দেবহাটা প্রতিনিধি: নীলডুমুর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর শাখরা ও ভাতশালা বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানায়, বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার শেখ আতিয়ার রহমান-এর নেতৃত্বে সাতক্ষীরা দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়-৯৩, শত টাকার বিভিন্ন প্রকার-এর আতশবাজী আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে ভাতশালা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার নাজিম উদ্দিন-এর নেতৃত্বে উপজেলার শাহজাহানপুর এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১,০৪,৭ শত টাকার ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজী আটক করতে সক্ষম হয়।

মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে অনুদানের চলচ্চিত্র ‘লাল-সবুজের সুর’। গতকাল শুক্রবার বিজয় দিবসে ছবিটি মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ওমর সানী ও এস আই ফারুক।
