সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার মহাদেব সাধুর ম্যানেজারের দায়ের করা মামলায় জামিন পেলেন ব্যবসায়ি ইসমাইলনানার বাড়িতে বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুসাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধন5 Vinkkiä Jackpottien Valloittamiseen Rizk Casinollaশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদক

সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার উন্নয়নে উপজেলা সিএসও সংলাপ সভা

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলায় নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ২৫ সদস্য “বিশিষ্ট” উপজেলা সিএসও সাতক্ষীরা সদর ( রিইব) এর আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শোইয়াব আহমেদ। সভাপতিত্ব করেন (রিইব) এর উপজেলা সিএসও কমিটির সভাপতি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম।

সাতক্ষীরা সদর উপজেলা সহ ৬ টি ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধান করার রুপরেখা বাস্তবায়ন করার জন্য এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ।

আরো উপস্থিত ছিলেন সিএসও সদস্য বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও নেতৃবৃন্দ। সভায় বক্তরা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতায় ভুগছে ভুক্তভোগীরা বিষয় টি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা যে সকল সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়েছে যেমন, দলিত ও অনগ্রসর ভাতা প্রাপ্তী, শিশুদের মোবাইলে আসক্তি, বাল্যবিবাহ, শিশু শ্রম, বেকারত্ব, শিক্ষাবৃত্তি, মাতৃত্ব এ কালীন ভাতা, নিরাপদ পানির সমস্যা (আর্সেনিক) মন্দিরভিত্তিক শিশু গন শিক্ষা কার্যক্রম,জলোবদ্ধতা, কালভার্ট সমস্যা, পুরুষ নির্যাতন, বর্ণ বৈষম্য সহ উল্লেখিত চিহৃিত বিভিন্ন সামাজিক সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি : সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস । আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে সমাজ সেবায় অবদান রাখতে পারা।

প্রশিক্ষণ শেষে যমুনা রানী বলেন, উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি আগে নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্বের প্রকারভেদ আছে এগুলো বুঝতাম না সেগুলো সম্পর্কে এই দুইদিনে আমি জানতে পেরেছি। আশা করি আমিও নেতৃত্ব দিয়ে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

দীপা মিস্ত্রি বলেন, আমি মানব কল্যাণ নামে একটা ফোরাম এর কোষাধ্যক্ষ কিন্তু নেতৃত্ব এবং সাংগঠনিক ব্যবস্থাপনা সম্পর্কে এমনকি কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কেও আমার তেমন জ্ঞান ছিল না। উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমি খুবই আনন্দিত।এই প্রশিক্ষণটি কাজে লাগিয়ে আমার ফোরাম কে আরো উন্নতির শিখরে পৌঁছাতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান

দেবহাটা প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর শাখার সখিপুর ইউনিয়নের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উত্তর শাখার সাহিত্য সম্পাদক রুহুল আমিন, সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রোকনুজ্জামান রোকন বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির পাশাপাশি সবুজ, সুজলা-সুফলা বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করছে শিবির।”
তিনি আরো বলেন, অন্যান্য ছাত্র ও সামাজিক সংগঠনগুলোকেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি বলেন, রুহুল আমিন বলেন “ছাত্রশিবির, ‘জুলাই চেতনা’কে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”
উল্লেখ্য, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত

নিজস্ব প্রতিনিধি :প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এ কর্মবিরতী রেখে অবস্থান কর্মসুচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।

স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস.এম নুর ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য অফিস ইনচার্জ মোঃ আব্দুস শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিষোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন করে নাই। যার জন্য বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীরা। অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা।

তারা আরো বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্তে¡ও সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আমরা এ কর্মবিরতিসহ অবস্থান কর্মসুচি পালন করছি। বক্তারা এসময় তাদের দাবি দ্রæত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়া বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রতাপনগরে মাদক অস্ত্র ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রতাপনগর সর্বস্তরের জনগনের আয়োজনে স্থানীয় তালতলা বাজারে জনসাধারণের ব্যানারে মাদক, অস্ত্র ও জুয়ার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক স.ম আক্তারুজ্জামান, সমাজসেবক নুরে আলম সিদ্দিকী, সেচ্ছাসেবী সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সদস্য মাসুদ রানা।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, সেচ্ছাসেবী মোস্তাকিম বিল্লাহ, বাজার কমিটির সদস্য আহসানউল্লাহ হাসান, বিএনপির নেতা আতিয়ার রহমান ও আব্দুল খালেক, হাসানুল বান্না, রফিকুজ্জামান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রতাপনগর এখন মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। ঘরে ঘরে জুয়ার আসর বসছে। একটি মহলের ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠছে। এছাড়া প্রতাপনগরে ছাত্রজনতার উপর গুলি চালানো অস্ত্রগুলো এখনও উদ্ধার না হওয়ায় এলকার মানুষ আতঙ্কিত হয়ে আছে। বক্তারা অবিলম্বে মাদক, জুয়া ও ছাত্র জনতার উপর গুলি চালোনো অস্ত্র উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে দাবি জানান। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লোটো ও লি কুপারের দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের জাঁকজমক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক ব্র্যান্ড লোটো এবং লি কুপার তাদের ১২৯তম ও ১৩০তম ফ্ল্যাগশিপ আউটলেট সাতক্ষীরায় যুগপৎ উদ্বোধন করেছে। এই মাইলফলক অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য বিশ্বমানের পণ্য আরও কাছে নিয়ে এলো। উদ্বোধনের সাথে সাথে শো-রুম দুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফ্যাশনপ্রেমীদের উৎসাহ আর আকর্ষণীয় ছাড়ের ঘোষণায় সাতক্ষীরার নতুন ফ্যাশন ঠিকানা যেন উৎসবমুখর হয়ে উঠেছে!

১২৯তম আউটলেটটি উদ্বোধন হয়েছে বড় বাজার রোডে, আল আরাফা ব্যাংকের নিচে, এবং ১৩০তম আউটলেটটি অবস্থিত কালিগঞ্জ রোডে, মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক সুপার মার্কেটে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেট দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতি, বিশিষ্ট ব্যবসায়ী ও লেক ভিউ হোটেলের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম বাবলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম।

উদ্বোধন উপলক্ষে লোটো ও লি কুপার নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়ের অফার। ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাবেন ৫০% ছাড়, পরবর্তী ৪০ জন পাবেন ৪০% ছাড়, ৩০ জন পাবেন ৩০% ছাড়, ২০ জন পাবেন ২০% ছাড়, এবং তৎপরবর্তী সকল ক্রেতা পাবেন ১০% ছাড়। এই অফার সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম জানান, লোটো ও লি কুপারের নতুন আউটলেটগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ও স্টাইলিশ পণ্যের সমাহার। এর মধ্যে রয়েছে স্পোর্টস সু লেদার সু, মোকাসিন, স্পোর্টস স্যান্ডেল, লেদার স্যান্ডেল, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট লেডিস সু ও স্যান্ডেল ।

তিনি আরও জানান, লোটোর পণ্যগুলোতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা আরাম ও স্থায়িত্ব নিশ্চিত করে। বুস্ট টেকনোলজি, হালকা ওজনের জন্য ক্লান্তি কমায় এবং দীর্ঘ সময় আরাম প্রদান করে। হ্যান্ড ফ্রি টেকনোলজি হাতের স্পর্শ ছাড়াই পরা ও খোলা যায়। এএফএম টেকনোলজি সর্বোচ্চ আরাম নিশ্চিত করে। আল্ট্রা ড্রাই টেক টেকনোলজি, শরীরে ঠান্ডা ও শুষ্ক অনুভূতি প্রদান করে। এই প্রযুক্তিগুলো লোটোর পণ্যকে করে তুলেছে স্বাস্থ্যসম্মত, ফ্যাশনেবল এবং দীর্ঘস্থায়ী।

কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করে জানান, সাতক্ষীরার ফ্যাশন সচেতন তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা এই তিন দিনে তাদের পছন্দের কালেকশন বেছে নেবেন। প্রতিষ্ঠানটি ক্রেতাদের শৃঙ্খলাবদ্ধভাবে আউটলেটে এসে আনন্দের সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে।
লোটো ও লি কুপারের এই উদ্যোগ সাতক্ষীরার ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়রা আশাবাদী।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক গঠন সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের টাইগার প্লাসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক ফরমেশন সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশে’র নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক।

এসময় উপস্থিত ছিলেন, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল সহ আরো অনেকে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:
বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহতযোদ্ধা আবু হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার , শহীদ আবুল বাশারের ভাই মো: চঞ্চল, আহত যোদ্ধারের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না (সদস্য, বৈছা), রাশেদ হোসেন, জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয়,“বিপ্লবী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।”

তারা বলেন,“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র—জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো এসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।” লিখিত বক্তব্যে আবু হাসান আরো বলেন, “আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান, গণহত্যার বিচার শেষ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest