সর্বশেষ সংবাদ-
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteCzy mellstroy online casino jest odpowiednim miejscem dla początkujących graczy

5-4-7দেবহাটা ব্যুরো: গণমাধ্যম কর্মীদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে এবং সাতক্ষীরার বাঁশদহায় সাংবাদিক জুলফিকার আলীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দেবহাটার কর্মরত সাংবাদিবৃন্দ।
বৃহস্পতিবার দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে  উপজেলার পারুলিয়া বাসস্টান্ড চত্বরে বেলা ১১ থেকে শুরু করে ঘন্টাব্যাপী এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রাশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম রানা, এস এম নাসিরউদ্দীন, দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা ব্যুরো প্রধান কে এম রেজাউল করিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের দিপঙ্কর বিশ্বাস, রিপোর্টাস ক্লাবের অর্থ সম্পাদক এম.এ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পদক নাজমুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক আরিফুল ইসলাম, গোপাল কুমার, আরাফাত হোসেন, ফারহাদ হোসেন সবুজ, ফিরোজ আলমসহ সকল কর্মরত সাংবাদিবৃন্দ।
এসময় বক্তরা বলেন, দেশব্যাপী একের পর এক গণমাধ্যমের উপর নিপীড়ন ও কর্মরত সাংবাদিকদের উপর হামলা নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিক জুলফিকার আলীর নির্যাতনের ঘটনায় বাঁশদহা ইউপি চেয়ারম্যান এসএম মোশারফ হোসেনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া এভাবে যদি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা করা হয় তাহলে সংবাদমাধ্যম তার নিজস্ব স্বাধীনতা হারাবে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে গণমাধ্যম কর্মীদের অবদান কোন অংশে কম নয়। কিন্তু এভাবে গণমাধ্যমের উপর নিপীড়ন নির্যাতন করা হলে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই সংশ্লিষ্ট বিভাগে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অনুরোধ অতি দ্রুত গণমাধ্যম ও তাদের কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করার অনুরোধ জানানো হয় প্রতিবাদ সমাবেশে। এছাড়া সমাবেশে দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর উপর হুমকিরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1483591963অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের শাখা প্রতিষ্ঠান ‘স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’। ‘এক্সিকিউটিভ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিষয়ে ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইট (bit.ly/2isR3jM) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১৪ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sabinaছোটবেলায় পাড়ার মোড়ে অথবা গ্রামের মাঠে ক্রিকেট খেলার সময় আঙুলের কড়ে গুনে রানের হিসেব রাখতে হিমশিম খেতে হয়েছে কম-বেশি সবাইকে। ক্রিকেট মাঠে স্কোরারকে তাই পুরোটা সময় ব্যস্ত থাকতে হয়। তবে ফুটবলে এতশত হিসেব রাখার বালাই প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে ‘প্রায়’ শব্দটা ব্যবহার করতে হলো কারণ মাঠে যদি থাকেন সাবিনা খাতুনের মতো একজন, তবে গোলের হিসেব রাখতে গিয়ে স্কোরার কিংবা সাধারণ দর্শক হাঁপিয়ে উঠবেন বলা চলে। প্রত্যেক ম্যাচে চার-পাঁচ গোল করাকে নিতান্তই সাধারণ(!) বানিয়ে ফেলেছেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন।

সাবিনা খাতুন সম্পর্কে প্রথমেই বলতে হয় তার অবিশ্বাস্য গোল করার ক্ষমতা। এক ম্যাচে হ্যাটট্রিক, কিংবা বড়জোর পাঁচ গোল যেখানে অসাধারণ বলা যায় হয় সেখানে ১৬ গোল করার কৃতিত্ব আছে এই ফরোয়ার্ডের। এইতো সেদিন আফগানিস্তানের বিপক্ষে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে একাই করেছেন পাঁচ গোল।

সাতক্ষীরার মেয়ে সাবিনার শুরুটা ২০০৯ সালে। সিটিসেল জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর ধারবাহিকভাবে খেলেছেন ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগে; কেএফসি জাতীয় মহিলা ফুটবলে হয়েছেন সেরা খেলোয়াড়। ২০১৪ সালের শেষ নাগাদ ঘরোয়া ফুটবলের শতাধিক গোল করেন সাবিনা, হয়ে যান জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ।

২০১৪ সালে পাকিস্তানে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ দু’গোল করেন সাবিনা। এর মাধ্যমেই মালদ্বীপ ফুটবল কর্তাদের নজরে আসেন তিনি। এরপর দেশের প্রথম প্রমীলা ফুটবলার হিসেবে দেশের বাইরের লিগে খেলার সুযোগ পান সাবিনা। এর আগে কাজী সালাউদ্দিন, কায়সার হামিদ, প্রয়াত মোনেম মুন্না এবং মামুনুল দেশের বাইরে খেলার ডাক পেলেও নারী হিসেবে সাবিনাই প্রথম।
তবে প্রথমবারেই বিদেশি লিগে খেলতে গিয়ে সাবিনা যে কৃতিত্ব করেছেন তা বোধহয় রূপকথাকেও হার মানায়। মালদ্বীপে পুলিশ ক্লাবের পক্ষে অভিষেকেই করেছেন চার গোল, পরের ম্যাচে একাই করেছেন ১৬ গোল (৫টি হ্যাট ট্রিক!)। এর আগে ঢাকার মাঠে একবার এক ম্যাচে ১৪ গোলের রেকর্ড ছিল এই স্ট্রাইকারের। মালদ্বীপে মোট ছয় ম্যাচে সাবিনা গোল করেছিলেন ৩৭ টি এবং এর পাঁচটিতেই ছিলেন ম্যাচসেরা।

ঢাকা মোহামেডানসহ ক্লাব পর্যায়ে একের পর এক বিস্ময় উপহার দেয়া এই ফরোয়ার্ড জাতীয় পর্যায়েও সমান উজ্জ্বল। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাঁচ গোল করেছেন, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও দলের মূল ভরসার নাম সাবিনা খাতুন। এস এ গেমস, অলিম্পিক প্রি কোয়ালিফাইং কিংবা এএফসি ওমেন্স এশিয়ান কাপ ২০১৪ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে বরাবরই গোল করেছেন তিনি, অসাধারন পারফরম্যান্স এবং নেতৃত্বগুণের কারণে বর্তমান বাংলাদেশ প্রমীলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

ব্রাজিলের তারকা মার্তাকে আদর্শ মানেন সাবিনা। ‘স্কার্ট পরা পেলে’ হিসেবে পরিচিত মার্তার পদাঙ্ক অনুসরণ করে একটি দেশের প্রমীলা ফুটবলের সমার্থক হয়ে গেছেন সাবিনা। ফুটবল ভক্তদের কাছে ‘বাংলার মেসি কন্যা’ নামে পরিচিত এই ফুটবলার নৈপুন্য দিয়েই তার এই নামটি স্বার্থক করে তুলছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3000স্প্যানিশ কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই রাতে ইংলিশ লিগের শীর্ষ দল চেলসিকে হারিয়েছে টটেনহাম হটস্পার্স।

গ্যারেথ বেল, করিম বেনজেমা ও রোনালদোকে ছাড়াই সেভিয়ার বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। বিশ্রামে ছিলেন সার্জিও রামোস এবং পেপেও। তার পরও শুরুতেই একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন হামেস রদ্রিগেস।

প্রথমার্ধের ১১ মিনিট ও ৪৪ মিনিটে জোড়া গোল করেন রিয়ালের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। ২৯ মিনিটে রাফায়েল ভারানের গোলে সহজ জয় নিশ্চিত হয় রিয়ালের।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসিকে দুই শূন্য গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার্স।

দুই অর্ধে একটি করে গোল করেন আলি। দুবারই হেডে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার। এই জয়ে চেলসির সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে উঠে এসেছে টটেনহ্যাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

04-01-17-1প্রতিনিধি, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় বিদেশি ২ বোতল মদ, ৪টি ককটেল, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ অর্জুন বিশ্বাসকে র‌্যাব আটক করেছে। বুধবার রাতে খুলনা র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা কাশিমনগর গ্রামের অমূল্য বিশ্বাসের পুত্র অর্জুন বিশ্বাসকে কপিলমুনি বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ফ্রেশ ডিলারশিপ গোডাউন থেকে ৪ পিচ ককটেল, ২ বোতল বিদেশি মদ, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। ঐ রাতের অর্জুনকে পাইকগাছা থানায় হস্তান্তর করে। অর্জুনের নামে থানায় বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনেদন ডেস্ক: পপতারকা জ্যানেট জ্যাকসন ৫০ বছর বয়সে প্রথমবার মা হলেন। মঙ্গলবার ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। এদিন সুখবরটি দিয়েছেন তার মুখপাত্র। অবশ্য তার জন্মস্থান জানানো হয়নি। জ্যানেট জ্যাকসন ও তার স্বামী উইস্যাম অ্যাল মানা তাদের ছেলের নাম রেখেছেন এইসা অ্যাল মানা। জ্যানেটের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে বলেছেন, ‘পুত্রকে পৃথিবীতে স্বাগত জানিয়ে মা-বাবা উচ্ছ্বসিত। চাপমুক্ত আর সুস্থভাবে প্রসব প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন জ্যানেট। তিনি স্বাচ্ছন্দ্যে আছেন।’ কাতারের ব্যবসায়ী উইস্যাম অ্যাল মানাকে ২০১২ সালে বিয়ে করেন জ্যানেট জ্যাকসন। পরিবারের স্বার্থে গত বছরের এপ্রিলে ‘আনব্রেকেবল’ শীর্ষক সংগীত সফর স্থগিত করেন তিনি। এরপর অক্টোবরে পিপল ম্যাগাজিনে তার গর্ভাবস্থার ছবি প্রকাশিত হয়।প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন। আশির দশকের মাঝামাঝি সৌল গায়ক জেমস ডিবার্জের সঙ্গে তার দাম্পত্য জীবন টিকেছিলো এক বছর। ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ঘর করেছেন নৃত্যশিল্পী রেনে এলিজান্ডোর সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ক্রীড়া ডেস্ক: নেপিয়ারের এক রেস্তোরাঁয় বসে কথা হচ্ছিল তাসকিন আহমেদের সঙ্গে। মুখে সব সময় লেগে থাকা হাসিটা বাড়তি ঝিলিক দিচ্ছে যেন। ব্যাপারটা রহস্যময় নয়? পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। সেই দলে তাঁর না থাকার কথাই শোনা যাচ্ছিল তখন। তবু তাসকিন কেন এত হাসিখুশি!মনের মধ্যে যখন এই প্রশ্নের দৌড়ঝাঁপ, তাসকিন এই প্রতিবেদককে ফেলে দিলেন আরও বিস্ময়ের মধ্যে, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই খেলা হবে না…।’ অদ্ভুত ব্যাপার! দল হারছে বলে মানুষের কটু কথা শোনার ভয়ে ফেসবুকে দৃশ্যমান আনাগোনা কমিয়ে দিয়েছেন। এখন টি-টোয়েন্টিও না খেললে নিউজিল্যান্ডে তাসকিনের কাজটা কী? হতে পারেন একজন হাসিখুশি-উচ্ছল তরুণ, কিন্তু একটি সিরিজে কোনো ম্যাচই খেলা হবে না বুঝে যাওয়ার পরও ভেতরে ফুর্তির ভাবটা কীভাবে থাকে? খেলতে না হওয়ায় মানুষের এত আনন্দ!আসল কথা হলো, টি-টোয়েন্টি সিরিজ না খেলার মধ্যেই লুকিয়ে তাসকিনের টেস্ট অভিষেকের সম্ভাবনা। দলসূত্রে আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হবে তাসকিনের। সেটা হতে পারে প্রথম অথবা দ্বিতীয় টেস্টে। টি-টোয়েন্টি সিরিজ থেকে তাঁকে দূরে রাখার সিদ্ধান্ত সে কারণেই। অভিষেক টেস্টে যতটা সম্ভব তরতাজা তাসকিনকে চাইছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।