সর্বশেষ সংবাদ-
হিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাWaarom Fairplay casino online inloggen de toekomst van gokken verandertMonster Casino et sports en ligne une alliance pour les amateurs de paris sportifs

ফাইনালে যেতে আজ লড়বে ফ্রান্সও বেলজিয়াম

বিদেশের খবর: দেখতে দেখতে শিরোপা লড়াইয়ের কাছে চলে এসেছে বিশ্বকাপ। সেই লড়াইয়ে সবার আগে যেতে প্রথম সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১২টায়। ম্যাচটি দেখাবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভি।

ম্যাচটি যেখানে ফ্রান্সের পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার লড়াই, সেখানে বেলজিয়ামের জন্যে হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিকে। যারা সবশেষ সেমিফাইনাল খেলেছিল ১৯৮৬ সালে। দীর্ঘদিন পর সোনালি প্রজন্মে ভর করে আবার শিরোপা লড়াইয়ের কাছে রেড ডেভিলসরা। যাদের প্রতিপক্ষ নতুন জাগরুক দল ফ্রান্স।

গত টুর্নামেন্টে লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছিল বেলজিয়ামকে। ভাগ্য সহায় ছিল না তাদের। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে নিতে হয় বিদায়। রাশিয়ায় এবার সেই দলটি আরও আগ্রাসী। গতিময়তার সঙ্গে কঠিন সব বাধা পার হয়ে সেমিফাইনালে মার্তিনেসের দল। আর সেমি জিতলে এবারই প্রথম ইতিহাসের প্রথম ফাইনাল খেলবে তারা। মুখোমুখি হবে ইতিহাসের। অপরদিকে ফ্রান্সের ফাইনালে ওঠার পরিসংখ্যান সমৃদ্ধ থাকলেও শিরোপা জিতেছিল মাত্র একবার, ১৯৯৮ সালে।

তাই ইউরোপীয় দল দুটি যখন মাঠে নামবে, স্বাভাবিকভাবে রোমাঞ্চের সবটুকু ঢেলে দিতে চাইবে এই ম্যাচে। যেখানে দুই দলেরই সঙ্গী আক্রমণাত্মক ফুটবল। যাদের প্রতিটি পজিশনে আছে অভিজ্ঞ সব তারকা। তাই সেমিতে ফ্রান্সকে নিয়ে বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের ভাবনা, ‘সেমিতে পৌঁছালে আপনার কিন্তু যে প্রতিপক্ষ সে খুব সাধারণ কেউ না। ফ্রান্সের সঙ্গে আমরা একই কাতারে রয়েছি। তবে আমরা মানসিক ও শারীরিকভাবে সবকিছু করতে চেষ্টা করবো। কারণ, জয় পেতে সবকিছুই করতে চাইবেন আপনি। এটাই ফুটবল।’

বেলজিয়ামের হয়ে মাঠ কাঁপাবেন রোমেলু লুকাকু। দলটির হয়ে সর্বোচ্চ স্কোরার এই স্ট্রাইকার। তাই তাকে নিয়ে বেশ সতর্ক ফ্রান্স ডিফেন্ডার রাফায়েল ভারানে। তাকে আটকাতে নিজেদের কৌশল নিয়ে উদ্বিগ্ন ফরাসি এই তারকা, ‘বেলজিয়াম খুবই তরুণ একটি দল। ওরা গড়ে উঠছে। জানি ম্যাচটা কতটা কঠিন হবে। বিশেষ করে লুকাকু শারীরিকভাবে রক্ষণে হুমকি তৈরি করবে। ওকে আমরা কোনও জায়গা দিতে চাই না। কারণ, ও একজন কোয়ালিটি প্লেয়ার।’

আক্রমণ নিয়ে ভাবছে দুই দলেরই কোচই। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেই ফেললেন সে কথা, ‘আমি মার্তিনেসকে চিনি। সে আমার সঙ্গে কৌশল দেখাতে চাইবে। তাকে সেই সুযোগ দেব না।’ একইভাবে ভাবছেন বেলজিয়াম কোচ মার্তিনেস, ‘যার কাছে মাঝ মাঠ থেকে বল দেওয়ার যথেষ্ট রসদ থাকবে সে এগিয়ে থাকবে। দেশমের কিন্তু তা রয়েছে।’

দুই কোচ আক্রমণ নিয়ে কথার লড়াইয়ে মেতে উঠলেও পূর্বে মুখোমুখি লড়াইয়ে বৈপরীত্য রয়েছে দুই দলের। বড় টুর্নামেন্টে তিন ম্যাচের সবক’টিতে জিতেছে ফরাসিরা। যার মধ্যে দুটি লড়াই বিশ্বকাপে। ১৯৩৮ বিশ্বকাপে প্রথম রাউন্ডে ফ্রান্স জেতে ৩-১ গোলে। ১৯৮৬ সালের তৃতীয় স্থান নির্ধারণীতে এক্সট্রা টাইমের খেলায় ম্যাচটি তারা জেতে ৪-২ গোলে।

তাই বলে পিছিয়ে নেই বেলজিয়ামও। সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে বেলজিয়াম জিতেছে ৩০টি ম্যাচে। ফ্রান্স জিতেছে ২৪টিতে। এ নিয়ে ৭৪ বারের মতো মুখোমুখি দুই দল। ড্র হয়েছে ১৯টি। তাই সেমিফাইনাল বলেই ম্যাচটি ছড়াবে উত্তুঙ্গ উত্তেজনা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘অক্টোবরের শেষে তফসিল ঘোষণা করা হবে। সে জন্য তার আগেই আসনভিত্তিক ভোটার তালিকা ও সিডি প্রস্তুত করার জন্য মাঠপর্যায়ের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সব প্রন্তুতি সম্পন্ন করা হবে।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ জানুয়ারি বর্তমান (দশম) সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।সেই হিসেবে ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। অবশ্য বর্তমান সরকার এ বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন চায় বলে সরকারের তরফ থেকে আগেই জানান দেওয়া হয়েছে।
এদিকে, তফসিল ঘোষিত তিন সিটি নির্বাচন প্রসঙ্গে সচিব জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০টি, সিলেট ও রাজশাহীতে দুটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
আগামী বছর থেকে ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৪১

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৬ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্রসমাজের পৌর ৯নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি অনুমোদন

জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১০জুলাই পৌর ছাত্রসমাজের আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি স্বাক্ষরিক একপত্রে উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। সাথে সাথে ৫সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড শাখা কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক নাহিদ হাসান আশিক, যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ, সাকিব ইসলাম, মোঃ আল আমিন ও সদস্য সচিব ইমরান হোসেন সজিব। উক্ত আগামী ২ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখ্যাত হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেফতার দাবিতে সাতক্ষীরা মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
“হরিণ শিকার বন্ধ কর, বণ্যপ্রাণী রক্ষা কর, সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে” সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারী, সুন্দরবন ও জীববৈচিত্র ধ্বংসকারী সাত্তার মোড়লের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। মানববন্ধনে বক্তর‌্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জেএসডির জেলা সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, আ’লীগ নেতা সবুর খান প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত্তার মোড়ল তালিকাভুক্ত চিহ্নিত হরিণ শিকারি। বাংলাদেশে যে পরিমান হরিণ শিকার করেছে তার অর্ধেক হরিণ শিকার করেছে সাত্তার মোড়ল নিজে। অথচ অজানা কারণে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
ুসাত্তার মোড়ল সুন্দরবন থেকে শুধু হরিণ শিকার নয়। বাঘ পাচারের সাথেও জড়িত। সুন্দরবনের গাছপালা কেটে উজাড় করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। আর তার এ অবৈধ অর্থ ও সুন্দরবনের হরিণের মাংস বিভিন্ন দপ্তরে পাঠিয়ে সে বহাল তবিয়ত রয়েছেন।
বক্তারা আরো বলেন, গত ৯ জুলাই সুন্দরবনের দোবেকী নামকস্থান পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩টি জবাই করা হরিণ, ৩টি একনালা বন্দুক ও একটি নৌকাসহ দুই চোরাশিকারী মঞ্জু ও মহিবুল্লাহকে আটক করা হয়। সে সময় সাত্তার মোড়ল ঘটনা স্থলে ছিলেন বলে গোপন সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তবে এঘটনায় ওইদিন সন্ধ্যায় সাত্তার মোড়লকে আসামী করে ৩ জনের নামে মামলা রেকর্ড করা হয়।
দীর্ঘদিন পরে জীব বৈচিত্র ধ্বংসকারী কুখ্যাত হরিণ শিকারি সাত্তার মোড়লের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় বর্তমান সাতক্ষীরা পুলিশ সুপারসহ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং অবিলম্বে সাত্তার মোড়ল কে আগামী ১ সপ্তারের মধ্যে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির গ্রহণের ঘোষণা দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯জুলাই) বিকেলে ওই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুস আলী, কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক, প্রভাষক ডা. হাবিবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ১২টি ইউনিয়নের ৯২জন গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার)দের মাঝে নতুন পোশাক সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রির মধ্যে রয়েছে জামা, প্যান্ট, সোয়েটার, জুতা, মোজা, বেল্ট ও টুপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন তাঁর কার্যালয়ে এ পোশাক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশের কার্যকরী সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কলারোয়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি ইজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী আব্দুল মান্নান, ঠিকাদার দিপুসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম মহাল্লাদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির জরিমানা

আরাফাত আলী : কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে বাবু নামে এব যুবককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়–ইমহল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বেলা ২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় বাবুকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ পরিচালনা করে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest