কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কামারালী হাই-স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়ার সহকারী শিক্ষক ইদ্রিস আহম্মদ গাজী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। সোমবার সন্ধ্যায় সাড়ে ৯ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার মীরডাঙ্গা গ্রামের ইনাতউল্লার গাজীর ছেলে। মরহুম শিক্ষকের বড় ছেলে জানান, তার বাবার বার্ধক্য জনিত রোগে ভুগছিল তবে সকাল সাড়ে ৮টার দিকে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করছে বলে জানালেন। পরে তারা গ্রাম্যে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা নিতেছিল। এমতবস্থায় সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি আরো জানান, ডাক্তাররা তাদেরকে জানিয়েছিলো তার বাবা ইদ্রিস আহম্মদ গাজী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীসহ তার সহকর্মিরা তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ছুটে আসে। এ সময় সেখানে এক বেদানায়ক পরিবেশের সৃষ্টি হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৫পুত্র ২ কন্যাসহ আতœীয় স্বজন, বন্ধু, সহকর্মি, ছাত্র/ছ্ত্রাী ও শুভান্যুধায়ী রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর বিরুদ্ধে পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও জামায়াত-শিবিরের হামলায় নিহত আবু রায়হানের ভাই শহিদুল্লাহ গাজীকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার ভাই আবু রায়হানকে জামায়াত-শিবিরের ক্যাডাররা নৃশংসভাবে হত্যা করে। সম্প্রতি জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক ও তার ভাইয়ের খুনিদের সাথে নিয়ে দেবহাটা উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নু তাকে নানাভাবে হয়রানি করছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে রেশন কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ তোলেন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নু। যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। এরপরও নব্য আওয়ামী লীগার খায়রুল, ইমরান, রায়হান হত্যা মামলার আসামি সাইফুল, সাবেক ছাত্রদল নেতা আফসার, রিংকু ও রায়হানকে দিয়ে মিজানুর রহমান মিন্নু তাকে হয়রানি করছেন। তিনি বলেন, রায়হান হত্যা মামলার আসামিদের সঙ্গে মিন্নুর ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ায় তার বিরুদ্ধে উঠেপড়ে লাগা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।