তাসকিনের মধ্যেও নেই টি-টোয়েন্টি না খেলার হতাশা। সিরিজের বাকি দুই ম্যাচেও যদি সত্যি সত্যিই দলে রাখা না হয়, তবু তাঁর মন খারাপ হবে বলে মনে হয় না। কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, জীবনের এই থিওরি এরই মধ্যে বোঝা হয়ে গেছে। শারীরিক গড়ন, বলের গতি ও ধরন—সব মিলিয়ে একটা সময় পেসার তাসকিনের মধ্যে টেস্টে ভালো করার সম্ভাবনাই বেশি দেখেছে সবাই। কিন্তু ক্যারিয়ারের শুরুতে পাওয়া হাঁটুর চোটে সেটা দীর্ঘায়িত হলো অনেক। ২০১৪ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, এরপর দুটি বছর শুধু সতর্কতার কারণে তাঁকে দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট সর্বশেষ খেলেছেন ২০১৩ সালের বিসিএলে। মাঝে হোম সিরিজের আগে বিদেশি দলগুলোর বিপক্ষে দু-একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেললেও দীর্ঘ পরিসরের ক্রিকেটের চাপ সে অর্থে দেওয়া হয়নি।তবে এখন নিজেকে টেস্ট খেলার মতো ফিট মনে করছেন তাসকিন। হাঁটুর পুরোনো চোট দীর্ঘদিন মাথা চাড়া না দেওয়ায় ফিজিও-চিকিত্সকদের দিক থেকেও বাধা নেই। সেই দুপুরে আড্ডার মধ্যেই বলছিলেন, ‘আমি তো চাই সব ধরনের ক্রিকেটে খেলতে। ইনশা আল্লাহ, অনেক ফিট এখন। খেলতে সমস্যা হওয়ার কথা নয়।’ কিন্তু টেস্ট খেলার তো একটা আলাদা প্রস্তুতি লাগে। নিউজিল্যান্ডে এই কদিন সেটা নিলেও এমনিতে যে লাল বল থেকে দূরে দূরেই ছিলেন বরাবর! দেশের বাইরে টেস্ট অভিষেক হলে সবকিছুর সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারবেন তো?তাসকিনের কথা ভুল ভাঙাল। লাল বল হাতে কম নিলেও ওই জিনিসের ওপর তাঁর চোখ সব সময়ই ছিল, ‘সময় পেলেই ইউটিউবে স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইনদের বোলিং দেখি। তাদের আট-দশ ওভারের স্পেলগুলো, বিধ্বংসী ডেলিভারি…এই সব। তাদের দেখে কিছু জিনিস বোঝার চেষ্টা করি।’ টেস্ট না খেললেও ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে খেলা হয়ে গেছে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ। সঙ্গে ইউটিউবের ফুটেজ আর টেলিভিশনে খেলা দেখে টেস্টের বোলিংটাও মোটামুটি বুঝে নিয়েছেন তাসকিন, ‘আমি যেটা বুঝি, টেস্টে একটানা ভালো বোলিং করে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই স্ট্যামিনা এখন আমার আছে। সঙ্গে ভালো জায়গায় বল ফেলা, ভেরিয়েশন, সুইং করানো…এসবও লাগবে।’কথা বলার সময় হাত দিয়ে বল গ্রিপের শ্যাডো দেখাচ্ছিলেন। চোখ জোড়াও যেন রেস্তোরাঁর পাথরের মেঝেতে খুঁজে বেড়াচ্ছিল উইকেট। টেস্ট খেলার রোমাঞ্চের অপেক্ষা হয়তো এমনই। এ সময়টার অপেক্ষায় কত রাত-দিন কেটেছে, সেটা তাসকিনের চেয়ে ভালো আর কে জানেন? টেস্ট নিয়ে কথা এগোয়, আর কণ্ঠে আবেগ বাড়ে, ‘ছোটবেলায় সারা দিন মাঠে পড়ে থাকতাম। বাসা থেকে আব্বা-আম্মা গিয়ে আমাকে মাঠ থেকে তুলে আনতেন। আমার সেই প্রিয় সময়টা আবার আসছে…এখন আমি টানা পাঁচ দিন মাঠে থাকব। কেউ আমাকে নিতে আসবে না…।’অপেক্ষার ফল মধুর হয়। তাসকিনের জন্যও কথাটা সত্যি। তাঁর টেস্ট অভিষেকের সময় বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচ শ উইকেট নেওয়া ক্যারিবীয় কিংবদন্তি খেলোয়াড়ি জীবনে কখনো চোট-আঘাতের সঙ্গে আপস করেননি। ওয়ালশকে যত দেখেন, ততই মুগ্ধ হন তাসকিন, ‘নেটে হেলে-দুলে এসে এখনো যে রকম বোলিং করেন, অবিশ্বাস্য! কী মারাত্মক সুইং, বল এখানে পড়ে ওখানে যায়। খেলা ছাড়ার এত দিন পর এই বয়সে কীভাবে পারেন বুঝি না।’ভয় নেই। ওয়ালশ যখন সঙ্গে আছেন, টেস্ট বোলিংয়ের সবই বুঝে যাবেন একটা সময়ে। তাসকিনকে লাল বলের আগাম অভিনন্দন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ppp-largeনিজস্ব প্রতিবেদক: জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষক হবেন শিক্ষা ক্যাডার বর্হিভুত এবং বেসরকারি কলেজ জাতীয় করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সরকারি  কলেজ  ইউনিটের আয়োজনে সরকারি কলেজের মূল ফলকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ, কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য কাজী আসাদুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নাছরিন আক্তার লিপিসহ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest