সর্বশেষ সংবাদ-
ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নাইজেরিয়াকে সহজেই হারাল ক্রোয়েশিয়া

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এতোবুর আত্মঘাতী গোলের পাশাপাশি ক্রোয়েশিয়ানরা উদযাপনের উপলক্ষ পেয়েছে লুকা মদ্রিচের পেনাল্টি শটে। কোনো গোলের দেখা না পাওয়ায় ম্যাচ হেরে সুপার ঈগলদের কাটল দুঃস্বপ্নের রাত।

গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে কালিনিনগ্রাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামে আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া ও ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় দুই দল। প্রথম সাক্ষাতেই দুর্বল রক্ষণের খেসারত দিয়েছে নাইজেরিয়া। নিজেদের ভুলেই দুই গোল হজম করেছেন মিকেল-মোজেসরা। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

এই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। ম্যাচসেরা হয়েছেন ক্রোয়েশিয়ার রিয়াল তারকা লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার স্কোর বোর্ডে প্রথম গোল যুক্ত হয় নাইজেরিয়ার ডিফেন্সের ভুলে। লুকা মদ্রিচের কর্নার থেকে বল পেয়ে মানজুকিচের হেড এতোবুর গায়ে লেগে ব্যাক পোস্ট থেকে নাইজেরিয়ার গোলে ঢুকে যায়। ৩২ মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৭১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন লুকা মদ্রিচ। নাইজেরিয়ার ডি বক্সে ক্রোয়েশিয়ার মানজুকিচকে জাপটে ধরেন নাইজেরিয়ার একং।

ফাউলের বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন একং। পরে ভিডিও রেফারির সাহায্যে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ।

ম্যাচের শেষ দিকে গোল শোধে মরিয়া হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি নাইজেরিয়া। ফলে ২-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয় না পাওয়ার জন্য আমিই দায়ী : মেসি

খেলার খবর: হতে পারতেন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকেও ছয়ে উন্নীত করতে পারতেন। কিন্তু হায়! এক পেনাল্টি মিস যেন সবকিছুকেই আশঙ্কায় ফেলে দিল। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার পথে আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিস যে কত বড় বাধা হতে পারে সেটা মেসি নিজেও জানেন। নবাগত দলটার বিপক্ষে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচ শেষে দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারার জন্য সব দায় নিজের কাঁধেই নিলেন মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে মেসি বলেন, ‘আমি খুব রাগান্বিত এবং মর্মাহত কারণ আমি পেনাল্টি মিস করেছি। আমিই এর জন্য দায়ী কারণ আমার জন্য তিন পয়েণ্ট পেলো না দল। এটা হয়ত সবকিছু পাল্টে দিবে। আমাদেরকে শান্ত থাকতে হবে।’

বিশ্বকাপে নিজের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েটরা যে শক্ত প্রতিপক্ষ সেটা জানেন মেসিও। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে ঐ ম্যাচে জিততেই হবে তাদের। মেসি বলেন,‘সুযোগ তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য খেলবো। আমরা আইসল্যান্ডের বিপক্ষেও এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়নি। পেনাল্টি মিস করাটা খুব কষ্টের।’

এই ড্রয়ে আশাহত হলেও ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ২৭টি সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা। মেসি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম কেননা এটা আমাদের মনোবল চাঙ্গা করতো। কিন্তু এটা মাত্র শুরু এবং আমরা জানি কেউই আমাদের ছাড় দিবে না। এমনকি তারা যদি বাজে দলও হয় তারাও লড়াই করবে কারণ আজকের ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

আন্তর্জাতিক খবর: মাত্র কয়েকদিন আগেও দু’পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।

একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে।

একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না। আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান।

সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৫

আন্তর্জাতিক খবর: আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভেন্ট (অাইএসআইএল, যা আইএসআইএস নামেও পরিচিত) এই হামলার দায় শিকার করেছে।

আইএসের বার্তা সংস্থা আমাক ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার দেশটির নানগারহারে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ওয়েবসাইটে এর বেশি কিছু বলা হয়নি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অাত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, জালালাবাদ থেকে ২৫ মিলোমিটার দূরে রোদাত জেলায় এই হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে রয়েছেন, বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানদের সদস্যরা। রমজাস মাস শেষে দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান উদযাপনে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

উল্লেখ্য, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ঘোষণা অনুযায়ী দেশটিতে তালেবানের সঙ্গে সাময়িক অস্ত্রবিরতি চলছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছিলেন। সেদিন আশরাফ ঘানি জানান, ২৭ রমজান (১৩ জুন) থেকে ঈদের পঞ্চম দিন (২০ জুন) পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে। তবে আইএসসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

দেশের খবর: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন মির্জা ফখরুল।

এ ছাড়া ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিরে আসার বিষয়েও কথা বলতে পারেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেরুকে হারিয়ে দিল ডেনমার্ক

লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল বললে ভুল বলা হবে না তাদের। বলা হচ্ছে পেরুর কথা। ফিফা র্যাং কিংয়ে তাদের অবস্থান ১১তম। ইউরোপের দল ডেনমার্কের অবস্থান তাদের পরই। রাশিয়া বিশ্বকাপের তৃতীয় দিনে এই দুই সমশক্তির দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে ডেনমার্ক। পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

আজ শনিবার সারানস্কে অনুষ্ঠিত ম্যাচে ডেনমার্কের জয়ের নায়ক ইউসুফ পুলসেন। ম্যাচের ৫৯ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তাঁর দল।

ম্যাচে পিছিয়ে পড়ে পেরুর চেষ্টার কোনো কমতি ছিল না সমতায় নিয়ে আসার। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল, কিন্তু স্ট্রাইকাররা পাননি অভীষ্ট লক্ষ্যের দেখা।

উপরোন্ত ম্যাচের শেষ দিকে আরেকটি গোল হজম করতে বসেছিল পেরু। ৮৫ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের শট পেরু গোলরক্ষকের গায়ে লেগে ফিরে না আসলে ব্যবধান আরও বড় হতে পারতো।

অবশ্য ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দল অনেকটা সমানতালে লড়েছিল। দ্বিতীয়ার্ধে গিয়ে আর পারেনি পেরু। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরু মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের। একই দিন অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ডেনমার্ক। সে ম্যাচটি পেরুর জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য আজ নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও এই ম্যাচটি জিততে তাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের হেক্সা মিশন শুরু রবিবার

খেলার খবর: ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে রবিবার মাঠে নামছে ব্রাজিল এবং সুইজারল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা ৬ষ্ঠ শিরোপা জয়ের মিশন। এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যালেন্সড টিম বলা হচ্ছে তিতের দলকে। ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে নেইমারদের লক্ষ্য ছিল শিরোপা খরা কাটানো। কিন্তু তাই ২০০২ সালের পর বিশ্বকাপের স্বাদ না পাওয়া ব্রাজিল সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়। সেই হারের লজ্জা কাটিয়ে এখন দুর্দান্ত দল হয়ে উঠেছে হলুদ জার্সিধারীরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তিতের দল। জার্মানির কাছে সেই হারের দুঃসহ স্মৃতিকে শক্তিতে পরিণত করে এবারের আসরে ভালো পারফরমেন্স করার ইঙ্গিত দিয়ে রাখছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেছেন, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই অতীত খেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’

গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল স্ইুজারল্যান্ড। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রেখেছে তারা। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানোর অঙ্গীকার নিয়ে সুইস অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার বলেন, এবারের আসরে ভালো কিছু করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা জয়ে দিয়ে হওয়া জরুরি। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব আমরা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো সুপার হিট, মেসি সুপার ফ্লপ!

খেলার খবর: সোচিতে গত রাতে স্পেনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেকেরই শঙ্কা, লিওনেল মেসি কি একটু চাপে পড়ে গেলেন! আশাবাদীরা অবশ্য বলেছিলেন, রোনালদোর অমন আগুনঝরা পারফরম্যান্সের পর মেসি নিশ্চয়ই আজ আইসল্যান্ডের বিপক্ষে তেতে থাকবেন। অঘোষিত হলেও যে মেসি আর রোনালদোর মধ্যে একটা প্রতিযোগিতা চলে! কিন্তু আজ মস্কোর স্পার্তাক মাঠে মেসি চূড়ান্ত ব্যর্থ।কালকের ম্যাচের সঙ্গে অনেক জায়গায় তুলনা করাই যায় দুজনের। দুজনই পেনাল্টি পেয়েছেন। পেয়েছেন ফ্রিকিক থেকে গোল করার সুযোগও। রোনালদো দুই সুযোগ ঠান্ডা মাথায় কাজে লাগিয়ে সুপার হিট হয়ে গেলেন। দুইখানেই মেসি আজ হয়ে গেলেন সুপার ফ্লপ! রোনালদো যখন একাই স্পেনের মতো বড় দলের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে টেনে নিয়ে গেলেন, মেসি পারলেন না প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের বিপক্ষে জাদুকরী কিছু করতে। দুই দলই ড্র করেছে। মিল এখানেও। তবে পর্তুগালের ড্রয়ে কী গৌরব! আর আর্জেন্টিনার ড্রয়ে শুধুই গ্লানি!বিশ্বকাপের শুরুতেই মেসি বিপুল ব্যবধানে পিছিয়ে পড়লেন রোনালদোর চেয়ে! রোনালদো ৩-০ মেসি। না, ব্যবধান হয়তো আরও বড়। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিংহ-সাহস কি আর সংখ্যায় প্রকাশিত হয়!
বিশ্বকাপ সবে শুরু। দুজনেরই গ্রুপপর্বে আরও দুটি করে খেলা বাকি আছে। এখনো লড়াইটাও বাকি। ফেরারিতে ছুটে ঢের এগিয়ে যাওয়া রোনালদোকে ধরতে কি আর পারবেন মেসি? ব্যক্তিগত দ্বৈরথ দূরে সরিয়ে রাখলেনই হয়তো; কিন্তু দলের চাওয়ায়? ক্রোয়েশিয়া আর নাইজেরিয়ার বিপক্ষে মেসি জ্বলে উঠতে না পারলে বিশ্বকাপে গ্রুপপর্বেই বিদায় নিতে হবে হয়তো আর্জেন্টিনাকে!

২০১৬-তে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল রোনালদোর নেতৃত্বে। কিন্তু মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ আর দুটি কোপা আমেরিকা প্রতিযোগিতার ফাইনালে তুলেও ব্যর্থ হয়েছেন। মেসি সেখানে এখনো ‘ক্লাব লিজেন্ড’ হয়েই থাকবেন! ক্লাব? সেই লড়াইয়েও তো সর্বশেষ টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতে রোনালদো চলে গেছেন সেই কোথায়! যদিও এই ট্রফি জয়ের সংখ্যার ব্যবধান হয়তো এক; কিন্তু গৌরবে এখানেও রোনালদো এগিয়ে।

এবারের বিশ্বকাপে মেসি ও রোনালদোর প্রথম দুটি ম্যাচ থেকে একটা তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরলে প্রচণ্ড মন খারাপ হতে পারে মেসি-ভক্তদের। স্পেনের বিপক্ষে গোটা ম্যাচে গোলে ৭টি শট নিয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো, আর আইসল্যান্ডের বিপক্ষে ১১টি শট নিয়ে ব্যর্থ মেসি। বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি—পার্থক্যটা বড় রহস্যময় ফুটবলপ্রেমীদের কাছে ।
তবে একটি পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। সেই পরিসংখ্যানটা আইসল্যান্ডকেন্দ্রিক। ২০১৬ ইউরোতে প্রথম ম্যাচে এই দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে গোলে ১০টি শট নিয়েও গোল পাননি রোনালদো। মিলটা থেকে যদি শুভ কিছু ইঙ্গিত খুঁজে নিতে চায় আর্জেন্টিনা, নিতেও পারে। তবে শেষ বিচারে নিজেকেই কিছু করে দেখাতে হবে। পরিসংখ্যান বা রেকর্ড কিন্তু জেতাবে না!
সূত্র: প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest