সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণনেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা দল

বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

দেশের খবর: কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। আজ রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই কেন্দ্রের দুই ইউনিটের একটিতে ৮৫ মেগাওয়াট অন্যটিতে ২৭৫ মেগাওয়াট মিলিয়ে মোট ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখন এই বিদ্যুৎ ঘাটতে পড়তে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর একবার শিফট পরিবর্তন করে কয়লাখনি কর্তৃপক্ষ। কিন্তু শিফট পরিবর্তনের আগে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়। এবারও পিডিবিকে এক লাখ টনের বেশি মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়।
গত সপ্তাহে পিডিবির সদস্য (উৎপাদন) সাঈদ আহমেদ বড়পুকুরিয়া খনি পরিদর্শন করে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ১০ হাজার টন মজুদ পান। সব মিলিয়ে যে কয়লার মজুদ রয়েছে, তাতে বিদ্যুৎকেন্দ্রটি আংশিক চালিয়ে রাখলেও এক সপ্তাহের বেশি চলার কথা নয় বলে তিনি তখনই জানিয়েছিলেন।
পিডিবি জানায়, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর তিনটি ইউনিট একসঙ্গে চালানো হলে প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। এখন একটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ থাকায় প্রতিদিন চার হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছিল।
পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ‘উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া থেকে কিছু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে তা দিয়ে পুরো উত্তরাঞ্চলের চাহিদা মেটানো সম্ভব নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুষ্টিয়ায় আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা

রাজনীতির খবর: কুষ্টিয়ায় আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় ‘আমার দেশ পত্রিকা’র সম্পাদক মাহমুদুর রহমান ওপর হামলা হয়েছে। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইট দিয়ে আঘাত করায় তিনি আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। রবিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওনা হন।

মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বিএফইউজের একাংশের মহাসচিব এম আব্দুল্লাহ অভিযোগ করেন, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
কুষ্টিয়ায় দায়ের হওয়া মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে স্থায়ীভাবে তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর বেলা ১টা থেকে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন এবং বিক্ষোভ মিছিল করেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়ার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু  মাহমুদুর রহমানের ওপর হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সেই মামলায় রবিবার মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে স্থায়ী জামিন দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৯/৪

খেলার খবর: প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। এদিন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। তবে ইনিংসের শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিষু ২টি, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার ১টি করে উইকেট সংগ্রহ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুর আদর্শ মহিলা কলেজের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদরের আলিপুর আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা-২০১৮ এর সাফল্য। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। অনুপস্থিত ০১জন। পাশের সংখ্যা ১৮ জন। এর মধ্যে এ গ্রেড ৪ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৭ জন, সি গ্রেড পেয়েছে ২ জন। যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৪.০৪% হলেও অত্র প্রতিষ্ঠানের পাশের হার ৭৮.২৬%। কলেজের এই সাফল্য অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সংশ্লিষ্ট সকল প্রভাষক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা শুল্ক স্টেশনে বিদায়ী সংবর্ধণা ও অভ্যর্থনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভোমরা শুল্ক স্টেশনের নবাগত সহকারী কমিশনার সাগর সেন এর আগমন উপলক্ষ্যে অভ্যর্থনা ও ডেপুটি কমিশনার মোঃ রেজাউল হকের বিদায়ী সংবর্ধণা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র এসোসিয়েশনের সম্মানিত সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম)। উপস্থিত ছিলেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের কাস্টমস্ বিষয়ক সম্পাদক জি এম আমির হামজা, কাস্টমস বিষয়ক যুুগ্ম-সম্পাদক দিপংকর ঘোষ, বন্দর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন মন্টু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে নবাগত সহকারী কমিশনার ও বিদায়ী ডেপুটি কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালানায় ছিলেন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত অর্থ-সম্পাদক এ, এস, এম, মাকছুদ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- নজরুল ইসলাম

নিজম্ব প্রতিবেদক :শ্রীশ্রী জগনাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা আড়াইটায় সাতক্ষীরা সদর সার্ব জনিন মন্দিরে ১১তম শ্রীশ্রী জগনাথদেবের পূর্নযাত্রা (উল্টোরথ) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ভূধর চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর থানা পুলিশ পরিদর্শক শেখ সেকেন্দার আলী, মন্দির কমিটির উপদেষ্টা দীন বন্ধু মিত্র, মন্দির কমিটির সভাপতি বাবু গৌর চন্দ্র দত্ত, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক কিরণময় সরকার, যুগ্ম সম্পাদক বলাই দে, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার, প্রচার সম্পাদক তপন হালদার, সাহিত্য সম্পাদক নিশিকান্ত ব্যানার্জী, সদস্য সচিব সমরেশ কুমার, সদস্য বাবু উত্তম দত্ত, বাবু সমীর বসু প্রমূখ। ফিতা কাটার মধ্যদিয়ে উল্টোরথ যাত্রা শুরু হয়ে ধুলিহরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অসীম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের যেমন বসবাস নিশ্চিত করেছেন তেমনি তাদের ধর্মীয় অনষ্ঠান পালনেও সমান সুযোগ সুবিধা দিয়েছেন। যে যার ধর্ম পালন করতে পারবে। কেউ কারোর ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ এমন একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে ধর্ম পালনে কোন বাধা নেই। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার জনকল্যান মুখি সরকার। এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আর এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সেজন্য সাতক্ষীরায় যারাই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবে তার পক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আল ইখলাছ হজ্জ্ কাফেলার হাজীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : আল ইখলাছ হজ্জ্ কাফেলার হাজীদের হজ্জের উদ্দেশ্যে বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা কদমতলা আহলে হাদীস জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাজীদের বিদায় জানান জেলা প্রশাসক মোহাম্মাদ ইখতেখার হোসেন। এসময় উপস্থিত ছিলেন নগরঘাটা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিএম কাওছার আলী, সাতক্ষীরা অধ্যাপক মোস্তাজাবুর রহমান, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, আহলে হাদীস আন্দোলনের জেলা সেক্রেটারী মাও: আলতাফ হোসেন, জেলা স্কাউটসের সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান সহ হজ্জ যাত্রী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। সার্বিক তত্তাবধায়ন করেন আল ইখলাছ হজ্জ কাফেলার পরিচালক মাও: আ: মান্নান। এবছর কাফেলা থেকে ১৭১ জন হাজী পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে রওনা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী চিকিৎসা অভাবে এখন মৃত্যু পথযাত্রী

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত আলী মোহন গাজীর পুত্র মো: আহাদ আলী গাজী আজ সুচিকিৎসা ও অর্থের অভাবে মৃত্যু পথযাত্রী। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ভারতের চব্বিশ পরগনা টাকি হেড কোয়াটারে যোগদান শেষে মেজর এম এ জলিল এবং সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের নেতৃত্বে ভাতশালা, কুলিয়া এবং গল্লামারী যুদ্ধে সরাসরি অংশ নেন। আহাদ আলী একজন পুরাতন আনছার মুজাহিদ। যুদ্ধ শেষে খুলনার ফুলতলা ক্যাম্পে অস্ত্র জমা দেন। তার মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র নং- ম-৮৪৬০৭ এবং গেজেট নং-৮২৭। আহাদ আলীর কোমরের বাম পাশের বাটি ভেঙে গেছে। তিনি অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পারায় দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে কস্ট ভোগ করছেন। চিকিৎসারত খুলনা ২৫০ শয্যার ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, তাকে ভাল করতে হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করা প্রয়োজন। টাকা আহাদ আলী একজন গরীব, অসহায় মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের সকল প্রকার চিকিৎসার সুযোগ সুবিধা পেতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest