সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার মহাদেব সাধুর ম্যানেজারের দায়ের করা মামলায় জামিন পেলেন ব্যবসায়ি ইসমাইলনানার বাড়িতে বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুসাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধন5 Vinkkiä Jackpottien Valloittamiseen Rizk Casinollaশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদক

বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপন ও পরিচ্ছন্ন অভিযান

প্রেস বিজ্ঞপ্তি : বিশ^ পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পাকাপুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রাণ সায়র খালের পাড়ে বৃক্ষ রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণ সায়র ও পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি আবুল বাশার পল্টু, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান বাদশা,

মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হাই সিদ্দিকীসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরকে সুন্দর রাখতে প্রাণ সায়র খালকে রক্ষা করতে হবে। এ জন্য খালকে দুর্ষিত করা যাবে না। খালের দুই পাড়ের অবৈধ দখল ও দুষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান বক্তারা। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এবি পার্টির সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা আহবায়কের মৃত্যু

অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহবায়ক আব্দুল কাদের (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তৃতাকালে বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে পড়েন। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর সবরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তিনি আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান–সাবেক এমপি হাবিবের

নিজস্ব প্রতিনিধি ঃ জমকালো আয়োজনে সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, ৫ আগস্ট হবে একাত্তর, এটা ভুলে যেতে হবে। কেউ কেউ চেয়েছিল ২৪ এর আন্দোলনকে একাত্তরের সাথে তুলনা করতে। কিন্তু সেটি কি সম্ভব ? আমরা কি একাত্তরকে ভুলতে পারি ? ৩০ লক্ষ শহীদের আতœত্যাগ, আতœবলিয়ান ও আতœশুদ্ধির মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করেছিল তাদেরকে আমরা ভুলতে পারি না। বহু মানুষের রক্তে অর্জিত আজকের এই বাংলাদেশ।

একাত্তর আমাদের প্রেরনা, একাত্তর আমাদের চেতনা। আর এই বাংলাদেশকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। তবে ২৪ যেটা করেছে সেটা একটি বিপ্লবের মধ্য দিয়ে একদিন নয়, এক মাস নয়, একটা ধারাবাহিকভাবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত করেছে। আর এ আন্দোলনে প্রায় ১৪’শ ছাত্র জনতা তাদের প্রাণ দিয়েছে।

অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা তাদের ভুলতে পারিনা। তাদের আতœত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এর আগে ৯০ এর গণআন্দোলনের মাধ্যমেও আমরা দেশকে স্বৈারাচার এরশাদ মুক্ত করেছিলাম। সাংবাদিকদের উদ্দ্যেশ্য তিনি বলেন, আপনারা অভয়ে, নির্ভয়ে সঠিক কথা লিখবেন। তিনি এসময় সাতক্ষীরা প্রেসক্লাবসহ সকল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবেও একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আমি আশা করি। এজন্য আমার তরফ থেকে যা যা করার দারকার আমি তাই করবো। তিনি আরো বলেন, একটি মিথ্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিল। মিথ্যা মামলার এই সাজা মাথায় নিয়ে আমি দীর্ঘদিন জেলেও ছিলাম। আমি অন্যায়ের কাছে মাথানত করেনি। যেহেতু আমি এত বড় সাজার পরেও আপনাদের মাঝে বেঁচে এসেছি, ফিরে এসছি। তাই আমার শেষ জীবন পর্যন্ত আমি জনকল্যাণে আপনাদের সাথে এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের সাথে থাকতে চাই। এ সময় তিনি ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবুল কাসেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তি, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, সাতক্ষীরা সংবাদিক ক্লাবের সভাপতি ডাঃ মহিদার রহমান, বাংলা নিউজের প্রতিনিধি তানজির আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ,এনটিভিরি এস এম জিন্নাহ, প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরার জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডিবিসি টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।##

২১.০৬.২৫

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান সাংবাদিক মামুন রেজার অকাল মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান,যুগ্ন সম্পাদক এম বেলাল হোসাইন,

সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম,দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন,নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান,অধ্যাপক আবু তালেব,কাজী জামালউদ্দীন মামুন,আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদারসহ জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিবপুর ইউনিয়ন জামায়াতের মাসিক কর্মী বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবপুর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার জামে মসজিদে অনুষ্ঠিত কর্মী বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

ইউনিয়ন কর্মী বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান।

ইউনিয়ন সেক্রেটারি মাও: রেজাউল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনিছুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি মওলানা রবিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী সংগঠনিক নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালনের আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ছাত্রদলের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃক্ষরোপন কর্মসূচী ঘোষনা করেন। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করে।

শুক্রবার (২০ জুন) তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে তালা উপ-শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচী সফল করতে সার্বিক সহযোগীতা করেন ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম ও মেহেদী হাসান আকাশ।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ইসলাম, তাল সরকারী কলেজের নব গঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টিএসসিতে”প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট ” বিষয়ক ইন হাউজ ট্রেনিং

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট ” বিষয়ক ইন হাউজ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ শে ফেব্রুয়ারি) সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। টিএসসির অধ্যক্ষ ও কোর্স পরিচালক মোহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, লিয়েন প্রেষন ও দাপ্তরিক টেলিফোন নীতিমালা ২০২৪ বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, কোর্স কো-অর্ডিনেটর চীফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীফ ইন্সট্রাক্টর এসকে আব্দুল আলিম, ইন্সট্রাক্টর যথা মো. মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান,মো. মোস্তফা বাকী বিল্লাহ, রুদ্র চৌধুরী, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলামসহ সকল পর্যায়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই প্রশিক্ষণটি প্রশাসনিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে ।

এছাড়া কর্মকর্তাদের কর্মপরিবেশ উন্নয়নে সহায়তা করবে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স ম আলাউদ্দীনের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সকল সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবি

নিজস্ব প্রতিনিধি :
দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (২০ জুন) সকালে আলোচনা সভার শুরুতে স ম আলাউদ্দীনসহ দেশ এবং দেশের বাইরে মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ভাবে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাঁদের মধ্যে স ম আলাউদ্দীন ছিলেন প্রথম হত্যার শিকার। ১৯৯৬ সালের ১৯জুন তাঁকে নিজের পত্রিকা অফিসে কাটা রাইফেলের গুলিতে হত্যা করেছিল সাতক্ষীরার চিহ্নিত কুচক্রীমহল। স ম আলাউদ্দীনকে হত্যার পর খুনিচক্র থেমে থাকেনি। তাঁর পরিবারকে হুমকি দিয়ে নির্যাতন করে চলেছে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, স ম আলাউদ্দীনের হত্যার পর একে একে খুন হয়েছেন যশোরের শামসুর রহমান কেবল, খুলনার হুমায়ুন কবির বালু, মানিক সাহা, রশিদ খোকন, বেলাল হোসেন, নহর আলী, সাতক্ষীরার চঞ্চল সিংহসহ অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকদের অনৈক্যের কারণে একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি।

বক্তারা আরও বলেন, অগণিত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন। মিথ্যা গায়েবি মামলা দিয়ে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন গণমাধ্যমের স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। অথচ দেশের যেকোন গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকা অনন্য। বক্তারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সৃজনশীল মানবিক চিন্তা, চেতনা ও কর্ম সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে ঋদ্ধ করেছে। তিনি ব্যবসা বাণিজ্যের প্রসারে ভোমরা স্থলবন্দর ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিকদের স্বার্থে ট্রাক শ্রমিক ইউনিয়ন গঠন করেছিলেন। আধুনিক কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিকাশে নিজের জমিতে বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। গণমানুষের ভয়সকে জাতির সামনে তুলে ধরতে “দৈনিক পত্রদূত” পত্রিকা প্রতিষ্ঠা স ম আলাউদ্দীন। তিনি ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁকে হত্যা করায় সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতিকে থমকে যায়। তাঁর নীতি, আদর্শ, মননশীল চিন্তা ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, যুগ থেকে যুগান্তরে অম্লান থাকবে। বক্তারা সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দৈনিক কাফলার এম ঈদুজ্জামান ইদ্রিস, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল ৭১ টিভির বরুণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ডাঃ মহিদার রহমান, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর আব্দুস সামাদ, চ্যানেল ডিবিসি’র এম বেলাল হুসাইন, সাংবাদিক আব্দুল মোমিন, জিএম আমিনুল হক, হাবিবুল হাসান, জেলা গণফোরামের সভাপতি আলী নূর খাঁন বাবুল প্রমুখ।
উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, ইদ্রিস আলী, আব্দুর রহমান, সেলিম হোসেন, হাসান গফুর, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, জাকির হোসেন, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest