সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

রাহুল গান্ধীর বাগদান সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস সভাপতি ও আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীর বাগদান সম্পন্ন হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রা।
তবে কখন কোথায় বাগদান হয়েছে সেটি তিনি খোলাশা করেন নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টকে রাহুলের বোন জামাই রবার্ট ভদ্রা বলেন, এটা নিশ্চিত। বাগদানের খবরটি সত্য। আমার শালা মানে রাহুল গান্ধীর বাগদান সম্পন্ন খুব শিগিগির বিয়েও হয়ে যাবে।তিনি আরো বলেন, অবশ্যই আমি খুশি, পুরা ভারত খুশি। গত ২৫-৩০ বছর ধরে তো ভারত এই বিয়ের জন্য অপেক্ষা করে আছে। আর হওয়ারই কথা এমন বিয়ে তো আর রোজ রোজ হয় নারাহুলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বিয়ে কর খুশি থাক।’ শুধু তাই নয় মধুচন্দ্রিমার জন্য রবার্ট তার ফার্মহাউসে ঘুরে আসার জন্য রাহুলকে আমন্ত্রণ জানিয়ে রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে-রমজানের ১২ তম দিনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ রমজান বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, এনডিসি মোশারেফ হোসাইন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান উম্মে হাবিবা, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, খোরশেদ আলম, আলাউদ্দিন, মমতাজ হোসেন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আবুল খায়ের। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে আজ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

গত ২৫ মে দুই দিনের সরকারি সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে ভবন’ উদ্বোধন করেন।

এ সময় দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে থেকে সম্মানসূচক ডি-লিট (ডক্টর অফ লিটারেচার) ডিগ্রি গ্রহণ করেন।

সফরে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী এই সফরে বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরে স্মৃতিবিজোড়িত ‘জোড়াসাঁকো ঠাকুর বাড়ি’ এবং কলকাতায় ঐতিহাসিক ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু’ জাদুঘর পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

ন্যাশনাল ডেস্ক: ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে মঙ্গলবার এই ইফতারের আয়োজন করে সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতারের আয়োজন করা হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে এসে উপস্থিত হলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ ইফতারে অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালী, বাঁশদহা ও বৈকারী আ. লীগের একাংশের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের কুশখালী, বাঁশদহা ও বৈকারী ইউনিয়ন আ. লীগের একাংশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ রমজান ভাঁদড়া ফুটবল মাঠে কুশখালী ইউনিয়ন আ. লীগের সভাপতি ইউছুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এড. তামিম আহম্মেদ সোহাগ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাড়ি ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল. বাঁশদহা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাদড়া জামে মসজিদের ইমাম আজগার আলী। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা এবং মীর মোস্তাক আহমেদ রবিকে দলীয় মনোনয়ন নিয়ে আবারো এমপি হিসেবে পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দাঁতভাঙ্গা কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম ও প্রভাষক ইমামুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন শ্রীলেখা মিত্র!

বিনোদন ডেস্ক: ‘অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র’-মঙ্গলবার সকালে ফেসবুকে এ রকম একটা পোস্ট দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। বিস্ময়ের বিষয় হলো এই পোস্টটি আবার দিয়েছেন স্বয়ং শ্রীলেখা মিত্রই। হতভম্ব না হয়ে কি উপায় ছিল নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, আসলে যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে। যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে, যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। এমন খবর ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি। যা পৌঁছে যায় শ্রীলেখার কাছেও।
পরিবর্তীতে এবালাকে শ্রীলেখা বলেন, ‘এমন সুররিয়াল এক্সপিরিয়েন্স বাবার জম্মে হয়নি।সকাল বেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়ছি। যাঁরা কখনো ফোন করেন না, তাঁরাও ফোন করছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর ডি-লিট ডিগ্রি প্রাপ্তিতে সাতক্ষীরা কলেজে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক ডি-লিড ডিগ্রিতে ভূষিত হওয়ায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আনন্দ মিছিল গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসের গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় মিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, সরকারি কলেজ শাখার সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, যুগ্ম সম্পাদক শেখ ফয়সাল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক শেখ নাঈম হাসান, নাঈম সরোয়ার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইনের উপর আক্রমণ করার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার সরসকাটি বাজারে ডিসিআর ভুক্ত জমিতে নির্মিত দোকানঘরের তালাভাঙ্গা কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে পুলিশে উপর এ আক্রমণের ঘটনা ঘটে। গ্রেপ্তার জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম (৪০) ক্ষেত্রপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ও রেজাউলের পুত্র মেহেদি হাসান (২০)।
এঘটনায় আহত এসআই মাজরিহা বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-৫১, তাং-২৯/৫/১৮ইং) দায়ের করেছেন।
আহত পুলিশ কর্মকর্তা মাজরিহা জানান- ‘সরসকাটি বাজারে ডিসিআরভূক্ত জমিতে নির্মানকৃত একটি দোকানঘর নিয়ে ক্ষেত্রপাড়া গ্রামের রামকৃষ্ণ সাহা ও ইউপি সদস্য রেজাউল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে রেজাউল ও তার পুত্র মেহেদি ওই দোকান জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে তালা ভাঙতে গেলে রামকৃষ্ণের ভাই প্রদীপ সাহা বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি আমি উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সৃষ্ট উত্তেজনা থামাতে গেলে রেজাউল ও তার পুত্র আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে সরকারি দায়িত্ব বাধা প্রদান করে তাদের কাছে থাকা হাতুড়ি দিয়ে আমার উপর আক্রমন করে। এতে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি আঘাতপ্রাপ্ত হয়। পরে সঙ্গীয় পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে রেজাউল ও তার পুত্র মেহেদিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করি। সেসময় তাদের নিকট থেকে ২টি লোহার হাতুড়ি ও ১টি লোহার ছেনি জব্দ করা হয়।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান- ‘এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest