সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৯/৪

খেলার খবর: প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। এদিন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। তবে ইনিংসের শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিষু ২টি, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার ১টি করে উইকেট সংগ্রহ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুর আদর্শ মহিলা কলেজের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদরের আলিপুর আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা-২০১৮ এর সাফল্য। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। অনুপস্থিত ০১জন। পাশের সংখ্যা ১৮ জন। এর মধ্যে এ গ্রেড ৪ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৭ জন, সি গ্রেড পেয়েছে ২ জন। যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৪.০৪% হলেও অত্র প্রতিষ্ঠানের পাশের হার ৭৮.২৬%। কলেজের এই সাফল্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সংশ্লিষ্ট সকল প্রভাষক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা শুল্ক স্টেশনে বিদায়ী সংবর্ধণা ও অভ্যর্থনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভোমরা শুল্ক স্টেশনের নবাগত সহকারী কমিশনার সাগর সেন এর আগমন উপলক্ষ্যে অভ্যর্থনা ও ডেপুটি কমিশনার মোঃ রেজাউল হকের বিদায়ী সংবর্ধণা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র এসোসিয়েশনের সম্মানিত সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম)। উপস্থিত ছিলেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের কাস্টমস্ বিষয়ক সম্পাদক জি এম আমির হামজা, কাস্টমস বিষয়ক যুুগ্ম-সম্পাদক দিপংকর ঘোষ, বন্দর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন মন্টু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে নবাগত সহকারী কমিশনার ও বিদায়ী ডেপুটি কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালানায় ছিলেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত অর্থ-সম্পাদক এ, এস, এম, মাকছুদ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- নজরুল ইসলাম

নিজম্ব প্রতিবেদক :শ্রীশ্রী জগনাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা আড়াইটায় সাতক্ষীরা সদর সার্ব জনিন মন্দিরে ১১তম শ্রীশ্রী জগনাথদেবের পূর্নযাত্রা (উল্টোরথ) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ভূধর চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর থানা পুলিশ পরিদর্শক শেখ সেকেন্দার আলী, মন্দির কমিটির উপদেষ্টা দীন বন্ধু মিত্র, মন্দির কমিটির সভাপতি বাবু গৌর চন্দ্র দত্ত, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক কিরণময় সরকার, যুগ্ম সম্পাদক বলাই দে, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার, প্রচার সম্পাদক তপন হালদার, সাহিত্য সম্পাদক নিশিকান্ত ব্যানার্জী, সদস্য সচিব সমরেশ কুমার, সদস্য বাবু উত্তম দত্ত, বাবু সমীর বসু প্রমূখ। ফিতা কাটার মধ্যদিয়ে উল্টোরথ যাত্রা শুরু হয়ে ধুলিহরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অসীম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের যেমন বসবাস নিশ্চিত করেছেন তেমনি তাদের ধর্মীয় অনষ্ঠান পালনেও সমান সুযোগ সুবিধা দিয়েছেন। যে যার ধর্ম পালন করতে পারবে। কেউ কারোর ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ এমন একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে ধর্ম পালনে কোন বাধা নেই। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার জনকল্যান মুখি সরকার। এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আর এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সেজন্য সাতক্ষীরায় যারাই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবে তার পক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল ইখলাছ হজ্জ্ কাফেলার হাজীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : আল ইখলাছ হজ্জ্ কাফেলার হাজীদের হজ্জের উদ্দেশ্যে বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা কদমতলা আহলে হাদীস জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাজীদের বিদায় জানান জেলা প্রশাসক মোহাম্মাদ ইখতেখার হোসেন। এসময় উপস্থিত ছিলেন নগরঘাটা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিএম কাওছার আলী, সাতক্ষীরা অধ্যাপক মোস্তাজাবুর রহমান, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, আহলে হাদীস আন্দোলনের জেলা সেক্রেটারী মাও: আলতাফ হোসেন, জেলা স্কাউটসের সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান সহ হজ্জ যাত্রী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। সার্বিক তত্তাবধায়ন করেন আল ইখলাছ হজ্জ কাফেলার পরিচালক মাও: আ: মান্নান। এবছর কাফেলা থেকে ১৭১ জন হাজী পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে রওনা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী চিকিৎসা অভাবে এখন মৃত্যু পথযাত্রী

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত আলী মোহন গাজীর পুত্র মো: আহাদ আলী গাজী আজ সুচিকিৎসা ও অর্থের অভাবে মৃত্যু পথযাত্রী। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ভারতের চব্বিশ পরগনা টাকি হেড কোয়াটারে যোগদান শেষে মেজর এম এ জলিল এবং সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের নেতৃত্বে ভাতশালা, কুলিয়া এবং গল্লামারী যুদ্ধে সরাসরি অংশ নেন। আহাদ আলী একজন পুরাতন আনছার মুজাহিদ। যুদ্ধ শেষে খুলনার ফুলতলা ক্যাম্পে অস্ত্র জমা দেন। তার মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র নং- ম-৮৪৬০৭ এবং গেজেট নং-৮২৭। আহাদ আলীর কোমরের বাম পাশের বাটি ভেঙে গেছে। তিনি অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পারায় দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে কস্ট ভোগ করছেন। চিকিৎসারত খুলনা ২৫০ শয্যার ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, তাকে ভাল করতে হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করা প্রয়োজন। টাকা আহাদ আলী একজন গরীব, অসহায় মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের সকল প্রকার চিকিৎসার সুযোগ সুবিধা পেতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানার অফিসার্স ইনচার্জকে যুবমহিলালীগ’র ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি যুবমহিলালীগ এর সভাপতি সিমা সিদ্দীকের নেতৃত্বে সদ্য যোগদানকারী নবাগত ওসি বিপ্লব কুমার নাথকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন আশাশুনি উপজেলা যুবমহিলালীগের নেত্ববৃন্দ।

এসময়ে উপস্হিত ছিলেন বাবু সম্ভুজিত মন্ডল,সাংসদ প্রতিনিধী আশাশুনি উপজেলা,বাবু নীল কন্ঠসোম, উপজেলা মন্দির কমিটির সভাপতি,বাবু সুমন মুখার্জী,শ্রমিকনেতা নেতা রইচ সরদার,এবং আরো উপস্হিত ছিলেন,যুবমহিলালীগের সদস্য,রুবাইয়া এবং মেহেরুন। এসময়ে ভারপ্রাপ্ত ওসি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আশাশুনিতে মাদকমুক্ত ও জঙ্গীবাদ দূরীকরণে সহযোগিতা কামনা করছেন। এছাড়া তিনি যুবমহিলালীগকে আরো ও শক্তিশালী করার জন্য দৃঢ় আত্ববিশ্বাস প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শার্শায় তুচ্ছ ঘটনায় গোষ্ঠীগত সংঘর্ষ, মহিলাসহ আহত ৩

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে গোষ্ঠীগত দাঙ্গার সৃষ্টি হয়েছে।এতে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে। ১জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েদেয়া হয়েছে।বাকি দুইজন নাভারন হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদখালী হাসেমের চায়ের দোকানে বিল দেয়ানেয়াকে কেন্দ্রকরে নিকিরী গোষ্ঠির আব্দুর রহিমের ছেলে রনির সাথে চাষা গোষ্ঠির আলতাফ হোসেনের ছেলে সাগরের সাথে কথা কাটাকাটি হয়।
এর জেরধরে রবিবার(২২জুলাই) সকালে সাগরের নেতৃত্বে ১০-১২ জন যুবক নিকারি গোষ্ঠির ওপর আচমকা হামলা করে, এতে রহমান নিকারির স্ত্রী আয়শা বেগম(৪৫) ছেলে মহিদুল ইসলাম (১৮) ও আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান (২৫) আহত হয়। মেহেদীকে নাভারন হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest