ক্রীড়া ডেস্ক: সিডনিতে বাংলাদেশ দলের ঠিকানা ছিল অ্যাডিনা নরওয়েস্ট অ্যাপার্টমেন্ট হোটেল। এ ধরনের হোটেলে সাধারণ হোটেলের সব সুযোগ-সুবিধা থাকে না। অস্ট্রেলিয়ায় কয়েকটি দিনের জন্য হলেও তাই খেলোয়াড়েরা ফিরে গেলেন পুরোনো দিনে। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ—এসবের সঙ্গে সিডনি সফর দিয়েছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া থেকে শুরু করে বুটের স্পাইকস পরিষ্কার করার অভিজ্ঞতাও।মাশরাফি-মুশফিকদের সিডনি পর্ব শেষ। আজ স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশ দলের উড়াল দেওয়ার কথা নিউজিল্যান্ডের অকল্যান্ডের উদ্দেশে। সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট। এরপর ওয়াঙ্গেরি, বাসে আড়াই ঘণ্টার মতো পথ। ২২ ডিসেম্বর সেখানেই নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। কোবহাম ওভালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ।সিডনিতে বাংলাদেশ দল দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথমটি জিতলেও হেরেছে সিডনি থান্ডারের বিপক্ষে পরেরটিতে। পরশুর ম্যাচে অবশ্য পূর্ণ শক্তির বাংলাদেশ দল খেলানো হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদরা। বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম।স্পটলেস স্টেডিয়ামের দুটি প্রস্তুতি ম্যাচসহ সিডনির পুরো ক্যাম্প নিয়েই বেশ সন্তুষ্ট মুশফিক। সেখানে অনুশীলন করার অভিজ্ঞতা জানাতে গিয়ে কাল মুঠোফোনে বললেন, ‘আসল সিরিজে নামার আগে এখানে আমাদের শুরুটা খারাপ হয়নি। বৃষ্টি না হলে আরও ভালো হতে পারত।’ তবে সিডনির বৃষ্টিতে একটা ‘আশীর্বাদ’ও দেখছেন টেস্ট অধিনায়ক, ‘বৃষ্টিতে একদিক দিয়ে আমাদের ভালোও হয়েছে। নিউজিল্যান্ডের আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে। বৃষ্টির কারণে সিডনিতেই সেটা পেয়ে গেলাম।’অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটের আচরণে ভালোই পার্থক্য থাকে। তবে মুশফিকের অভিজ্ঞতা এবার একটু অন্য রকম, ‘এখানে প্র্যাকটিসের উইকেটগুলো অনেকটা নিউজিল্যান্ডের উইকেটের মতোই ছিল। আমাদের জন্য তাই প্র্যাকটিসটা ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস ম্যাচও খেলেছি। সব মিলিয়ে ভালো ক্যাম্প হয়েছে।’ সিডনি পর্ব শেষ। বাংলাদেশ দলের চোখ আপাতত ওয়াঙ্গেরির প্রস্তুতি ম্যাচের দিকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মূল সিরিজে নামার আগে এই ম্যাচটাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সবাই। মুশফিকেরও একই কথা, ‘নিউজিল্যান্ডের প্র্যাকটিস ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আগেও বলেছি, ওই কন্ডিশনে আমাদের ব্যাটসম্যানদের কাজই বেশি কঠিন হবে। তবে অসম্ভব কিছুই নয়।’সিডনির অনুশীলনে পাওয়া উইকেটই হয়তো এই আত্মবিশ্বাস জোগাচ্ছে মুশফিককে। ঢাকায় বসে অস্ট্রেলিয়ার খোঁজখবর যেটুকু রেখেছেন, তাতে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও, ‘প্র্যাকটিসে ওরা আমাদের বেশ ভালো উইকেট দিয়েছে। উইকেটে বাউন্স ছিল, সুইং ছিল। যা শুনেছি তাতে আমাদের ব্যাটিং প্র্যাকটিস ভালো হয়েছে বলেই জানি।’নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ দুটিরও ইতিবাচক প্রভাব থাকবে বলে আশা মিনহাজুলের, ‘প্রতিদিন প্রায় তিন-চার ঘণ্টা করে অনুশীলন হয়েছে। এটারই বেশি দরকার ছিল। সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলায় আরও ভালো হয়েছে। এখানে হার-জিতটা বড় ছিল না। ওই কন্ডিশনে অভ্যস্ত হওয়াটাই জরুরি ছিল। সে জন্য আমাদের লক্ষ্য ছিল ওখানে যত বেশি সম্ভব অনুশীলন করা।’সিডনিতে গিয়ে ক্যাম্প করার প্রস্তাবটা ছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের। কোচের ইচ্ছাতেই প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এই ক্যাম্পের আয়োজন। ‘অস্ট্রেলিয়ায় প্রস্তুতি কেমন হলো’ প্রশ্নে কোচের মত জানাটাই তাই সবচেয়ে বেশি জরুরি। হাথুরুসিংহের কাছ থেকে সরাসরি সেটা জানা না গেলেও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের বিশ্বাস, ‘তিনি যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই সবকিছুর ব্যবস্থা করেছি। প্রস্তুতি নিয়ে কোচের খুশিই থাকার কথা।’আর আকরাম নিজে? না, এখনই শেষ কথা বলতে চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি অপেক্ষা করতে চান নিউজিল্যান্ড সফর শেষ হওয়া পর্যন্ত, ‘আমি মনে করি, ক্যাম্প কেমন হয়েছে তা বোঝা যাবে পারফরম্যান্সে। নিউজিল্যান্ডে গিয়ে দল কেমন খেলল, সেটাই আসল।’

নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করায় সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহমেদকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিট খারিজ করে ১৫ ডিসেম্বর বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামকে ঋণখেলাপি দাবি করে হাইকোর্টে এ রিট করেন মনসুর। নজরুলের ঋণখেলাপের বিষয়ে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে স্থগিতাদেশ ও রুল জারি ছিল। সেই বিষয়টি গোপন করে নজরুলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মনসুর। এ কারণে তাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাইকোর্ট।gggg
প্রেস বিজ্ঞপ্তি: মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্মী মিসেস সেলিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জেলা পুলিশ সুপার পত্মী মিসেস মেহের নিগার আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী শাহানাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জণা ম-ল, অতিরিক্ত পুলিশ সুপার পত্মী শারমিন আক্তার সোমা, জাতীয় মহিলা পরিষদ জেলা শাখার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা কাওছার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সহকারী কমিশনার কমিশনার (ভুমি) মনিরা পারভীন, বিবি খাদিজা, সাদিয়া আফরিন, কাউন্সিলর অনিমা রাণী ম-ল, সাহানা মুহিত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. ফরিদা আক্তার বানু।
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। একইসাথে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন করা হয়। এদিকে, জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা ষ্টেডিয়ামে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন ও সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন,সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশমূল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ প্রমুখ। এরপর, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মুক্তিযোদ্ধা বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, আলোকসজ্জা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসচীর আয়োজন করা হয়। অপরদিকে, তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের পার-মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সহ¯্রাধিক কন্ঠে জাতীয় সংগীত।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: শহরে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ডক্টরস ল্যাবের সামনে এ দূর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশে কোনো কোচিং-বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শব্দের কোনো অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ন্যাশনাল ডেস্ক: যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে মহান বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার কৃতজ্ঞ জাতি তাদের এই আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জ্বীবিত জাতি দিবসটি উদযাপন করে দেশপ্রেম এবং মহান শহীদদের প্রতি শ্রদ্ধার গভীর অনুভূতি নিয়ে।