনা হাসান অব্রির একবছর পূর্ণ হয়েছে। ঘরোয়াভাবে সেদিন বাবা মায়ের সঙ্গে জন্মদিন পালন করলেও তার একদিন পর বিশাল আয়োজনে পালন করা হয় আলাইনার বার্থ ডে পার্টি।
মঙ্গলবার সন্ধ্যায় রেডিসনের ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো এক পার্টির আয়োজন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়ের প্রথম জন্মদিন ঘিরে নানা অতিথির ভিড়ে ছোট পর্দার তারাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বড় পর্দার চিত্রনায়ক শাকিব খানও এসেছিলেন আলাইনার জন্মদিনে। পার্টিতে উপস্থিত ছিলেন সাকিবের অনেক ক্রিকেট সহযোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest