সর্বশেষ সংবাদ-
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে শরিফুল ইসলাম নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারপিট করে মাথা ও ডান হাতের আঙ্গুলে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। গুরুতর আহত শরিফুল বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তার মাথায় ৭টি সেলাই এবং ডান হাতের একটি আঙ্গুলের নখ তুলে নেয়ায় সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। এ ঘটনায় আহত শরিফুলের বাবা ফজলুর রহমান বাদী হয়ে  শনিবার দুপুরে সন্ত্রাসী হাবিব দাই ও ইউনুছ দাইসহ তিন জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত ১১ জুন (বৃহস্পতিবার) বিকালে ধুলিহর বাজারের সাহেব বাড়ীর মোড়ে এ মারপিটের ঘটনাটি ঘটে।

এ মামলার আসামীরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড় বাড়ী এলাকার কাশেম দাইয়ের ছেলে হাবিব দাই (৪৪) ও ইউনুছ দাই (৪৭) এবং হাবিব দাইয়ের কন্যা মোছাঃ হাবিবা (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম (২৭) এর সাথে ১নং আসামী হাবিবের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৮ জুন ২০২৬ তারিখে কথাকাটাকাটি হয়। এর ফলে আসামীরা শরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা ও মারাত্বক জখমের পরিকল্পনা করতে থাকে। একপর্যায়ে গত বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে শরিফুল পাশ^বর্তী ধুলিহর বাজারের সাহেব বাড়ীর মোড়ে কালা দর্জির দোকানের সামনে পৌছালে আসামীরা খুন জখমের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার পথরোধ করে এলোপাড়াড়ি ভাবে মারপিট করতে থাকে। একপর্যায়ে ১নং আসামী হাবিব তার হাতে থাকা ইট দ্বারা হত্যার উদ্দেশ্যে শরিফুলের মাথায় আঘাত করলে অত্র আঘাত লক্ষভ্রষ্ট হয়ে তার কাধে লাগে। সাথে সাথেই সে আবারো হত্যার উদ্দেশ্যে তার হাতের ইট দ্বারা শরিফুলের মাথা লক্ষ করো আঘাত করলে অত্র আঘাত তার মাথার মাঝ বরাবর বাম পাশের্^ লেগে মারাত্বক কাটা জখম হয় (যা ৭টি সেলাই যুক্ত) এত তার শরীর রক্তে ভিজে যায় এবং মাটিতে পড়ে যায়। এসময় ২নং আসামী ইউনুছ দাত দিয়ে শরিফুলের ডান হাতের তর্জনী আঙ্গুলের অগ্রভাগে কামড় দিয়ে নখসহ প্রায় ১ ইঞ্চি পরিমান বিচ্ছিন্ন করে মারাত্বক জখম করে। এসময় ১নং আসামী হাবিব তার হাতে থাকা ইট দিয়ে শরিফুলের বাম হাতের অনামিকা আঙ্গুল আঘাত করে মারাত্বক জখম করে। যার ফলে তার ওই আঙ্গুলের নখ নষ্ট হয়। ৩নং আসামী হাবিবা এসময় ইট দিয়ে শরিফুলের কোমরে উপর্যুপুরী আঘাত করে মারাত্বক জখম করে। ২নং আসামী ইউনুছ এসময় গলা চেপে ধরে রাখায় শরিফুল ছটফট করতে থাকলে ধুলিহর সানা বাড়ি এলাকার (স্বাক্ষী) কামরুল ইসলাম, শামীম ও শাহিন গাজী উক্ত আসামীদের কবল হতে শরিফুলকে উদ্ধার করে। একপর্যায়ে এ মামলার বাদী ফজলু রহমান ও তার স্ত্রী সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে আসামীরা তাদের খুন জখমের মারাত্বক হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তারা তাদের সন্তানকে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। শরীফুল বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এজাহারে তিনি আরো উল্লেখ করেন, চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় এজাহার দায়ের করিতে বিলম্ব হয়েছে। তিনি এসময় পুলিশ প্রশাসনের কাছে আসামীদের গ্রেপ্তার পূর্বক সর্বেচ্চ শাস্তির জোর দাবী জানান।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

শনিবার ( ১৩ জুন ) দুপুর সাড়ে ১২ সাতক্ষীরার শহরেরর বুক চিরে বয়ে যাওয়া প্রাণসায়েরের খালের দুই পাশে জুড়ে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মইনুল ইসলাম খান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারি বন সংরক্ষণ প্রিয়াংকা হালদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জায়ায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাতক্ষীরা পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিয়ার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসাবে এবছর এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপনই নয়, এই বৃক্ষরোপনকে সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা জেলায় প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। তিনি বেশ কয়েকটি প্রজাতির বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামের খালপাড়ে এঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল হামিদ (৩৫) ওরফে ঝড়ু ব্রজবকসা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তার চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আব্দুল হামিদ দুপুরের মাঠ থেকে কাজ শেষে বাড়ি আসে।

পরে গোসল করার জন্য ব্রজবাকসা খালে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে শুক্রবার (১২ জুন) দুপুরে নদীতে মাছ ধরার সময় জালে কচ্ছপটি আটকা পড়ে। পরে তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন।

কচ্ছপ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার (১৩ জুন) স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান। পরে বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয়রা কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ‌ের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বিএনপির নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজি, সদস্য, সহ ১০/১২ জন অফিসে বসা ছিলেন।

রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে, মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটর সাইকেল গ্যারেজে বসে ছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশ সহ বি,এন,পির নেতা কর্মীরা অফিস পরিদর্শন করেন।

রাতেই এঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

স্থানীয় উন্নয়ন সংগঠন উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গবাদিপশু পালন ও দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি, জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রয়োগ এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব খামার ব্যবস্থাপনা, পানি ও সম্পদের সঠিক ব্যবহার এবং খামারের বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মতো বিষয়গুলো এখন সময়ের দাবি। একই সঙ্গে খামারিদের সচেতনতা বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল অফিসার জাহিদুল ইসলাম এবং এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার শেখ আসিফ রেজা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মোঃ শফিকুল আলম বাবু, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে মিথ্যা চুরির মামলায় কারগারে পাঠানোসহ তিনজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আশাশুনি থানার বাশিরামপুর গ্রামের আব্দুস সামাদ তরফদারের স্ত্রী জোহরা খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা অতিশয় দরিদ্র। আমাদের নিজস্ব কোন সম্পত্তি না থাকায় খালের ধারে খাস জমিতে অতিকষ্টে বসবাস করে আসছি। সংসার পরিচালনার জন্য আমার স্বামীসহ তার অন্য ভাইয়েরা দেশের বিভিন্ন স্থানের ইটের ভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। সংসার চালাতে আমিসহ আমার বৃদ্ধা শ^াশুড়িও শ্রমিকের কাজ করে। সম্প্রতি আমার স্বামী ঋণ করে একটি পুরাতন মোটর সাইকেল ক্রয় করেছেন।

গত ১০ জুন ২৬ তারিখে ওই পুরাতন মোটরসাইকেল নিয়ে স্বামী আব্দুস পুটিমারী বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা দেবহাটার রঘুনাথপুর(টিকেট) গ্রামের মৃত আমানত মিস্ত্রির পুত্র কহিনুর আলমসহ কয়েকজন আমার স্বামী সামাদের গতিরোধ করে। তার উপর অতর্কিত হামলা করে তাদের কাছে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে আমার বৃদ্ধা শ^াশুড়ী আয়েশা খাতুন এগিয়ে গেলে তার কোমরে লাথি মেতে গুরুতর আহত করে।

এছাড়া সাথে থাকা মোটরসাইকেলটি ভেঙে গুড়িয়ে দেয়। পরে ওই মোটরসাইকেল এবং স্বামীর কাছে থাকা নগদ ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর দেবহাটার এস আই বেলায়েত হোসেনকে ডেকে নিয়ে আমার স্বামী আব্দুস সামাদকে তুলে দেয়। পরে ওই দারগাকে ম্যানেজ করে আমার স্বামীসহ তার তিন ভাই আরিফুল ইসলাম, খায়রুল এবং প্রতিবেশী এবাদুল ইসলামের বিরুদ্ধে কহিনুর আলম একটি মিথ্যা ভ্যান চুরির মামলা দায়ের করে। সে সময় দারগা বেলায়েত হোসেন আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে আমার স্বামীকে ইয়াবা বড়িসহ চালান দেওয়ার হুমকিও প্রদর্শন করে। উপায়ন্তর হয়ে ধার দেনা করে নগদ ১৪ হাজার টাকা প্রদান করি দারগা বেলায়েত হোসেনের কাছে। এরপরও বাকী টাকা বিভিন্ন মাধ্যমে দাবি করে আসছে এস আই বেলায়েত। এছাড়া আমাদের উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার হুমকিও প্রদর্শন করে যাচ্ছে তারা।

তিনি আরো বলেন, আমরা দরিদ্র পরিবারের হলেও কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। সংসার পরিচালনা করতে স্বামীর পাশাপাশি নিজেও কাজ করি এমন কি আমার বৃদ্ধা শ^াশুড়ীও শ্রমিকের কাজ করে। আমার স্বামী, তার ভাইয়েরা এবং প্রতিবেশী ইবাদুলের বিরুদ্ধে ইতোপূর্বে কখনো চুরি বা কোন ধরনের কোন অভিযোগ নেই। সকলেই শ্রমজীবী। অথচ পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে শায়েস্তা করতেই পুলিশের ওই অসাধু কর্মকর্তার সাথে যোজসাজস করে এই মিথ্যা ঘটনা ঘটিয়েছে। ওই মামলায় আমার স্বামী বর্তমানে কারাগারে আছেন। এছাড়া ওই মিথ্যা মামলায় আসামী হওয়ায় আমার দুই দেবরও পালিয়ে বেড়াচ্ছে। এছাড়া প্রতিবেশী ইবাদুলও পলাতক। ফলে আমাদের বাড়ি একেবারে পুরুষ শূন্য হয়ে পড়েছে। তিনি ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি, এস আই বেলায়েত এবং মিথ্যা মামলার বাদী কহিনুর আলমের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest